ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

ছাত্রদলের ১৭ বছরের আন্দোলনের বহিঃপ্রকাশ ঘটেছে জুলাই অভ্যুত্থানে: রিজভী


ছাত্রদলের ১৭ বছরের আন্দোলনের বহিঃপ্রকাশ ঘটেছে জুলাই অভ্যুত্থানে: রিজভী

 

আওয়ামী দুঃশাসনের বিরুদ্ধে দীর্ঘ ১৭ বছর ধরে জাতীয়তাবাদী ছাত্রদলের ধারাবাহিক আন্দোলনের সর্বোচ্চ প্রতিফলন ঘটেছে জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী আহমেদ এ কথা মন্তব্য করেন। তিনি বলেন, জুলাইয়ের শহীদদের আত্মত্যাগ দেশের মানুষকে সবসময় অন্যায়, স্বৈরাচার ও ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াইয়ের প্রেরণা দেবে।

জুলাই-আগস্টের ঐতিহাসিক গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে বুধবার (১ জুলাই) প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে 'আলোয় স্মৃতি সমুজ্জ্বল' শীর্ষক মোমবাতি প্রজ্বালন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। কর্মসূচির আয়োজন করে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল।

আরও পড়ুন: ঢামেকে অ্যাম্বুলেন্স ধর্মঘটে মরদেহ পরিবহনে বিপাকে স্বজনরা, রোগীরাও ভোগান্তিতে

অনুষ্ঠানে জাতীয় সংগীত পরিবেশনের পাশাপাশি জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে মোমবাতি প্রজ্বালন করা হয়। এর আগে মঙ্গলবার (৩০ জুন) রাত ১১টা থেকে ছাত্রদলের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে জড়ো হতে থাকেন।

রুহুল কবির রিজভী বলেন, "এই আলো শুধু সাময়িক অন্ধকার দূর করার জন্য নয়, এটি ভুবনভরা আলো। জুলাইয়ের স্মৃতি আমাদের আলোকিত করবে, প্রজ্বলিত করবে এবং অন্যায়ের বিরুদ্ধে আবার নতুন সংগ্রামে এগিয়ে যাওয়ার প্রেরণা দেবে।"

তিনি বলেন, "জাতীয়তাবাদী ছাত্রদল শুভ সময়ে জন্ম নেয়নি। দীর্ঘ ১৭ বছর ধরে তারা দমন-পীড়ন, নির্যাতন ও সংগ্রামের মধ্য দিয়ে পথ চলেছে। জুলাই গণঅভ্যুত্থান সেই দীর্ঘ আন্দোলনেরই শ্রেষ্ঠ প্রকাশ।"

68853063-e5fc-4d7f-95b2-4aed6cec7492

আরও পড়ুন: তারেক রহমান: জামায়াত-এনসিপি আমার রাষ্ট্রীয় সম্মান সহ্য করতে পারছে না

শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে রিজভী বলেন, "এই আলোর প্রজ্বালন শুধু এক দিনের জন্য নয়। প্রতিদিন সব কটি জানালা খুলে রাখতে হবে, যেন কোনো অগণতান্ত্রিক, স্বৈরাচারী শক্তির আর কখনও আগমন ঘটতে না পারে। শহীদদের স্মৃতি শুধু একটি দিনের জন্য নয়, একটি মাসের জন্যও নয়; তাদের আত্মত্যাগ আমাদের প্রতিদিন জাগিয়ে রাখবে।"

তিনি বলেন, "আমি চীনের প্রাচীর দেখিনি, আবু সাঈদের বুক দেখেছি। চীনের প্রাচীরের মতো বুক চিতিয়ে কীভাবে গুলি খেতে হয়, সেই দৃশ্য আমি দেখেছি। আমি হিমালয় দেখিনি, কিন্তু ওয়াসিম আকরামকে হিমালয়ের মতো দাঁড়িয়ে তপ্ত বুলেট বরণ করতে দেখেছি। আমি প্রশান্ত মহাসাগর দেখিনি, কিন্তু আহাজাবের মায়ের চোখের জল দেখেছি। সেই অশ্রু প্রশান্ত মহাসাগরের চেয়েও গভীর।"

আওয়ামী লীগ সরকারের সমালোচনা করে রিজভী বলেন, "ফ্যাসিবাদ পরাজিত হয়েছে, কিন্তু তার অবশিষ্টাংশ এখনো সমাজের নানা জায়গায় রয়েছে। তারা দেশের মেগা প্রকল্প-মেট্রোরেল ও পদ্মা সেতুর অর্থ পর্যন্ত লুট করেছে। তাই ছাত্রসমাজকে সবসময় সজাগ থাকতে হবে। ইতিহাস বলে, ছাত্রসমাজ কখনো ঘুমায় না।"

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বের প্রশংসা করে তিনি বলেন, "তারেক রহমানের কাজ দেখে মনে হচ্ছে আমরা সবাই জাতীয়তাবাদী। শুধু ফ্যামিলি কার্ড বা কৃষক কার্ড নয়, আজ রেড সিগন্যালে যে গাড়িটি নিয়ম মেনে দাঁড়িয়ে যায়, সেটিও জাতীয়তাবাদের অংশ।"

আরও পড়ুন: আদাবরে যুবদল নেতাকে চাপাতি দিয়ে কুপিয়ে জখম

অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব বলেন, "গণঅভ্যুত্থানে শহীদ হওয়া হাজারো ছাত্র-জনতা এবং জাতীয়তাবাদী ছাত্রদলের ১৪২ জন নেতাকর্মী ও সমর্থকের স্মরণে আমরা এই কর্মসূচি পালন করছি। প্রতিবছরই এ কর্মসূচি অব্যাহত থাকবে।"

তিনি বলেন, "ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে সারাদেশে যারা গণতন্ত্র ও স্বাধীনতার জন্য জীবন দিয়েছেন, তাদের আত্মত্যাগ কখনো ভুলে যাওয়া হবে না। ছাত্রদল বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্র রক্ষায় সবসময় অতন্দ্র প্রহরীর ভূমিকা পালন করবে।"

ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক আমান উল্লাহ আমান বলেন, "গণঅভ্যুত্থানে সবচেয়ে বেশি রক্ত দিয়েছে জাতীয়তাবাদী ছাত্রদল। দীর্ঘ ১৭ বছরের নির্যাতনের পরও দেশের স্বার্থে আমরা কখনো আপস করিনি।"

তিনি আরও বলেন, "জুলাইকে কোনো ব্যবসার উপকরণ হতে দেওয়া হবে না। এই আন্দোলনের সবচেয়ে বড় মূল্য দিয়েছে জাতীয়তাবাদী ছাত্রদল। বাংলাদেশ চলবে সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার ও সুশাসনের ভিত্তিতে। সবার আগে বাংলাদেশ- এই নীতিই প্রতিষ্ঠা করতে হবে।"

আরও পড়ুন: শেরপুরে বাসের চাপায় সিএনজি যাত্রী নিহত, আহত ৪

গভীর রাত পর্যন্ত চলা মোমবাতি প্রজ্বালন কর্মসূচিতে ছাত্রদলের কেন্দ্রীয় নেতাকর্মীরা অংশ নেন। জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের স্মরণে নিবেদিত এ কর্মসূচিতে শহীদদের আত্মত্যাগের প্রতি গভীর শ্রদ্ধা জানানো হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

এ কোন মহাবিপদে ব্রাজিল! শেষ ষোলোয় এবার নরওয়ে

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

বুধবার, ১ই জুলাই, ২০২৬ ইং

০২:১৯ এম


এ কোন মহাবিপদে ব্রাজিল! শেষ ষোলোয় এবার নরওয়ে

বিশ্বকাপের নকআউট পর্বে ব্রাজিলের সামনে দাঁড়িয়েছে এমন এক প্রতিপক্ষ, যাদের মধ্যে ইতিহাস কখনোই স্বস্তির নয়। পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন দল ব্রাজিল এখন শেষ ষোলোতে প্রতিপক্ষ হিসেবে নরওয়ের মুখোমুখি হচ্ছে। আন্তর্জাতিক ফুটবলে একাধিকবার মুখোমুখি হওয়া দলগুলোর মধ্যে নরওয়ে একমাত্র দল, যাদের বিরুদ্ধে ব্রাজিল এখনও পর্যন্ত কোনো জয়ের দেখা পায়নি।

২০২৬ ফিফা বিশ্বকাপের রাউন্ড অব ৩২ ম্যাচে ডালাসের এ টি অ্যান্ড টি স্টেডিয়ামে আইভরি কোস্টকে ২-১ গোলে হারিয়ে নরওয়ে তাদের শেষ ষোলো নিশ্চিত করেছে। এই জয়ে ব্রাজিলের সঙ্গে তাদের বহুল আলোচিত লড়াইও নিশ্চিত হয়েছে।

ম্যাচের ৩৯ মিনিটে মার্টিন ওডেগার্ডের বাড়ানো বলে আন্তোনিও নুসা গোল করে নরওয়েকে এগিয়ে দেয়। ৭৪ মিনিটে বদলি খেলোয়াড় আমাদ দিয়ালো গোল করে আইভরি কোস্টকে সমতায় ফেরান। তবে ম্যাচের ৮৬ মিনিটে প্যাট্রিক বার্গের অ্যাসিস্ট থেকে আর্লিং ব্রট হালান্ড নরওয়েকে জয়সূচক গোল করে শেষ ষোলোয় পৌঁছে দেন।

এছাড়াও ব্রাজিল পূর্বে জাপানকে হারিয়ে শেষ ষোলো নিশ্চিত করেছিল। এবার কোয়ার্টার ফাইনালে ওঠার জন্য মুখোমুখি হবে এমন এক প্রতিপক্ষের যে, বিপক্ষে ব্রাজিলের ইতিহাস মোটেও সুখকর নয়।

এ পর্যন্ত ব্রাজিল ও নরওয়ে চারবার মুখোমুখি হয়েছে। এর মধ্যে নরওয়ে জিতেছে দুইটি ম্যাচ এবং বাকি দুটি ম্যাচ ড্র হয়েছে। ব্রাজিল এখনও পর্যন্ত নরওয়েকে হারাতে পারেনি।

দুই দলের মুখোমুখি ইতিহাস হলোঃ

.১৯৮৮ সালে প্রীতি ম্যাচে ১-১ গোলে ড্র,

.১৯৯৭ সালে প্রীতি ম্যাচে নরওয়ের ৪-২ গোলের জয়,

.১৯৯৮ ফ্রান্স বিশ্বকাপের গ্রুপ পর্বে নরওয়ের ২-১ গোলের জয়,

.২০০৬ সালের প্রীতি ম্যাচে ১-১ গোলে ড্র।

বিশেষত ১৯৯৮ বিশ্বকাপে ব্রাজিলকে হারিয়ে নরওয়ের জয়টি বিশ্বকাপ ইতিহাসের অন্যতম বড় অঘটন হিসেবে বিবেচিত হয়। সেই স্মৃতি পৌরাণিকভাবে আবারও বিশ্বকাপের মঞ্চে মুখোমুখি হচ্ছে দুই দল।

এদিকে রাউন্ড অব ৩২ এর অন্য ম্যাচগুলোতে টাইব্রেকারে জার্মানিকে বিদায় দিয়েছে প্যারাগুয়ে। একইভাবে নেদারল্যান্ডসকে টাইব্রেকারে হারিয়ে শেষ ষোলো নিশ্চিত করেছে মরক্কো।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আদালতের প্রতি শ্রদ্ধা রেখে পূর্ণাঙ্গ রায়ের অপেক্ষায় আসলাম চৌধুরী

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ১ই জুলাই, ২০২৬ ইং

০২:৩০ এম


আদালতের প্রতি শ্রদ্ধা রেখে পূর্ণাঙ্গ রায়ের অপেক্ষায় আসলাম চৌধুরী

বিএনপি প্রার্থী আসলাম চৌধুরী, যিনি চট্টগ্রাম-৪ আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়ী হয়েছেন, তার প্রার্থিতা সুপ্রিম কোর্টের আপিল বিভাগ বাতিল করেছে। ফলে তিনি সংসদ সদস্য হিসেবে শপথ নিতে পারবেন না। তবে পুনর্নির্বাচন হবে নাকি প্রতিদ্বন্দ্বী প্রার্থীকে বিজয়ী ঘোষণা করা হবে, তা পূর্ণাঙ্গ রায় প্রকাশের পর জানা যাবে।

মঙ্গলবার (৩০ জুন) আপিল বিভাগের রায় ঘোষণার পর আসলাম চৌধুরী গণমাধ্যমে পাঠানো এক ভিডিও বার্তায় বলেছেন, নির্বাচন কমিশন তার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছে। পরবর্তীতে সেই সিদ্ধান্তের বিরুদ্ধে দায়ের করা রিট হাইকোর্ট খারিজ করেছে। আপিল প্রক্রিয়া চলাকালে তিনি নির্বাচনে অংশ নিয়েছেন এবং ভোটারদের ভোটে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। কিন্তু আপিল বিভাগের সর্বশেষ রায় তার প্রার্থিতা বাতিল করেছে, যার ফলে নতুন আইনি বাস্তবতা তৈরি হয়েছে।

তিনি বলেন, তার বিচার বিভাগের প্রতি পূর্ণ আস্থা ও শ্রদ্ধা রয়েছে। আদালতের পূর্ণাঙ্গ রায়ের অনুলিপি হাতে পাওয়ার পর আইনজীবীদের সঙ্গে আলোচনা করে রিভিউ আবেদন করা হবে। আইন অনুযায়ী যথাযথ প্রক্রিয়ায় পরবর্তী পদক্ষেপ নেওয়ার কথা তিনি উল্লেখ করেছেন।

রায়ের পর দলীয় নেতাকর্মীদের উদ্দেশে আসলাম চৌধুরী সংযমের আহ্বান জানিয়ে বলেন, কোনো অবস্থাতেই মহাসড়ক অবরোধ, ভাঙচুর বা সাধারণ মানুষের চলাচলে বিঘ্ন ঘটে, এমন কর্মসূচি গ্রহণ করা যাবে না। রাজনৈতিক কর্মসূচির ফলে জনগণের দুর্ভোগ সৃষ্টি হলে তা কারো জন্যই ইতিবাচক বার্তা বয়ে আনে না। তাই আইনশৃঙ্খলা বজায় রেখে সাংগঠনিকভাবে পরিস্থিতি মোকাবিলা করার নির্দেশ দেন তিনি।

মামলার ধারাবাহিকতা বিশ্লেষণ করে দেখা যায়, প্রার্থিতার বৈধতা নিয়ে বিরোধটি নির্বাচন কমিশন, হাইকোর্ট এবং আপিল বিভাগ, এই তিনটি গুরুত্বপূর্ণ সাংবিধানিক ও বিচারিক ধাপ অতিক্রম করেছে। নির্বাচন কমিশনের সিদ্ধান্ত, হাইকোর্টের আদেশ এবং আপিল বিভাগের রায়ের মধ্যে আইনি ব্যাখ্যার পার্থক্য নিয়ে প্রশ্নের উত্তর আদালতের পূর্ণাঙ্গ রায় প্রকাশের মাধ্যমে পাওয়ার আশা রয়েছে। মামলার ভবিষ্যতের গতিপথ বোঝার জন্য পূর্ণাঙ্গ রায়ের বিকল্প নেই, এমন মন্তব্য আইনজীবী ও নির্বাচন বিশ্লেষকদের।

আইন সংশ্লিষ্টদের মতে, সংক্ষিপ্ত আদেশে শুধু মামলার ফলাফল প্রকাশ করা হয়, কিন্তু পূর্ণাঙ্গ রায়ে আদালতের পর্যবেক্ষণ, আইনের ব্যাখ্যা, সংশ্লিষ্ট নজির এবং সিদ্ধান্তের ভিত্তি বিস্তারিতভাবে তুলে ধরা হয়। রিভিউ আবেদনের যৌক্তিকতা নির্ধারণে এইসব পর্যবেক্ষণ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই সংশ্লিষ্ট পক্ষ এখন পূর্ণাঙ্গ রায়ের অপেক্ষায় রয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ইরান সংশ্লিষ্টতার অভিযোগে মার্কিন নাগরিককে আটক করেছে ইসরায়েল

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বুধবার, ১ই জুলাই, ২০২৬ ইং

০২:৩১ এম


ইরান সংশ্লিষ্টতার অভিযোগে মার্কিন নাগরিককে আটক করেছে ইসরায়েল

ফিলিস্তিনে একটি মার্কিন নাগরিককে গ্রেপ্তার করেছে ইসরায়েল। তার বিরুদ্ধে আনীত অভিযোগ হলো, তিনি ইরানের গোয়েন্দা সংস্থার সদস্যদের সঙ্গে যোগাযোগ রেখেছিলেন এবং নজরদারিমূলক কর্মকাণ্ডে জড়িত ছিলেন।

মঙ্গলবার (৩০ জুন) প্রেস টিভির প্রকাশিত প্রতিবেদনে জানানো হয়েছে যে, ইসরায়েলের অভ্যন্তরীণ গোয়েন্দা সংস্থা শিন বেত এবং পুলিশের যৌথ তদন্তের অধীনে গত ৯ জুন ওই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। তদন্তে দাবি করা হচ্ছে, তিনি ইরানের গোয়েন্দা কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ রাখতেন।

ইসরায়েলি কর্তৃপক্ষের মতে, ওই মার্কিন নাগরিককে ‘ইসরায়েলের নিরাপত্তার জন্য ক্ষতিকর’ কর্মকাণ্ডে জড়িত থাকার কারণে আটক করা হয়েছে। তাদের বক্তব্য, গত কয়েক মাস ধরে অভিযুক্ত ব্যক্তি ইরানের গোয়েন্দা সংস্থার সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে নিয়মিত যোগাযোগ বজায় রেখেছিলেন।

ইসরায়েলি কর্তৃপক্ষ আরও অভিযোগ করেছেন যে, তিনি অর্থের বিনিময়ে অধিকৃত ফিলিস্তিনজুড়ে বিভিন্ন সংবেদনশীল স্থাপনার ছবি তুলেছেন এবং সেগুলোর তথ্য নথিভুক্ত করেছেন। তাদের দাবি, দীর্ঘসময় ধরে একাধিক দায়িত্ব পালন করার সময়েও তিনি নিয়মিতভাবে ইরানের গোয়েন্দা কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ বজায় রেখেছিলেন।

ইসরায়েলি প্রসিকিউটররা জানিয়েছেন, আগামী কয়েক দিনের মধ্যে তার বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগপত্র দাখিল করা হতে পারে। আদালতে প্রসিকিউটরের পক্ষ থেকে একটি বিবৃতি জমা দেওয়া হয়েছে।

অন্যদিকে, ২০২৬ সালের শুরু থেকে বিশেষ করে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের ইরানবিরোধী হামলার সময় বিভিন্ন গুপ্তচরবৃত্তির অভিযোগে বেশ কয়েকজনকে আটক করা হয়েছে বলে জানিয়েছে ইরানের গোয়েন্দা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থাগুলো।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মার্কিন প্রেসিডেন্ট শিক্ষা অ্যাওয়ার্ড পেলেন ফেনীর মেয়ে সৈয়দা নুসরাত জাহান স্নেহা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ১ই জুলাই, ২০২৬ ইং

০২:৩২ এম


মার্কিন প্রেসিডেন্ট শিক্ষা অ্যাওয়ার্ড পেলেন ফেনীর মেয়ে সৈয়দা নুসরাত জাহান স্নেহা

ফেনী জেলার ছাগলনাইয়া উপজেলার ঐতিহ্যবাহী নিজপানুয়া খন্দকার বাড়ির গর্বিত সন্তান সৈয়দা নুসরাত নিউইয়র্কের নলেজ অ্যান্ড পাওয়ার একাডেমি স্কুল থেকে ২০২৬ শিক্ষাবর্ষে অষ্টম গ্রেডে সর্বোচ্চ নম্বর পেয়ে ‘ভেলেডিক্টোরিয়ান’ হওয়ার গৌরব অর্জন করেছেন। যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে এক বাংলাদেশি কিশোরী গৌরবোজ্জ্বল সাফল্য অর্জন করেছেন।

একই সাথে স্কুলের সার্বিক কার্যক্রমে অসামান্য কৃতিত্বের স্বীকৃতিস্বরূপ তিনি প্রেসিডেন্ট, সিভিক অ্যাম্বাসেডর ও সিনেট অ্যাওয়ার্ডসহ মোট ৭টি মর্যাদাপূর্ণ পুরস্কারে ভূষিত হয়েছেন। নুসরাত নিউইয়র্কের সুপরিচিত কমিউনিটি অ্যাক্টিভিস্ট, শিক্ষক, সাংবাদিক ও উপস্থাপক অধ্যাপক সৈয়দ আজাদ এবং জোবায়েদা জেসমিন সোহেলি দম্পতির ছোট মেয়ে। তার এই অসামান্য সাফল্যে নিউইয়র্কে বসবাসরত বাংলাদেশ কমিউনিটির নেতৃবৃন্দ গভীর আনন্দ প্রকাশ করেছেন এবং নুসরাতকে আন্তরিক শুভেচ্ছা ও শুভকামনা জানিয়েছেন।

ভবিষ্যৎ পরিকল্পনা ও স্বপ্নের কথা জানতে চাইলে মেধাবী শিক্ষার্থী সৈয়দা নুসরাত বলেন, আমি ভবিষ্যতে একজন আইনজীবী হয়ে দেশ এবং প্রবাসের অবহেলিত মানুষের সেবা করতে চাই। তিনি আরো বলেন, শুধু নিজের ভাগ্য পরিবর্তন নয়, বরং সমাজ ও রাষ্ট্রের পিছিয়ে পড়া মানুষের অধিকার রক্ষায় কাজ করাই আমার মূল লক্ষ্য। তার এই অদম্য পথচলা ও লক্ষ্য কেবল তার নিজের পরিবারের জন্যই নয়, বরং গোটা তরুণ প্রজন্মের জন্য এক বিরাট অনুপ্রেরণা হিসেবে দেখা হচ্ছে। সংশ্লিষ্টরা মনে করছেন, নুসরাতের মতো মেধাবীরাই আগামী দিনে বিশ্বমঞ্চে বাংলাদেশের মুখ উজ্জ্বল করবে।

মেয়ের এই অনন্য সাফল্যে মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করেছেন বাবা সৈয়দ আজাদ। তিনি বলেন, আমার বড় মেয়ে সৈয়দা নূর-ই জান্নাতও আল্লাহর দেওয়া অসাধারণ মেধার অধিকারী এবং সেও এর আগে অনেক অ্যাওয়ার্ড অর্জন করেছে। মূলত বড় বোনের সেই সাফল্য ও অনুপ্রেরণাই ছোট মেয়ের এই অর্জনের পথ সুগম করেছে। সৈয়দ আজাদ তাঁর দুই সন্তানের জন্য সকলের কাছে দোয়া চেয়েছেন, যাতে তারা সুন্দর মানবিক গুণাবলি অর্জন করে দেশ ও মানুষের কল্যাণে নিজেদের উৎসর্গ করতে পারেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%