০৮:০৫ পি.এম
দীর্ঘ দেড় দশক ধরে অর্থনৈতিক প্রবৃদ্ধির রোল মডেল হিসেবে বিশ্বজুড়ে প্রশংসিত হওয়া বাংলাদেশ কি তবে সেই অবস্থান হারাচ্ছে? আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন গণমাধ্যম ‘দ্য ইকোনমিস্ট’-এর সম্প্রতি প্রকাশিত একটি প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে যে, বাংলাদেশ এখন আর উন্নয়নের পূর্বের সেই ‘সুপারস্টার’ অবস্থানে নেই।
প্রতিবেদনে দেশের আর্থিক খাতের বিশৃঙ্খলা, ব্যাংক খাতের ভঙ্গুর দশা এবং ব্যাপক দুর্নীতির কারণে অর্থনৈতিক অগ্রযাত্রায় বড় ধরনের ধাক্কা লেগেছে বলে জানানো হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, বিগত সরকারের আমলের ব্যাপক অনিয়ম, ব্যাংক থেকে লুটপাট এবং রাজনৈতিক প্রভাবে বিতরণ করা ঋণের বড় একটি অংশ খেলাপি হয়ে পড়ায় দেশের ব্যাংকিং খাত আজ দেউলিয়া হওয়ার উপক্রম হয়েছে। ব্যাংক খাতের এই দীর্ঘমেয়াদী সংকটের কারণে সার্বিক বিনিয়োগ ও ঋণপ্রবাহে স্থবিরতা নেমে এসেছে, যা দেশের সামগ্রিক জিডিপি প্রবৃদ্ধিকে নেতিবাচকভাবে প্রভাবিত করছে। রপ্তানিমুখী তৈরি পোশাক খাতের ওপর অতিরিক্ত নির্ভরশীলতা এবং বৈচিত্র্যহীন অর্থনীতি কাঠামোগত দুর্বলতাগুলোকে আরও প্রকট করে তুলেছে।
আরও পড়ুন: মেয়ে শিশুকে হত্যা মামলায় মাকে তিন দিনের রিমান্ডে নেয়া হয়েছে
বিশ্লেষকরা মনে করছেন, কেবল প্রবৃদ্ধির চটকদার পরিসংখ্যান দিয়ে দীর্ঘকাল টেকসই উন্নয়ন ধরে রাখা সম্ভব নয়। দেশের অর্থনীতিকে আবারও ঘুরে দাঁড়াতে হলে আর্থিক খাতের সুশাসন ফিরিয়ে আনা, ব্যাংক খাতের সংস্কার এবং প্রাতিষ্ঠানিক জবাবদিহিতা নিশ্চিত করার বিকল্প নেই। একইসঙ্গে রপ্তানি বহুমুখীকরণ এবং বিনিয়োগ আকর্ষণে কার্যকর নীতি গ্রহণের তাগিদ দিয়েছেন অর্থনীতিবিদরা।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন