ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে সুনামগঞ্জে পোনা অবমুক্ত


বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে সুনামগঞ্জে পোনা অবমুক্ত

‎‎বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সুনামগঞ্জে মৎস্যপোনা অবমুক্তকরণ ও বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়েছে। জেলা বিএনপির তত্ত্বাবধানে ও সুনামগঞ্জ জেলা মৎস্যজীবী দলের উদ্যোগে এই কর্মসূচি বাস্তবায়িত হয়।
‎
‎বুধবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে সুনামগঞ্জ শহরের রিভারভিউ এলাকায় আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মো. নুরুল ইসলাম নুরুল।
‎
‎সুনামগঞ্জ জেলা মৎস্যজীবী দলের আহ্বায়ক মো. বাহারুল ফেরদৌসের সভাপতিত্বে এবং সদস্য সচিব মো. হারুন অর রশিদের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ও আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ রতন সেখ, জেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি সোহেল আহমদ, সাংগঠনিক সম্পাদক কামরুল হাসান রাজু, যুগ্ম আহ্বায়ক মুমিনুল হক কালারচাঁন, স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি সুহেল মিয়া, পৌর যুবদলের আহ্বায়ক আজিজুর রহমান সৌরভ, জেলা ছাত্রদলের সভাপতি তারেক মিয়া, সাংগঠনিক সম্পাদক শাহ রাহুল এবং কৃষক দলের সদস্য সচিব সিরাজুল ইসলাম পলাশ।
‎
‎এছাড়াও অনুষ্ঠানে জেলা যুবদলের তথ্য বিষয়ক সম্পাদক আল-আমিন, জেলা মৎস্যজীবী দলের যুগ্ম আহ্বায়ক শরীফ উদ্দিন, মদরিছ মিয়া, মাহবুব মিয়া, ফারেব মিয়া; পৌর মৎস্যজীবী দলের সভাপতি রবিউল হক আমিন, সাধারণ সম্পাদক রাজিবুর রহমান জুমন, সাংগঠনিক সম্পাদক আলামিন মিয়া; এবং ৬ নম্বর ওয়ার্ড মৎস্যজীবী দলের সভাপতি সুবের আহমেদ, সহ-সভাপতি ফারহান মিয়া, সাধারণ সম্পাদক খলিল আহমেদ রেনু ও সাংগঠনিক সম্পাদক মাহবুব আলমসহ জেলা বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
‎
‎আলোচনা সভা শেষে সুরমা নদীতে বিভিন্ন প্রজাতির মৎস্যপোনা অবমুক্ত করা হয়। পরবর্তীতে পরিবেশ সংরক্ষণের বার্তা ছড়িয়ে দিতে এবং জলবায়ু সুরক্ষার অংশ হিসেবে একটি বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জলাতঙ্ক মুক্ত রাখতে পথ কুকুরকে টিকাদান কার্যক্রম শুরু

আন্তর্জাতিক ডেস্ক

বাকেরগঞ্জ প্রতিনিধি

বুধবার, ১৬ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৬:১১ পি.এম


জলাতঙ্ক মুক্ত রাখতে পথ কুকুরকে টিকাদান কার্যক্রম শুরু

বরিশালের বাকেরগঞ্জ পৌরসভা এলাকায় পথ কুকুরকে জলাতঙ্ক প্রতিরোধী টিকাদান কর্মসূচির শুভ উদ্বোধন করা হয়েছে।

বুধবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে পৌরসভা প্রাঙ্গণে এ টিকাদান কর্মসূচির আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও পৌরসভা প্রশাসক মিলটন চন্দ্র পাল।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আলাউদ্দিন মাসুদ, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা খন্দকার আমিনুল ইসলাম, পৌরসভার মুখ্য নির্বাহী কর্মকর্তা জাকির হোসেন মীর বহরসহ পৌরসভা ও উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের কর্মকর্তা ও কর্মচারী।

উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আলাউদ্দিন মাসুদ জানান, জলাতঙ্ক একটি মারাত্মক প্রাণঘাতী ব্যাধি। মূলত ক্ষিপ্ত পথ কুকুরের কামড় বা আঁচড়ের মাধ্যমে এ রোগ মানুষের দেহে ছড়ায়। গণটিকা প্রদানের ফলে কমিউনিটিতে জলাতঙ্ক প্রতিরোধে কার্যকর ভূমিকা রাখা সম্ভব হবে।

পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার মিলটন চন্দ্র পাল বলেন, জনস্বাস্থ্য সুরক্ষা ও প্রাণীর কল্যাণ নিশ্চিত করতেই সরকারি উদ্যোগে এই বিশেষ আয়োজন। আগামী তিন দিনে বাকেরগঞ্জ পৌরসভার ৯টি ওয়ার্ডে দুই শতাধিক পথ কুকুরকে জলাতঙ্ক প্রতিরোধী টিকার আওতায় আনা হবে।
জলাতঙ্কমুক্ত পৌরসভা গঠনে নির্ধারিত সময়ের মধ্যে টিকাদান কার্যক্রম সফল করতে তিনি সংশ্লিষ্ট বিভাগ ও স্থানীয় বাসিন্দাদের সর্বাত্মক সহযোগিতা করার আহ্বান জানান।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রেওয়ায়েতে হাফসের সনদ পেলেন হাফেজ নাসরুল্লাহ

আন্তর্জাতিক ডেস্ক

‎শোরাফ উদ্দিন, (লক্ষ্মীপুর) জেলা প্রতিনিধি

বুধবার, ১৬ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৬:১৩ পি.এম


রেওয়ায়েতে হাফসের সনদ পেলেন হাফেজ নাসরুল্লাহ

দীর্ঘদিনের সাধনা, অধ্যবসায় ও কোরআনের প্রতি গভীর ভালোবাসার স্বীকৃতি হিসেবে পবিত্র কোরআন তিলাওয়াতের ‘রেওয়ায়েতে হাফস আন আসেম’-এর সনদ অর্জন করেছেন রামগতি-কমলনগরের কৃতি সন্তান হাফেজ নাসরুল্লাহ।

‎মিসরের রাজধানী কায়রোতে এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মধ্য দিয়ে তাকে এ সনদ প্রদান করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মিসরের বিশিষ্ট আলেম ও ক্বারী ড. শোয়াইব আল-আজহারী (হাফি.), যাঁর কাছে হাফেজ নাসরুল্লাহ বিখ্যাত ক্বারী আসিম ইবনে আবি আল-নাজুদ (রহ.)-এর ‘রেওয়ায়াতে হাফস আন আসেম’ অনুসারে পবিত্র কোরআনের ৩০ পারার পূর্ণ খতম শুনিয়েছেন।
‎
‎কায়রোর একটি অভিজাত রেস্তোরাঁয় আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড. আব্দুল লতিফ ওয়াহদান (হাফি.)। এছাড়া আল-আজহার বিশ্ববিদ্যালয়ের দুইজন অধ্যাপকসহ বিভিন্ন দেশের একঝাঁক আন্তর্জাতিক ক্বারী ও বিশিষ্ট ব্যক্তিবর্গ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
‎
‎রেওয়ায়েতে হাফসের সনদ অর্জন কোরআন তিলাওয়াতের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ স্বীকৃতি। দীর্ঘ সময় ধরে নির্ভুল তিলাওয়াত, তাজবিদ ও সংশ্লিষ্ট কিরাআতের নিয়ম-কানুন অনুসরণ করে সাধনার পর এ সনদ অর্জন করেন হাফেজ নাসরুল্লাহ।

‎সনদ লাভের পর নিজের অনুভূতি প্রকাশ করতে গিয়ে তিনি জানান, তার স্বপ্ন ‘আকাশছোঁয়া’। সেই স্বপ্ন পূরণের দীর্ঘ পথচলায় প্রিয়জন, শিক্ষক ও শুভাকাঙ্ক্ষীদের দোয়া তার সবচেয়ে বড় অনুপ্রেরণা।
‎
‎তিনি বলেন, জীবনের প্রতিটি অর্জনের পেছনে আল্লাহর রহমত, শিক্ষকদের দিকনির্দেশনা এবং প্রিয় মানুষদের দোয়া রয়েছে। ভবিষ্যতের পথচলায়ও তিনি সবার কাছে দোয়া কামনা করেছেন।
‎
‎কোরআনের তিলাওয়াত ও ইলমের এই পথচলায় নতুন একটি মাইলফলক স্পর্শ করলেন হাফেজ নাসরুল্লাহ। তার এই অর্জন সামনে আরও বৃহৎ স্বপ্ন পূরণের পথে অনুপ্রেরণা হয়ে থাকবে—এমন প্রত্যাশা তার শুভাকাঙ্ক্ষীদের।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মিজ রেহেনা আক্তার জেলার কাউখালী উপজেলা নির্বাহী অফিসার হিসেবে যোগদান করেছেন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ১৬ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৬:১৪ পি.এম


মিজ রেহেনা আক্তার জেলার কাউখালী উপজেলা নির্বাহী অফিসার হিসেবে যোগদান করেছেন

নবনিযুক্ত উপজেলা নির্বাহী অফিসার আজ বুধবার (১৬ সেপ্টেম্বর) জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট জনাব আবু সাঈদ-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় জেলা প্রশাসনের পক্ষ থেকে তাঁকে ফুলেল শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন জানানো হয়।

উপজেলা নির্বাহী অফিসার হিসেবে তাঁর দায়িত্ব পালনের মাধ্যমে কাউখালী উপজেলার প্রশাসনিক কার্যক্রম, জনসেবা, উন্নয়ন কর্মকাণ্ড ও জনকল্যাণমূলক কার্যক্রম আরও গতিশীল হবে বলে প্রত্যাশা করা হচ্ছে।

জেলা প্রশাসন, পিরোজপুরের পক্ষ থেকে মিজ রেহেনা আক্তারের নতুন কর্মস্থলে সফলতা এবং দায়িত্ব পালনে সর্বাঙ্গীণ সাফল্য কামনা করা হচ্ছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আহত আব্বাস উদ্দিন চিশতীকে দেখতে হাসপাতালে প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ

আন্তর্জাতিক ডেস্ক

মোঃ সাকিব আহমেদ ঢাকা

বুধবার, ১৬ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৬:১৫ পি.এম


আহত আব্বাস উদ্দিন চিশতীকে দেখতে হাসপাতালে প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ

 

সন্ত্রাসী হামলায় আহত ঢাকা মহানগরের ৩৪ নম্বর ওয়ার্ড বিএনপির সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ আব্বাস উদ্দিন চিশতীকে দেখতে বাংলাদেশ মেডিকেল হাসপাতালে যান প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী এবং ঢাকা-১৩ আসনের সংসদ সদস্য ববি হাজ্জাজ।

হাসপাতালে গিয়ে প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ আহত মোহাম্মদ আব্বাস উদ্দিন চিশতীর শারীরিক অবস্থার খোঁজখবর নেন। এ সময় তিনি তার চিকিৎসার বিষয়ে খোঁজ নেন এবং দ্রুত সুস্থতার জন্য শুভকামনা জানান।

হাসপাতালে অবস্থানকালে ববি হাজ্জাজ আব্বাস উদ্দিন চিশতীর সঙ্গে কথা বলেন এবং তার চিকিৎসার অগ্রগতি সম্পর্কে অবগত হন। এ সময় উপস্থিত নেতাকর্মীরাও আহত বিএনপি নেতার দ্রুত সুস্থতা কামনা করেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%