ঢাকা রবিবার, ১৮ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
রবিবার, ১৮ই অক্টোবর, ২০২৬ইং ০২ই কার্তিক, ১৪৩৩বাং

অর্থনৈতিক উন্নয়নে অপ্রয়োজনীয় নিয়ন্ত্রণ কমানো জরুরি : অর্থমন্ত্রী


অর্থনৈতিক উন্নয়নে অপ্রয়োজনীয় নিয়ন্ত্রণ কমানো জরুরি : অর্থমন্ত্রী

দেশের ভঙ্গুর অর্থনীতিকে পুনর্গঠন করে একটি গণতান্ত্রিক, উৎপাদনমুখী ও অন্তভুক্তিমূলক অর্থনীতি গড়ে তোলার প্রতিশ্রুতি দিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য এবং অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলছেন, অর্থনীতিকে পুনরুদ্ধার করতে হলে অপ্রয়োজনীয় সরকারি নিয়ন্ত্রণ কমাতে হবে। একই সঙ্গে জবাবদিহিতা, স্বচ্ছতা ও বাজারভিত্তিক নীতিকে গুরুত্ব দিতে হবে। বাজেট ২০২৬-২৭ : প্রত্যাশা ও বাস্তবতা শীর্ষক এক সেমিনারে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আরএফএলের সভাপতি দৌলত আক্তার মালা। বিশেষ অতিথি ছিলেন সিপিডির নির্বাহী পরিচালক ড. ফাহমিদা খাতুন, ইস্ট কোস্ট গ্রুপের চেয়ারম্যান আজম জে চৌধুরী এবং বিটিএমএর সভাপতি শওকত আজিজ রাসেল। আমির খসরু বলেন, দীর্ঘদিনের বিনিয়োগ স্থবিরতা, আস্থার সংকট ও কাঠামোগত দুর্বলতা কাটিয়ে উঠতে জনকল্যাণমুখী বাজেট প্রয়োজন। বিশেষ করে প্রান্তিক জনগোষ্ঠীর সুরক্ষা নিশ্চিত করতে হবে। তার মতে, অর্থনীতির কেন্দ্রবিন্দুতে থাকতে হবে সাধারণ মানুষকে। নারী, কৃষক, ক্ষুদ্র উদ্যোক্তা ও নিম্ন আয়ের মানুষের জন্য আর্থিক সহায়তা, দক্ষতা উন্নয়ন এবং কর্মসংস্থানমুখী কর্মসূচি বাড়ানোর প্রয়োজন রয়েছে। তিনি বলেন, স্বাস্থ্য, শিক্ষা ও সৃজনশীল শিল্প খাতে বেসরকারি খাত এবং এনজিওগুলোর অংশগ্রহণ বাড়ানোর প্রয়োজন রয়েছে। এতে সেবার মান উন্নত হবে, কর্মসংস্থান বাড়বে এবং সরকারের ব্যয়ের চাপ কমবে। পুঁজিবাজার নিয়ে তিনি বলেন, বিনিয়োগকারীদের আস্থা ফেরাতে ব্যাপক সংস্কার প্রয়োজন। স্বচ্ছতা, পেশাদারি ও কার্যকর নিয়ন্ত্রক কাঠামো ছাড়া বাজারের উন্নয়ন সম্ভব নয়। তিনি আরো বলেন, টেকসই প্রবৃদ্ধির জন্য উৎপাদনশীল খাতে বিনিয়োগ বাড়াতে হবে। শিল্পায়ন, রপ্তানি বহুমুখীকরণ এবং প্রযুক্তিনির্ভর অর্থনৈতিক কর্মকাণ্ড সম্প্রসারণের মাধ্যমে নতুন কর্মসংস্থান সৃষ্টি করা সম্ভব। দুর্নীতি ও অনিয়মকে অর্থনীতির বড় বাধা উল্লেখ করে তিনি বলেন, ব্যবসা ও বিনিয়োগের পথে অপ্রয়োজনীয় প্রতিবন্ধকতা দূর করতে হবে। পাশাপাশি নীতিগত ধারাবাহিকতা ও রাজনৈতিক স্থিতিশীলতা নিশ্চিত করা জরুরি। আমির খসরুর ভাষায়, গণতান্ত্রিক অর্থনীতি মানে এমন একটি ব্যবস্থা, যেখানে প্রতিযোগিতা থাকবে, সম্পদের ন্যায্য বণ্টন নিশ্চিত হবে এবং সিদ্ধান্ত গ্রহণে স্বচ্ছতা বজায় থাকবে। তিনি বলেছেন, অর্থনৈতিক সংস্কারের সুফল রাতারাতি পাওয়া যাবে না। তবে সুশাসন, জবাবদিহিতা ও সঠিক নীতি অনুসরণ করা গেলে দেশের অর্থনীতি আবারও শক্ত ভিত্তির ওপর দাঁড়াতে পারবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মোহাম্মদপুরের সন্ত্রাসী সমস্যা রাতারাতি সমাধান সম্ভব নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

মঙ্গলবার, ২ই জুন, ২০২৬ ইং

০৪:৩৫ পি.এম


মোহাম্মদপুরের সন্ত্রাসী সমস্যা রাতারাতি সমাধান সম্ভব নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ঢাকার মোহাম্মদপুরে সন্ত্রাসী সমস্যা রাতারাতি সমাধান সম্ভব নয়। সেখানে মাদক ও জুয়ার প্রভাব বেশি রয়েছে। অপরাধীদের আটক করে দীর্ঘ সময় জেলে রাখা যাচ্ছে না। এটির জন্য আইনের দুর্বলতা দায়ী। এজন্য আধুনিক আইন তৈরির মাধ্যমে এসব সমস্যার সমাধান করা হবে।

মঙ্গলবার (০২ জুন) সচিবালয়ে জরুরি সংবাদ সম্মেলনে তিনি এসব কথা জানান।

সংবাদ সম্মেলনে শিশু রামিসা হত্যার বিচারকাজ নিয়ে তিনি বলেন, এটি নিয়ে তিনি কোনো কথা বলতে চান না, কারণ এটি আদালতের বিষয়। তবে তিনি জানান, সংক্ষিপ্ত সময়ের মধ্যে যেন বিচারকাজ সম্পন্ন হয় সেই প্রচেষ্টা অব্যাহত রয়েছে।

স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, আদ-দ্বীন হাসপাতালে এসির গ্যাসের কারণে শ্বাসকষ্টে নবজাতকদের মৃত্যু হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। পুলিশের পক্ষ থেকে সকল ব্যবস্থা নেয়া হচ্ছে এবং সেই তদন্ত চলছে। স্বাস্থ্যমন্ত্রণালয়ও বিষয়টি দেখছে।

ঢাকাসহ বাংলাদেশে যানজট কিছুটা নিরসন করা সম্ভব হয়েছে। ঢাকায় এআই প্রযুক্তি ব্যাপকভাবে সফল হয়েছে। অন্যান্য শহরের সড়কের সব পয়েন্টে যান্ত্রিক অটোমেশন চালুর পরিকল্পনা রয়েছে। আগামী ১ থেকে ২ মাসের মধ্যে যানজট আরও কমে আসবে বলেও তিনি জানিয়েছেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সীমান্তে পুশব্যাক ঠেকাতে বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি) অ্যালার্ট রয়েছে। সরকার যে কোনো ধরনের পুশব্যাকের বিরুদ্ধে। তবে বাংলাদেশি কোনো নাগরিক যদি অবৈধভাবে অন্য দেশে অবস্থান করে, তাহলে সরকারিভাবে সেটি দেখা হবে।

স্বরাষ্ট্রমন্ত্রী আবারও উল্লেখ করেন, ঢাকার মোহাম্মদপুরের সন্ত্রাসী সমস্যা রাতারাতি সমাধান সম্ভব নয়। সেখানে মাদক ও জুয়ার প্রভাব বেশি রয়েছে। অপরাধীদের আটক করে দীর্ঘ সময় জেলে রাখা সম্ভব নয় আইনের দুর্বলতার কারণে। আধুনিক আইন তৈরির মাধ্যমে এসব সমস্যার সমাধান করা হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কলকাতা থেকে অপসারণ করা হলো মেসির ৭০ ফুট ভাস্কর্য, উঠে এলো কারণ

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

মঙ্গলবার, ২ই জুন, ২০২৬ ইং

০৪:৩৬ পি.এম


কলকাতা থেকে অপসারণ করা হলো মেসির ৭০ ফুট ভাস্কর্য, উঠে এলো কারণ

কলকাতা থেকে আর্জেন্টিনার ফুটবল মহাতারকা লিওনেল মেসির সোনালি রঙের ৭০ ফুট উচ্চতার ভাস্কর্যটি সরানো হয়েছে। স্থানীয় বাসিন্দাদের নিরাপত্তাসংক্রান্ত অভিযোগের প্রেক্ষিতে প্রশাসন সোমবার (১ জুন) ভাস্কর্যটি অপসারণের সিদ্ধান্ত নিয়েছে।

গত বছরের ডিসেম্বরে মেসির কলকাতা সফরের সময় বিশাল ওই ভাস্কর্যটি শহরের অন্যতম প্রধান আকর্ষণ হয়ে উঠেছিল। ভাস্কর্যে মেসিকে বিশ্বকাপ ট্রফি হাতে উদযাপনরত অবস্থায় দেখা যায়। স্বয়ং মেসি অনলাইনে যোগ দিয়ে ভাস্কর্যটির আনুষ্ঠানিক উদ্বোধনও করেছিলেন।

পশ্চিমবঙ্গের আইনপ্রণেতা শারদ্বত মুখার্জি এএফপি-কে জানিয়েছেন, স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে সোমবার বিকালে মেসির ভাস্কর্যটি সরিয়ে নেওয়া হয়েছে। আপাতত এটি সরকারি গুদামে রাখা হবে এবং পরবর্তীতে নতুন কোনো স্থানে স্থাপনের বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হবে।

এছাড়া সাবেক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপ্যাধায়ের পৃষ্ঠপোষকতায় নির্মিত মেসির ভাস্কর্যটি সম্প্রতি দায়িত্ব নেওয়া ক্রীড়ামন্ত্রী নিতিশ প্রামাণিক ইতিমধ্যে ‘দৃষ্টিকটু’ মন্তব্য করেছিলেন। তার মন্তব্যের পর খুব দ্রুত নিরাপত্তার কারণে ভাস্কর্যটি সরানোর সিদ্ধান্ত গ্রহণ করা হলো।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পুশইন ঠেকাতে সীমান্তে সতর্ক বিজিবি, পাশে রয়েছে স্থানীয় গ্রামবাসী

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ২ই জুন, ২০২৬ ইং

০৪:৩৬ পি.এম


পুশইন ঠেকাতে সীমান্তে সতর্ক বিজিবি, পাশে রয়েছে স্থানীয় গ্রামবাসী

দ্বিতীয় দিনের মতো কাঁটাতারের বেড়ার এই পাশে ভারতীয় ভূ-খণ্ডে অবস্থান করছে ভারত থেকে ঠেলে দেয়া ১০/১২ জনের একটি দল। গতকাল সারাদিন তারা প্রচণ্ড রোদের মধ্যে খোলা আকাশের নিচে অবস্থান করছে।

সন্ধ্যার পর যখন অন্ধকার ঘনিয়ে আসতে শুরু করে, তখন তাদের আর দেখা যায়নি। সকালে মাঠে কাজ করতে আসা কৃষকরা জানান, এই সকাল থেকে আজকে তাদের দেখা যায়নি। বাংলাদেশ ভূ-খণ্ড থেকে আনুমানিক ৮০০ মিটার দূরে কাঁটাতারের বেড়ার পাশে, ৩/৪টি গাছের একটি ছোটো বাগান দেখা যায়। ধারণা করা হচ্ছে, তীব্র রোদ থেকে রক্ষা পাওয়ার জন্য তারা একটু দূরে আম গাছের ছায়ায় অবস্থান নিয়েছে।

দলটি সাথে কোন বাচ্চা কিংবা কতজন নারী রয়েছে, তা জানা যায়নি। আজ দুপুর সাড়ে ১২টার দিকে যশোর ৪৯ বিজিবি'র কমান্ডিং অফিসার লে. কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান নীল পতাকা উড়িয়ে ২০/২২ জন বিজিবির একটি দলে সঙ্গে নিয়েছে এবং সীমান্তের শূণ্য রেখা বরাবর গেলেও এসময় বিএসএফ'র পক্ষ থেকে কেউ এগিয়ে আসেননি। দলটি মাঠে প্রায় ১০ মিনিট অবস্থান করে, পরে বাংলাদেশ সীমান্তে ফিরে আসে।

এদিকে, পুশইন রুখে দিতে বাংলাদেশের সীমান্তের রঘুনাথপুর ও সাদিপুর গ্রামের লোকজন দলবদ্ধ হয়ে দাঁড়িয়ে পাহারা দিচ্ছে। রঘুনাথপুর গ্রামের সাবেক মহিলা ইউপি সদস্যা চায়না বেগমকে দেখা যাচ্ছে। তিনি গ্রামের কয়েকজন নারীকে সঙ্গে নিয়ে সকাল থেকে বিজিবি জোয়ানদের সাহস যোগাচ্ছেন। রঘুনাথপুর গ্রামের লোকজন বিজিবি সদস্যদের মাঝে ঠান্ডা পানি ও শুকনো খাবার সরবরাহ করছেন।

যশোর বিজিবির রিজিওন কমান্ডার মেজর জেনারেল মাহমুদুল হাসান জানান, ভারতের অবৈধ পুশইন রুখে দিতে সীমান্তে বিজিবি সতর্ক অবস্থানে রয়েছে। তিনি গ্রামের সাধারণ লোকজনকে বিজিবিকে সহযোগিতা করার জন্য ধন্যবাদ জানায়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বয়সকে চ্যালেঞ্জ করে রোনালদোর বিশ্বকাপ মিশন শুরু

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

মঙ্গলবার, ২ই জুন, ২০২৬ ইং

০৪:৩৭ পি.এম


বয়সকে চ্যালেঞ্জ করে রোনালদোর বিশ্বকাপ মিশন শুরু

এক সময় মনে করা হচ্ছিলো যে ২০২২ বিশ্বকাপই হয়তো ছিল ক্রিস্টিয়ানো রোনালদোর ক্যারিয়ারের শেষ অধ্যায়। বয়স, ফর্ম এবং ভবিষ্যৎ নিয়ে অনেক প্রশ্ন ওঠেছিল। কিন্তু এসব জল্পনার অবসান ঘটিয়ে মঞ্চে আবারও ফিরছেন এই পর্তুগিজ ফুটবল তারকা, যেন প্রমাণ করে দিচ্ছেন যে 'অসম্ভব' শব্দটি তার অভিধানে নেই।

২০২৬ বিশ্বকাপকে সামনে রেখে ঘোষিত পর্তুগাল দলে ৪১ বছর বয়সী রোনালদো জায়গা পেয়েছেন। ইতিমধ্যে তিনি দলের অনুশীলন ক্যাম্পে যোগ দিয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে নিজেই এই নতুন মিশনের কথা জানিয়েছেন। তিনি বলেছেন, “বিশ্বকাপ মিশন শুরু।”

এবারের বিশ্বকাপে তিনি একটি অনন্য রেকর্ড গড়বেন। এটি হবে তার ক্যারিয়ারের ষষ্ঠ বিশ্বকাপ। এই সুযোগে তিনি লিওনেল মেসির সঙ্গে যৌথভাবে সবচেয়ে বেশি বিশ্বকাপ খেলার কীর্তি গড়বেন। আগের পাঁচটি বিশ্বকাপে ২২ ম্যাচ খেলে ৮ গোল করেছেন রোনালদো। তবে এবার তার লক্ষ্য হলো ব্যক্তিগত রেকর্ড নয়, তিনি শুধু শিরোপার দিকে নজর রেখেছেন।

বর্ণাঢ্য ক্যারিয়ারে প্রায় সব অর্জনই তিনি নিজের করে নিয়েছেন। ক্লাব ফুটবল থেকে ব্যক্তিগত পুরস্কার— সবকিছুই তার ঝুলিতে। কেবল বিশ্বকাপ ট্রফিটাই তার অধরা রয়েছে। সেই অভাবটি পূরণ করেই হয়তো তিনি ফুটবলের মঞ্চ থেকে বিদায় নিতে চান।

তবে, পর্তুগাল কোচ রবার্তো মার্তিনেজ মনে করেন যে রোনালদোর গল্প এখানেই শেষ নয়। তার মতে, রোনালদোর সবচেয়ে বড় শক্তি হলো তার অদম্য ক্ষুধা— জয় লাভের এবং নিজেকে ছাড়িয়ে যাওয়ার। তিনি বলেন, রোনালদো কোনো নির্দিষ্ট ট্রফির জন্য খেলেন না, বরং প্রতিদিন নিজেকে উন্নত করার মানসিকতাই তাকে এত দীর্ঘ সময় শীর্ষ পর্যায়ে ধরে রেখেছে।

এমনকি ২০৩০ বিশ্বকাপ নিয়েও সম্ভাবনার কথা মার্তিনেজ উড়িয়ে দেননি। তার ভাষায়, রোনালদো লড়াই চালিয়ে যাবেন এ বিষয়ে কোনো সন্দেহ থাকবার কারণ নেই। তার পেশাদার মনোভাব ও কঠোর পরিশ্রম তরুণদের জন্য একটি অনুকরণীয় উদাহরণ বলেও তিনি মনে করেন।

পর্তুগাল আগামী ১৭ জুন ডি আর কঙ্গোর বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে। এরপর ২৩ জুন তাদের প্রতিপক্ষ হবে উজবেকিস্তান এবং ২৮ জুন কলম্বিয়ার বিরুদ্ধে খেলবে তারা। সবকিছু মিলিয়ে, রোনালদোর সামনে রয়েছে আরেকটি বিশ্বকাপ— সম্ভবত তার শেষ সুযোগ। এখন দেখার বিষয়, তিনি কি নিজের স্বপ্ন পূরণ করে এই অসাধারণ ক্যারিয়ারের সমাপ্তি টানতে সক্ষম হন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪১
জোহর ১১:৪৫
আসর ০৩:৫৩
মাগরিব ০৫:৩০
ইশা ০৬:৪১
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:৩০
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%