০২:১৯ এম
বিশ্বকাপের নকআউট পর্বে ব্রাজিলের সামনে দাঁড়িয়েছে এমন এক প্রতিপক্ষ, যাদের মধ্যে ইতিহাস কখনোই স্বস্তির নয়। পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন দল ব্রাজিল এখন শেষ ষোলোতে প্রতিপক্ষ হিসেবে নরওয়ের মুখোমুখি হচ্ছে। আন্তর্জাতিক ফুটবলে একাধিকবার মুখোমুখি হওয়া দলগুলোর মধ্যে নরওয়ে একমাত্র দল, যাদের বিরুদ্ধে ব্রাজিল এখনও পর্যন্ত কোনো জয়ের দেখা পায়নি।
২০২৬ ফিফা বিশ্বকাপের রাউন্ড অব ৩২ ম্যাচে ডালাসের এ টি অ্যান্ড টি স্টেডিয়ামে আইভরি কোস্টকে ২-১ গোলে হারিয়ে নরওয়ে তাদের শেষ ষোলো নিশ্চিত করেছে। এই জয়ে ব্রাজিলের সঙ্গে তাদের বহুল আলোচিত লড়াইও নিশ্চিত হয়েছে।
ম্যাচের ৩৯ মিনিটে মার্টিন ওডেগার্ডের বাড়ানো বলে আন্তোনিও নুসা গোল করে নরওয়েকে এগিয়ে দেয়। ৭৪ মিনিটে বদলি খেলোয়াড় আমাদ দিয়ালো গোল করে আইভরি কোস্টকে সমতায় ফেরান। তবে ম্যাচের ৮৬ মিনিটে প্যাট্রিক বার্গের অ্যাসিস্ট থেকে আর্লিং ব্রট হালান্ড নরওয়েকে জয়সূচক গোল করে শেষ ষোলোয় পৌঁছে দেন।
আরও পড়ুন: ঢামেকে অ্যাম্বুলেন্স ধর্মঘটে মরদেহ পরিবহনে বিপাকে স্বজনরা, রোগীরাও ভোগান্তিতে
এছাড়াও ব্রাজিল পূর্বে জাপানকে হারিয়ে শেষ ষোলো নিশ্চিত করেছিল। এবার কোয়ার্টার ফাইনালে ওঠার জন্য মুখোমুখি হবে এমন এক প্রতিপক্ষের যে, বিপক্ষে ব্রাজিলের ইতিহাস মোটেও সুখকর নয়।
এ পর্যন্ত ব্রাজিল ও নরওয়ে চারবার মুখোমুখি হয়েছে। এর মধ্যে নরওয়ে জিতেছে দুইটি ম্যাচ এবং বাকি দুটি ম্যাচ ড্র হয়েছে। ব্রাজিল এখনও পর্যন্ত নরওয়েকে হারাতে পারেনি।
দুই দলের মুখোমুখি ইতিহাস হলোঃ
.১৯৮৮ সালে প্রীতি ম্যাচে ১-১ গোলে ড্র,
আরও পড়ুন: কেপটাউনে অস্ট্রেলিয়ার দুর্দান্ত প্রত্যাবর্তন, দক্ষিণ আফ্রিকা ৩২৯ রানে গুটিয়ে
.১৯৯৭ সালে প্রীতি ম্যাচে নরওয়ের ৪-২ গোলের জয়,
.১৯৯৮ ফ্রান্স বিশ্বকাপের গ্রুপ পর্বে নরওয়ের ২-১ গোলের জয়,
.২০০৬ সালের প্রীতি ম্যাচে ১-১ গোলে ড্র।
বিশেষত ১৯৯৮ বিশ্বকাপে ব্রাজিলকে হারিয়ে নরওয়ের জয়টি বিশ্বকাপ ইতিহাসের অন্যতম বড় অঘটন হিসেবে বিবেচিত হয়। সেই স্মৃতি পৌরাণিকভাবে আবারও বিশ্বকাপের মঞ্চে মুখোমুখি হচ্ছে দুই দল।
আরও পড়ুন: তারেক রহমান: জামায়াত-এনসিপি আমার রাষ্ট্রীয় সম্মান সহ্য করতে পারছে না
এদিকে রাউন্ড অব ৩২ এর অন্য ম্যাচগুলোতে টাইব্রেকারে জার্মানিকে বিদায় দিয়েছে প্যারাগুয়ে। একইভাবে নেদারল্যান্ডসকে টাইব্রেকারে হারিয়ে শেষ ষোলো নিশ্চিত করেছে মরক্কো।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন