০৪:২৭ পি.এম
বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী এসএসসি পাসেই চাকরি দেওয়ার কথা জানিয়েছে। তাদের আনসার ব্যাটালিয়নের ২৮তম ব্যাচ (পুরুষ) ‘সিপাহি’ পদে জনবল নেওয়ার উদ্দেশ্যে প্রতিষ্ঠানটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আগ্রহী প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আগামী ১৯ জুলাই পর্যন্ত আবেদন করার সুযোগ পাচ্ছেন।
প্রতিষ্ঠানের নাম হচ্ছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী (আনসার-ভিডিপি) এবং পদের নাম হলো সিপাহি (পুরুষ) যা ২৮তম ব্যাচে রয়েছে।
শিক্ষাগত যোগ্যতা হিসেবে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার শর্ত প্রযোজ্য। প্রার্থীদের বৈবাহিক অবস্থা অবিবাহিত হতে হবে।
আরও পড়ুন: রিজভী: বিদ্যুৎখাতে লুটপাটের জন্য ইনডেমনিটি দিয়েছিল আওয়ামী সরকার
শারীরিক যোগ্যতার জন্য নিচে উল্লেখিত বিষয়গুলো মানতে হবে:
উচ্চতা: সাধারণ ও অন্যান্য প্রার্থীদের জন্য সর্বনিম্ন ৫ ফুট ৬ ইঞ্চি (১.৬৭৬ মিটার) এবং ক্ষুদ্র জাতিগোষ্ঠী প্রার্থীদের জন্য ৫ ফুট ৪ ইঞ্চি (১.৬২৫ মিটার) হতে হবে।
ওজন: সাধারণ ও অন্য প্রার্থীদের জন্য সর্বনিম্ন ৪৯.৮৯৫ কেজি (১১০ পাউন্ড) এবং ক্ষুদ্র জাতিগোষ্ঠী প্রার্থীদের জন্য ৪৭.১৭৩ কেজি (১০৪ পাউন্ড) হতে হবে।
বুকের মাপ: সাধারণ ও অন্য প্রার্থীদের জন্য স্বাভাবিক অবস্থায় ৩২ ইঞ্চি এবং সম্প্রসারিত অবস্থায় ৩৪ ইঞ্চি। ক্ষুদ্র জাতিগোষ্ঠী প্রার্থীদের জন্য স্বাভাবিক ৩০ ইঞ্চি এবং সম্প্রসারিত অবস্থায় ৩২ ইঞ্চি হতে হবে।
আরও পড়ুন: সরকারকে সেলিম উদ্দিনের আহ্বান, গণরায়ের বিরুদ্ধে না গিয়ে জনগণের পক্ষে দাঁড়ান
বয়সের ক্ষেত্রে, ১৯ জুলাই ২০২৬ তারিখে সর্বনিম্ন ১৮ বছর এবং সর্বোচ্চ ২২ বছর হতে হবে। বয়স প্রমাণের ক্ষেত্রে কোনো প্রকার এফিডেভিট গ্রহণযোগ্য হবে না।
আবেদন ফি: অনলাইনে রেজিস্ট্রেশন ফি আবেদন পোর্টালে প্রদর্শিত মানি ট্রান্সফার পদ্ধতিতে জমা দিতে হবে।
আবেদনের নিয়ম: আগ্রহী প্রার্থীরা বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর (আনসার-ভিডিপি) এই https://ansarvdp.gov.bd/ ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে পারবেন। আবেদনের সঙ্গে ৩০০-৩০০ সাইজের ছবি ও ৩০০-৮০ সাইজের স্বাক্ষর স্ক্যান করে যুক্ত করতে হবে।
আবেদনের সময়সীমা: আগ্রহী প্রার্থীরা আগামী ১৯ জুলাই, ২০২৬ ইং তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন। এছাড়া বিজ্ঞপ্তি সম্পর্কিত বিস্তারিত তথ্য জানার জন্য এখানে ক্লিক করুন।
আরও পড়ুন: স্বাস্থ্য খাত ধ্বংস করেছে ফ্যাসিস্ট সরকার: স্বাস্থ্যমন্ত্রী
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন