ঢাকা সোমবার, ২৬শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১০ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৫ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
সোমবার, ২৬শে অক্টোবর, ২০২৬ইং ১০ই কার্তিক, ১৪৩৩বাং

গৌরীপুরে গ্রামীণ সড়কের কোর রোড নেটওয়ার্ক ও তথ্য যাচাইকরণ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত


গৌরীপুরে গ্রামীণ সড়কের কোর রোড নেটওয়ার্ক ও তথ্য যাচাইকরণ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

ময়মনসিংহের গৌরীপুরে গ্রামীণ সড়ক মাস্টার প্ল্যান প্রণয়ন (জিআইএস-ভিত্তিক) আরসিআইপি প্রকল্পের আওতায় সম্প্রতি একটি কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

কর্মশালাটির বিষয়বস্তু ছিল গ্রামীণ সড়কের কোর রোড নেটওয়ার্ক, সড়ক অগ্রাধিকার নির্ধারণ এবং তথ্য যাচাইকরণ। রবিবার (১৯ জুলাই ২০২৬) সকাল ১১টায় গৌরীপুর অফিসার্স ক্লাবে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি), গৌরীপুর-এর আয়োজনে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

এই কর্মশালায় কারিগরি পরামর্শক হিসেবে সহযোগিতা করে বেটস কনসাল্টিং সার্ভিসেস লিমিটেড (BETS) প্রতিষ্ঠানটি। কর্মশালায় জিআইএস স্পেশালিস্ট সাকিব হাসান গ্রামীণ সড়ক মাস্টার প্ল্যান, কোর রোড নেটওয়ার্ক, জিআইএস-ভিত্তিক তথ্য সংগ্রহের প্রক্রিয়া, সড়কের অগ্রাধিকার নির্ধারণ এবং তথ্য যাচাইকরণ পদ্ধতি সম্পর্কে বিস্তারিত উপস্থাপনা করেন।

আরও পড়ুন: বরিশাল মহানগরের নিরাপত্তায় নতুন ছক, থানার সংখ্যা ৮ করার পরিকল্পনা বিএমপির

গৌরীপুর উপজেলা প্রকৌশলী আমিনুল ইসলাম সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে গৌরীপুর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক হাবিবুল ইসলাম খান শহীদ, সাংবাদিক ঐক্য ফোরামের সভাপতি শাহজাহান কবির হিরা, অ্যানালিস্ট ফেরদৌস হাসনাত রাতুল, সাংবাদিক, বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, এলজিইডির কর্মকর্তা-কর্মচারী এবং উপজেলার বিভিন্ন সামাজিকভাবে দায়িত্বশীল ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

কর্মশালায় বক্তারা উল্লেখ করেন, জিআইএস-ভিত্তিক গ্রামীণ সড়ক মাস্টার প্ল্যান বাস্তবায়নের ফলে সড়ক উন্নয়ন পরিকল্পনা অধিক কার্যকর এবং তথ্যনির্ভর হবে। এর মাধ্যমে গ্রামীণ যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন, টেকসই অবকাঠামো নির্মাণ এবং স্থানীয় জনগণের যাতায়াত সুবিধা বৃদ্ধি পাবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

স্পেন বনাম আর্জেন্টিনা: পরিসংখ্যানে এগিয়ে কে?

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

রবিবার, ১৯ই জুলাই, ২০২৬ ইং

০৪:১৬ পি.এম


স্পেন বনাম আর্জেন্টিনা: পরিসংখ্যানে এগিয়ে কে?

মেটলাইফ স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত একটায় শিরোপার জন্য মুখোমুখি হবে আর্জেন্টিনা ও স্পেন।

বিশ্বকাপ ফাইনালে এটিই দুদলের প্রথম মুখোমুখি হওয়ার ঘটনা।

কে চ্যাম্পিয়ন হবে, ম্যাচের আগে জানার সুযোগ নেই।

কিন্তু শক্তিমত্তায়, পরিসংখ্যানে কারা এগিয়ে, সেটি জেনে নিতে পারি।

শক্তিমত্তায় দুদলের মধ্যে পার্থক্য নেই-ই বলা যায়। ১১ জুন প্রকাশ করা ফিফার সবশেষ হালনাগাদ র‌্যাঙ্কিংয়ে আর্জেন্টিনা এক নম্বরে, পরের স্থানটিই স্পেনের। লাইভ র‌্যাঙ্কিংয়েও তাদের অবস্থান একই আছে।

অতীত পরিসংখ্যানে পার্থক্য অনুপস্থিত। দুদল এর আগে ১৪টি ম্যাচ খেলেছে। প্রত্যেকেই ৬টি করে ম্যাচ জিতেছে, ড্র হয়েছে বাকি দুই ম্যাচ। দুদলের শেষ দুই ম্যাচের মধ্যে ২০১০ সালে আর্জেন্টিনা স্পেনকে হারিয়েছিল ৪-১ গোলে, ২০১৮ সালে স্পেন আর্জেন্টিনার বিপক্ষে জিতেছিল ৬-১ গোলে।

আর্জেন্টিনা এবারের বিশ্বকাপের ফাইনালে উঠেছে আলজেরিয়া, অস্ট্রিয়া, জর্ডান, ক্যাপ ভার্ডে, মিশর, সুইজারল্যান্ড ও ইংল্যান্ডের সঙ্গে খেলে। মেসি বাহিনী এই প্রত্যেকটি ম্যাচেই জিতেছে। অন্যদিকে প্রথম ম্যাচে কেপ ভার্ডের সঙ্গে ড্র করা স্পেন হারিয়েছে সৌদি আরব, উরুগুয়ে, অস্ট্রিয়া, পর্তুগাল, বেলজিয়াম ও ফ্রান্সকে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মৌলভীবাজার জেলার শ্রেষ্ঠ এসআই নির্বাচিত হোসেনপুরের ওবায়দুল্লাহ

আন্তর্জাতিক ডেস্ক

‎হোসেনপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি

রবিবার, ১৯ই জুলাই, ২০২৬ ইং

০৪:১৭ পি.এম


মৌলভীবাজার জেলার শ্রেষ্ঠ এসআই নির্বাচিত হোসেনপুরের ওবায়দুল্লাহ

কর্মদক্ষতা ও পেশাগত সাফল্যের স্বীকৃতি হিসেবে জুন-২০২৬ মাসে মৌলভীবাজার জেলার শ্রেষ্ঠ উপ-পরিদর্শক (এসআই) হিসেবে নির্বাচিত হয়েছেন শেরপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ সাব-ইন্সপেক্টর (নিরস্ত্র) ওবায়দুল্লাহ।

গত ১৫ জুলাই মৌলভীবাজার জেলার পুলিশ সুপার মো. মনিরুল ইসলাম তাঁকে সম্মাননা সনদ তুলে দেন।

সাব-ইন্সপেক্টর ওবায়দুল্লাহ কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার ২ নম্বর সিদলা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের বিন্না-হারেঞ্জা গ্রামের মো. আফাজ উদ্দিনের δεύτε পুত্র।

পুলিশ সূত্রে জানা যায়, দায়িত্ব গ্রহণের পর থেকে এসআই ওবায়দুল্লাহর নেতৃত্বে শেরপুর এলাকায় একাধিক সফল মাদকবিরোধী অভিযান পরিচালিত হয়েছে। এইসব অভিযানে ইয়াবা, গাঁজা সহ বিভিন্ন মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে এবং একাধিক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। উপরন্তু, নিয়মিত টহল, হঠাৎ চেকপোস্ট স্থাপন, গোয়েন্দা নজরদারি বৃদ্ধি এবং সন্দেহভাজনদের ওপর কড়া নজরদারির ফলে এলাকায় চুরি, ছিনতাই সহ বিভিন্ন অপরাধের প্রবণতা উল্লেখযোগ্যভাবে কমেছে।

এই সম্মাননা অর্জনের পর তিনি মহান আল্লাহর প্রতি শুকরিয়া আদায় করে সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জামালপুরে ইউনিয়ন ছাত্রদলের সভাপতি ইয়াবাসহ গ্রেপ্তার দলীয় পদ থেকে বহিষ্কার

আন্তর্জাতিক ডেস্ক

মাসুদুর রহমান, জামালপুর প্রতিনিধি

রবিবার, ১৯ই জুলাই, ২০২৬ ইং

০৪:১৮ পি.এম


জামালপুরে ইউনিয়ন ছাত্রদলের সভাপতি  ইয়াবাসহ গ্রেপ্তার দলীয় পদ থেকে  বহিষ্কার

জামালপুর সদর উপজেলার শ্রীপুর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি ফয়সাল আহম্মেদ (২৯) এবং মো: নাজমুল (২৭) নামের দুই যুবককে ৩০ পিচ ইয়াবাসহ গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ। নাজমুল নান্দিনা বাদামবাড়ী গ্রামের মো: মুক্তার ছেলে ও ফয়সাল আহম্মেদ ফতেহপুর গ্রামের আ: ছামাদ এর ছেলে। এই দুই যুবকের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করার পর আদালতে তাদের প্রেরণ করা হয়েছে, রবিবার (১৯ জুলাই) দুপুর ১২ টায় জেলা গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ আব্দুল কাইয়ুম এই তথ্য নিশ্চিত করেছেন।

মামলা সূত্রে জানা যায়, গত শনিবার বিকাল সাড়ে চারটায় ডিবির অফিসার ইনচার্জ আব্দুল কাইয়ুম এর নির্দেশনায় এসআই মো: সোহাগ রানার নেতৃত্বে ডিবি পুলিশ সদস্যরা উপজেলার লক্ষ্মীরচর ঘাটের আব্দুল এর টং দোকানের সামনে মাদক উদ্ধারের উদ্দেশ্যে চেক পোস্ট স্থাপন করে। সেই সময় ডিবি পুলিশ সদস্যরা একটি মোটর সাইকেল থামাতে বললে ফয়সাল ও নাজমুল পালানোর চেষ্টা করে। পরে তাদের আটক করে জিজ্ঞাসাবাদ করার পর, তাদের দেখানো মতে মোটর সাইকেলের ডান পার্শের কভার থেকে ৩০ পিচ ইয়াবা (৩ গ্রাম ওজন) উদ্ধার করে ডিবি পুলিশ। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক মূল্য ৯ হাজার টাকা। পরে হিরো হাংক ১৫০ সিসি মোটর সাইকেলটি জব্দ করে, ফয়সাল ও নাজমুলকে গ্রেফতার করে ডিবি সদস্যরা।

এদিকে এই ঘটনার পরই শনিবার রাতে জেলা ছাত্রদলের সভাপতি আতিকুর রহমান সুমিল ও সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শফিকের নির্দেশনায় দপ্তর সম্পাদক মীর সোহান আহমেদের স্বাক্ষরিত একটি চিঠিতে উক্ত দুই যুবককে বহিষ্কার করা হয়। চিঠিতে উল্লেখ করা হয়, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, জামালপুর জেলা শাখার সিদ্ধান্ত অনুযায়ী শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগে জামালপুর সদর উপজেলা পূর্ব শাখা ছাত্রদলের সদস্য ও জামালপুর সদরের শ্রীপুর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মো. ফয়সাল আহম্মেদকে উপজেলা ছাত্রদলের সদস্যসহ সকল সাংগঠনিক পদ থেকে বহিষ্কার করা হয়েছে। চিঠিতে দ্রুত অন্য ছাত্রদলের নেতাদের সঙ্গে সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশনাও দেওয়া হয়েছে। জেলা ছাত্রদলের দপ্তর সম্পাদক মীর সোহান আহমেদ জানান, সম্মানিত সভাপতি ও সাধারণ সম্পাদক মহোদয়ের সিদ্ধান্ত মোতাবেক জেলা ছাত্রদল তাকে বহিষ্কার করেছে। তবে জেলা ছাত্রদলের সভাপতি আতিকুর রহমান সুমিল ও সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শফিক জানালেন, আমরা ঘটনার খবর পাওয়ার পরই বহিষ্কার করেছি। মাদকে কেউ অন‍্যভাবে যুক্ত থাকলে কাউকে ছাড় দেওয়া হবে না। মাদক আমাদের যুব ও ছাত্র সমাজের জন্য ক্ষতিকর এবং তাদের ভবিষ্যৎ নষ্ট হচ্ছে। এটি আমরা কোনোভাবেই মেনে নিতে পারি না। মাদকের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে।

এদিকে জেলা গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ আব্দুল কাইয়ুম বলেন, ফয়সাল আহম্মেদের সঙ্গে নান্দিনা বাদামবাড়ি এলাকার মুক্তারের ছেলে নাজমুলকেও গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পরে আদালতে প্রেরণ করা হয়েছে।

অন্যদিকে জামালপুর জেলা অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) ইয়াহিয়া আল মামুন জানান, মাদক নির্মূলে সরকার ও প্রশাসনের 'জিরো টলারেন্স' নীতি বা সর্বোচ্চ কঠোর অবস্থানে রয়েছে। জামালপুর জেলা পুলিশ সুপার মোছাঃ ফারহানা ইয়াসমিনের দিক নির্দেশনায় জামালপুর জেলার প্রত্যেকটি থানার পুলিশ এবং ডিবি পুলিশ মাদক বিরোধী অভিযান পরিচালনা করছে। মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মধুপুরে গোসল করতে গিয়ে আদিবাসী যুবকের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক

আঃ হামিদ মধুপুর( টাঙ্গাইল) প্রতিনিধি

রবিবার, ১৯ই জুলাই, ২০২৬ ইং

০৪:২০ পি.এম


মধুপুরে গোসল করতে গিয়ে আদিবাসী যুবকের মৃত্যু

টাঙ্গাইলের মধুপুর উপজেলার অরণখোলা ইউনিয়নের গাছাবাড়ি এলাকার হাওদা বিলে গোসল করতে গিয়ে ব্রীজ থেকে লাফ দেওয়ার পর অন্তর ম্রং (১৮) নামে এক আদিবাসী যুবক নিখোঁজ হয়েছেন। শনিবার (১৮ জুলাই) আনুমানিক সন্ধ্যা ৬টার দিকে এ ঘটনা ঘটে, যখন তিনি পানিতে লাফ দেন। এর পর তিনি আর পানির ওপর ভেসে ওঠেননি।

রোববার সকাল আটটার দিকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল তার মরদেহ ব্রিজের নিচ থেকে উদ্ধার করে। নিখোঁজ অন্তর ম্রং গাছাবাড়ি গ্রামের সুকান্ত চিরানের ছেলে। স্থানীয়রা জানান, খবর পেয়ে উদ্ধার কার্যক্রমে ফায়ার সার্ভিস ও স্থানীয় লোকজন যোগ দেন।

এ ঘটনার পর, পরের দিন সকালে আটটার দিকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল নিখোঁজ হওয়া যুবকের লাশ উদ্ধার করে। মধুপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) এ,কে এম ফজলুল হক জানান, যুবকের মরদেহ ডুবুরি দলের সদস্যদের সহযোগিতায় উদ্ধার করা হয়েছে। তিনি আরও বলেন, আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৫ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৫
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৭
মাগরিব ০৫:২৪
ইশা ০৬:৩৫
সূর্যোদয় : ০৬:০১ সূর্যাস্ত : ০৫:২৪
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%