ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

নীলফামারী সরকারি কলেজে নবীনবরণ


নীলফামারী সরকারি কলেজে নবীনবরণ

নীলফামারী সরকারি কলেজের অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থীদের জন্য নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হয়েছে। সোমবার দুপুরে কলেজের হলরুমে নবীন শিক্ষার্থীদের বরণ করে নেওয়ার কার্যক্রম অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন নীলফামারী সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক একেএম সিদ্দিকুর রহমান। প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের আহ্বায়ক ও সাবেক সংসদ সদস্য প্রকৌশলী শাহরিন ইসলাম চৌধুরী তুহিন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট মিজানুর রহমান চৌধুরী, কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক গোলাম মোস্তফা চৌধুরী এবং শিক্ষক পরিষদের সম্পাদক অধ্যাপক মো. আব্দুর রাজ্জাক।

আরও পড়ুন: শেরপুরে বাস-সিএনজির সংঘর্ষে জুয়েল মিয়া নিহত, আহত ৪

নবীনবরণ অনুষ্ঠান শেষে কলেজের প্রাঙ্গণে গাছের চারা রোপণের কার্যক্রম পরিচালিত হয়। এরপর কলেজের স্বাস্থ্যকেন্দ্রের উদ্বোধন করা হয়। এ সময় অতিথিরা কলেজের ছাত্র হোস্টেলের বিভিন্ন সমস্যা নিয়ে শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা করেন। জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সোহেল পারভেজ, চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মাহবুব-উর রহমানসহ আরও অনেক অতিথি সেখানে উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নওগাঁর পোরশা থানা পুলিশের বিশেষ অভিযানে দীর্ঘদিনের পলাতক সাজাপ্রাপ্ত ও একাধিক ওয়ারেন্টভুক্ত ৩ জন আসামি ঢাকা থেকে গ্রেফতার

আন্তর্জাতিক ডেস্ক

নওগাঁ জেলা প্রতিনিধি

সোমবার, ৩১শে আগস্ট, ২০২৬ ইং

০৮:১৪ পি.এম


নওগাঁর পোরশা থানা পুলিশের বিশেষ অভিযানে দীর্ঘদিনের পলাতক সাজাপ্রাপ্ত ও একাধিক ওয়ারেন্টভুক্ত ৩ জন আসামি ঢাকা থেকে গ্রেফতার

নওগাঁ জেলার পুলিশ সুপার জনাব মোহাম্মদ তারিকুল ইসলাম দিকনির্দেশনায় পোরশা থানার একটি চৌকস টিম তথ্যপ্রযুক্তির সহায়তায় প্রাপ্ত গোপন ও নির্ভরযোগ্য তথ্যের ডাটা বিশ্লেষণ করে গত ৩০/০৮/২০২৬ খ্রি. তারিখে ঢাকা মেট্রোপলিটন এলাকার বিভিন্ন স্থানে বিশেষ অভিযান পরিচালনা করে দীর্ঘদিন ধরে আত্মগোপনে থাকা সাজা প্রাপ্ত ও ওয়ারেন্টভুক্ত ৩ জন আসামিকে গ্রেফতার করতে সক্ষম হয়।

অভিযানকালে শেরেবাংলা থানাধীন শেরেবাংলা সরকারি বালিকা বিদ্যালয়ের সামনে সরকারি কোয়ার্টার এবং মোহাম্মদপুর থানাধীন বসিলা বস্তিতে আসামিদ্বয়ের ভাড়া বাসায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানে গ্রেফতারকৃত আসামীরা হলেনঃ-
১। মোঃ বিশু শেখ (৪৭), পিতা-মৃত জমির উদ্দীন শেখ, সাং-গোপীনাথপুর, থানা-পোরশা, জেলা-নওগাঁ। তার বিরুদ্ধে জিআর সাজা একটি সহ তিনটি ওয়ারেন্ট
২। মোছাঃ নাজিরা খাতুন (৪০), স্বামী-মোঃ বিশু শেখ, সাং-গোপীনাথপুর, থানা-পোরশা, জেলা-নওগাঁ এর বিরুদ্ধে তিনটি ওয়ারেন্ট
৩। মোঃ আঃ হামিদ (৫০), পিতা-মৃত জিদার রহমান, সাং-বড়গ্রাম, থানা-পোরশা, জেলা-নওগাঁ। তার বিরুদ্ধে সাজা সহ চারটি ওয়ারেন্ট সহ একাধিক মামলা রয়েছে।

গ্রেফতার এড়াতে আসামিগণ দীর্ঘদিন যাবত পলাতক ছিল। গ্রেফতারকৃত আসামিদের যথাযথ প্রক্রিয়ায় বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

দেশের গণতন্ত্রকামী জনগণই বিএনপির সকল রাজনৈতিক ক্ষমতার উৎস : তারেক রহমান

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ৩১শে আগস্ট, ২০২৬ ইং

০৮:১৮ পি.এম


দেশের গণতন্ত্রকামী জনগণই বিএনপির সকল রাজনৈতিক ক্ষমতার উৎস : তারেক রহমান

ঢাকা, ৩১ আগস্ট, ২০২৬ : প্রধানমন্ত্রী তারেক রহমান মন্তব্য করেছেন যে, দেশের গণতন্ত্রকামী জনগণই বিএনপির সকল রাজনৈতিক ক্ষমতার উৎস। বিএনপির আরেকটি পরিচয় হলো একটি জনকল্যাণমূলক, গণতান্ত্রিক ও স্বনির্ভর বাংলাদেশ গড়ার সংগ্রাম।

আজ প্রধানমন্ত্রী তারেক রহমান এই কথা বলেন বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে দেওয়া এক বাণীতে।

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দেওয়া বাণীতে প্রধানমন্ত্রী তারেক রহমান দলের সকল স্তরের নেতাকর্মী, শুভানুধ্যায়ী এবং দেশবাসীকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।

তিনি বলেন, বাংলাদেশে সবচেয়ে জনপ্রিয় রাজনৈতিক দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সাহস, সংগ্রাম, ত্যাগ এবং সাফল্যের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এই দিনটি বাংলাদেশি জনগণের জন্য আনন্দ, উদ্দীপনা ও প্রেরণার।

প্রধানমন্ত্রী তারেক রহমান বাণীতে উল্লেখ করেন, ১৯৭৮ সালের এই দিনে এক শুভ বিকেলে ঢাকার রমনা বটমূলের খোলা চত্বরে (রমনা রেস্তোরাঁ প্রাঙ্গণে) বাংলাদেশের স্বাধীনতার ঘোষক, সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি প্রতিষ্ঠা করেছিলেন। বিএনপির প্রতিষ্ঠা ছিল বাংলাদেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার ইতিহাসে একটি যুগান্তকারী ঘটনা।

তিনি আরও বলেন, মানুষের বাকস্বাধীনতা, ব্যক্তিস্বাধীনতা এবং গণতন্ত্রের পথ রুদ্ধ করে ১৯৭৫ সালের ২৫ জানুয়ারি অভিশপ্ত একদলীয় ‘বাকশাল’ প্রতিষ্ঠা করা হয়েছিল। রাষ্ট্রপতি জিয়াউর রহমান রাষ্ট্র পরিচালনার দায়িত্ব গ্রহণের পর প্রথমেই দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করেছিলেন। নিষিদ্ধ রাজনৈতিক দলগুলোর রাজনীতি করার অধিকার ফিরিয়ে দিয়েছিলেন। এর ধারাবাহিকতায় নতুন রাজনৈতিক দল বিএনপি প্রতিষ্ঠিত হয়েছিল। ফলে, বাংলাদেশে বহুমাত্রিক গণতন্ত্রের নতুন পথচলা শুরু হয়।

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর এই দিনে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে বিনম্র শ্রদ্ধায় স্মরণ করেন তারেক রহমান।

একই সঙ্গে তিনি সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন মরহুমা বেগম খালেদা জিয়াকেও শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। তিনি বলেন, বেগম খালেদা জিয়া তাঁর সম্মোহনী ব্যক্তিত্ব ও নেতৃত্বের মাধ্যমে বিএনপিকে বাংলাদেশের প্রতিটি ঘরে পৌঁছে দিয়েছিলেন।

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, গণতন্ত্র কিংবা সুশাসন প্রতিষ্ঠার পাশাপাশি দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষায়ও জনগণকে সঙ্গে নিয়ে বিএনপি অতন্দ্র প্রহরীর ভূমিকা পালন করেছে। দেশে যতবারই স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং গণতন্ত্র হুমকির সম্মুখীন হয়েছে, ততবারই গণতন্ত্রকামী জনগণকে সঙ্গে নিয়ে বিএনপির নেতাকর্মী, শুভার্থী ও সমর্থকগণ অকাতরে জীবন বিলিয়ে দিয়েছেন।

তিনি বলেন, দেশে গণতন্ত্র এবং সুশাসন প্রতিষ্ঠার সংগ্রামে বিএনপি প্রতিষ্ঠার পর থেকে আজ পর্যন্ত যাঁরা প্রাণোৎসর্গ করেছেন, আহত হয়েছেন, তিনি সকল পর্যায়ের সেই নেতাকর্মীর অবদানকেও গভীর শ্রদ্ধায় স্মরণ করেন।

বাণীতে তিনি বলেন, দেশে যতবারই জনগণ নির্ভয়ে অবাধ এবং সুষ্ঠু নির্বাচনে ভোট দেওয়ার সুযোগ পেয়েছে, ততবারই বিএনপি রাষ্ট্র পরিচালনার সুযোগ পেয়েছে। বিভিন্ন মেয়াদে সরকার পরিচালনার সময় দেশে গণতন্ত্রকে শক্তিশালী ও প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার লক্ষ্যে সংসদীয় গণতন্ত্র পুনঃপ্রবর্তন, নারীশিক্ষার প্রসারসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ উদ্যোগ বিএনপি সরকারের আমলে নেওয়া হয়েছে।

দেশে গণতন্ত্র সমুন্নত রাখা ও অর্থনৈতিক সমৃদ্ধির জন্য বিএনপির উদ্যম ও উদ্যোগের ফলে দলটি দেশবাসীর কাছে এখন সর্বাধিক জনপ্রিয় রাজনৈতিক দল।

তারেক রহমান বলেন, দীর্ঘ দেড় দশকের ফ্যাসিবাদী শাসন-শোষণের অবসানের পর একটি অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে দেশের জনগণ আবারও বিএনপি-কে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দিয়েছে। দেশের জনগণের কাছে জবাবদিহিমূলক রাষ্ট্র প্রতিষ্ঠার মাধ্যমেই বিএনপি জনগণের ভালোবাসার প্রতিদান দিতে চায়। সেই লক্ষ্যেই বাংলাদেশকে একটি জনকল্যাণমূলক রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠার জন্য বিএনপি সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

তিনি বলেন, জনগণের আস্থা ও বিশ্বাস অক্ষুণ্ন রেখে বিএনপির প্রতিটি নেতাকর্মী, সমর্থক ও শুভার্থী দেশমাতৃকার সেবায় নিজেদের নিবেদন করে আগামী দিনগুলোতেও বলিষ্ঠ ভূমিকা রাখবে, ইনশাআল্লাহ।

বিএনপি বিশ্বাস করে, দেশের গণতন্ত্রকামী জনগণই বিএনপির সকল রাজনৈতিক ক্ষমতার উৎস। বিএনপির অপর নাম হলো একটি জনকল্যাণমূলক, গণতান্ত্রিক ও স্বনির্ভর বাংলাদেশ গড়ার সংগ্রাম। বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর এই দিনে তিনি আবারও গণতন্ত্রকামী, স্বাধীনতাপ্রিয় দেশবাসীকে প্রতিষ্ঠাবার্ষিকীর শুভেচ্ছা জানান।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শেরপুরে মাদকবিরোধী মতবিনিময় সভা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ৩১শে আগস্ট, ২০২৬ ইং

০৮:২১ পি.এম


শেরপুরে মাদকবিরোধী মতবিনিময় সভা

শেরপুরে মাদকাসক্তির ক্ষতিকর প্রভাব ও প্রতিরোধে করণীয় বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে জেলা প্রশাসক কার্যালয়ের হলরুমে অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন।

বক্তব্য রাখেন এবং উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক আরিফা সিদ্দিকা, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. শাকিল আহমেদ, অতিরিক্ত পুলিশ সুপার মো. মিজানুর রহমান ভূঁঞা, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আসমা বিনতে রফিক, ইসলামী ফাউন্ডেশনের উপ-পরিচালক মোহাইমিনুল ইসলাম, জেলা আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট মোঃ সিরাজুল ইসলাম, বিএনপি নেতা আবদুল আউয়াল চৌধুরী, জামায়েত নেতা মাওলানা আব্দুল বাতেন, সমাজসেবক রাজিয়া সামাদ ডালিয়া, শেরপুর প্রেসক্লাবের সভাপতি রেজা, কার্যকরী সভাপতি রফিক মজিদ, সাধারণ সম্পাদক মাসুদ হাসান বাদল, জেলা শিশু বিষয়ক কর্মকতা আসলাম খান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের এসআই মিজানুর রহমানসহ বিভিন্ন মসজিদের ইমাম ও সুধিজন উপস্থিত ছিলেন। 

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কিশোরগঞ্জের উন্নয়নে সমন্বিতভাবে কাজ করার আহ্বান তথ্য প্রতিমন্ত্রীর

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ৩১শে আগস্ট, ২০২৬ ইং

০৮:২১ পি.এম


কিশোরগঞ্জের উন্নয়নে সমন্বিতভাবে কাজ করার আহ্বান তথ্য প্রতিমন্ত্রীর

ঢাকা, ৩১ আগস্ট, ২০২৬ : কিশোরগঞ্জের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে, মাদক নিয়ন্ত্রণ, যানজট নিরসন এবং সাম্প্রতিক বিভিন্ন ঘটনা গুরুত্বের সঙ্গে মোকাবিলার জন্য প্রশাসন, পুলিশ ও রাজনৈতিক নেতৃবৃন্দের সমন্বিত ভূমিকার ওপর গুরুত্বারোপ করেছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী।

আজ (সোমবার) জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই কথা বলেন। কিশোরগঞ্জ জেলার আইনশৃঙ্খলা উন্নয়নসহ সার্বিক কার্যক্রম তদারকি ও সমন্বয়ের দায়িত্ব পাওয়ার পর এটি ছিল তার প্রথম মতবিনিময় সভা।

সভায় জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, মাদক নিয়ন্ত্রণ ও শহরের যানজট নিরসনসহ বিভিন্ন সমস্যা এবং রাজনৈতিক নেতাদের বিভিন্ন বক্তব্য অত্যন্ত মনোযোগ দিয়ে শোনেন তথ্য প্রতিমন্ত্রী। এ সময় তিনি উপস্থিত সকলের উদ্দেশে বলেন, "জেলার সাম্প্রতিক আলোচিত ও গুরুত্বপূর্ণ বিষয়গুলো গুরুত্বের সঙ্গে বিবেচনা করে দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।" কিশোরগঞ্জের সার্বিক সমস্যা সমাধানে সরকার ও প্রশাসন কার্যকরভাবে কাজ করবে বলে তিনি এ সময় দৃঢ় আশ্বাস দেন।

জেলা প্রশাসক সোহানা নাসরিনের সভাপতিত্বে সভায় জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতির বিভিন্ন দিক তুলে ধরেন পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান। এছাড়া সভায় মিঠামইন উপজেলা বিএনপির সভাপতি জাহিদুল ইসলাম জাহাঙ্গীর আলম হত্যাকাণ্ডসহ জেলার সাম্প্রতিক বিভিন্ন ঘটনা, নিষিদ্ধ সংগঠনের মিছিল ও হত্যার হুমকির বিষয়গুলো তুলে ধরে জোরালো বক্তব্য রাখেন জেলা বিএনপির নেতারা। এসব অনাকাক্সিক্ষত ঘটনায় প্রশাসনের ভূমিকা আরও কঠোর ও জোরদার করার দাবি জানান তারা।

সভা শেষে জেলার আইনশৃঙ্খলা রক্ষা, শান্তি শৃঙ্খলা বজায় রাখা এবং জনদুর্ভোগ লাঘবে দলমত নির্বিশেষে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানানো হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%