০৫:৫৯ পি.এম
দেনমোহর কেবল একটি সংখ্যার ব্যাপার নয়। এটি অবশ্যই পরিশোধ করতে হবে। দেনমোহরের মূল উদ্দেশ্য হচ্ছে নারীদের সম্মান ও মর্যাদা প্রদান করা। যখন কেউ পুরুষ স্ত্রীর সঙ্গে সংসারে প্রবেশ করবে, তখন তাকে মর্যাদার সঙ্গে আনতে হবে। এর জন্য কিছু উপহার দেওয়ার প্রয়োজন যতটা সম্ভব, যা স্ত্রীর মর্যাদা বৃদ্ধি করবে।
অনেকে জানতে চান, আংশিক দেনমোহর আদায়ে দাম্পত্য সম্পর্ক কি বৈধ?
ফুকাহায়ে কেরাম এই প্রশ্নের উত্তরে বলেছেন, দেনমোহর এমন একটি সংখ্যা হতে হবে, যা নগদ পরিশোধ করা সম্ভব। যদি নগদ আদায় না করা হয়, তবে বিয়ে হবে সঠিক, তবে পরে আদায়ের একটি সময়সীমা নির্ধারণ করতে হবে। কিন্তু কেউ যদি তাও না করে তেমন অবস্থায় শরিয়ত স্ত্রীকে এ অধিকার দিয়েছে যে, দেনমোহর পাওয়ার সময় না হওয়া পর্যন্ত স্ত্রী নিজেকে স্বামীর হাতে অর্পণ করতে পারবে না এবং এমন ক্ষেত্রে স্বামীকে স্ত্রীকে নিয়মিত খরচ দিতে হবে।
আরও পড়ুন: দেশের ডিসি ও বিভাগীয় কমিশনার কার্যালয়ের ছাদে সৌরবিদ্যুৎ উৎপাদন সক্ষমতা ৫.০৭ মেগাওয়াট
মহান আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন,
وَ الۡمُحۡصَنٰتُ مِنَ الۡمُؤۡمِنٰتِ وَ الۡمُحۡصَنٰتُ مِنَ الَّذِیۡنَ اُوۡتُوا الۡکِتٰبَ مِنۡ قَبۡلِکُمۡ اِذَاۤ اٰتَیۡتُمُوۡهُنَّ اُجُوۡرَهُنَّ مُحۡصِنِیۡنَ غَیۡرَ مُسٰفِحِیۡنَ وَ لَا مُتَّخِذِیۡۤ اَخۡدَانٍ
আর মুমিন সচ্চরিত্রা নারীদের এবং তোমাদের আগে যাদেরকে কিতাব দেওয়া হয়েছে তাদের সচ্চরিত্রা নারীদেরকে তোমাদের জন্য বৈধ করা হলো। যদি তোমরা তাদের দেনমোহর প্রদান করো বিয়ের জন্য, প্রকাশ্য ব্যভিচার বা গোপন প্রণয়িনী গ্রহণকারী হিসেবে নয়। (সুরা মায়েদা. আয়াত: ৫)
নবীজি সল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, যদি কেউ দেনমোহর আদায় না করার উদ্দেশ্যে কোনো নারীকে বিয়ে করে। আর মহান আল্লাহ নিশ্চয়ই জানেন যে, তার দেনমোহর আদায়ের উদ্দেশ্য নেই তখন সে মহান আল্লাহকে ধোঁকা দেওয়ার চেষ্টা করেছে এবং অন্যায়ভাবে নারীর লজ্জা ভোগ করেছে। কেয়ামতের দিনে সে ব্যভিচারীরূপে উপস্থিত হবে। (আহমদ)
আরও পড়ুন: মিসরে বাস-ট্রাক সংঘর্ষে ১৩ জনের মৃত্যু, আহত ৩৪
ফুকাহায়ে কেরাম স্পষ্ট ভাষায় এই মাসয়ালাটি বলেছেন যে, স্বামী দেনমোহর আদায় করে স্ত্রীর বাড়িতে নিয়ে যেতে পারবেন। যদি (মোহর আদায় না করে স্ত্রীর বাড়ি নিয়ে যেতে চান এবং) স্ত্রী মোহর দাবি করে বাড়িতে অবস্থান করে, তাহলে স্ত্রীরা (মোহর তো পাবেই, উপরন্তু) নিয়মিত খরচের অধিকারী থাকবে। কারণ, স্ত্রী তার ন্যায্য দাবি আদায়ের স্বার্থেই বাড়ি যাচ্ছে। (নাফাকাত অধ্যায়)
মোহর পাওয়ার আগ পর্যন্ত স্বামীকে যৌন সম্পর্ক স্থাপন, এমনকি চুম্বন-আলিঙ্গন ইত্যাদি থেকে বিরত রাখার অধিকারও স্ত্রীর রয়েছে। (দুররে মুখতার)
উপরোক্ত বিবরণ থেকে এটি স্পষ্ট যে, দেনমোহর একজন স্ত্রীর শরিয়ত দ্বারা প্রদত্ত অধিকার। কোরআন ও হাদিসে স্পষ্টভাবে তা আদায়ের ওপর জোর দেওয়া হয়েছে।
আরও পড়ুন: মিসরে পর্যটকবাহী বাস ও ট্রাকের সংঘর্ষে ১৩ জন নিহত, ৩৪ জন আহত
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন