০৫:২৬ পি.এম
অধিকৃত পশ্চিম তীরে ফিলিস্তিনি বেসামরিক নাগরিকদের ওপর ইসরায়েলি হামলাকে ‘গণহত্যা’ হিসেবে আখ্যায়িত করেছেন জাতিসংঘের বিশেষ দূত ফ্রান্সেসকা আলবানিজ। তিনি অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ড বিষয়ক জাতিসংঘের বিশেষ দূত। ফ্রান্সেসকা আলবানিজ একই সঙ্গে ইসরায়েলের ওপর অবিলম্বে অস্ত্র নিষেধাজ্ঞা আরোপের পাশাপাশি দেশটির সঙ্গে বাণিজ্য বন্ধের আহ্বান জানিয়েছেন।
শনিবার (২৫ জুলাই) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে আলবানিজ বলেন, গাজায় যখন হামলা চলছে, তখন পশ্চিম তীরজুড়ে নিরস্ত্র ফিলিস্তিনি বেসামরিক নাগরিকদের ওপরও ‘গণহত্যা’ চলছে। তিনি ইসরায়েলি বেসামরিক নাগরিক ও সেনাবাহিনীকে এসব হামলায় ‘একজোট হয়ে কাজ করার’ অভিযোগ করেছেন। এর দায় শুধু প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু বা ‘কয়েকজন দুষ্কৃতকারীর’ ওপর চাপানো যায় না বলেও মন্তব্য করেন তিনি।
আলবানিজ বলেন, ‘এখনই অস্ত্র নিষেধাজ্ঞা—এখনই বাণিজ্য বন্ধ করুন।’ আন্তর্জাতিক আইন অনুযায়ী এ ধরনের পদক্ষেপ নেয়া প্রয়োজন বলেও তিনি উল্লেখ করেন।
আরও পড়ুন: বিয়ের ১ মাস পর স্বামীর বাড়ি থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার, শরীরে অস্ত্রের আঘাতের চিহ্ন
এর আগে শুক্রবার অবৈধ হাভাত গিলাদ বসতির কাছে এক হামলায় দুই ইসরায়েলি সেনা নিহত ও তিনজন আহত হন। এর পর পশ্চিম তীরজুড়ে ফিলিস্তিনি গ্রামগুলোতে ‘ব্যাপক সামরিক অভিযান’ চালানোর নির্দেশ দেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ও প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ।
স্থানীয় সূত্র ও প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা গেছে, এরপর ইসরায়েলি বসতিস্থাপনকারীরা নাবলুস গভর্নরেটের বেশ কয়েকটি ফিলিস্তিনি এলাকায় হামলা চালিয়ে বাড়িঘর ও অন্যান্য সম্পত্তিতে আগুন ধরিয়ে দেন।
ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, শুক্রবার তেল শহরে ইসরায়েলি বসতিস্থাপনকারী ও সেনাদের হামলায় চার ফিলিস্তিনি নিহত হয়েছেন। তথ্যসূত্র: আনাদোলু এজেন্সি।
আরও পড়ুন: নাইজেরিয়ার প্রেসিডেন্টের পবিত্র কাবার অভ্যন্তরে প্রবেশের বিরল সম্মাননা
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন