ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

আমতলীতে সাড়ে ৬ হাজার গাছের চারা ও ৩০ হাজার কেজি সার বিতরন


আমতলীতে সাড়ে ৬ হাজার গাছের চারা ও ৩০ হাজার কেজি সার বিতরন

আমতলীতে চলতি বছর কৃষি পুনর্বান কর্মসূচীর আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে ৬ হাজার ৬শ’ ৭০টি ফলজ, বনজ ও ওষধি গাছের চারা বিতরণ করা হয়। মঙ্গলবার সকালে আনুষ্ঠানিকভাবে কৃষকদের হাতে গাছের চারা ও সার তুলে দেন ভারপ্রাপ্ত ইউএনও।

আমতলী উপজেলা কৃষি কর্মকর্তা মো. রাসেল এর সভাপতিত্বে অনুষ্ঠিত গাছের চারা ও সার বিতরণের আনুষ্ঠানিক উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি আমতলী উপজেলা ভারপ্রাপ্ত নির্বাহী অফিসার ও সহকারী কমিশনার (ভূমি) মো. আশরাফুল ইসলাম। এই সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আমতলী উপজেলা বিএনপির সাবেক আহবায়ক মো. জালাল উদ্দিন ফকির, আমতলী উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব মো. তুহিন মৃধা, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের প্রকৌশলী মো. ইদ্রস আলী, বনকর্মকর্তা মো. মনিরুল হক, সমবায় কর্মকর্তা মো. আজাদুর রহমান, আমতলী উপজেলা সাংবাদিক সমন্বয় পরিষদের সভাপতি মো. জাকির হোসেন, আমতলী প্রেসক্লাবের সভাপতি মো. রেজাউল করিম, আমতলী উপজেলা সাংবাদিক সমন্বয় পরিষদের সম্পাদক মো. হায়াতুজ্জামান মিরাজ প্রমুখ।

আমতলী উপজেলা কৃষি কর্মকর্তা মো. রাসেল জানান, ২০২৫-২৬ অর্থবছরের কৃষি পুনর্বাসন কর্মসূচীর আওতায় আমতলী উপজেলার ৬ হাজার ৬শ’ ৭০ জন কৃষকের মধ্যে নারিকেল, আম, জাম, লেবু, শরিফা, কাঠাল, অর্জুন, মেগিনি, রেন্টিসহ বিভিন্ন ধরনের ওষধি গাছের চারা, গাছ রোপনের খুটি এবং ৩০ হাজার কেজি জৈব ও রাসায়নিক সার বিতরণ করা হয়।

আরও পড়ুন: চাঁদা না পেয়ে শ্রমিকদের ওপর হামলা, গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেলে ভর্তি, থানায় অভিযোগ

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর
তাসনিম জারা

একটি আসনের বিনিময়ে নীতি বিকিয়ে দিলেন

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বুধবার, ২৪শে জুন, ২০২৬ ইং

০৪:২৯ পি.এম


একটি আসনের বিনিময়ে নীতি বিকিয়ে দিলেন

জাতীয় নাগরিক পার্টির (এনিসপি) সাবেক নেত্রী তাসনিম জারা অভিযোগ তুলেছেন যে, একটি আসনের বিনিময়ে আদর্শ বিকিয়ে দেওয়া হচ্ছে। তবে তিনি কোনো রাজনৈতিক দল বা ব্যক্তি নাম উল্লেখ করেননি। বুধবার তিনি নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি পোস্টের মাধ্যমে এই অভিযোগ প্রকাশ করেন। ফেসবুক পোস্টে তাসনিম জারা উল্লেখ করেন, সামনের সারির একটি আসনের বিনিময়ে সেই সব নীতি বিকিয়ে দেওয়া হচ্ছে, যা একসময় আমাদের বিশ্বাস করতে বলেছিলেন। তিনি আরো বলেন, একটি আসন এক দিনে দেওয়া যায়, তেমনই এক দিনে সেটি কেড়েও নেওয়া সম্ভব। কিন্তু আদর্শই হচ্ছে সেই একমাত্র জিনিস, যা কেউ দিতে পারে না এবং কেউ কেড়েও নিতে পারে না, যদি না নিজেই তা হাতছাড়া করেন। গতকাল ১১ দলীয় জোটের সমাবেশে মঞ্চের নিজের সারিতে চেয়ারে নারীদের বসে থাকার একটি ছবি এনসিপি নেত্রী সামান্তা শারমিন পোস্ট করেন। এর পর থেকে বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়েছে। ধারণা করা হচ্ছে, এই বিষয়েই কারো নাম উল্লেখ না করে পোস্টটি দিয়েছেন তাসনিম জারা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

যুদ্ধে অপহরণের শিকার ৩৭ লেবানিজ

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বুধবার, ২৪শে জুন, ২০২৬ ইং

০৪:৩৪ পি.এম


যুদ্ধে অপহরণের শিকার ৩৭ লেবানিজ

২০২৪ সাল থেকে লেবাননে চলমান ইসরায়েলি সামরিক অভিযানে এখন পর্যন্ত দেশটির অন্তত ৩৭ নাগরিককে আটক বা অপহরণ করার অজানা অভিযোগ উঠেছে। এই পরিস্থিতিতে উদ্বেগ ও অনিশ্চয়তার মধ্যে দিন কাটাচ্ছেন আটক হওয়া বা নিখোঁজদের স্বজনরা।

সংবাদ মাধ্যম আলজাজিরার এক প্রতিবেদনে এমন একটি তথ্য উঠে এসেছে। দক্ষিণ লেবানন থেকে প্রতিবেদক জেইনা খোদর এই তথ্য জানিয়েছেন। তিনি জানিয়েছেন, ১৮ বছর বয়সী জাওয়াদ এক সপ্তাহেরও বেশি সময় ধরে নিখোঁজ রয়েছেন।

জাওয়াদের মা সাওসান জানান, দক্ষিণ লেবাননে তার বন্ধুদের সঙ্গে সময় কাটাচ্ছিল, তখন ছেলের সঙ্গে শেষবার কথা হয়েছিল। সেসময় যুদ্ধবিরতি কার্যকর থাকার কথা ছিল এবং অনেক বাসিন্দা নিজেদের গ্রামে ফিরে এসেছে।

তবে স্থানীয় বিভিন্ন এলাকায় ইসরায়েলি সেনাবাহিনীর অভিযান অব্যাহত ছিল। সংঘাতের সামনের সারির অবস্থানও বারবার পরিবর্তিত হচ্ছিল, ফলে সাধারণ মানুষের নিরাপদ চলাচলা কঠিন হয়ে পড়েছিল।

স্থানীয় সূত্রগুলো দাবি করছে, এই অবস্থায় অনেক মানুষ ভুলবশত ইসরায়েলি বাহিনীর নিয়ন্ত্রিত বা অভিযান চলমান এলাকায় প্রবেশ করে আটক হয়েছেন। নিখোঁজদের পরিবারগুলো স্বজনদের অবস্থান সম্পর্কে কোনো নির্ভরযোগ্য তথ্য পাচ্ছে না।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আশুরা উপলক্ষে রাজধানীতে ৩ দিনের বিশেষ ট্রাফিক নির্দেশনা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ২৪শে জুন, ২০২৬ ইং

০৪:৩৫ পি.এম


আশুরা উপলক্ষে রাজধানীতে ৩ দিনের বিশেষ ট্রাফিক নির্দেশনা

পবিত্র আশুরা উপলক্ষে পুরান ঢাকার হোসেনি দালান ইমামবাড়া থেকে তাজিয়া মিছিল নির্বিঘ্নে সম্পন্ন করার লক্ষ্যে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ বিশেষ ট্রাফিক নির্দেশনা জারি করেছে। নির্দেশনা অনুযায়ী, বুধবার (২৪ জুন) সন্ধ্যা সাড়ে ৭টা থেকে তাজিয়া মিছিল শেষ না হওয়া পর্যন্ত লালবাগ বিভাগের কিছু সড়ক সাময়িকভাবে যানবাহন চলাচল নিয়ন্ত্রিত ও বন্ধ রাখা হবে।

এ ছাড়া নির্দেশনা অনুযায়ী হোসেনি দালান ইমামবাড়ার উত্তর গেট, হোসেনি দালান মোড়, বকশী বাজার মোড়, বকশি বাজার (কল পাড়) মোড়, নল উমেশ দত্ত রোড, কারা সদর দফতর নতুন রাস্তা, চক বাজার থানার সামনে শাহী মসজিদ মোড়, চক বাজার মডেল থানা মোড়, চক-সার্কুলার রোড, চক বাজার শাহী মসজিদ, নূরাণী কোল্ড ড্রিংক্স, বেগম বাজার রোড, নাজিমুদ্দিন রোড, চাঁনখারপুল বা নিমতলী ক্রসিং, হোসেনি দালান রোড হয়ে পুনরায় হোসেনি দালান ইমামবাড়ায় ফিরতে হবে।

বৃহস্পতিবার (২৫ জুন) দিবাগত রাত ২টা থেকে তাজিয়া মিছিল শেষ না হওয়া পর্যন্ত লালবাগ বিভাগের কিছু সড়কও সাময়িকভাবে যানবাহন চলাচল নিয়ন্ত্রিত ও বন্ধ রাখা হবে। নির্দেশনা অনুযায়ী হোসেনি দালান ইমামবাড়া, চাঁনখারপুল বা নিমতলী ক্রসিং, নাজিমুদ্দিন রোড, জেল রোড, হাজী সেলিম টাওয়ার রোড, চক-সার্কুলার রোড, চক বাজার মডেল থানা মোড়, চক বাজার, থানার সামনে শাহী মসজিদ মোড়, কারা সদর দফতর নতুন রাস্তা, উমেশ দত্ত রোড, বকশি বাজার (কল পাড়) মোড়, বকশি বাজার লেন, হোসেনি দালান রোড হয়ে হোসেনি দালান ইমামবাড়ায় ফিরতে হবে।

শুক্রবার (২৬ জুন) সকাল ১০টা থেকে তাজিয়া মিছিল শেষ না হওয়া পর্যন্ত লালবাগ বিভাগের নিম্নলিখিত সড়কগুলোতে সাময়িকভাবে যানবাহন চলাচল নিয়ন্ত্রিত ও বন্ধ রাখা হবে। এর মধ্যে রয়েছে হোসেনি দালান ইমামবাড়া, হোসেনি দালান রোড, বকশি বাজার লেন, আলিয়া মাদ্রাস মোড়, বকশি বাজার (কল পাড়) মোড়, উমেশ দত্ত রোড, উর্দু রোড মোড়, হরনাথ ঘোষ রোড, লালবাগ চৌরাস্তা মোড়, গোর-এ-শহীদ মাজার মোড়, এতিমখানা মোড়, আজিমপুর চৌরাস্তা মোড়, ইডেন কলেজ, নিউমার্কেট মোড়, মিরপুর রোড, ঢাকা কলেজ, সাইন্স ল্যাব মোড়, ধানমন্ডি আবাসিক এলাকার ২ নম্বর রোড, বিজিবি ৪ নম্বর গেট, সাত মসজিদ রোড, ঝিগাতলা ধানমন্ডি লেক (কারবালা) বাসস্ট্যান্ড।

এ সময় নগরবাসী ও মোটরযান চালকদের বিকল্প সড়ক ব্যবহার এবং ট্রাফিক পুলিশের নির্দেশনা অনুসরণ করার জন্য অনুরোধ করছে ট্রাফিক-লালবাগ বিভাগ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

স্কটল্যান্ডের বিপক্ষে ব্রাজিল, নকআউট নিশ্চিতের লক্ষ্য দুই দলের

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

বুধবার, ২৪শে জুন, ২০২৬ ইং

০৪:৩৫ পি.এম


স্কটল্যান্ডের বিপক্ষে ব্রাজিল, নকআউট নিশ্চিতের লক্ষ্য দুই দলের

বিশ্বকাপে নিজেদের ইতিহাসের নতুন অধ্যায় লেখার সুযোগ সামনে আছে স্কটল্যান্ডের।

বুধবার (২৪ জুন) মায়ামির হার্ড রক স্টেডিয়ামে গ্রুপ ‘সি’-এর শেষ ম্যাচে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলের মুখোমুখি হবে তারা।

প্রথম ম্যাচে হাইতিকে ১-০ গোলে হারিয়ে বিশ্বকাপ শুরু করেছিল স্কটল্যান্ড। কিন্তু দ্বিতীয় ম্যাচে মরক্কোর কাছে একই ব্যবধানে হেরে তারা কিছুটা চাপে পড়ে যায় স্টিভ ক্লার্কের দলের। ম্যাচের ৭০ সেকেন্ডেই ইসমাইল সাইবারির করা গোলেই হেরে যায় স্কটিশরা। যদিও দ্বিতীয়ার্ধে তারা দারুণ লড়াই করলেও গোলের দেখা পায়নি।

তবে নকআউট পর্বে ওঠার আশা এখনও বেঁচে আছে স্কটল্যান্ডের। ব্রাজিলকে হারাতে পারলে তারা নিশ্চিতভাবেই গ্রুপের শীর্ষ দুই দলের একটি হিসেবে শেষ ৩২-এ জায়গা করে নেবে। ড্র করলেও পরের পর্বে ওঠার সম্ভাবনা থাকবে।

অন্যদিকে, ব্রাজিলও আত্মবিশ্বাসী। প্রথম ম্যাচে মরক্কোর সঙ্গে ১-১ ড্র করার পর দ্বিতীয় ম্যাচে হাইতিকে ৩-০ গোলে উড়িয়ে দিয়েছে কার্লো আনচেলত্তির দল। ম্যাচে জোড়া গোল করেন মাতেউস কুনিয়া, আর একটি গোল করেন ভিনিসিউস জুনিয়র। এটি ছিল বিশ্বকাপ ইতিহাসে ব্রাজিলের ৪১তম ম্যাচ, যেখানে তারা অন্তত তিনটি গোল করেছে।

গ্রুপসেরা হওয়ার দৌড়ে সেলেসাওরা সুবিধাজনক অবস্থানে রয়েছে। মরক্কোর ফলের সমান বা ভালো ফল করলেই তারা গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে নকআউটে যাবে।

তবে দলটি কিছুটা ধাক্কাও খেয়েছে। ইনজুরির কারণে এই ম্যাচে উইঙ্গার রাফিনিয়া খেলতে পারবেন না। তার জায়গায় তরুণ রায়ানকে দেখা যেতে পারে। যদিও দীর্ঘদিন পর সুস্থ হয়ে দলে ফিরেছেন নেইমার, তবে তাকে শুরুর একাদশে রাখার সম্ভাবনা নেই বললেই চলে।

স্কটল্যান্ডের বিপক্ষে ব্রাজিলের অতীত রেকর্ডও দুর্দান্ত। দুই দলের আট দেখায় ছয়টিতে জিতেছে ব্রাজিল, ড্র হয়েছে দুটি। এবারও ফেবারিট সেলেসাওরা, কিন্তু ইতিহাস গড়ার স্বপ্নে উজ্জীবিত স্কটল্যান্ড তাদের কঠিন পরীক্ষায় ফেলতে প্রস্তুত।

স্কটল্যান্ডের সম্ভাব্য একাদশ:

গুন, প্যাটারসন, হেন্ড্রি, হ্যানলি, রবার্টসন, টিয়ার্নি, ক্রিস্টি, ফার্গুসন, ম্যাকটোমিনে, ম্যাকগিন ও অ্যাডামস

ব্রাজিলের সম্ভাব্য একাদশ:

অ্যালিসন, দানিলো, মার্কিনিওস, গ্যাব্রিয়েল, ডগলাস সান্তোস, ব্রুনো গিমারায়েস, ক্যাসেমিরো, রায়ান, পাকেতা, ভিনিসিউস জুনিয়র ও মাতেউস কুনিয়া।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%