০১:১৭ পি.এম
ভোলার মনপুরায় যৌন ব্যবসা করার সময় স্থানীয়দের দ্বারা স্বামী-স্ত্রীকে আটক করে পুলিশে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় দুই খদ্দের পালিয়ে যেতে সক্ষম হয়।
শুক্রবার (৬ নভেম্বর) রাত ৯ টায় হাজিরহাট ইউনিয়নের পুরান হাসপাতাল এলাকার স্লুইসগেট সংলগ্ন ঝোঁপ থেকে স্থানীয়রা তাদের আটক করে। আটককৃতদের কাছ থেকে ২৬ টি নিষিদ্ধ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে পুলিশ।
শনিবার দুপুর ১১টায় আইনি প্রক্রিয়া শেষে তাদের আদালতে সোর্পদ করে পুলিশ। আটক স্বামী মিজান উত্তর সাকুচিয়া ইউনিয়নের ৬নং ওয়ার্ডের বাসিন্দা এবং স্ত্রী রাণি বেগম (ছদ্মনাম) দক্ষিণ সাকুচিয়া ইউনিয়নের ৪নং ওয়ার্ডের বাসিন্দা। এলাকায় মিজানকে জাটকি মিজান নামে পরিচিত।
আরও পড়ুন: সড়ক নিরাপত্তা আইনের খসড়ায় মানবিক উদ্ধারকারীদের আইনি সুরক্ষার প্রস্তাব
প্রাপ্ত তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার রাত ৯ টায় উত্তর সাকুচিয়া ইউনিয়নের বাংলাবাজার এলাকা থেকে হোন্ডা চালক মাজেদের সহায়তায় হাজিরহাট ইউনিয়নের পুরাতন হাসপাতাল এলাকার স্লুইসগেট সংলগ্ন বেড়ীবাঁধার ওপর স্ত্রীকে নিয়ে আসে স্বামী মিজান। হোন্ডা চালক মাজেদের মধ্যস্থতায় দুই খদ্দেরের সাথে যৌনকর্মের জন্য ৫ হাজার টাকায় চুক্তি করে মিজান। পরে স্থানীয়রা বিষয়টি টের পেলে তারা স্লুইজগেট সংলগ্ন ঝোঁপে লুকিয়ে পড়ে। স্থানীয়রা তাদের আটক করে পুলিশে হস্তান্তর করে। তবে হোন্ডা চালক মাজেদ ও দুই খদ্দের পালিয়ে যায়। পুলিশ আটক স্ত্রী রাণি বেগম (ছদ্মনাম) কাছ থেকে ২৬ পিস নিষিদ্ধ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে।
আটককৃত স্বামী মিজান ও স্ত্রী জানান, পেটের দায়ে তারা যৌন ব্যবসা করছে। তবে তারা দাবি করেন যে নিষিদ্ধ ইয়াবা তাদের নয় এবং হোন্ডা চালক মাজেদ তাদের কাছে রেখে পালিয়ে যায়।
মনপুরা থানার ওসি মাজাহারুল ইসলাম জানান, আটকের পর দম্পতিকে আদালতে পাঠানো হয়েছে।
আরও পড়ুন: কাশিমপুর কারাগারে বন্দি রাজুর ঝুলন্ত লাশ উদ্ধার
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন