০৪:২৯ পি.এম
জাতীয় নাগরিক পার্টির (এনিসপি) সাবেক নেত্রী তাসনিম জারা অভিযোগ তুলেছেন যে, একটি আসনের বিনিময়ে আদর্শ বিকিয়ে দেওয়া হচ্ছে। তবে তিনি কোনো রাজনৈতিক দল বা ব্যক্তি নাম উল্লেখ করেননি। বুধবার তিনি নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি পোস্টের মাধ্যমে এই অভিযোগ প্রকাশ করেন। ফেসবুক পোস্টে তাসনিম জারা উল্লেখ করেন, সামনের সারির একটি আসনের বিনিময়ে সেই সব নীতি বিকিয়ে দেওয়া হচ্ছে, যা একসময় আমাদের বিশ্বাস করতে বলেছিলেন। তিনি আরো বলেন, একটি আসন এক দিনে দেওয়া যায়, তেমনই এক দিনে সেটি কেড়েও নেওয়া সম্ভব। কিন্তু আদর্শই হচ্ছে সেই একমাত্র জিনিস, যা কেউ দিতে পারে না এবং কেউ কেড়েও নিতে পারে না, যদি না নিজেই তা হাতছাড়া করেন। গতকাল ১১ দলীয় জোটের সমাবেশে মঞ্চের নিজের সারিতে চেয়ারে নারীদের বসে থাকার একটি ছবি এনসিপি নেত্রী সামান্তা শারমিন পোস্ট করেন। এর পর থেকে বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়েছে। ধারণা করা হচ্ছে, এই বিষয়েই কারো নাম উল্লেখ না করে পোস্টটি দিয়েছেন তাসনিম জারা।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন