ঢাকা বুধবার, ০৪ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ১৯ই কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২৩শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ০৪ই নভেম্বর, ২০২৬ইং ১৯ই কার্তিক, ১৪৩২বাং

ইবির শিক্ষার্থী তরিকুলের আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল


ইবির শিক্ষার্থী তরিকুলের আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) কমিউনিকেশন অ্যান্ড মাল্টিমিডিয়া জার্নালিজম বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী সদ্য প্রয়াত তরিকুল ইসলাম সৈকতের আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল আয়োজন করা হয়েছে।

এই দোয়া মাহফিলটি সোমবার (২ নভেম্বর) দুপুরে সংশ্লিষ্ট বিভাগের উদ্যোগে মীর মোশাররফ হোসেন ভবনে অনুষ্ঠিত হয়।

মাহফিলে উপস্থিত ছিলেন বিভাগের সভাপতি তন্ময় সাহা জয়, সহকারী অধ্যাপক মো. উজ্জ্বল হোসেন, প্রভাষক মো. জাকির হোসেন এবং প্রভাষক রুকাইয়া আখতার। এছাড়া মরহুম তরিকুল ইসলাম সৈকতের পরিবারের সদস্যরাও সেখানে উপস্থিত ছিলেন। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদের ইমাম ও খতিব মাওলানা আশরাফ উদ্দিন খান।

আরও পড়ুন: আজকের নামাজের সময়সূচি: ৪ নভেম্বর ২০২৬

​

দোয়া মাহফিলের পূর্ব আলোচনায় মরহুম তরিকুল ইসলামের সঙ্গে কাটানো স্মৃতির কথা তুলে ধরে আবেগঘন বক্তব্য প্রদান করেন তার সহপাঠী ও অনুজ শিক্ষার্থীরা।

সমাপনী বক্তব্যে বিভাগের চেয়ারম্যান তন্ময় সাহা জয় বলেন, "তরিকুল ক্লাসে হয়তো প্রতিদিন দেরি করে আসত, কিন্তু সে দুনিয়া থেকে আমাদের অনেক আগে বিদায় নিয়েছে।" তিনি আরও উল্লেখ করেন, "নিয়মিত ক্লাস না করলেও ক্লাস পারফরম্যান্স বাকিদের থেকে ভালো ছিল। অত্যন্ত ভালো, ভদ্র, নম্র একজন শিক্ষার্থী হিসেবে পেয়েছি তাঁকে। তবে অসুস্থতার পাশাপাশি পারিবারিক দায়িত্ব থাকায় কিছুটা চাপে থাকতো। তার জন্য দোয়া করি, সৃষ্টিকর্তা যেন তাকে জান্নাতের সর্বশ্রেষ্ঠ স্থানে জায়গা দেয়।

আরও পড়ুন: অধ্যাপক ড. ইয়াহইয়া: শিক্ষা, গবেষণা ও মানবসেবায় অনন্য জীবন

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আন্তর্জাতিক সহযোগিতা নিয়ে চবি উপাচার্যের সঙ্গে ব্রিটিশ কাউন্সিলের মতবিনিময়

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

সোমবার, ২ই নভেম্বর, ২০২৬ ইং

১১:৩৫ পি.এম


আন্তর্জাতিক সহযোগিতা নিয়ে চবি উপাচার্যের সঙ্গে ব্রিটিশ কাউন্সিলের মতবিনিময়

ব্রিটিশ কাউন্সিল বাংলাদেশের ডেপুটি ডিরেক্টর মারিয়া রেহমান চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ আল্-ফোরকানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন। সাক্ষাতের সময় বিশ্ববিদ্যালয়ের শিক্ষা, গবেষণা এবং আন্তর্জাতিক সহযোগিতার বিভিন্ন দিক নিয়ে আলোচনা অনুষ্ঠিত হয়।

এ সৌজন্য সাক্ষাৎটি সোমবার (২ নভেম্বর ২০২৬) দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কার্যালয়ে অনুষ্ঠিত হয়।

সাক্ষাৎকালে উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ আল্-ফোরকান ব্রিটিশ কাউন্সিলের প্রতিনিধিকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে স্বাগত জানান। তিনি বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা কার্যক্রমের পাশাপাশি আন্তর্জাতিক সহযোগিতার বিভিন্ন দিক তুলে ধরেন।

মতবিনিময়কালে ব্রিটিশ কাউন্সিল বাংলাদেশের ডেপুটি ডিরেক্টর মারিয়া রেহমান চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সঙ্গে পারস্পরিক সহযোগিতার সম্ভাবনা নিয়ে ইতিবাচক মনোভাব প্রকাশ করেন। তিনি উপাচার্যকে সৌজন্য সাক্ষাৎ ও আলোচনার সুযোগ দেওয়ার জন্য ধন্যবাদ জানান।

এ সময় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সভাপতি ও সহযোগী অধ্যাপক শাহাব উদ্দিন নীপু উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আওয়ামী লীগের সময়ের মতো রাতে দাম বাড়ানোর ঘোষণা আসে: এনসিপি

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ২ই নভেম্বর, ২০২৬ ইং

১১:৩৬ পি.এম


আওয়ামী লীগের সময়ের মতো রাতে দাম বাড়ানোর ঘোষণা আসে: এনসিপি

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) সিলিন্ডার গ্যাসের মূল্যবৃদ্ধির বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছে। দলটি দ্রুততম সময়ে জ্বালানির মূল্য সমন্বয়ের দাবি জানিয়ে জনভোগান্তির বিষয়টি তুলে ধরেছে।

২৯ দিনের ব্যবধানে দুই দফা সিলিন্ডার গ্যাসের দাম বাড়ানোর প্রতিবাদে সোমবার (২ নভেম্বর) রাতে রাজধানীর বাংলামোটরে এনসিপি কার্যালয়ের সামনে অনুষ্ঠিত জরুরি সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়।

দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক নাসীরুদ্দীন পাটওয়ারী মন্তব্য করেন, বিগত আওয়ামী লীগ সরকার রাতে দাম বাড়ানোর মতো সিদ্ধান্ত গ্রহণ করতো। এখন তারেক রহমানও সেই পথে হাঁটছেন। তিনি অবিলম্বে গ্যাসের দাম কমানোর দাবি জানান এবং গণবিরোধী সিদ্ধান্ত থেকে বেরিয়ে আসার আহ্বান জানান। অন্যথায় রাজপথে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন পাটওয়ারী।

চলমান গার্মেন্টস শিল্পের আন্দোলনে সরকারের গোয়েন্দা ব্যর্থতার বিষয়টি উল্লেখ করে পাটওয়ারী বলেন, এর সুবিধা পতিত আওয়ামী লীগ নিচ্ছে।

সংবাদ সম্মেলনে সিনিয়র যুগ্ম সদস্য সচিব আসিফ মাহমুদ ও যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষারও বক্তব্য রাখেন।

আসিফ মাহমুদ বলেন, রাতে সরকার সিদ্ধান্ত জানায় যাতে মানুষ প্রতিবাদ করতে না পারে। আওয়ামী লীগের সময় রাত ১২টা বাজে তেলের দামের ঘোষণা আসতো। সেই ধারাবাহিকতায় এবারও দাম বাড়ানো হয়েছে। ক্ষমতায় আসার পর সিলিন্ডার গ্যাসের দাম ছিল ১৩৬০ টাকা, এখন তা ২০৬০ টাকা হয়েছে। নজিরবিহীনভাবে দাম বৃদ্ধি ঘটেছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রূপগঞ্জে পোশাক কারখানায় ডায়ার কম্প্রেসার বিস্ফোরণে ৪ জন দগ্ধ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ২ই নভেম্বর, ২০২৬ ইং

১১:৩৬ পি.এম


রূপগঞ্জে পোশাক কারখানায় ডায়ার কম্প্রেসার বিস্ফোরণে ৪ জন দগ্ধ

নারায়ণগঞ্জের রূপগঞ্জে একটি পোশাক কারখানায় ডায়ার কম্প্রেসার মেশিনের বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এই বিস্ফোরণে অন্তত চারজন ব্যক্তি দগ্ধ হয়েছেন।

সোমবার (২ নভেম্বর) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার পাড়াগাঁও এলাকায় অবস্থিত সিম গ্রুপের কারখানায় এ ঘটনা ঘটে।

আহতদের মধ্যে মেকানিক্যাল সাইটের ফায়ার সুপারভাইজার নাইমুল হাসানকে গুরুতর অবস্থায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।

তবে, বাকি তিনজনের নাম ও পরিচয় সম্পর্কে তাৎক্ষণিকভাবে কোনো তথ্য পাওয়া যায়নি।

ঘটনার সত্যতা নিশ্চিত করে নারায়ণগঞ্জ জেলা পুলিশের সিনিয়র সহকারী পুলিশ সুপার মেহেদী ইসলাম চারজনের আহত হওয়ার তথ্য নিশ্চিত করেছেন।

এদিকে, পুলিশ চারজন আহত হওয়ার কথা জানালেও সিম গ্রুপের প্রশাসনিক কর্মকর্তা অবসরপ্রাপ্ত মেজর রেজাউল করিম একজন শ্রমিকের দগ্ধ হওয়ার কথা উল্লেখ করেছেন।

প্রশাসনিক কর্মকর্তা রেজাউল করিম বলেন, "রাতে কারখানার বয়লার সেকশনের পাশে থাকা ডায়ার কম্প্রেসার মেশিনে বিস্ফোরণ ঘটে। এতে একজন শ্রমিক দগ্ধ হন। তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।"

এদিকে বিস্ফোরণের খবর পাওয়ার পর কাঞ্চন ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রক্ষীবাহিনীর সময় থেকে এখনো বিচারবহির্ভূত হত্যার একই স্ক্রিপ্ট

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ২ই নভেম্বর, ২০২৬ ইং

১১:৩৬ পি.এম


রক্ষীবাহিনীর সময় থেকে এখনো বিচারবহির্ভূত হত্যার একই স্ক্রিপ্ট

স্বাধীনতার পরবর্তী সময় থেকে বর্তমান পর্যন্ত রাষ্ট্রীয় বাহিনীগুলোর বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের পেছনে ‘আত্মরক্ষা’ ও ‘অস্ত্র উদ্ধারে গুলি’র একই পুরানো স্ক্রিপ্ট ব্যবহারের কথা উল্লেখ করেছেন সংশ্লিষ্ট বক্তারা। বক্তাদের মতে, বাহিনীগুলো আত্মরক্ষা এবং বিচারবহির্ভূত হত্যাকাণ্ডকে সমার্থক শব্দ হিসেবে প্রতিষ্ঠা করেছে, যা বিদ্যমান ফৌজদারি আইনের দুর্বলতাকে প্রকাশ করে।

সোমবার, জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর আয়োজিত ‘গণতান্ত্রিক অভিযাত্রা সেমিনার সিরিজ’-এর দ্বিতীয় পর্বে বক্তারা এসব মন্তব্য করেন। এবারের সেমিনারের মূল প্রতিপাদ্য বিষয় ছিল স্বাধীনতার পরবর্তী বিতর্কিত ‘জাতীয় রক্ষীবাহিনী’।

সেমিনারে মূল বক্তব্য ও মুক্ত আলোচনা শেষে সভাপতির বক্তব্যে জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের মহাপরিচালক এহ্‌সান মাহমুদ বলেন, স্বাধীনতার পরপরই সাধারণ মানুষের কাছে সবচেয়ে ভীতিকর দুটি শব্দ ছিল 'রক্ষীবাহিনী' ও 'বাকশাল'। আলোচকেরা আজ সেই রক্ষীবাহিনীর নানা লোমহর্ষক ঘটনা ও ইতিহাস তুলে ধরেছেন। বাংলাদেশের বিভিন্ন ঐতিহাসিক ঘটনা নিয়ে প্রচুর কাজ হলেও ৭২ থেকে ৭৫-এর শাসনকাল নিয়ে মানসম্মত গবেষণা ও দলিলপত্রের অভাব রয়েছে।

তিনি আরও বলেন, জুলাই গণঅভ্যুত্থান আমাদের নতুন এক বাংলাদেশের স্বপ্ন দেখিয়েছে। তবে ভবিষ্যতের বাংলাদেশ গড়তে হলে আমাদের পেছনের ইতিহাস নিরপেক্ষভাবে জানতে হবে। স্বাধীনতার পর যেভাবে একচ্ছত্র শাসন কায়েম করা হয়েছিল, চারটি রাষ্ট্রীয় পত্রিকা ছাড়া সব সংবাদ মাধ্যম বন্ধ করে দেওয়া হয়েছিল এবং রক্ষীবাহিনী গড়ে তুলে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় বিচারবহির্ভূত হত্যা শুরু হয়েছিল—সেসব সত্য ইতিহাস তুলে ধরতেই আমরা এই আলোচনার ধারাবাহিকতা বজায় রাখতে চাই।

বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, গবেষক, আইনজীবী, শিক্ষার্থী এবং নাগরিক সমাজের প্রতিনিধিদের অংশগ্রহণে আয়োজিত এই সেমিনার সিরিজের পরবর্তী পর্বগুলো ধারাবাহিকভাবে অনুষ্ঠিত হবে বলে আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২৩শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৯
জোহর ১১:৪৩
আসর ০৩:৪২
মাগরিব ০৫:১৮
ইশা ০৬:৩০
সূর্যোদয় : ০৬:০৬ সূর্যাস্ত : ০৫:১৮
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%