ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

বাকেরগঞ্জে প্রতিবন্ধী ব্যক্তির অধিকার ও সুরক্ষা সংক্রান্ত কমিটির সভা


বাকেরগঞ্জে প্রতিবন্ধী ব্যক্তির অধিকার ও সুরক্ষা সংক্রান্ত কমিটির সভা

বরিশালের বাকেরগঞ্জে প্রতিবন্ধী ব্যক্তির অধিকার ও সুরক্ষা সংক্রান্ত উপজেলা কমিটির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার সকাল ১১ টায় উপজেলা পরিষদ সভাকক্ষে কোডেকের আয়োজনে ও উপজেলা প্রতিবন্ধী উন্নয়ন পরিষদের সহযোগীতায় এ সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার মিলটন চন্দ্র পালের সভাপতিত্বে ও উপজেলা সমাজসেবা কর্মকর্তা মেহেদী মাসুদের সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক কর্মকর্তা খন্দকার আমিনুল ইসলাম, পৌর বিএনপির সভাপতি নাসির উদ্দিন জোমাদ্দার, রিপোর্টার্স ইউনিটির সভাপতি দানিসুর রহমান লিমন, এস আই দেলোয়ার হোসেন, উপজেলা প্রতিবন্ধী উন্নয়ন পরিষদের সভাপতি সুলতান আহমেদ আকন, সাধারণ সম্পাদক মীরা দেবনাথ, কোডেকের উপজেলা কো-অর্ডিনেটর আইরিন পারভীন প্রমূখ।

আরও পড়ুন: বর্ষপূর্তিতে ম্যাগাজিন বর্ষবার্তা বের হচ্ছে

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জার্মানির রাজ্য নির্বাচনে ব্যাপক ভরাডুবির পরও ক্ষমতা আঁকড়ে থাকার ব্যাপারে অনড় মের্জ

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

সোমবার, ২১শে সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৫:০০ পি.এম


জার্মানির রাজ্য নির্বাচনে ব্যাপক ভরাডুবির পরও ক্ষমতা আঁকড়ে থাকার ব্যাপারে অনড় মের্জ

জার্মানির দুটি রাজ্যের নির্বাচনে সম্প্রতি চ্যান্সেলর ফ্রেডরিখ মের্জের দল ক্রিশ্চিয়ান ডেমোক্রেটিক ইউনিয়ন (সিডিইউ) ব্যাপকভাবে পরাজিত হয়েছে। গত রোববার (২০ সেপ্টেম্বর) অনুষ্ঠিত নির্বাচনের ফলাফলকে মের্জ ‘বিপর্যয়’ হিসেবে স্বীকার করেছেন। তবে, তিনি পদত্যাগের সিদ্ধান্ত নেননি এবং ক্ষমতা ধরে রাখার বিষয়ে অনড় রয়েছেন।

সিডিইউয়ের এই ব্যাপক পরাজয়ের পর বর্তমান চ্যান্সেলরের নেতৃত্বের ওপর চাপ বৃদ্ধি পেয়েছে। মেকলেনবুর্গ-ওয়েস্টার্ন পোমেরানিয়া রাজ্যে কট্টর ডানপন্থি দল অল্টারনেটিভ ফর জার্মানি (এএফডি) প্রায় ৩৮.২ শতাংশ ভোট পেয়ে উল্লেখযোগ্য জয়লাভ করেছে। অন্যদিকে, মের্জের দল মাত্র ৪.৯ শতাংশ ভোট পেয়েছে। জার্মানির আইন অনুযায়ী, পার্লামেন্টে আসন পেতে ন্যূনতম ৫% ভোট প্রয়োজন। খবর দ্য গার্ডিয়ান।

এই পরাজয়ের ফলে, জার্মানির ৭৭ বছরের ইতিহাসে প্রথমবারের মতো সিডিইউ কোনো রাজ্যের সংসদ থেকে পুরোপুরি বাদ পড়েছে।

রাজধানী বার্লিনে কট্টর বামপন্থি দল ডি লিংক ২৫.৩ শতাংশ ভোট পেয়ে জয়লাভ করেছে। এখানে মের্জের দলও বড় ধাক্কা খেয়ে মাত্র ১৯ শতাংশ ভোটে নেমে এসেছে, যা তাদের পূর্বের সমর্থনের তুলনায় প্রায় এক-তৃতীয়াংশ কম।

ভোটের ফলাফল প্রকাশের পরপরই বার্লিনে এক জরুরি সংবাদ সম্মেলনে ফ্রিডরিখ মের্জ স্পষ্টভাবে উল্লেখ করেন, তিনি চ্যান্সেলর পদ ছাড়ছেন না।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

লোহাগড়ায় ইউপি চেয়ারম্যান লাবু মিয়া নাশকতার অভিযোগে গ্রেপ্তার

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ২১শে সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৫:০২ পি.এম


লোহাগড়ায় ইউপি চেয়ারম্যান লাবু মিয়া নাশকতার অভিযোগে গ্রেপ্তার

নড়াইলের লোহাগড়া উপজেলার শালনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা মো. লাবু মিয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (২১ সেপ্টেম্বর) দুপুরে লোহাগড়া থানার ওসি মো. শরিফুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান চালিয়ে তাকে শালনগর ইউনিয়ন পরিষদ থেকে গ্রেপ্তার করে।

পুলিশের সূত্রে জানা গেছে, চেয়ারম্যান লাবু মিয়ার বিরুদ্ধে নাশকতার অভিযোগে দুটি মামলা রয়েছে। ২০২৪ সালের ১৩ নভেম্বরের মামলার বাদী জাহিদুল ইসলাম ঝুনু এবং ২০২৪ সালের ৯ ডিসেম্বরের মামলার বাদী ইয়াজুর রহমান বাবু।

চেয়ারম্যান লাবু মিয়া দীর্ঘ সময় ধরে পলাতক ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

আরো পড়ুন

গাজী নজরুলের ৪ দিনের রিমান্ড, স্ত্রীর ১ দিন

লোহাগড়া থানার ওসি মো. শরিফুল ইসলাম জানিয়েছেন, নাশকতার দুটি মামলায় শালনগর ইউপি চেয়ারম্যান লাবু মিয়াকে গ্রেপ্তার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাকে নড়াইল আদালতে পাঠানো হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জবির দ্বিতীয় সমাবর্তন ২০২৭ সালের ৩০ জানুয়ারি

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ২১শে সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৫:০২ পি.এম


জবির দ্বিতীয় সমাবর্তন ২০২৭ সালের ৩০ জানুয়ারি

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) বহুল প্রতীক্ষিত সমাবর্তনের তারিখ ঘোষণা করা হয়েছে। বিশ্ববিদ্যালয়টির দ্বিতীয় সমাবর্তন ২০২৭ সালের ৩০ জানুয়ারি অনুষ্ঠিত হবে।

আরো পড়ুন

এমপি গাজী নজরুলের ফাঁসির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সোমবার (২১ সেপ্টেম্বর) রাষ্ট্রপতি এবং বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর কর্তৃক পূর্বনির্ধারিত এই তারিখে সমাবর্তন আয়োজনের বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

সমাবর্তনের তারিখ ও সার্বিক প্রস্তুতি নিয়ে আজ রাষ্ট্রপতি এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সাক্ষাৎ করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. রইছ উদ্দীন। সাক্ষাৎকালে উপাচার্যের সঙ্গে বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. সাবিনা শরমীন এবং রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মো. শেখ গিয়াস উদ্দিন উপস্থিত ছিলেন।

সাক্ষাৎকালে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় সমাবর্তনের সার্বিক আয়োজন ও প্রস্তুতির বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়। এ সময় আগামী ৩০ জানুয়ারি ২০২৭ সমাবর্তন অনুষ্ঠানের নির্ধারিত তারিখ পুনর্ব্যক্ত করা হয়। সমাবর্তন সুষ্ঠু, সুশৃঙ্খল ও মর্যাদাপূর্ণভাবে সম্পন্ন করতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রস্তুতি নিয়েও আলোচনা করেন সংশ্লিষ্টরা।

বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে, দ্বিতীয় সমাবর্তন আয়োজনের প্রস্তুতিমূলক কার্যক্রম ইতিমধ্যে শুরু হয়েছে। সমাবর্তনকে সুশৃঙ্খল, সুন্দর ও উৎসবমুখর করতে সংশ্লিষ্ট কমিটি ও দপ্তরগুলো পর্যায়ক্রমে প্রয়োজনীয় কার্যক্রম সম্পন্ন করবে।

এর আগে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রথম সমাবর্তন অনুষ্ঠিত হয় ২০২০ সালের ১১ জানুয়ারি। এরপর দীর্ঘ সময় ধরে দ্বিতীয় সমাবর্তনের অপেক্ষায় ছিলেন বিশ্ববিদ্যালয়ের গ্র্যাজুয়েটরা। অবশেষে আগামী ৩০ জানুয়ারি দ্বিতীয় সমাবর্তন অনুষ্ঠিত হওয়ার মধ্য দিয়ে তাঁদের দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটতে যাচ্ছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সাবেক ভূমিমন্ত্রীসহ ৩৬ জনের বিরুদ্ধে মা-ম-লা-য় ৬ জনের সাক্ষ্যগ্রহণ সম্পন্ন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ২১শে সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৫:০৩ পি.এম


সাবেক ভূমিমন্ত্রীসহ ৩৬ জনের বিরুদ্ধে মা-ম-লা-য় ৬ জনের সাক্ষ্যগ্রহণ সম্পন্ন

ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের (ইউসিবিএল) ২৫ কোটি টাকা আত্মসাৎ করে হুন্ডির মাধ্যমে বিদেশে পাচারের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় আওয়ামী লীগ সরকারের সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদসহ ৩৬ জনের বিরুদ্ধে আরো ৬ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ সম্পন্ন হয়েছে। এই মামলায় মোট ৫১ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ ইতোমধ্যে শেষ হয়েছে।

সোমবার (২১ সেপ্টেম্বর) চট্টগ্রাম বিভাগীয় বিশেষ জজ আদালতের বিচারক মিজানুর রহমানের আদালতে সাক্ষ্যগ্রহণ অনুষ্ঠিত হয়। এই মামলায় মোট ৫১ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ সম্পন্ন হয়েছে।

দুদকের পাবলিক প্রসিকিউটর মোকাররম হোসাইন বিষয়টি কালের কণ্ঠকে নিশ্চিত করে জানান, ২৫ কোটি টাকা আত্মসাৎ ও পাচারের মামলায় জাবেদসহ ৩৬ আসামির বিরুদ্ধে গতকাল ৬ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ ও জেরা সম্পন্ন হয়েছে। এ নিয়ে মামলাটিতে মোট ৫১ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ সম্পন্ন হলো। আদালত আগামী ২৭ সেপ্টেম্বর পরবর্তী সাক্ষ্যগ্রহণের দিন ধার্য করেছেন।

 

এদিকে, চলতি বছরের ১১ মার্চ এ মামলায় ৩৬ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছিল। তার আগে ৫ জানুয়ারি মামলার তদন্ত কর্মকর্তা দুদকের প্রধান কার্যালয়ের উপপরিচালক মো. মশিউর রহমান চট্টগ্রাম মহানগর সিনিয়র স্পেশাল জজ আদালতে অভিযোগপত্র জমা দেন।

অভিযোগপত্রে উল্লেখ করা হয়, ইউসিবি ব্যাংক থেকে ভুয়া ও অস্তিত্বহীন প্রতিষ্ঠানের নামে ২৫ কোটি টাকা ঋণ নিয়ে তা আত্মসাৎ ও বিদেশে পাচার করা হয়েছে। এতে বলা হয়, জাবেদ তাঁর মালিকানাধীন আরামিট গ্রুপের প্রটোকল অফিসার মোহাম্মদ ফরমান উল্লাহকে মালিক হিসেবে দেখিয়ে দুটি ভুয়া প্রতিষ্ঠান গড়ে তোলেন। পরে জাল নথিপত্র তৈরি করে ইউসিবি ব্যাংকের চট্টগ্রাম পোর্ট শাখা থেকে ২৫ কোটি টাকা ঋণ নেওয়া হয়।

অভিযোগে আরো বলা হয়েছে, ব্যাংকের ঋণঝুঁকি ব্যবস্থাপনা বিভাগ ১৭টি নেতিবাচক পর্যবেক্ষণ দিলেও তা উপেক্ষা করা হয়। দুদকের দাবি, পরে ওই অর্থ বিদেশে পাচার করা হয়। অভিযোগপত্রে উল্লেখ করা হয়েছে যে, ২০১৯ সালের ১৩ অক্টোবর থেকে ২০২০ সালের ১৩ ফেব্রুয়ারির মধ্যে এ আত্মসাতের ঘটনা ঘটে।

তদন্তকারী কর্মকর্তা উল্লেখ করেন, আসামিরা দণ্ডবিধির ৪০৬, ৪০৯, ৪২০, ৪৬৭, ৪৬৮, ৪৭১ ও ১০৯ ধারা এবং দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারা ও মানিলন্ডারিং প্রতিরোধ আইনের ৪(২) ও ৪(৩) ধারায় শাস্তিযোগ্য অপরাধ করেছেন।

২০২৫ সালের ২৪ জুলাই জাবেদ ও তার স্ত্রীসহ ৩১ জনের বিরুদ্ধে দুদকের প্রধান কার্যালয়ের উপপরিচালক মো. মশিউর রহমান চট্টগ্রাম জেলা কার্যালয়-১-এ মামলাটি দায়ের করেন। অভিযোগপত্রে ৯২ জনকে সাক্ষী করা হয়েছে।

অভিযোগপত্র অনুযায়ী, আসামিদের মধ্যে রয়েছেন সাবেক মন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ, তাঁর স্ত্রী ও ইউসিবিএলের সাবেক চেয়ারম্যান রুকমীলা জামান, সাবেক পরিচালক আসিফুজ্জামান চৌধুরী ও রোকসানা জামান চৌধুরী।

এছাড়া সাবেক পরিচালক বশির আহমেদ, আফরোজা জামান, সৈয়দ কামরুজ্জামান, মো. শাহ আলম, মো. জোনাইদ শফিক, অপরূপ চৌধুরী, তৌহিদ সিপার রফিকুজ্জামান, ইউনুছ আহমদ, হাজী আবু কালাম, নুরুল ইসলাম চৌধুরী, সাবেক চেয়ারম্যান এম এ সবুর এবং সাবেক ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক আরিফ কাদরীসহ মোট ৩৬ জন আসামি রয়েছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%