ঢাকা মঙ্গলবার, ২৭শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১১ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৬ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ২৭শে অক্টোবর, ২০২৬ইং ১১ই কার্তিক, ১৪৩৩বাং

গাজীপুরে ২ হাজার পিস ইয়াবাসহ নিষিদ্ধ ছাত্রলীগ নেতা রনি পাঠান গ্রেপ্তার


গাজীপুরে ২ হাজার পিস ইয়াবাসহ নিষিদ্ধ ছাত্রলীগ নেতা রনি পাঠান গ্রেপ্তার

গাজীপুরের শ্রীপুরে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের গাজীপুর জেলা পর্যায়ের নেতা রনি পাঠানকে ২ হাজার পিস ইয়াবাসহ গ্রেপ্তার করেছে গাজীপুর জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। একই সঙ্গে তার এক সহযোগীকেও গ্রেপ্তার করা হয়েছে।

সোমবার (২৬ অক্টোবর) বিকেল ৪টার দিকে গাজীপুর জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের পরিদর্শক হাসমত উল্লাহ বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে রোববার (২৫ অক্টোবর) দিবাগত রাতে শ্রীপুর পৌরসভার ২নং সিএন্ডবি (চন্নাপাড়া) এলাকা থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়।

আরও পড়ুন: বরিশালে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী সমাবেশ ও র‌্যালির মাধ্যমে উদযাপন

গ্রেপ্তারকৃতদের মধ্যে রয়েছেন শ্রীপুর উপজেলার তেলিহাটি ইউনিয়নের ছাতির বাজার গ্রামের রনি পাঠান (২৫) এবং তার সহযোগী শ্রীপুর পৌরসভার কেওয়া (নতুন বাজার) এলাকার নয়ন পাশা (২৫)। রনি পাঠান নিষিদ্ধ সংগঠন গাজীপুর জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক হিসেবে পরিচিত।

গাজীপুর জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের পরিদর্শক হাসমত উল্লাহ জানান, গোপন সংবাদের ভিত্তিতে শ্রীপুর পৌরসভার ২নং সিএন্ডবি (চন্নাপাড়া) এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এরপর ওই এলাকা থেকে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের গাজীপুর জেলা শাখার সাংগঠনিক সম্পাদক রনি পাঠান ও তার সহযোগী নয়ন পাশাকে গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে দুই হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় তাদের বিরুদ্ধে মামলা রুজু করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

খুলনায় সাবেক এমপি রশীদুজ্জামানসহ পাঁচজনের বিরুদ্ধে দুদকের ৫ মামলা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ২৬শে অক্টোবর, ২০২৬ ইং

০৯:৩৮ পি.এম


খুলনায় সাবেক এমপি রশীদুজ্জামানসহ পাঁচজনের বিরুদ্ধে দুদকের ৫ মামলা

খুলনা, ২৬ অক্টোবর ২০২৬ : দুর্নীতি দমন কমিশন (দুদক) খুলনা-৬ আসনের সাবেক সংসদ সদস্য মো. রশীদুজ্জামান, কেসিসির সাবেক কাউন্সিলর মেমরী সুফিয়া রহমান শুনু এবং তার স্বামী কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শেখ মো. ফারুক আহমেদের বিরুদ্ধে পৃথক তিনটি মামলা দায়ের করেছে।

এছাড়া, মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউটের সাবেক মহাপরিচালক বিধান কুমার ভান্ডার এবং তার স্ত্রী ডলি ভান্ডারের বিরুদ্ধে আরও দুটি মামলা করা হয়েছে।

আজ সোমবার বিকেলে, দুদকের সমন্বিত জেলা কার্যালয় খুলনার সহকারী পরিচালক মো. জাহিদ ফজল তিনটি মামলা এবং উপ-সহকারী পরিচালক আশিকুর রহমান দুটি মামলা দায়ের করেন।

প্রথম মামলায় সাবেক এমপি মো. রশীদুজ্জামানের বিরুদ্ধে ৭৫ লাখ ৯০ হাজার টাকা জ্ঞাত আয়ের উৎসের সাথে অসঙ্গতিপূর্ণ সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে।

অন্য এক মামলায়, আওয়ামী লীগ নেতা শেখ মো. ফারুক আহমেদের বিরুদ্ধে দলীয় পদ ব্যবহার করে এক কোটি ১৭ লাখ টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে।

এছাড়া, স্বামীর সহায়তায় নিজ নামে জ্ঞাত আয়ের উৎসের সাথে অসঙ্গতিপূর্ণ ৩৬ লাখ ৯১ হাজার টাকার অবৈধ সম্পদ অর্জন করে নিজ মালিকানায় রাখার কারণে সাবেক কাউন্সিলর মেমরী সুফিয়া রহমান শুনুর বিরুদ্ধে একটি মামলা দায়ের করেছে দুদক।

এই মামলায় স্ত্রীর নামে জ্ঞাত আয়ের উৎসের সাথে অসঙ্গতিপূর্ণ সম্পদ অর্জনে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে সহযোগিতা করায় তার স্বামী ফারুক আহমেদকেও আসামি করা হয়েছে।

অন্য দুটি মামলায়, মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউটের সাবেক মহাপরিচালক বিধান কুমার ভান্ডারের বিরুদ্ধে ৭৩ লাখ টাকার জ্ঞাত আয়ের সঙ্গে অসঙ্গতিপূর্ণ সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে। এছাড়া, স্বামীর অর্জিত এক কোটি ৮ লাখ টাকা মূল্যের অবৈধ সম্পদ নিজ মালিকানায় রেখে ভোগ দখল করার কারণে বিধান কুমারের স্ত্রী ডলি ভান্ডারের বিরুদ্ধেও পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে। একটি মামলায় ডলি ভান্ডার এবং দুটি মামলায় বিধান কুমার ভান্ডারকে আসামি করা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নীলফামারীতে জমি বিরোধে ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাই নিহত

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ২৬শে অক্টোবর, ২০২৬ ইং

০৯:৩৯ পি.এম


নীলফামারীতে জমি বিরোধে ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাই নিহত

নীলফামারী সদর উপজেলার সোনারায় ইউনিয়নে জমি নিয়ে বিরোধের কারণে ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাই নিহত হয়েছেন। এই মর্মান্তিক ঘটনা ঘটে সোমবার, পাথরপাড়া গ্রামে। নিহত ব্যক্তির নাম কেতাব উদ্দীন, যিনি ৭০ বছর বয়সী।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, কেতাব উদ্দীন এবং তাঁর ছোট ভাই আবুল হোসেনের মধ্যে পৈত্রিক সম্পত্তি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। ঘটনার দিন সকালে, উক্ত জমি নিয়ে দুই ভাইয়ের মধ্যে কথাকাটাকাটি শুরু হয়। এক পর্যায়ে, ছোট ভাই আবুল হোসেন ঘর থেকে একটি ধারালো ছুরি এনে বড় ভাইয়ের ঘাড়ে আঘাত করেন, যার ফলে কেতাব উদ্দীন গুরুতর আহত হন।

স্থানীয়রা তাঁকে দ্রুত উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতালে নিয়ে যান। পরে, তাঁর অবস্থার অবনতি হলে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুর ১টার দিকে তাঁর মৃত্যু ঘটে।

সোনারায় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল হক শাহ্ জানিয়েছেন, দুই ভাইয়ের মধ্যে জমি নিয়ে বিরোধ দীর্ঘদিন ধরে চলছিল। ঘটনার দিন সকালে কথাকাটাকাটির ফলস্বরূপ ছোট ভাই আবুল হোসেনের ছুরিকাঘাতে বড় ভাই গুরুতর আহত হন এবং পরে চিকিৎসাধীন অবস্থায় রংপুরে মারা যান।

নীলফামারী সদর থানার ওসি জিল্লুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় এখনো থানায় কেউ লিখিত অভিযোগ করেনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এমএইচ

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শিরোপা জিততে রক্ষণকে শক্তিশালী করতে চায় বাংলাদেশ

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

সোমবার, ২৬শে অক্টোবর, ২০২৬ ইং

০৯:৪০ পি.এম


শিরোপা জিততে রক্ষণকে শক্তিশালী করতে চায় বাংলাদেশ

ফিফা আসিয়ান কাপ বাংলাদেশের জন্য এক দুঃস্বপ্নের মতো কেটেছে। তিনটি ম্যাচে ১৩ গোল হজম করেছেন হামজা-জামালরা। তাই আগামী ৫ নভেম্বর ঘরের মাঠে শুরু হতে যাওয়া সাফ চ্যাম্পিয়নশিপের আগে বাংলাদেশ দলের অনুশীলনে রক্ষণভাগের প্রতি বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে। আজ অনুশীলনের আগে ডিফেন্ডার তপু বর্মণ জানিয়েছেন, তারা দলগতভাবে সাফে রক্ষণভাগকে সামলাতে চান। তার বিশ্বাস, প্রতিপক্ষ দল আর গোলবন্যা বইয়ে দিতে পারবে না। রক্ষণভাগ সামলে ঘরের মাঠে সাফ শিরোপা জয়ের স্বপ্নের কথাও বলেছেন তপু।

আসিয়ান কাপে দলের পারফরম্যান্স নিয়ে অভিজ্ঞ ডিফেন্ডার তপু বলেন, ‘প্রথম ম্যাচে তিন গোল খেয়েছি আর শেষ ম্যাচে খেয়েছি ৯ গোল। এটি খুবই হতাশার। শেষ কবে আমরা ৯ গোল হজম করেছি জানি না। তবে গোল হজমের ক্ষেত্রে শুধু গোলকিপার বা ডিফেন্ডারদের দোষ দেখলে হবে না। আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো দলগতভাবে রক্ষণ সামলানো। তবে এটা বলতে পারি, সাফে আমরা এত গোল হজম করব না।’ তিনি আরও বলেন, ‘সাফ আমাদের জন্য অনেক বিশেষ। আট বছর পর আবার নিজেদের মাঠে খেলছি। আমাদের লড়াই করতে হবে এবং কাঙ্ক্ষিত সাফল্য, অর্থাৎ ২৩ বছর পর শিরোপা জিততে হবে। সে জন্য আমাদের সেভাবে প্রস্তুতি নিতে হবে।’

সাফের শুরুতে দলের সবচেয়ে বড় তারকা দেওয়ান হামজা চৌধুরীকে পাচ্ছে না বাংলাদেশ। তপু বলেন, ‘হামজা আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ খেলোয়াড়দের একজন। প্রথম ম্যাচে সে না থাকলে অবশ্যই তাকে মিস করব। তবে আমরা যদি দলগতভাবে খেলতে পারি, তাহলে তার অনুপস্থিতি সামাল দেওয়া সম্ভব। প্রথম ম্যাচটি খুব গুরুত্বপূর্ণ। ভালো শুরু করতে পারলে পরের পথ সহজ হবে।’

এদিকে বাংলাদেশের সাফ চ্যাম্পিয়নশিপ দলে জায়গা পেয়েছেন প্রবাসী ফুটবলার মাহি খান। এর আগে বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দলের হয়ে সাফে খেলেছেন এই ফরোয়ার্ড। এবার বাংলাদেশ সিনিয়র দলে জায়গা পেলেন মাহি। এবার হামজা, শমিতদের সঙ্গে একসঙ্গে খেলার জন্য মুখিয়ে আছেন এই তরুণ। গতকাল মাহি সংবাদমাধ্যমকে জানিয়েছেন, সাফ একাদশে সুযোগ পেয়ে গোল করে দলকে শিরোপা জেতাতে চান তিনি। মাহি বলেন, ‘আমি অত্যন্ত গর্বিত ও আনন্দিত। মাত্র ১৮ বছর বয়সে প্রথমবারের মতো জাতীয় সিনিয়র দলের ক্যাম্পে ডাক পেয়েছি। এতে আমি গর্ববোধ করছি এবং আমার পরিবারের সবাই ভীষণ খুশি। এখন আমাদের কঠোর পরিশ্রম করার সময় এবং ইনশাল্লাহ আমরা সাফ শিরোপাও জিতব।’ তিনি আরও বলেন, ‘আমি আত্মবিশ্বাসী। এখানে ক্যাম্পে আসার আগেও ব্যক্তিগতভাবে অনেক কঠোর পরিশ্রম করেছি। তাই ইনশাল্লাহ আমি গোল করতে পারব। কোচ আমার কাছে কী প্রত্যাশা করছেন, তা আমি স্পষ্ট জানি। মাঠে কোচের পরিকল্পনা শতভাগ বাস্তবায়নের চেষ্টা করব এবং আশা করি গোল পাব।’

৫ থেকে ১৭ নভেম্বর জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে সাফ চ্যাম্পিয়নশিপের আসর। ‘এ’ গ্রুপে স্বাগতিক বাংলাদেশের সঙ্গে রয়েছে ভুটান ও শ্রীলঙ্কা। ‘বি’ গ্রুপে খেলবে ভারত, পাকিস্তান ও মালদ্বীপ। ১৭ নভেম্বর অনুষ্ঠিত হবে ফাইনাল।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

লামায় বজ্রপাতে শিশুসহ দুজনের মৃত্যু, আহত ২

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ২৬শে অক্টোবর, ২০২৬ ইং

০৯:৪০ পি.এম


লামায় বজ্রপাতে শিশুসহ দুজনের মৃত্যু, আহত ২

বান্দরবান জেলার লামা উপজেলায় পৃথক বজ্রপাতে দুজনের মর্মান্তিক মৃত্যু ঘটেছে, যার মধ্যে একজন শিশু রয়েছে। এই ঘটনার ফলে হানিফ ও নুর মোহাম্মদ নামের দুই শিশু আহত হয়েছে।

সোমবার বিকেল সাড়ে ৫টার দিকে ফাঁসিয়াখালী ইউনিয়নের দুর্গম পাহাড়ি অঞ্চলে হ্লাথুই পাড়া এবং আব্দুল্লাহ ঝিরি পাড়ায় পৃথকভাবে বজ্রপাতের এই দুর্ঘটনাগুলো সংঘটিত হয়।

নিহতদের মধ্যে একজন হলেন—হ্লাথুই পাড়ার বাসিন্দা খ্যইচিং মার্মার ছেলে মংপ্রু মার্মা (৪০) এবং অন্যজন বড়ছন খোলা পাড়ার বাসিন্দা মোহাম্মদ সজিব (১১)।

স্থানীয়রা আহত শিশুদের দ্রুত উদ্ধার করে চকরিয়া উপজেলার মালুমঘাট মেমোরিয়াল খ্রিষ্টান হাসপাতালে নিয়ে যায়।

কুমারী পুলিশ ক্যাম্পের ইনচার্জ জামিল আহমদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, "বজ্রপাতে হতাহতের এ ঘটনা সঠিক।"

এমএইচ

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৬ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৫
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২৩
ইশা ০৬:৩৫
সূর্যোদয় : ০৬:০১ সূর্যাস্ত : ০৫:২৩
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%