ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

গাইবান্ধায় মাদক কারবারি গ্রেপ্তার


গাইবান্ধায় মাদক কারবারি গ্রেপ্তার

গাইবান্ধার সাঘাটায় ৪৯ পিস ইয়াবা ট্যাবলেটসহ শরিফুজ্জামান সোহাগ (৩৩) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ কর্তৃক গ্রেফতার হওয়া শরিফুজ্জামান সোহাগ বোনারপাড়া ইউনিয়নের শিমুলতাইড় এলাকার মাজেদ মাজুর ছেলে।

শনিবার (১১ জুলাই) দুপুরে সাঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুব আলম বিষয়টি নিশ্চিত করেন। এর আগে শুক্রবার দিবাগত রাতে সাঘাটা উপজেলার পল্টন মোড় এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার দিবাগত রাতে উপজেলার পল্টন মোড় এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করতে থাকে সাঘাটা থানা পুলিশ। পুলিশকে টের পেয়ে অভিযুক্ত সোহাগ পালানোর চেষ্টা করেন, কিন্তু তাকে আটক করা হয়। পরে পুলিশ তল্লাশি চালিয়ে তার ট্রাউজারের পকেটে থাকা ৪৯ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করার পাশাপাশি তাকে গ্রেপ্তার করা হয়। জানা যায়, এ সময় তার কাছ থেকে মাদক বিক্রির কাজে ব্যবহৃত একটি এ্যানড্রেয়েড মোবাইল ফোনও জব্দ করা হয়।

আরও পড়ুন: সাংবাদিক আশরাফ ইকবালের জন্মদিন

এ বিষয়ে সাঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুব আলম জানান, উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক বাজারমূল্য ১৪ হাজার ৭০০ টাকা। তিনি আরো বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার হওয়া শরিফুজ্জামান সোহাগ দীর্ঘদিন ধরে উপজেলার বিভিন্ন এলাকায় ইয়াবা বিক্রির সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা করে শনিবার দুপুরে আসামিকে আদালতে সোপর্দ করা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ঢাবির আয়োজনে ‘তারুণ্য, স্টার্টআপ ও সম্ভাবনার বাংলাদেশ’ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শনিবার, ১১ই জুলাই, ২০২৬ ইং

০৬:৪৬ পি.এম


ঢাবির আয়োজনে ‘তারুণ্য, স্টার্টআপ ও সম্ভাবনার বাংলাদেশ’ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

তরুণদের উদ্ভাবনী চিন্তা ও উদ্যোক্তা সম্ভাবনাকে জাতীয় উন্নয়নের মূলধারায় সম্পৃক্ত করার লক্ষ্যে আগামী ১৪ জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ে ‘তারুণ্য, স্টার্টআপ ও সম্ভাবনার বাংলাদেশ’ শীর্ষক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। মঙ্গলবার, সকাল সাড়ে ৯টায় বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে অনুষ্ঠানের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহযোগিতায় সরকারের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের উদ্যোগে এই অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম এবং প্রধানমন্ত্রীর সংশ্লিষ্ট বিষয়ক উপদেষ্টা রেহান আসিফ আসাদ। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের ভারপ্রাপ্ত সচিব মো. মামুনুর রশীদ ভূঞা সূচনা বক্তব্য দেবেন। স্বাগত বক্তব্য রাখবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের অধ্যাপক ড. মো. মোর্শেদ হাসান খান।

অনুষ্ঠানের সমাপনীতে ধন্যবাদ জ্ঞাপন করবেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম।

অনুষ্ঠানে বাংলাদেশের স্টার্টআপ ইকোসিস্টেম নিয়ে একটি তথ্যচিত্র প্রদর্শন করা হবে। এ ছাড়াও, সফল উদ্যোক্তারা তাদের অভিজ্ঞতা তুলে ধরবেন। প্রধানমন্ত্রীর সঙ্গে শিক্ষার্থীদের মুক্ত আলোচনা এবং নির্বাচিত স্টার্টআপ উদ্যোক্তাদের মধ্যে অনুদানের চেক বিতরণও অনুষ্ঠানের অংশ হিসেবে থাকবে।

অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ হিসেবে উদ্বোধন করা হবে ‘জাতীয় স্টার্টআপ ও উদ্যোক্তা প্ল্যাটফর্ম’। উদ্যোক্তাদের জন্য জাতীয় ডিজিটাল লঞ্চপ্যাড হিসেবে কাজ করবে এই প্ল্যাটফর্ম। এর মাধ্যমে সরকারি সহায়তা কর্মসূচি, প্রশিক্ষণ, মেন্টরিং এবং বিনিয়োগের সুযোগ-সংক্রান্ত তথ্য একক ডিজিটাল মাধ্যমে পাওয়া যাবে।

আয়োজকরা জানিয়েছেন, তরুণদের উদ্ভাবনী চিন্তাকে বাস্তব উদ্যোক্তা উদ্যোগে রূপ দেওয়ার জন্য তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করছে। সরকারের নির্বাচনী ইশতেহারে স্টার্টআপ ও উদ্যোক্তা উন্নয়নকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে।

এই লক্ষ্যে সম্ভাবনাময় উদ্যোক্তাদের জন্য ৫০০ কোটি টাকার একটি স্টার্টআপ ফান্ডও গঠন করা হয়েছে।

উদ্বোধনী পর্ব শেষে বেলা ১টা থেকে অনুষ্ঠানটি সবার জন্য উন্মুক্ত থাকবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পলাতকদের দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করা হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শনিবার, ১১ই জুলাই, ২০২৬ ইং

০৬:৪৬ পি.এম


পলাতকদের দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করা হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম বলেছেন, বাংলাদেশে যে ফ্যাসিবাদী সরকার বিগত ১৭ বছর ধরে বিনা ভোটে ক্ষমতায় ছিল, সেই সময়ের প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচার হয়েছে এবং সাজাও হয়েছে। আরও অনেক স্বৈরাচারীর বিরুদ্ধেও বিচারের ব্যবস্থা করা হয়েছে এবং তাদের সাজা হয়েছে।

শনিবার বিকেলে মুন্সীগঞ্জ সদর উপজেলা পরিষদ অডিটরিয়ামে ‘নারীর অগ্রযাত্রা: শিক্ষা ও ক্যারিয়ার’ শীর্ষক সেমিনার ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব বিষয় তুলে ধরেন।

তিনি বলেন, ‘বাংলাদেশ সরকার ইতোমধ্যে যারা পালিয়ে গেছে তাদের দেশে ফিরিয়ে এনে বাংলাদেশের মাটিতে বিচার সম্পন্ন করার প্রক্রিয়া অন্তর্বর্তী সরকারের সময় থেকেই শুরু করেছে। সেই প্রক্রিয়া এখনও চলমান রয়েছে।’

তিনি আরও উল্লেখ করেন, ‘বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের পর থেকে যেসব দেশে তারা পালিয়ে রয়েছে, সেসব দেশের সঙ্গে আমরা কূটনৈতিকভাবে যোগাযোগ অব্যাহত রেখেছি। এ-সংক্রান্ত সব ধরনের প্রক্রিয়া চলমান রয়েছে। ইনশাআল্লাহ, তাদের দেশে ফিরিয়ে এনে বাংলাদেশের সতেরো কোটি মানুষের সামনে বিচার সম্পন্ন হবে।’

এতে জেলা প্রশাসক এবং বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা নুরমহল আশরাফীর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মো. কামরুজ্জামান রতন, পুলিশ সুপার মো. মেনহাজুল আলম পিপিএম, জেলা পরিষদের প্রশাসক একেএম ইরাদত মানু এবং সিভিল সার্জন ডা. সাজেদা বেগম।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নড়াইলে এমপি সুবর্না ঠাকুরকে সংবর্ধনা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ১১ই জুলাই, ২০২৬ ইং

০৬:৪৭ পি.এম


নড়াইলে এমপি সুবর্না ঠাকুরকে সংবর্ধনা

 

নড়াইলে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য (এমপি) সুবর্না সিকদার ঠাকুরকে এক অনুষ্ঠানে সংবর্ধনা ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে। শনিবার দুপুরের দিকে জেলা শিল্পকলা একাডেমিতে এটি অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নড়াইল-১ আসনের সংসদ সদস্য বিশ্বাস জাহাঙ্গীর আলম। সভাপতিত্ব করেন হরিগুরু চাঁদ মতুয়া মিশন নড়াইল জেলা কমিটির সভাপতি অসীম পাল। অনুষ্ঠানের উদ্বোধনী বক্তব্য প্রদান করেন হরিগুরু চাঁদ মতুয়া মিশন কেন্দ্রীয় কমিটির সভাপতি মতুয়াচার্য পদ্মনাভ ঠাকুর।

হরিগুরু চাঁদ মতুয়া মিশন নড়াইল জেলা কমিটির আয়োজনে এ আলোচনার সভায় আরও উপস্থিত ছিলেন নড়াইল জেলা পরিষদের প্রশাসক ও সদর উপজেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোস্তাফিজুর রহমান আলেক, নড়াইল পৌরসভার সাবেক মেয়র বিএনপি নেতা জুলফিকার আলী মন্ডল, মতুয়া মিশন কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক দেবাশীষ বিশ্বাস, মতুয়া মিশন নড়াইল জেলা কমিটির সাধারণ সম্পাদক দেব মজুমদারসহ মতুয়া মিশনের বিভিন্ন স্তরের নেতারা।

অনুষ্ঠানে জেলার বিভিন্ন এলাকা থেকে শত শত নারী ও পুরুষ একত্রিত হয়ে উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সাংবাদিকদের দক্ষতা বৃদ্ধিতে আধুনিক প্রশিক্ষণের ওপর জোর দেওয়ার আহ্বান

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ১১ই জুলাই, ২০২৬ ইং

০৬:৫০ পি.এম


সাংবাদিকদের দক্ষতা বৃদ্ধিতে আধুনিক প্রশিক্ষণের ওপর জোর দেওয়ার আহ্বান

 ডিজিটাল সাংবাদিকতার মতো আধুনিক বিষয়ে নিয়মিত ও প্রাতিষ্ঠানিক প্রশিক্ষণের ওপর গুরুত্বারোপ করেছেন বিভিন্ন বেসরকারি টেলিভিশনের সম্পাদক, বার্তা প্রধান ও জ্যেষ্ঠ সাংবাদিকরা।

শনিবার দুপুরে ডিআরইউ মিলনায়তনে সংগঠনের কার্যক্রমকে আরও কার্যকর করার লক্ষ্যে আয়োজিত মতবিনিময় সভায় তারা এসব মতামত তুলে ধরেন।

তারা বলেন, দক্ষতা উন্নয়নের পাশাপাশি ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) কার্যক্রমকে আরো গতিশীল, আধুনিক ও সদস্যবান্ধব করতে সদস্যপদ প্রদানে স্বচ্ছতা, জবাবদিহি ও নিরপেক্ষতা নিশ্চিত করতে হবে। একই সঙ্গে প্রকৃত পেশাদার সাংবাদিকদের অগ্রাধিকার দিয়ে বিতর্কমুক্ত সদস্যপদ প্রদান, সংগঠনের আর্থিক সক্ষমতা বৃদ্ধি এবং নিজস্ব অবকাঠামো গড়ে তোলার উদ্যোগ নেওয়া প্রয়োজন।

সভায় সভাপতিত্ব করেন ডিআরইউ সভাপতি আবু সালেহ আকন এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল। স্বাগত বক্তব্য দেন সহ-সভাপতি মেহ্দী আজাদ মাসুম ও সাংগঠনিক সম্পাদক এম এম জসিম।

মতবিনিময় সভায় এনটিভির হেড অব নিউজ ফখরুল আলম কাঞ্চন বলেন, সংগঠনের প্রতিটি সিদ্ধান্তে নিরপেক্ষতা নিশ্চিত করতে হবে। একই সঙ্গে সাংবাদিকদের পেশাগত দক্ষতা বাড়াতে নিয়মিত প্রশিক্ষণ ও কর্মসূচি পরিচালনা জরুরি।

আরটিভির হেড অব নিউজ ও ডিআরইউর সাবেক সভাপতি ইলিয়াস হোসেন মোবাইল জার্নালিজম প্রশিক্ষণের পরিধি বাড়ানোর পাশাপাশি ডিআরইউ কমপ্লেক্স নির্মাণ এবং কমিটির মেয়াদ দুই বছর করার বিষয়টি বিবেচনার আহ্বান জানান।

চ্যানেল আইয়ের হেড অব নিউজ জাহিদ নেওয়াজ জুয়েল বলেন, সময়ের চাহিদা বিবেচনায় ডিআরইউ ট্রেনিং ইনস্টিটিউট প্রতিষ্ঠা করে এআই, অনুসন্ধানী সাংবাদিকতা, তথ্য যাচাই, ডেটা জার্নালিজম ও অন্যান্য আধুনিক বিষয়ে নিয়মিত প্রশিক্ষণের ব্যবস্থা করা উচিত। পাশাপাশি শিশুদের জন্য সংবাদ-সাক্ষরতা (নিউজ লিটারেসি) কর্মসূচি চালু এবং এ বিষয়ে সরকারি সহযোগিতা নেওয়ার পরামর্শ দেন তিনি।

মাই টিভির হেড অব নিউজ মাহমুদ আল ফয়সাল সাংবাদিকদের জন্য এআই, ইংরেজি ও চীনা ভাষা শিক্ষার উদ্যোগ, ডিআরইউ কমপ্লেক্স নির্মাণ এবং পেশাগত মানদণ্ড নির্ধারণের ওপর গুরুত্ব দেন।

এটিএন নিউজের হেড অব নিউজ শহিদুল আজম বলেন, সংখ্যার চেয়ে মানসম্মত কর্মসূচিকে অগ্রাধিকার দিতে হবে। তিনি পেশাগত উন্নয়ন, এআই এবং স্বাস্থ্যবিষয়ক কর্মসূচি সম্প্রসারণের সুপারিশ করেন।

একুশে টিভির হেড অব নিউজ হারুন-উর রশীদ বর্তমান কমিটির এক বছরের কার্যক্রমের প্রশংসা করে সংগঠনের নিজস্ব আয় বৃদ্ধি, সদস্য চাঁদা পুনর্বিবেচনা এবং কমিটির মেয়াদ দুই বছর করার প্রস্তাব দেন।

ইনডিপেনডেন্ট টিভির হেড অব নিউজ মোস্তফা আকমল সদস্যপদ প্রদানে নিরপেক্ষতা বজায় রাখার পাশাপাশি উন্নতমানের প্রেস রিলিজ প্রণয়ন এবং ডিজিটাল সাংবাদিকতার ওপর অধিক গুরুত্ব দেওয়ার আহ্বান জানান।

গ্রিন টিভির হেড অব নিউজ মাহমুদ হাসান উন্নতমানের ভিডিও কনটেন্ট ও প্রেস রিলিজ নিশ্চিত করার পাশাপাশি সদস্যপদ প্রদানে বিতর্ক এড়িয়ে চলার ওপর গুরুত্ব দেন।

বৈশাখী টিভির হেড অব নিউজ এবিএম জিয়াউল কবির সুমন অনুষ্ঠান নির্ধারিত সময়ে শুরু করার ওপর গুরুত্বারোপ করে ভাষা প্রশিক্ষণ ও অনলাইন সাংবাদিকতায় বিশেষায়িত কোর্স চালুর প্রস্তাব দেন।

সময় টিভির হেড অব নিউজ মুজতবা খন্দকার বলেন, সাংবাদিকদের জন্য একটি পূর্ণাঙ্গ ডিআরইউ কমপ্লেক্স নির্মাণের পাশাপাশি পেশাগত দক্ষতা বৃদ্ধিতে প্রশিক্ষণ কার্যক্রম আরও জোরদার করা প্রয়োজন।

দীপ্ত টিভির হেড অব নিউজ এস এম আকাশ উচ্চারণ ও উপস্থাপনা বিষয়ে প্রশিক্ষণ এবং ডিআরইউ লাইব্রেরিকে আরও সমৃদ্ধ করার আহ্বান জানান। মাছরাঙা টিভির হেড অব নিউজ হামিদুল হক সদস্যপদ প্রদানে কঠোর যাচাই-বাছাইয়ের ওপর গুরুত্ব দেন।

বাংলা টিভির হেড অব নিউজ এম এম বাদশাহ গুরুত্বপূর্ণ কর্মসূচিকে অগ্রাধিকার দিয়ে সংবাদভিত্তিক আয়োজন বাড়ানোর পাশাপাশি মোবাইল জার্নালিজম প্রশিক্ষণ সম্প্রসারণের আহ্বান জানান। এসএ টিভির হেড অব নিউজ জাহিদুর রহমান খান সদস্যদের নিয়ে নিয়মিত অনানুষ্ঠানিক মতবিনিময় সভার প্রস্তাব দেন।

মোহনা টিভির সিএনই সুমন মুস্তাফিজ এবং নাগরিক টিভির সিএনই নবিন হোসাইন আর. মালেক সংগঠনের আর্থিক সক্ষমতা বাড়াতে নতুন আয়ের উৎস সৃষ্টি ও সদস্য চাঁদা পুনর্বিবেচনার পরামর্শ দেন। ডিবিসি নিউজের সিএনই শাহাবুদ্দীন চৌধুরী এআইসহ আধুনিক সাংবাদিকতা বিষয়ে প্রশিক্ষণের পরিধি বাড়ানোর ওপর গুরুত্ব দেন। বাংলাভিশনের ডেপুটি হেড অব নিউজ মোস্তফা কামাল প্রশিক্ষণের গুণগত মান আরও উন্নত করার আহ্বান জানান।

সভাপতির বক্তব্যে ডিআরইউ সভাপতি আবু সালেহ আকন বলেন, অংশগ্রহণকারী সম্পাদক ও জ্যেষ্ঠ সাংবাদিকদের পরামর্শ সংগঠনের জন্য অত্যন্ত মূল্যবান। ডিআরইউকে আরও শক্তিশালী, আধুনিক ও সদস্যবান্ধব সংগঠন হিসেবে গড়ে তুলতে এসব সুপারিশ গুরুত্বের সঙ্গে বাস্তবায়নের চেষ্টা করা হবে।

সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল বলেন, বর্তমান কার্যনির্বাহী কমিটি সাংবাদিকদের পেশাগত দক্ষতা বৃদ্ধি, সদস্যদের কল্যাণ এবং সাংবাদিকতার মানোন্নয়নে ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছে। মতবিনিময় সভায় প্রাপ্ত সুপারিশগুলো ভবিষ্যৎ কর্মপরিকল্পনা প্রণয়নে গুরুত্বপূর্ণ ভিত্তি হিসেবে বিবেচিত হবে।

সভায় ডিআরইউ কার্যনির্বাহী কমিটির যুগ্ম সম্পাদক মো. জাফর ইকবাল, অর্থ সম্পাদক নিয়াজ মাহমুদ সোহেল, তথ্যপ্রযুক্তি ও প্রশিক্ষণ সম্পাদক মাহমুদ সোহেলসহ কার্যনির্বাহী কমিটির অন্যান্য সদস্য উপস্থিত ছিলেন। সভা শেষে ভবিষ্যতেও এ ধরনের মতবিনিময় সভা নিয়মিত আয়োজনের প্রত্যাশা ব্যক্ত করা হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%