০৩:৪৩ এম
বাংলাদেশ আগামী দিনের সবচেয়ে সম্ভাবনাময় বিনিয়োগ গন্তব্য হতে পারে, এই মন্তব্যটি প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর করেছেন। তিনি এই উপলক্ষে বলেছেন, ভিয়েতনাম ছিল গতকালের সফলতার গল্প, ইন্দোনেশিয়া আজকের বাস্তবতা আর বাংলাদেশ হতে পারে আগামী দিনের সবচেয়ে সম্ভাবনাময় বিনিয়োগ গন্তব্য। তবে তিনি জানিয়েছেন, সেই লক্ষ্য অর্জনের জন্য নীতির ধারাবাহিকতা, জ্বালানি নিরাপত্তা, দক্ষ মানবসম্পদ এবং কার্যকর বাস্তবায়ন নিশ্চিত করতে হবে। বুধবার (১৭ জুন) মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এমসিসিআই) আয়োজিত বাজেট পরবর্তী আলোচনা সভায় এসব কথা তিনি বলেন। অর্থ উপদেষ্টা বলেন, জবাবদিহিতার সংস্কৃতি গড়তে হলে সমালোচনার সংস্কৃতিও গড়তে হবে। আমাদের প্রথমে জানতে হবে বিনিয়োগকে কীভাবে উত্তরণে নিয়ে যাওয়া সম্ভব। বাংলাদেশের ইতিহাসে এ প্রথমবারের মতো কর কাঠামো পাঁচ বছরের মতো দেওয়া হয়েছে। এই বিষয়টি যে কোনো বিনিয়োগকারীর জন্য উপকারী বলেও তিনি জানান। তিনি আরও বলেন, অর্থায়নের জন্য ৬০ হাজার কোটি টাকার একটি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এরমধ্যে ৪১ হাজার কোটি টাকা রাজস্ব ব্যবস্থা হিসেবে দেখানো হচ্ছে। ও ১৯ হাজার কোটি টাকা বাংলাদেশি ব্যাংকের জন্য নির্ধারণ করা হয়েছে। তিনি উল্লেখ করেছেন, আমরা ধীরে ধীরে নবায়নযোগ্য জ্বালানির দিকে যাবো এবং এর একটি রোডম্যাপও তৈরি করা হয়েছে। মধ্যপ্রাচ্য সংঘাতের কারণে জ্বালানির ক্ষেত্রে ৩.৪৬ বিলিয়ন ডলার ভর্তুকি দিতে হবে জুলাই মাস পর্যন্ত। তবে তিনি আশা প্রকাশ করেছেন যে, পুরো জাতির জন্য একটি জ্বালানি হাব তৈরি করা হবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন