শুক্রবার, ৪ই সেপ্টেম্বর, ২০২৬ ইং
১১:৩০ এম
ফুটবলারদের জন্য সবচেয়ে মর্যাদাপূর্ণ পুরস্কার ব্যালন ডি’অর কে জিততে পারে, এ নিয়ে কথার লড়াই ইতিমধ্যে শুরু হয়ে গেছে। ২০২৬ ব্যালন ডি’অর ট্রফি উঁচিয়ে ধরার প্রতিযোগিতায় নিজের শিষ্যদের পক্ষে দৃঢ় অবস্থান নিয়েছেন লুইস এনরিকে।
ফুটবলের এই সম্মানজনক ব্যক্তিগত পুরস্কারের বিজয়ী প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি) স্কোয়াড থেকেই আসা উচিত বলে তিনি দাবি করেছেন। এর আগে রিয়াল মাদ্রিদ কোচ হোসে মরিনিহো নিজের এক শিষ্যকে এগিয়ে রাখার চেষ্টা করেছেন।
আসন্ন ২৬ অক্টোবর লন্ডনে আনুষ্ঠানিকভাবে বিজয়ী হিসেবে একজনের নাম ঘোষণা করবেন আয়োজকেরা। টানা দ্বিতীয়বারের মতো চ্যাম্পিয়নস লিগ ট্রফি জেতার পর বর্ষসেরার এই দৌড়ে পিএসজির বেশ কয়েকজন ফুটবলার ভালোভাবেই এগিয়ে আছেন।
পিএসজিতে গত মৌসুমে নজর কাড়ছেন খিচা খিচা কাভারাস্কেইয়া, উসমান দেম্বেলে ও ফাবিয়ান রুইজ। তাদের মধ্যে স্প্যানিশ মিডফিল্ডার ফ্যাবিয়ান রুইজ আলাদাভাবে চোখ কাড়ছেন, যিনি স্পেনের হয়ে ২০২৬ বিশ্বকাপ জিতে নিজের সাফল্যের ঝুলিকে আরও সমৃদ্ধ করেছেন।
ব্যালন ডি’অর জয়ের ফেভারিট হিসেবে নিজের শিষ্যদের এগিয়ে রাখছেন এনরিকে। মোনাকোর বিপক্ষে পিএসজির তৃতীয় রাউন্ডের লিগ ওয়ান ম্যাচের আগে সংবাদ সম্মেলনে স্প্যানিশ কোচ বলেন, “কে ব্যালন ডি'অর জিতবে তা নিয়ে আমার মাথাব্যথা নেই, তবে আমার মতে বিজয়ী হওয়া উচিত পিএসজির কোনো খেলোয়াড়।”
এনরিকে আরও জানান, “আমাদের কাছে সবকিছুই আছে। আমাদের এমন খেলোয়াড় আছে যারা সবাই চ্যাম্পিয়নস লিগ জিতেছে, ফাবিয়ান রুইজ বিশ্বকাপ জিতেছেন, আর উসমান দেম্বেলে গত মৌসুমে ব্যালন ডি'অর জিতেছেন। তাই আমার মতে, বিজয়ী হওয়া উচিত পিএসজি থেকেই। এটা আমার মতামত, আর আমি ভুলও হতে পারি।”
কিছুদিন আগে রিয়াল মাদ্রিদের কোচ মরিনিহো সরাসরি না বললেও, পরোক্ষভাবে নিজের দলের তারকা ফরোয়ার্ড কিলিয়ান এমবাপেকে ব্যালন ডি’অর জয়ে এগিয়ে রেখেছিলেন। ২০২৬ বিশ্বকাপে দুর্দান্ত ব্যক্তিগত পারফরম্যান্স দেখিয়েছেন, তিনিও এই দৌড়ে আছেন। এছাড়া লামিন ইয়ামাল, হ্যারি কেইন, লিওনেল মেসি, রদ্রি এবং মাইকেল ওলিসের মতো তারকারাও রয়েছেন।
এনরিকে আসলে হোসে মরিনহোর কথার জবাবই দিচ্ছিলেন। রিয়াল মাদ্রিদের কোচের মতে, “এই বছরের ব্যালন ডি'অর বিজয়ী অগত্যা পিএসজি বা স্পেন জাতীয় দল থেকেই হতে হবে এমন কোনো কথা নেই।”
গত শনিবার মালাগার বিপক্ষে ম্যাচের আগে সংবাদ সম্মেলনে মরিনিহো তাঁর যুক্তি তুলে ধরেন, “এটা ব্যক্তিগত পর্যায়ে দারুণ একটা পুরস্কার। এই পুরস্কার একজন নির্দিষ্ট খেলোয়াড়ের ব্যক্তিগত ইতিহাসে জায়গা করে নেয়। খুব উঁচু মানের প্রায় ১২ জন খেলোয়াড় আছে, আর তাদের মধ্যে ৩-৪ জন আমাদের (রিয়াল মাদ্রিদে) আছে।”
“স্পেশাল ওয়ান” আরও বলেন, “আমার মতে, ব্যালন ডি'অর তাদেরই পাওয়া উচিত, যাদের অবসরের পর আমরা চিরকাল মিস করব। আমি ম্যারাডোন, (রোনালদো) নাজারিও, মেসি, জিদান আর মাথেউসকে মিস করি। শুধু চ্যাম্পিয়নস লিগ বা বিশ্বকাপ জেতার কারণে কোনো খেলোয়াড়কে ব্যালন ডি'অর দেওয়া যায় না। চ্যাম্পিয়নস লিগ বিজয়ীকে পুরস্কৃত করতে চাইলে, তাহলে ব্যালন ডি'অর লুইস এনরিকেকে দিয়ে দাও।”
মরিনিহো আরও বলেন, “স্পেনের ব্যাপারে বলতে গেলে, দে লা ফুয়েন্তে অবশ্যই এটা প্রাপ্য। এটাই সর্বোচ্চ সম্মান। বিশ্বসেরা হওয়া আলাদা ব্যাপার, সেটার জন্য পিএসজি বা স্পেন থেকে হতেই হবে এমন নয়। দুই-তিন বা চারজন আছে, আর আমরা জানি তারা কারা। আমরা জানি তারা কোথায় আছে, তারা এখানেই আছে। আমরা জানি এই গ্রীষ্মে ব্যক্তিগতভাবে কে ইতিহাস গড়েছে।”
শেষ পর্যন্ত ‘সোনার বল’ কার হাতে উঠবে সেটাই দেখার অপেক্ষা। ব্যক্তিগত পারফরম্যান্সে সবার থেকে এগিয়ে থাকা কিলিয়ান এমবাপে নাকি দলীয় সাফল্যে পাওয়া অন্য কেউ?
তালাশ বিডি/মিডিয়া লিঃ
যুক্তরাষ্ট্র নতুন নিষেধাজ্ঞা আরোপ করেছে কিউবার পাঁচটি কোম্পানি এবং দেশটির বিপ্লবী নেতা রাউল কাস্ত্রোর ৩১ বছর বয়সী নাতি ফিদেল এরনেস্তো কাস্ত্রোর ওপর।
শুক্রবার দ্য এক্সপ্রেস ট্রিবিউন তাদের এক প্রতিবেদনে এই তথ্য প্রকাশ করেছে।
বৃহস্পতিবার এই নিষেধাজ্ঞা আরোপ করা হয়। ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন ক্যারিবীয় দ্বীপ দেশটির ওপর অর্থনৈতিক চাপ বৃদ্ধি করছে।
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর জানায়, ফিদেল এরনেস্তো কাস্ত্রোর ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। কারণ, তিনি কাস্ত্রো পরিবারের একজন প্রাপ্তবয়স্ক সদস্য, যাদের ওপর ইতোমধ্যে নিষেধাজ্ঞা রয়েছে। ওয়াশিংটন রাষ্ট্রীয় মালিকানাধীন ব্যাংক টব্যাংকো এক্সতেরিয়র দে কিউবা'র ওপরও নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। কিউবার নিকেল খনন শিল্পের সঙ্গে যুক্ত আরো দুটি কোম্পানির ওপরও নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।
এছাড়া, দেশটির সংকটে থাকা জ্বালানি খাতে কাজ করা দুটি কোম্পানির ওপরও নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। এর মধ্যে একটি তেল আমদানিকারক কোম্পানিও অন্তর্ভুক্ত রয়েছে। সূত্র:
তালাশ বিডি/মিডিয়া লিঃ
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জয়পুরহাটের ভাদসা ইউনিয়নে মাছের পোনা অবমুক্তকরণ কর্মসূচির আয়োজন করা হয়েছে। শুক্রবার সকালে স্থানীয় মাঝিপাড়া সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে এবং আয়োজনে এই কর্মসূচির বাস্তবায়ন হয়। অনুষ্ঠানের প্রতিপাদ্য ছিল, "রূপালি মৎস্য স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ।"
এ কর্মসূচির সার্বিক ব্যবস্থাপনা করেন মাঝিপাড়া সমাজ কল্যাণ সংস্থার প্রতিষ্ঠাতা সভাপতি ইঞ্জিনিয়ার এমদাদুল হক। অনুষ্ঠানে দলীয় নেতাকর্মী এবং স্থানীয় সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।
উপস্থিত অতিথিদের মধ্যে ছিলেন জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আব্দুল মতিন, ভাদসা ইউনিয়ন ৬ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি জামাল উদ্দিন, ২ নম্বর ওয়ার্ডের সাবেক মেম্বার আব্দুস সালাম, ইউনিয়ন বিএনপির সাবেক নেতা মইনুদ্দিন, এবং ভাদসা ইউনিয়ন বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীবৃন্দ।
কর্মসূচিতে বক্তারা উল্লেখ করেন, দেশের মৎস্য সম্পদ বৃদ্ধি ও স্বনির্ভর বাংলাদেশ গড়ার লক্ষ্য নিয়ে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এ ধরনের জনকল্যাণমূলক উদ্যোগ গ্রহণ করা হয়েছে। আলোচনা শেষে আনুষ্ঠানিকভাবে জলাশয়ে মাছের পোনা অবমুক্ত করা হয়।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে চিত্রনায়িকা সাদিকা পারভীন পপির একটি পুরোনো মন্তব্যকে কেন্দ্র করে ব্যাপক আলোচনা ও সমালোচনা শুরু হয়েছে। এই পরিস্থিতিতে, অভিনেত্রী নিজে তার অবস্থান স্পষ্ট করেছেন। পপির পাশে দাঁড়িয়েছেন তার দীর্ঘদিনের সহশিল্পী, চিত্রনায়ক ওমর সানী। তিনি মন্তব্য করেছেন, "ধর্ম-কর্ম দুইটা আলাদা জিনিস।"
ফেসবুকে একটি পোস্টে ওমর সানী ধর্ম ও কর্মকে পৃথক বিষয় হিসেবে উল্লেখ করেছেন। পপির বক্তব্য নিয়ে তিনি বলেন, "পপির কথাটা যেভাবে আসছে, এভাবে ঠিক না, যদি ও এভাবে বলে থাকে। আসলে ধর্ম-কর্ম দুইটা আলাদা জিনিস। কর্মটা হালাল, ধর্ম তো কোনো কথাই নেই।"
ওমর সানী তার পোস্টে পপির বক্তব্যের ধরন নিয়ে আপত্তি জানালেও চলচ্চিত্রে কাজ করাকে অনৈতিক হিসেবে দেখার বিরোধিতা করেছেন। তার বক্তব্যের মূল সুর ছিল যে চলচ্চিত্রে কাজ করে সৎভাবে উপার্জন করায় কিছু দোষ নেই। বরং সৎ ও পরিশ্রমের জীবিকার মূল্যায়ন হওয়া উচিত।
পোস্টে পপি ও নিজের মক্কা-মদিনা সফরের প্রসঙ্গও উল্লেখ করেন ওমর সানী। তিনি লেখেন, "আল্লাহর হুকুম ছাড়া কেউ মক্কা এবং মদিনাতে যেতে পারে না, কিন্তু আল্লাহ আমাদের ডেকেছেন। বুঝলে বুঝপাতা, না বুঝলে তেজপাতা।"
পপিকে উদ্দেশ্য করে পোস্টের শেষাংশে অভিনেতা আরও লেখেন, "ও এখনো আমার কাছে ছোট মানুষ, ভালো থাকিস পপি।"
এর আগে, এক ভিডিও বার্তায় অভিনয়জগৎ থেকে নিজেকে গুটিয়ে নেওয়ার ইঙ্গিত দিয়েছিলেন পপি। ওই ভিডিওতে তাকে কাঁদতে দেখা যায়। সেখানে তিনি জানান, জীবনের বাকি সময়টা শান্তিতে কাটাতে চান। ভালো থাকতে চান এবং সৃষ্টিকর্তার নাম জপে সময় কাটানোর ইচ্ছার কথাও জানান।
পপির সেই বক্তব্য সামনে আসার পর থেকেই তার অভিনয়জীবন, ব্যক্তিগত সিদ্ধান্ত ও অতীত পথচলা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নানা আলোচনা শুরু হয়েছে। কেউ তার সিদ্ধান্তকে সমর্থন করছেন, আবার কেউ কেউ তার বক্তব্যের বিভিন্ন দিক নিয়ে সমালোচনা করছেন। এর মধ্যেই ওমর সানীর এই পোস্ট নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।
চলচ্চিত্রে পপির অভিষেক ঘটে ১৯৯৭ সালে মুক্তিপ্রাপ্ত ‘কুলি’ সিনেমার মাধ্যমে। ছবিটিতে তার বিপরীতে নায়ক ছিলেন ওমর সানী। পরবর্তী সময়ে ‘জগত সংসার’সহ একাধিক সিনেমায় তারা একসঙ্গে অভিনয় করেছেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) ২০২৬-২৭ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার তারিখ আগামী বছরের ২৬ ও ২৭ জানুয়ারি নির্ধারণ করা হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার কালাম আহমেদ চৌধুরী শুক্রবার (৪ সেপ্টেম্বর) এই তথ্য নিশ্চিত করেছেন।
তিনি আরও জানান, ভর্তি পরীক্ষার তারিখ নির্ধারণের জন্য বিশ্ববিদ্যালয়ের ভর্তি সংক্রান্ত কমিটির সভায় আলোচনা করা হয়। পরীক্ষার সময়সূচি, আবেদন প্রক্রিয়া এবং ইউনিটভিত্তিক বিস্তারিত তথ্য শিক্ষার্থীদের পরবর্তীতে বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ