ঢাকা মঙ্গলবার, ২৭শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১১ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৬ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ২৭শে অক্টোবর, ২০২৬ইং ১১ই কার্তিক, ১৪৩৩বাং

খুলনায় দুর্বৃত্তদের গুলিতে ছাত্রদল নেতা সোহেল শেখ আহত


খুলনায় দুর্বৃত্তদের গুলিতে ছাত্রদল নেতা সোহেল শেখ আহত

খুলনার বটিয়াঘাটায় দুর্বৃত্তদের গুলিতে আহত হয়েছেন সোহেল শেখ (৩৬) নামে একজন সাবেক ছাত্রদল নেতা। সোমবার (২৬ অক্টোবর) রাত সাড়ে ১২টার সময় বটিয়াঘাটা থানাধীন বড় কড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এই ঘটনা ঘটে।

সোহেল শেখ গনি শেখের ছেলে এবং তিনি ৭ নম্বর আমিরপুর ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি ছিলেন। পুলিশ সূত্রে জানা যায়, সোহেল শেখ একটি মোটরসাইকেলে বসেছিলেন। সেই সময়ে দুটি মোটরসাইকেলে আসা দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে গুলি ছুড়ে পালিয়ে যায়। গুলির আঘাতে সোহেলের ডান হাত এবং পেটের ডান পাশে গুরুতর আঘাত লাগে। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়, যেখানে চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।

খুলনার অতিরিক্ত পুলিশ সুপার আবির সিদ্দিকী শুভ্র এই বিষয়ে জানান, আহত সোহেল পারভেজ ওরফে সোহেল শেখের বিরুদ্ধে মাদক, চাঁদাবাজি, হত্যাচেষ্টাসহ মোট ১১টি মামলা রয়েছে। তিনি আরও বলেন, এই ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেফতারে পুলিশ অভিযান অব্যাহত রেখেছে। পাশাপাশি আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সংশ্লিষ্ট এলাকায় পুলিশি টহল জোরদার করা হয়েছে।

আরও পড়ুন: পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণের প্রস্তাব রাশিয়াকে খাদ্যমন্ত্রীর

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রাজবাড়ীতে ইউ মার্কেটের সামনে ব্যবসায়ীকে গুলি, আহত ১

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ২৭শে অক্টোবর, ২০২৬ ইং

০৫:১৫ পি.এম


রাজবাড়ীতে ইউ মার্কেটের সামনে ব্যবসায়ীকে গুলি, আহত ১

রাজবাড়ী শহরের পান্না চত্বরসংলগ্ন পৌর ইউ মার্কেটের সামনে প্রকাশ্যে দিবালোকে আমির হোসেন লিটন নামে এক ব্যবসায়ী নেতাকে গুলি করে পালিয়ে গেছে দুর্বৃত্তরা।

মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে এই ঘটনাটি ঘটে। গুলিবিদ্ধ লিটনকে প্রথমে রাজবাড়ী সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং পরে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

লিটন রাজবাড়ী সদর উপজেলার বৃচাত্রা গ্রামের আবুল হোসেনের পুত্র। তিনি বাণীবহ বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক হিসেবে কর্মরত আছেন।

লিটন জানিয়েছেন, রাজবাড়ী আদালতে একটি মামলায় হাজিরা দিয়ে সঙ্গী হাসুকে নিয়ে রিকশাযোগে কাপড় বাজারের দিকে যাচ্ছিলেন। পান্না চত্বর পার হয়ে ইউ মার্কেটের কাছে পৌঁছালে পেছন থেকে একটি অটোরিকশা তাদের রিকশার গতিরোধ করে। এ সময় অটোরিকশার ভেতর থেকে তার দিকে লক্ষ্য করে দুই রাউন্ড গুলি ছোড়া হয়। এর মধ্যে একটি গুলি তার ডান হাতে লাগে এবং অন্যটি লক্ষ্যভ্রষ্ট হয়।

ঘটনাস্থলের পাশে অবস্থিত এক দোকানদার নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছেন, গুলি করে সন্ত্রাসী ইংলিশ মার্কেটের দিকে দৌড়ে পালিয়ে যায়।

আহত লিটনের সঙ্গী হাসু জানিয়েছেন, একটি গুলি তার পেট ঘেঁষে চলে গেছে।

রাজবাড়ী সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. জান্নাতুল ফেরদৌস জানিয়েছেন, এক্স-রে করে দেখা গেছে, গুলিটি লিটনের হাতের মাংসপেশিতে আটকে রয়েছে। উন্নত চিকিৎসার জন্য তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

রাজবাড়ী থানার অফিসার ইনচার্জ (তদন্ত) সুমন মিয়া জানিয়েছেন, লিটনকে হত্যার উদ্দেশ্যে কেউ সন্ত্রাসী ভাড়া করেছিল কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

রাজবাড়ীর পুলিশ সুপার মীর মনির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেছেন, ‘অপরাধীদের গ্রেপ্তারে পুলিশের কয়েকটি দল মাঠে কাজ করছে। তিনি আরো বলেন, ‘যে চিহ্নিত সন্ত্রাসী তাকে গুলি করেছে, তার নাম আমরা পেয়েছি। তবে তদন্তের স্বার্থে এখনই তা প্রকাশ করা যাচ্ছে না।’

এমই

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পবিপ্রবির পরিবহন সংকট সমাধানে ১ নভেম্বর থেকে চালু হচ্ছে দু’টি ডাবল ডেকার বাস

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ২৭শে অক্টোবর, ২০২৬ ইং

০৫:১৫ পি.এম


পবিপ্রবির পরিবহন সংকট সমাধানে ১ নভেম্বর থেকে চালু হচ্ছে দু’টি ডাবল ডেকার বাস

পটুয়াখালী, ২৭ অক্টোবর, ২০২৬ : পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) পরিবহন সংকটের সমাধানে আগামী ১ নভেম্বর থেকে বিআরটিসি’র দুটি ডাবল ডেকার বাস চালু করার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।

এ উপলক্ষে আজ মঙ্গলবার বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনের (বিআরটিসি) সঙ্গে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে।

চুক্তির আওতায় বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিত্ব করেন রেজিস্ট্রার অধ্যাপক মোহাম্মদ জামাল হোসেন এবং বিআরটিসির বরিশাল ডিপোর ম্যানেজার মো. জুলফিকার আলী।

এ সময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এস. এম. হেমায়েত জাহান, উপ-উপাচার্য অধ্যাপক ড. এ. বি. এম. সাইফুল ইসলাম, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ আতিকুর রহমান, পরিবহন পরিচালক মো. আব্দুর রহিম, জনসংযোগ ও প্রকাশনা বিভাগের পরিচালক ড. রাহাত মাহমুদ এবং বিআরটিসির সংশ্লিষ্ট কর্মকর্তারা।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, গত ১৪ অক্টোবর বরিশাল ডিপো থেকে একটি ডাবল ডেকার বাস পরীক্ষামূলকভাবে পবিপ্রবিতে আনা হয়। বরিশাল-পবিপ্রবি রুটে বাস চলাচলের উপযোগিতা যাচাইয়ের পর নিয়মিত পরিবহনসেবা চালু করার উদ্যোগ নেওয়া হয়েছে।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের এই উদ্যোগে শিক্ষার্থীরা সন্তোষ প্রকাশ করেছেন। তাদের আশা, বাস দুটি চালু হলে যাতায়াতের ভোগান্তি কমবে এবং দীর্ঘদিনের পরিবহন সংকটের সমাধানে অগ্রগতি হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নড়াইলে আমন ধানের ফলন লক্ষ্যমাত্রার চেয়ে বেশি হওয়ার সম্ভাবনা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ২৭শে অক্টোবর, ২০২৬ ইং

০৫:১৫ পি.এম


নড়াইলে আমন ধানের ফলন লক্ষ্যমাত্রার চেয়ে বেশি হওয়ার সম্ভাবনা

নড়াইল, ২৭ অক্টোবর, ২০২৬ : চলতি মওসুমে জেলার ৩ উপজেলায় রোপা আমন ধানের ফলন লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। অনুকূল আবহাওয়া এবং কৃষকদের কঠোর পরিচর্যায় কৃষকরা ইতোমধ্যে পাকা আমন ধান কাটা ও মাড়াইয়ের কাজ শুরু করেছেন।

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সূত্রে জানা গেছে, চলতি মওসুমে ৩ উপজেলায় রোপা আমন ধান চাষাবাদের লক্ষ্যমাত্রা ছিল ৪৩ হাজার ৪শ’ ৬৫ হেক্টর জমিতে। কৃষি বিভাগের তৎপরতা এবং কৃষকদের আগ্রহের ফলে ৪৩ হাজার ৬শ’ ৭৫ হেক্টর জমিতে রোপা আমনের চাষাবাদ হয়েছে। লক্ষ্যমাত্রার তুলনায় ২শ’ ১০ হেক্টর বেশি জমিতে আমন আবাদ করা হয়েছে। উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৩৭ হাজার ৭শ’ ৯১ মেট্রিক টন চাল।

নড়াইল জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-সহকারী কৃষি কর্মকর্তা নিপু মজুমদার বাসসকে জানান, সদর উপজেলায় ২০ হাজার ১শ’ ৪০ হেক্টর জমিতে রোপা আমন চাষাবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল, কিন্তু আবাদ হয়েছে ২০ হাজার ১শ’ ৬৩ হেক্টর জমিতে। লোহাগড়া উপজেলায় ১১ হাজার ২শ’ ৬৫ হেক্টর জমিতে লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হলেও আবাদ হয়েছে ১১ হাজার ৪শ’ ৫০ হেক্টর জমিতে। কালিয়া উপজেলায় ১২ হাজার ৬০ হেক্টর জমিতে লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হলেও চাষ হয়েছে ১২ হাজার ৬২ হেক্টর জমিতে।

জেলা কৃষি সম্প্রসারণ অধিপ্তরের উপ-পরিচালক (ডিডি) মুহাম্মদ আরিফুর রহমান বাসসকে বলেন, কৃষকদের বিনামূল্যে কৃষি প্রণোদনা দেয়ার ফলে প্রতিবছর তারা রোপা আমন চাষাবাদে আগ্রহী হচ্ছেন। আমন ধান কাটা শেষে কৃষকরা বোরো ধান ও সরিষাসহ অন্যান্য রবি শস্য চাষাবাদের প্রস্তুতি নেবেন। আবহাওয়া অনুকূলে থাকলে চলতি মৌসুমে আমনের অধিক ফলন হবে বলে জানান ডিডি মুহাম্মদ আরিফুর রহমান।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রাজধানীতে অবৈধ গ্যাস সংযোগের জন্য সড়ক খনন, আটক ২ শ্রমিক

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ২৭শে অক্টোবর, ২০২৬ ইং

০৫:১৬ পি.এম


রাজধানীতে অবৈধ গ্যাস সংযোগের জন্য সড়ক খনন, আটক ২ শ্রমিক

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি) কর্তৃক অনুমতি ছাড়া অবৈধভাবে গ্যাস সংযোগ দিতে সড়ক খননের সময় দুই শ্রমিককে আটক করা হয়েছে।

মঙ্গলবার (২৭ অক্টোবর) রাজধানীর জুরাইনে ডিএসসিসির অঞ্চল-৫-এর আওতাধীন ৫২ নম্বর ওয়ার্ডের উত্তর মুরাদপুর এলাকার লাল মিয়া সড়ক থেকে দুজনকে আটক করা হয়। এই তথ্যটি ডিএসসিসির জনসংযোগ কর্মকর্তা মো. রাসেল রহমানের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

ডিএসসিসির প্রকৌশল বিভাগ সূত্রে জানা যায়, লাল মিয়া সড়কের শরীফ মঞ্জিলের মালিক জিয়া উদ্দিন বাদলের নেতৃত্বে সিটি করপোরেশনের কোনো ধরনের অনুমতি না নিয়েই অবৈধ গ্যাস সংযোগের জন্য সড়ক খনন কার্যক্রম চলছিল। খবর পেয়ে তাৎক্ষণিকভাবে অভিযান চালিয়ে ঘটনাস্থল থেকে দুই শ্রমিককে আটক করা হয়।

অভিযানকালে অবৈধ খননকাজে ব্যবহৃত দুটি হ্যামার ড্রিল, প্রয়োজনীয় বৈদ্যুতিক তার এবং দুটি কর্নি জব্দ করা হয়েছে।

আটক দুই শ্রমিকের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে কদমতলী থানায় হস্তান্তর করা হয়েছে। জনস্বার্থে ও সরকারি সম্পত্তি রক্ষায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৬ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৫
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২৩
ইশা ০৬:৩৫
সূর্যোদয় : ০৬:০১ সূর্যাস্ত : ০৫:২৩
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%