ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

চুয়েটে ইম্প্রুভমেন্ট পরীক্ষার বিধিমালা প্রকাশ


চুয়েটে ইম্প্রুভমেন্ট পরীক্ষার বিধিমালা প্রকাশ

স্নাতক পর্যায়ের শিক্ষার্থীদের গ্রেড উন্নয়নের সুযোগ দেওয়ার জন্য ইমপ্রুভমেন্ট (মানোন্নয়ন) পরীক্ষার নীতিমালা অনুমোদন করেছে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)।

বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলের ১৬৫তম (জরুরি) সভায় গৃহীত সিদ্ধান্তের আলোকে এ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড. শেখ মোহাম্মদ হুমায়ুন কবির স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে উল্লেখ করা সিদ্ধান্তগুলো হলো:

আরও পড়ুন: কুড়িগ্রামে দুই কোটি টাকা আত্মসাতের অভিযোগে চার খাদ্য কর্মকর্তার বিরুদ্ধে দুদকের মামলা

শিক্ষার্থীদের ইম্প্রুভমেন্ট পরীক্ষায় অংশগ্রহণের পর যদি সংশ্লিষ্ট কোর্সের গ্রেড বৃদ্ধি না পায় এবং কমে যায়, তবে প্রাপ্ত গ্রেডসমূহের মধ্যে সর্বোচ্চ গ্রেডটি গ্রহণযোগ্য হবে।

যেসব শিক্ষার্থী ইম্প্রুভমেন্ট পরীক্ষায় অংশগ্রহণ করবে, তাদের বিশ্ববিদ্যালয়ে ফাইনাল রেজাল্ট প্রকাশের বিদ্যমান নিয়ম অনুসারে গ্রীনবুক পূরণ মোতাবেক আবেদন করলে, সেই শিক্ষার্থী মেধাতালিকায় অন্তর্ভুক্ত হবে।

‘স্নাতক পর্যায়ের শিক্ষার্থীদের জন্য একাডেমিক নিয়মাবলী ও বিধিবিধান’-এ বর্ণিত নির্ধারিত সংখ্যক কোর্স রেজিস্ট্রেশনের প্রচলিত বিধি অনুসরণ করে শিক্ষার্থীরা তাদের নিয়মিত শিক্ষাবর্ষের মধ্যে যে কোন টার্ম (টার্ম-১, টার্ম-২, সেল্ফস্টাডি) এর সাথে ইম্প্রুভমেন্ট পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে। তবে, সংশ্লিষ্ট ব্যাচের টার্মের সাথে কোর্স রেজিস্ট্রেশন সম্পন্ন করতে হবে।

শিক্ষার্থীরা ‘বি’ গ্রেড থেকেও নিম্নে প্রাপ্ত কোর্স প্রথমবার সম্পাদনের পর ওই কোর্সের জন্য ইম্প্রুভমেন্ট পরীক্ষায় ১ বার অংশগ্রহণ করতে পারবে এবং সর্বোচ্চ 'বি' গ্রেড পেতে পারবে। এছাড়া, উক্ত শিক্ষার্থী সর্বাধিক ৫টি কোর্সের ইম্প্রুভমেন্ট পরীক্ষা দিতে পারবে।

আরও পড়ুন: জাবিতে মুক্তিযোদ্ধা মানিকের স্মরণে শিক্ষার্থীদের মোমবাতি প্রজ্বালন

শিক্ষার্থীরা ইম্প্রুভমেন্ট পরীক্ষায় অংশগ্রহণের জন্য তাদের নির্ধারিত ৪ শিক্ষাবর্ষ ধারাবাহিকভাবে সমাপ্তির পর অতিরিক্ত ০১ শিক্ষাবর্ষ পর্যন্ত ইম্প্রুভমেন্ট পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে।

পরীক্ষা কবে থেকে শুরু হবে এ ব্যাপারে জানতে চাইলে চুয়েটের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক মইনুল ইসলাম বলেছেন,‘পরীক্ষা এখন থেকেই দেওয়া যাবে। কোর্স রেজিস্ট্রেশনের সময় রেজিস্ট্রেশন সম্পন্ন করে পরীক্ষা দিতে পারবে।’

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বিশ্ববিদ্যালয়ের কাজ হলো জ্ঞান সৃষ্টি করা: উপাচার্য মামুন অর রশিদ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ১৬ই জুন, ২০২৬ ইং

০৯:১২ পি.এম


বিশ্ববিদ্যালয়ের কাজ হলো জ্ঞান সৃষ্টি করা: উপাচার্য মামুন অর রশিদ

বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের গবেষণা দক্ষতা উন্নয়ন করার লক্ষ্যে ‘রিসার্চ মেথডোলজি’ বিষয়ক দিনব্যাপী একটি প্রশিক্ষণ-কার্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৬ জুন) সকাল সাড়ে নয়টায় বিশ্ববিদ্যালয়ের জীবনানন্দ দাশ কনফারেন্স হলে এই কর্মশালার আয়োজন করা হয়।

জীবনানন্দ দাশ রিসার্চ সেন্টারের উদ্যোগে আয়োজিত এই কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ মামুন অর রশিদ শিক্ষার্থীদের গবেষণামুখী শিক্ষার গুরুত্ব তুলে ধরেছেন। তিনি বলেছেন, বিশ্ববিদ্যালয়ের কাজ হলো জ্ঞান সৃষ্টি করা, জ্ঞান চর্চা করা এবং সেই জ্ঞানকে সমাজের কল্যাণে প্রয়োগ করা। আমরা যতদিন গবেষক হতে চাই বা গবেষণায় আমাদের যতই আগ্রহ থাকুক, গবেষণার সঠিক পদ্ধতি, গবেষণার নৈতিকতা, বিজ্ঞানভিত্তিক চিন্তাভাবনা এবং তথ্যপ্রযুক্তি বিশ্লেষণের দক্ষতা অর্জন করা জরুরি। বর্তমান একটি সময়ের মধ্যে আছি যেখানে তথ্যপ্রযুক্তির অবাধ প্রবাহ এবং অভূতপূর্ব উন্নতি সাধন হয়েছে। এই প্রেক্ষাপটে গবেষণার ক্ষেত্র এবং পদ্ধতি প্রতিনিয়ত পরিবর্তিত হচ্ছে।

তিনি আরও বলেছেন, আমি আশা করছি, আজকের সারাদিনের কর্মশালায় যারা অংশগ্রহণ করবেন এবং যে জ্ঞান ও দক্ষতা অর্জন করবেন, তা তাদের ভবিষ্যৎ জীবনে গবেষণার দিকে ধাবিত করবে এবং গবেষণার প্রতি আগ্রহ সৃষ্টি করবে।

উপাচার্য বলেন, বরিশাল বিশ্ববিদ্যালয় পরিবারের পক্ষ থেকে আমি একটি কথা বলতে চাই, গবেষণার মান উন্নয়ন, গবেষণায় দক্ষতা বৃদ্ধি, গবেষকদের দক্ষতা বৃদ্ধি এবং গবেষণার একটি সুন্দর পরিবেশ সৃষ্টির জন্য আমরা বদ্ধপরিকর। একইসাথে আমরা গবেষণার একটি প্ল্যাটফর্ম তৈরি করব, যেখানে আমাদের উদ্ভাবন, সৃজনশীলতা এবং উৎকর্ষতা গুরুত্ব পাবে।

কর্মশালায় রিসোর্স পারসন হিসেবে বক্তব্য ও প্রশিক্ষণ প্রদান করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক বিভাগের প্রফেসর ড. এস এম মোস্তফা আল মামুন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. মোহাম্মদ তৌফিকুল ইসলাম। এছাড়া বরিশাল বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের প্রফেসর ড. মো. মুহসিন উদ্দিন এবং পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ইকোনমিক্স অ্যান্ড সোশিওলজি বিভাগের প্রফেসর ড. বদিউজ্জামানও বক্তব্য দেন। তাঁরা গবেষণা পদ্ধতি, গবেষণা প্রস্তাবনা প্রণয়ন, তথ্য সংগ্রহ ও বিশ্লেষণ এবং গবেষণাপত্র লেখার কৌশলসংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন।

জীবনানন্দ দাশ রিসার্চ সেন্টারের পরিচালক মোহসিনা হোসাইনের সভাপতিত্বে কর্মশালায় বিশ্ববিদ্যালয়ের ২৫টি বিভাগের শতাধিক থিসিস শিক্ষার্থী প্রশিক্ষণ গ্রহণ করেন। পাশাপাশি আরও বিভিন্ন বিভাগের শিক্ষকরা উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভে আরও বৃদ্ধি

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

মঙ্গলবার, ১৬ই জুন, ২০২৬ ইং

০৯:১২ পি.এম


দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভে আরও বৃদ্ধি

দেশের মোট বৈদেশিক মুদ্রার রিজার্ভ আরও বৃদ্ধি পেয়ে এখন দাঁড়িয়েছে ৩৫ হাজার ৭৬৬ দশমিক ৬৬ মিলিয়ন বা ৩৫ দশমিক ৭৬ বিলিয়ন ডলারে, এই তথ্য কেন্দ্রীয় ব্যাংক কর্তৃক জানানো হয়েছে।

মঙ্গলবার (১৬ জুন) বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান এ সম্পর্কিত তথ্য প্রকাশ করেছেন।

কেন্দ্রীয় ব্যাংকের প্রযুক্তিগত তথ্যমতে, ১৬ জুন পর্যন্ত দেশের গ্রস রিজার্ভের পরিমাণ ৩৫ হাজার ৭৬৬ দশমিক ৬৬ মিলিয়ন ডলার। আর আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) হিসাব পদ্ধতি বিপিএম-৬ অনুযায়ী রিজার্ভের পরিমাণ ৩১ হাজার ২১৬ দশমিক ১৫ মিলিয়ন মার্কিন ডলার।

এর আগে, গত ১৫ জুন পর্যন্ত দেশের গ্রস রিজার্ভের পরিমাণ ছিল ৩৫ হাজার ৬৩০ দশমিক ৬৫ মিলিয়ন মার্কিন ডলার। বিপিএম-৬ পদ্ধতির অধীনে রিজার্ভের পরিমাণ ছিল ৩১ হাজার ৮০ দশমিক ৬১ মিলিয়ন ডলার।

নিট রিজার্ভ গণনা করার জন্য আইএমএফের বিপিএম-৬ পরিমাপকেই অনুসরণ করা হয়। মোট রিজার্ভ থেকে স্বল্পমেয়াদি ঋণের পরিমাণ বাদ দিয়ে নিট বা প্রকৃত রিজার্ভের হিসাব করা হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জিয়ানগরে বাবার সঙ্গে অভিমান করে স্কুলছাত্রীর আত্মহত্যা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ১৬ই জুন, ২০২৬ ইং

০৯:১৫ পি.এম


জিয়ানগরে বাবার সঙ্গে অভিমান করে স্কুলছাত্রীর আত্মহত্যা

 ১৬ জুন, ২০২৬, পিরোজপুরের জিয়ানগরে সুমাইয়া আক্তার (১৩) নামের সপ্তম শ্রেণির এক স্কুল ছাত্রী বাবার সাথে অভিমান করে আত্মহত্যা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে।

সোমবার (১৫ জুন) রাত আনুমানিক ৯টার দিকে, উপজেলার পাড়েরহাট ইউনিয়নের চর-গাজীপুর এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত সুমাইয়া আক্তার বারইখালী সপ্তগ্রাম মাধ্যমিক বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্রী এবং একই এলাকার চর-গাজীপুর গ্রামের মো. মামুন শেখের মেয়ে।

স্থানীয় সূত্রে জানা যায়, নিহত সুমাইয়া আক্তার একই স্কুলের দশম শ্রেণীর এক ছাত্র সাথে প্রেমের সম্পর্কে লিপ্ত ছিল। তাদের মধ্যে কোন বিষয় নিয়ে ভুল বোঝাবুঝি হয়েছে। এ কারণে সুমাইয়ার পরিবারের কাছে নালিশ যায়। সেজন্য তার বাবা মেয়েকে শাসন করেছে বলে মেয়ে অভিমান করে আত্মহত্যা করতে পারে।

পারিবারিক সদস্যদের দাবি, সুমাইয়ের বাবা তাকে কোন একটা বিষয় নিয়ে বকাঝকা করেন। এর ফলে সে মানসিকভাবে ভেঙে পড়ে। একপর্যায়ে ঘরে থাকা উকুননাশক ওষুধ পান করে অসুস্থ হয়ে পড়ে। পরে স্বজনরা তাকে পিরোজপুর সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য অন্যত্র নেওয়ার পথে তার মৃত্যু হয়।

নিহতের বাবা মো. মামুন শেখ বলেন, “মেয়েকে একটি বিষয়ে নিষেধ করার পর সে অভিমান করে বিষাক্ত ওষুধ পান করে।”

জিয়ানগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোহাব্বাত খান বলেন, নিহত সুমাইয়ার বাবা বাদী হয়ে থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করেছেন। “ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটনে পুলিশ তদন্ত করছে। মরদেহ ময়নাতদন্তের জন্য পিরোজপুর মর্গে পাঠানো হয়েছে। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আমানত ভাঙা গ্রাহকদের জন্য সুখবর জানাল ইসলামী ব্যাংক

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

মঙ্গলবার, ১৬ই জুন, ২০২৬ ইং

০৯:১৬ পি.এম


আমানত ভাঙা গ্রাহকদের জন্য সুখবর জানাল ইসলামী ব্যাংক

আতঙ্কে ইসলামী ব্যাংকের যেসব গ্রাহক গত কয়েকদিনে মেয়াদি আমানত এবং সঞ্চয়ভিত্তিক বিভিন্ন হিসাব ভেঙে ফেলেছিলেন, তারা এখন বিনা চার্জে সেটি পুনরায় চালু করতে পারবেন।

সোমবার (১৫ জুন) ইসলামী ব্যাংকের পক্ষ থেকে এই নির্দেশনা দেওয়া হয়েছে।

নির্দেশনায় উল্লেখ করা হয়েছে, গত ১ জুন থেকে ১৫ জুনের মধ্যে নগদায়ন অথবা বন্ধ করা এমটিডিআর, এমএসবি, এমএমপিডিএস এবং এমএসএস হিসাবগুলি আগামী সাত কর্মদিবসের মধ্যে গ্রাহকের আবেদনের ভিত্তিতে পুনরায় সচল করা হবে। এর ফলে, গ্রাহকরা তাদের হিসাবটি চলমান থাকলে যে সুবিধাগুলো পেতেন, সেগুলোই পাবেন।

এছাড়া, হিসাব পুনঃসচল করার প্রক্রিয়ার সময় ব্যাংকের সকল প্রকারের খরচ ও চার্জ মওকুফ করা হবে। গ্রাহকদের আস্থা ফিরিয়ে আনতে এবং ব্যাংকে নগদ প্রবাহ বৃদ্ধি করতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে ইসলামী ব্যাংক জানিয়েছে।

এই সংক্রান্ত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য ইসলামী ব্যাংকের সব শাখা এবং উপশাখাকে নির্দেশনা দেওয়া হয়েছে। পাশাপাশি মোবাইল ফোন বা ঠিকানা মাধ্যমে গ্রাহকদের সাথে যোগাযোগ করে তাদের হিসাব পুনরায় চালু করতে উৎসাহিত করার জন্য বলা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%