ঢাকা বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৩ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ০৭ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬ইং ০৩ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

বাংলাদেশ ও শ্রীলঙ্কার যৌথ কমিশন গঠন, সহযোগিতার নতুন দিগন্ত খুলছে


বাংলাদেশ ও শ্রীলঙ্কার যৌথ কমিশন গঠন, সহযোগিতার নতুন দিগন্ত খুলছে

ঢাকা, ১৮ নভেম্বর, ২০২৬ : বাংলাদেশ ও শ্রীলঙ্কা আজ একটি ‘যৌথ পরামর্শক কমিশন’ (Joint Consultative Commission for Comprehensive Cooperation) গঠনের বিষয়ে একমত হয়েছে, যা দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার করা এবং পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ে নিয়মিত কূটনৈতিক যোগাযোগকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার লক্ষ্যে কাজ করবে।

কলম্বোতে বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির এবং শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রী বিজিতা হেরাতের মধ্যে অনুষ্ঠিত দ্বিপাক্ষিক বৈঠকের পর পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে যে, এ সংক্রান্ত একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে।

সংশ্লিষ্ট মন্ত্রীরা উভয় দেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে এই কমিশন গঠনের বিষয়ে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষর করেন। এর ফলে দ্বিপাক্ষিক সহযোগিতা এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে আলোচনা করার জন্য একটি আনুষ্ঠানিক কাঠামো তৈরি হলো।

আরও পড়ুন: ৩২তম চট্টগ্রাম আন্তর্জাতিক বাণিজ্য মেলা শুক্রবার শুরু

এই কমিশন পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ে দ্বিপাক্ষিক বৈঠক আয়োজনের ক্ষেত্রে সহায়তা করবে। এটি বিদ্যমান সহযোগিতার পর্যালোচনা এবং দুই দেশের মধ্যে সম্পর্ক আরও জোরদার করার সুযোগ অনুসন্ধানের একটি প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে।

শ্রীলঙ্কার পররাষ্ট্র মন্ত্রণালয়ে অনুষ্ঠিত বৈঠকে উভয় পক্ষ সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি এবং নিজেদের সরকারের সামনে থাকা অর্থনৈতিক চ্যালেঞ্জগুলো নিয়ে আলোচনা করে।

এছাড়া, এসব চ্যালেঞ্জ মোকাবিলায় উভয় দেশের নেওয়া বিভিন্ন উদ্যোগ নিয়েও তারা মতবিনিময় করেন।

মন্ত্রীরা বাংলাদেশ ও শ্রীলঙ্কার মধ্যে উচ্চপর্যায়ের সফর বিনিময়ের বিষয়ে সন্তোষ প্রকাশ করেন এবং পারস্পরিক বোঝাপড়া ও সহযোগিতা জোরদারে এর গুরুত্ব স্বীকার করেন।

আরও পড়ুন: নিষিদ্ধ সংগঠনের সহিংস কর্মকাণ্ডের সংবাদ প্রচার বন্ধের জন্য লিগ্যাল নোটিশ

তারা দ্বিপাক্ষিক সম্পর্ক পর্যালোচনা এবং আঞ্চলিক ও বহুপাক্ষিক অভিন্ন স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে মত বিনিময়ের জন্য উচ্চপর্যায়ের ধারাবাহিক যোগাযোগের ওপর গুরুত্বারোপ করেন।

এই বৈঠকটি হুমায়ুন কবিরের শ্রীলঙ্কা সফরের সময় অনুষ্ঠিত হয়, যা দুই দেশের কূটনৈতিক সম্পর্ক আরও গভীর করার এবং সামগ্রিক দ্বিপাক্ষিক সহযোগিতাকে এগিয়ে নেওয়ার প্রচেষ্টাকে প্রতিফলিত করে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

প্রধানমন্ত্রীর প্রশ্নোত্তরের সময় সাইড টক, সতর্ক করলেন ডেপুটি স্পিকার

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬ ইং

০৬:৪৫ পি.এম


প্রধানমন্ত্রীর প্রশ্নোত্তরের সময় সাইড টক, সতর্ক করলেন ডেপুটি স্পিকার

জাতীয় সংসদে প্রধানমন্ত্রীর প্রশ্নোত্তর পর্ব চলাকালীন সময়ে কথা বলার কারণে কয়েকজন সংসদ সদস্যকে সতর্ক করেছেন ডেপুটি স্পিকার কায়সার কামাল। এই সময় তিনি সরকারদলীয় সংসদ সদস্য ফজলুর রহমানকে একাধিকবার দাঁড়াতে দেখে তাকে বসার জন্য অনুরোধ করেন।

বুধবার অনুষ্ঠিত চতুর্থ অধিবেশনে সভাপতিত্ব করছিলেন কায়সার কামাল। রংপুরে বাইপাস সড়ক নির্মাণ নিয়ে রংপুর-৩ আসনের জামায়াতে ইসলামীর সংসদ সদস্য মাহবুবুর রহমান বেলালের সম্পূরক প্রশ্নের জবাব দেওয়ার পর প্রধানমন্ত্রী তারেক রহমান বিদেশে কর্মী পাঠানোর খরচ নিয়ে আগের একটি প্রশ্নের দিকে ফিরে যান। ওই সম্পূরক প্রশ্নটি করেছিলেন ময়মনসিংহ-৬ আসনের জামায়াতে ইসলামীর সংসদ সদস্য কামরুল হাসান।

প্রধানমন্ত্রী জানিয়েছেন, মালয়েশিয়ায় কর্মীদের মোট খরচ ২ লাখ টাকার মধ্যে রাখার বিষয়টি সরকার নিশ্চিত করতে সক্ষম হয়েছে। মধ্যপ্রাচ্যের দেশগুলোতে কর্মী পাঠানোর খরচও একই সীমার মধ্যে রাখার চেষ্টা করা হচ্ছে।

প্রধানমন্ত্রীর বক্তব্য শেষ হওয়ার পর কিশোরগঞ্জ-৪ আসনের বিএনপির সংসদ সদস্য ফজলুর রহমান দাঁড়িয়ে কথা বলার সুযোগ চান। তিনি বিদেশে কর্মসংস্থান নিয়ে সম্পূরক প্রশ্ন করতে চান বলে শোনা যায়। সাধারণত সংসদ সদস্যরা সম্পূরক প্রশ্ন করতে চাইলে হাত তুলে সভাপতির দৃষ্টি আকর্ষণ করেন।

এ সময় ডেপুটি স্পিকার বলেন, “মাননীয় সদস্য, মে আই জাস্ট হাম্বলি রিকোয়েস্ট ইউ এগেইন প্লিজ টেক ইউর সিট।”

ব্রিটিশ পার্লামেন্টের উদাহরণ টেনে কায়সার কামাল প্রধানমন্ত্রীর প্রশ্নোত্তর পর্বের গুরুত্ব তুলে ধরেন। সামনের তৃতীয় সারিতে বসা সদস্যদের উদ্দেশে তিনি বলেন, ‘তো সেই জায়গায় আমার ফ্রন্টের থার্ড রো-তে যারা আসছেন দুই-তিনজন বসছেন আপনাদের গলার আওয়াজ এই পর্যন্ত আসছে। প্লিজ বি রেসপেক্টফুল টু আদার্স অ্যান্ড ইউরসেলফ অ্যাজ ওয়েল। অসংখ্য ধন্যবাদ।’

এরপর ডেপুটি স্পিকার তৃতীয় তারকা চিহ্নিত প্রশ্নটি উত্থাপনের জন্য ঢাকা-৪ আসনের সংসদ সদস্য সৈয়দ জয়নুল আবেদীনকে আহ্বান জানান।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নিষিদ্ধ সংগঠনের সহিংস কর্মকাণ্ডের সংবাদ প্রচার বন্ধের জন্য লিগ্যাল নোটিশ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬ ইং

০৬:৫০ পি.এম


নিষিদ্ধ সংগঠনের সহিংস কর্মকাণ্ডের সংবাদ প্রচার বন্ধের জন্য লিগ্যাল নোটিশ

নিষিদ্ধ ঘোষিত সংগঠনের অগ্নিসংযোগ, বোমাবাজি, নাশকতা ও অন্যান্য সহিংস কর্মকাণ্ডের সংবাদ বিভিন্ন গণমাধ্যমে আতঙ্ক সৃষ্টিকারী, অতিরঞ্জিত, বিভ্রান্তিকর ও যাচাইবিহীন পদ্ধতিতে প্রচার ও প্রকাশ বন্ধে তথ্য ও সম্প্রচার মন্ত্রী ও তথ্য সচিবকে লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে।

বুধবার (১৮ নভেম্বর) সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট এস. এম. জুলফিকার আলী জুনু এ নোটিশ পাঠান।

নোটিশে উল্লেখ করা হয়েছে যে, দেশের বিভিন্ন স্থানে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের নামে সংঘটিত বা অভিযোগকৃত অগ্নিসংযোগ, বোমা বিস্ফোরণ, যানবাহনে অগ্নিসংযোগ, নাশকতা, ভাঙচুর এবং অন্যান্য সহিংস কর্মকাণ্ডের সংবাদ বিভিন্ন টেলিভিশন চ্যানেল, সংবাদপত্র, অনলাইন নিউজ পোর্টাল ও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত ও প্রকাশিত হচ্ছে। গণমাধ্যমের জন্য জনগণকে এসব ঘটনার বিষয়ে অবহিত করা একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব। তবে কিছু ক্ষেত্রে যাচাইবিহীন তথ্য, অতিরঞ্জিত শিরোনাম, ভীতিকর দৃশ্য, উত্তেজনাপূর্ণ উপস্থাপনা এবং একই ঘটনার অপ্রয়োজনীয় পুনঃপ্রচার জনমনে আতঙ্ক, উদ্বেগ, নিরাপত্তাহীনতা ও বিভ্রান্তি সৃষ্টি করতে পারে।

বিশেষত শিশু, নারী, বয়স্ক ব্যক্তি, শিক্ষার্থী, ব্যবসায়ী, শ্রমজীবী মানুষ, পরিবহণশ্রমিক এবং সাধারণ নাগরিকদের মধ্যে এ ধরনের সংবাদ উপস্থাপনার ফলে অযথা ভীতির সঞ্চার হতে পারে। যা স্বাভাবিক জনজীবন, ব্যবসা-বাণিজ্য, শিক্ষাপ্রতিষ্ঠান ও জনশৃঙ্খলার ওপর বিরূপ প্রভাব ফেলতে পারে।

নোটিশে বলা হয়েছে, কোনো নিষিদ্ধ ঘোষিত সংগঠন বা সহিংস কর্মকাণ্ডে জড়িত ব্যক্তির কার্যকলাপের সংবাদ প্রচার করা সমীচীন নয়, যাতে অপরাধমূলক কর্মকাণ্ডের মহিমান্বিত প্রচার, প্রত্যক্ষ উসকানি অথবা যাচাইবিহীন হুমকির অপ্রয়োজনীয় বিস্তার ঘটে।

নোটিশে দাবি করা হয়েছে, গণমাধ্যমের স্বাধীনতা ও জনগণের তথ্য জানার অধিকার গণতান্ত্রিক সমাজের অপরিহার্য উপাদান। ফলে প্রকৃত ঘটনা, অপরাধ, অগ্নিসংযোগ, বোমা বিস্ফোরণ কিংবা জননিরাপত্তাসংক্রান্ত সত্য ও জনস্বার্থসংশ্লিষ্ট সংবাদ প্রচার বন্ধ করা এই নোটিশের উদ্দেশ্য নয়। বরং যাচাইবিহীন, বিভ্রান্তিকর, উদ্দেশ্যমূলকভাবে আতঙ্ক সৃষ্টিকারী এবং সরাসরি সহিংসতায় উসকানিমূলক প্রচার প্রতিরোধে আইনানুগ ব্যবস্থা গ্রহণই এই নোটিশের উদ্দেশ্য।

নোটিশে বলা হয়েছে, নিষিদ্ধ ঘোষিত সংগঠনের নামে সংঘটিত বা অভিযোগকৃত অগ্নিসংযোগ, বোমাবাজি, নাশকতা ও অন্যান্য সহিংস কর্মকাণ্ডের সংবাদ গণমাধ্যমে যাচাইবিহীন, অতিরঞ্জিত, বিভ্রান্তিকর ও অপ্রয়োজনীয় আতঙ্ক সৃষ্টিকারী পদ্ধতিতে প্রচার ও প্রকাশ পরিহারের জন্য প্রয়োজনীয় আইনানুগ নির্দেশিকা বা পরামর্শ জারির ব্যবস্থা গ্রহণ করতে হবে।

টেলিভিশন চ্যানেল, সংবাদপত্র ও অনলাইন নিউজ পোর্টালসমূহকে সহিংসতার সংবাদ প্রচারের পূর্বে তথ্যের যথাযথ যাচাই এবং নির্ভরযোগ্য সূত্র ব্যবহারের বিষয়ে উপযুক্ত নির্দেশনা প্রদান করতে হবে।

সহিংস কর্মকাণ্ডের ভীতিকর দৃশ্য, উত্তেজনাপূর্ণ শিরোনাম এবং অপ্রয়োজনীয় পুনঃপ্রচার পরিহারের বিষয়ে প্রযোজ্য আইন ও সাংবাদিকতার নীতিমালা অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করতে হবে।

নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সহিংস কর্মকাণ্ডের প্রত্যক্ষ উসকানি, অপরাধ সংঘটনের নির্দেশনা এবং অপরাধমূলক কর্মকাণ্ডের মহিমান্বিত প্রচার প্রতিরোধে আইনানুগ পদক্ষেপ গ্রহণ করতে হবে।

গণমাধ্যমের স্বাধীনতা অক্ষুণ্ন রেখে সংশ্লিষ্ট আইনগত কর্তৃপক্ষের মাধ্যমে দায়িত্বশীল সংবাদ পরিবেশনের জন্য প্রয়োজনীয় পর্যবেক্ষণ, অভিযোগ গ্রহণ ও নিষ্পত্তির ব্যবস্থা বিবেচনা করতে হবে।

এই লিগ্যাল নোটিশ প্রাপ্তির ৭ (সাত) দিনের মধ্যে উল্লিখিত বিষয়সমূহ আইনানুগভাবে বিবেচনা করে গৃহীত বা প্রস্তাবিত ব্যবস্থা সম্পর্কে না জানালে, হাইকোর্টে রিট করা হবে বলে নোটিশে উল্লেখ করা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রিয়াল মাদ্রিদে আরদা গুলেরের নতুন ছয় বছরের চুক্তি

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬ ইং

০৬:৫০ পি.এম


রিয়াল মাদ্রিদে আরদা গুলেরের নতুন ছয় বছরের চুক্তি

রিয়াল মাদ্রিদ তুরস্কের তরুণ উইঙ্গার আরদা গুলের-এর সঙ্গে একটি নতুন ছয় বছরের চুক্তি সম্পন্ন করেছে।

স্প্যানিশ ক্লাবটি বুধবার এক বিবৃতির মাধ্যমে এই তথ্য প্রকাশ করেছে।

নতুন চুক্তির আওতায়, ২১ বছর বয়সী এই ফুটবলার সান্তিয়াগো বার্নাব্যুতে ২০৩২ সাল পর্যন্ত থাকবেন। পূর্বে তার চুক্তির মেয়াদ ছিল ২০২৯ সাল পর্যন্ত।

গত কয়েক মৌসুম ধরে ধীরে ধীরে দলের একটি গুরুত্বপূর্ণ সদস্য হয়ে উঠেছেন গুলের। চলতি মৌসুমেও তিনি দুর্দান্ত ফর্মে রয়েছেন। এ পর্যন্ত রিয়াল মাদ্রিদের ১৬ ম্যাচের মধ্যে ১৪টিতে তিনি অংশগ্রহণ করেছেন।

চলতি মৌসুমে ইতোমধ্যে গুলের চারটি গোল করেছেন এবং সাতটি গোলে সহায়তা করেছেন। তার ধারাবাহিক পারফরম্যান্সের জন্য ক্লাবটি চুক্তির মেয়াদ বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে।

ভবিষ্যতের অন্যতম গুরুত্বপূর্ণ খেলোয়াড় হিসেবে গুলেরকে ধরে রেখে স্কোয়াডের শক্তি আরও সুসংহত করেছে ইউরোপের সফলতম ক্লাব রিয়াল মাদ্রিদ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

হারপিকের উদ্যোগে পাঁচ লাখ শিশুকে স্বাস্থ্যবিধি শেখানোর অ্যানিমেটেড সিরিজ চালু

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬ ইং

০৬:৫১ পি.এম


হারপিকের উদ্যোগে পাঁচ লাখ শিশুকে স্বাস্থ্যবিধি শেখানোর অ্যানিমেটেড সিরিজ চালু

হারপিক টয়লেট টক-২০২৬ অনুষ্ঠানে নিরাপদ স্যানিটেশন ও সবার জন্য সমান সুযোগ নিশ্চিত করতে সম্মিলিত উদ্যোগের আহ্বান জানানো হয়েছে সরকারি-বেসরকারি খাতের প্রতিনিধিদের পক্ষ থেকে। হারপিক বাংলাদেশ আগামী বছর স্বাস্থ্যবিধিবিষয়ক শিক্ষা কার্যক্রমের মাধ্যমে পাঁচ লাখ শিশুকে সচেতন করার লক্ষ্যে কাজ শুরু করেছে।

একই সাথে সুবিধাবঞ্চিত শিশু ও তাদের পরিবারের জন্য কাজ চালিয়ে যাওয়ার প্রতিশ্রুতি দিয়েছে প্রতিষ্ঠানটি। বিশ্ব টয়লেট দিবস উপলক্ষে রাজধানীতে আয়োজিত ‘হারপিক টয়লেট টক ২০২৬’ অনুষ্ঠানে এসব উদ্যোগের কথা তুলে ধরা হয়।

এ বছরের বিশ্ব টয়লেট দিবসের গ্লোবাল থিম ‘সেফ টয়লেট, ইকুয়াল ফিউচার’ নিয়ে ঢাকার লা মেরিডিয়ান হোটেলে আয়োজিত অনুষ্ঠানে শিশুদের জন্য ১০ পর্বের একটি অ্যানিমেটেড সিরিজও উদ্বোধন করা হয়। গত বছরের হারপিকের প্রকাশিত স্বাস্থ্যবিধিবিষয়ক কমিকের পরিচিত দুই চরিত্র দীপু ও তুশিকে নিয়ে তৈরি করা হয়েছে এই সিরিজটি।

হারপিক বাংলাদেশের উদ্যোগে এবং ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি), ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি), সাজেদা ফাউন্ডেশন, গণ উন্নয়ন কেন্দ্র (জিইউকে) ও মজার স্কুলের সহযোগিতায় অনুষ্ঠানটি আয়োজন করা হয়।

অনুষ্ঠানে মূল বক্তব্য উপস্থাপন করেন জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের (ডিপিএইচই) প্রকল্প পরিচালক মো. গোলাম মোক্তাদির। তিনি উল্লেখ করেন, স্যানিটেশন ব্যবস্থায় বাংলাদেশ উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করলেও সাসটেইনেবল ডেভেলপমেন্ট গোলস (এসডিজি) অর্জন এখনো বড় চ্যালেঞ্জ। দেশের প্রায় ১০ কোটি ৯০ লাখ মানুষ নিরাপদ স্যানিটেশন সুবিধার বাইরে রয়েছে।

রেকিট বাংলাদেশের সিনিয়র ম্যানেজার তাবাসের আহমেদ এর ওয়েল কামিং স্পিচের মাধ্যমে অনুষ্ঠানটি শুরু হয়। এরপর একটি প্যানেল ডিসকাশন অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন রেকিট বাংলাদেশের হেড অব মার্কেটিং সাবরিন মারুফ তিন্নি; ডিএসসিসির প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা এয়ার কমডোর মোঃ মাহাবুবুর রহমান তালুকদার; ডিএনসিসির প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা ক্যাপ্টেন ইখতিয়ার উদ্দীন আহমেদ চৌধুরী; সাজেদা ফাউন্ডেশনের ডেপুটি সিইও মো. ফজলুল হক এবং মজার ইশকুল প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক আরিয়ান আরিফ। আলোচনাটির সঞ্চালক হিসেবে ছিলেন রেকিট বাংলাদেশের ম্যানেজার, এক্সটার্নাল অ্যাফেয়ার্স মো. রাকিব উদ্দিন।

আলোচনায় রাজধানীর স্যানিটেশন ব্যবস্থার উন্নয়ন, সঠিক বর্জ্য ব্যবস্থাপনা এবং সবার জন্য ব্যবহার উপযোগী টয়লেট নিশ্চিত করার ওপর গুরুত্ব দেওয়া হয়। বক্তারা বলেন, শুধু টয়লেট ব্যবহারের সুযোগ তৈরি করলেই হবে না, নিরাপদ ও স্বাস্থ্যসম্মত স্যানিটেশন ব্যবস্থা নিশ্চিত করতে হবে। এ জন্য সিটি করপোরেশন, উন্নয়ন সংস্থা ও বেসরকারি প্রতিষ্ঠানগুলোকে একসঙ্গে কাজ করতে হবে।

ডিএনসিসির প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা ক্যাপ্টেন ইখতিয়ার উদ্দিন আহমেদ চৌধুরী নগরজুড়ে স্যানিটেশন সুবিধা বাড়ানোর ওপর গুরুত্ব দেন। তিনি বলেন, সবার জন্য উন্নত স্যানিটেশন ব্যবস্থা নিশ্চিত করতে নিরাপদ, স্বাস্থ্যসম্মত ও সবার ব্যবহার উপযোগী টয়লেটের সংখ্যা বাড়ানো প্রয়োজন।

নিরাপদ স্যানিটেশন ও স্বাস্থ্যবিধি নিয়ে হারপিকের দীর্ঘমেয়াদি উদ্যোগ সম্পর্কে সাবরিন মারুফ তিন্নি বলেন, “আমরা মানুষের মধ্যে সচেতনতা তৈরি করতে, স্বাস্থ্যবিধি সম্পর্কে জানাতে এবং দৈনন্দিন অভ্যাসে দীর্ঘমেয়াদি ইতিবাচক পরিবর্তন আনতে চাই। হারপিকের দায়িত্ব শুধু পণ্যের প্রচারের মধ্যেই সীমাবদ্ধ নয়। স্বাস্থ্যবিধি সম্পর্কে মানুষের মধ্যে সচেতনতা তৈরি করা, সঠিক তথ্য পৌঁছে দেওয়া এবং দৈনন্দিন অভ্যাসে ইতিবাচক পরিবর্তন আনাও আমাদের দায়িত্বের অংশ।”

তিনি আরও বলেন, “মজার গল্প ও ডিজিটাল কনটেন্ট ক্রিয়েটরদের মাধ্যমে শিশুদের কাছে স্বাস্থ্যবিধির শিক্ষা আরও সহজ ও আকর্ষণীয় করে তুলতে চাই আমরা। আমাদের মূল উদ্দেশ্য হলো, মানুষ যেন স্বাস্থ্যবিধির গুরুত্ব বুঝতে পারে এবং নিরাপদ ও পরিচ্ছন্ন থাকার অভ্যাসকে দৈনন্দিন জীবনের অংশ করে নেয়।”

অনুষ্ঠানে শিশুদের জন্য নতুন অ্যানিমেটেড সিরিজ ‘দীপু-তুশির হাইজিন অভিযান’ চালু করা হয়। ছোট ছোট মজার গল্পের মাধ্যমে শিশুদের ব্যক্তিগত পরিচ্ছন্নতা, টয়লেট ব্যবহারের সঠিক নিয়ম এবং স্বাস্থ্যবিধি মেনে চলার অভ্যাস গড়ে তুলতে সাহায্য করবে সিরিজটি। হারপিক বাংলাদেশের সামাজিক যোগাযোগমাধ্যমে সিরিজটি দেখা যাবে।

এ ছাড়া অনুষ্ঠানে ৩০ জনের বেশি ডিজিটাল কনটেন্ট ক্রিয়েটর অংশ নেন, যাঁদের মাধ্যমে স্বাস্থ্যবিধি সম্পর্কে সচেতনতার বার্তা সারা দেশে ছড়িয়ে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। দর্শনার্থীদের জন্য স্যানিটেশন ও স্বাস্থ্যবিধিবিষয়ক বিভিন্ন অংশগ্রহণমূলক আয়োজনও ছিল।

রেকিটের টয়লেট পরিষ্কারক ব্র্যান্ড হারপিক ১৯৭৮ সাল থেকে বাংলাদেশে কার্যক্রম পরিচালনা করছে। বর্তমানে এটি দেশের শীর্ষস্থানীয় টয়লেট পরিষ্কারক ব্র্যান্ড। প্রতিবছর ১৯ নভেম্বর জাতিসংঘের উদ্যোগে বিশ্ব টয়লেট দিবস পালন করা হয়। বিশ্বজুড়ে স্যানিটেশন সংকট সম্পর্কে সচেতনতা বাড়ানো এবং সবার জন্য নিরাপদ টয়লেট ও স্বাস্থ্যসম্মত স্যানিটেশন ব্যবস্থার গুরুত্ব তুলে ধরাই দিবসটির মূল উদ্দেশ্য।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৭ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৬
জোহর ১১:৪৫
আসর ০৩:৩৬
মাগরিব ০৫:১২
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:১৫ সূর্যাস্ত : ০৫:১২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%