ঢাকা শনিবার, ০৭ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২২শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২৬শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শনিবার, ০৭ই নভেম্বর, ২০২৬ইং ২২শে কার্তিক, ১৪৩২বাং

যুবদলের পূর্ণাঙ্গ কমিটিকে স্বাগত জানিয়ে ময়মনসিংহে বর্ণাঢ্য আনন্দ মিছিল


যুবদলের পূর্ণাঙ্গ কমিটিকে স্বাগত জানিয়ে ময়মনসিংহে বর্ণাঢ্য আনন্দ মিছিল

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের নতুন কেন্দ্রীয় কমিটিকে স্বাগত জানাতে ময়মনসিংহে আনন্দ মিছিল করেছেন নেতাকর্মীরা। এই নতুন কমিটি ঘোষণাকে কেন্দ্র করে রাজপথে তারা নিজেদের উচ্ছ্বাস প্রকাশ করেছেন।

শুক্রবার বিকেলে, ময়মনসিংহ দক্ষিণ জেলা যুবদলের সাহিত্য ও প্রকাশনা বিষয়ক সম্পাদক মুনতাসীর মনিরের নেতৃত্বে শুরু হওয়া এই মিছিলটি শহরের ঐতিহাসিক টাউন হল প্রাঙ্গণ থেকে শুরু হয়। মিছিলটি পরবর্তীতে গাঙ্গিনাপাড় মোড়সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে নতুনবাজারে জেলা বিএনপির কার্যালয়ের সামনে এসে একটি সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে কর্মসূচিটি শেষ হয়।

মিছিলজুড়ে নেতাকর্মীদের স্লোগান রাজপথকে মুখরিত করে তোলে। সমাবেশে বক্তব্য দিতে গিয়ে মুনতাসীর মনির বলেন, "দেশনায়ক তারেক রহমান যুবদলের যে পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দিয়েছেন তা আগামী দিনের আন্দোলন সংগ্রামকে আরও বেগবান করবে।" তিনি এ কমিটিকে স্বাগত জানিয়ে বলেন, কেন্দ্রীয় যুবদলের হাতকে শক্তিশালী করতে ময়মনসিংহের যুবসমাজ প্রস্তুত রয়েছে।

আরও পড়ুন: দুর্গাপুরে ১৭টি ভারতীয় ষাঁড়-বাছুরসহ পাঁচজন গ্রেফতার

এর আগে, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ১৫১ সদস্যবিশিষ্ট কেন্দ্রীয় নির্বাহী কমিটিতে আবদুল মোনায়েম মুন্নাকে সভাপতি ও নূরুল ইসলাম নয়নকে সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত করা হয়। এ কারণে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের প্রতি নেতাকর্মীরা কৃতজ্ঞতা ও অভিনন্দন জানান।

এ সময় জেলা ও শহর যুবদলের বিভিন্ন পর্যায়ের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মাগুরায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী আইডিয়া শোকেসিং কর্মসূচির উদ্বোধন করলেন সংস্কৃতিমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শুক্রবার, ১২ই জুন, ২০২৬ ইং

১০:৫৬ পি.এম


মাগুরায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী আইডিয়া শোকেসিং কর্মসূচির উদ্বোধন করলেন সংস্কৃতিমন্ত্রী

সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী শুক্রবার মাগুরায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী আইডিয়া শোকেসিং কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন।

এই কর্মসূচিটি মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের এডুকেশনাল এক্সিলেন্স সাপোর্ট স্কিমের (ইইএসএস) আওতায় আয়োজিত ‘স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট অ্যান্ড ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম-২০২৬’। এটি মহম্মদপুর উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত হয়েছে।

প্রধান অতিথি হিসেবে কর্মসূচির উদ্বোধন করে সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী।

অনুষ্ঠানে সভাপতিত্ব করছেন মহম্মদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বেদবতী মিস্ত্রী।

মন্ত্রী প্রধান অতিথির বক্তব্যে বলেন, বর্তমান যুগ বিজ্ঞান ও প্রযুক্তির যুগ। শিক্ষার্থীদের উদ্ভাবনী চিন্তা ও সৃজনশীল উদ্যোগই আগামীর সমৃদ্ধ বাংলাদেশ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তিনি উল্লেখ করেন যে, শিক্ষার্থীদের বিজ্ঞানমনস্কতা, গবেষণা ও উদ্যোক্তা হওয়ার মানসিকতা গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করতে হবে।

উদ্বোধনের পর মন্ত্রী বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের উদ্ভাবনী প্রকল্প ও বিজ্ঞানভিত্তিক প্রদর্শনী স্টল পরিদর্শন করেন। এ সময় শিক্ষার্থীরা রোবোটিক্স, স্বয়ংক্রিয় সেচ ব্যবস্থা, পরিবেশবান্ধব প্রযুক্তি এবং কৃষিভিত্তিক বিভিন্ন উদ্ভাবন উপস্থাপন করে। শিক্ষার্থীদের সৃজনশীলতা ও উদ্ভাবনী উদ্যোগের জন্য মন্ত্রী তাদের প্রশংসা করেন এবং উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন।

দিনব্যাপী এ প্রদর্শনীতে সেরা উদ্ভাবনী প্রকল্পের জন্য শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সাম্প্রদায়িক উসকানির অভিযোগে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে মামলা

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শুক্রবার, ১২ই জুন, ২০২৬ ইং

১০:৫৮ পি.এম


সাম্প্রদায়িক উসকানির অভিযোগে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে মামলা

রাজনৈতিক পরিস্থিতির পরিবর্তনের পর, পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এমনিতেই কোণঠাসা হয়ে পড়েছেন। তার দলের মধ্যে ভাঙন শুরু হয়েছে। এবার সাম্প্রদায়িক উত্তেজনা ছড়ানোর অভিযোগের কারণে তৃণমূল নেত্রী মমতার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

ভোটের আগে কলকাতার ধর্মতলার একটি জনসভায় মমতার এক মন্তব্য নিয়ে তীব্র বিতর্ক সৃষ্টি হয়েছিল। অভিযোগ এসেছে যে, তার বক্তব্যে সাম্প্রদায়িক উত্তেজনা ছড়ানোর সম্ভাবনা রয়েছে। সেই ঘটনাকে কেন্দ্র করে, এবার তার বিরুদ্ধে মামলা দায়ের করা হলো।

ধর্মতলার জনসভায় মুসলমান সম্প্রদায়ের নাম উল্লেখ করে মমতা বলেছিলেন, ‘আমরা আছি বলে আপনারা সবাই ভালো আছেন। যদি আমরা না থাকি তখন এক সেকেন্ড লাগবে! একটা কমিউনিটি যখন জোট বাঁধে না, তখন ঘিরে ফেললে ১ সেকেন্ডে দেবে একদম ১২টা বাজিয়ে দেবে। যদি নিজেদের ১৩টা বাজাতে না চান, তাহলে বিজেপির অপ্রচারে ভুল বুঝবেন না।’

মমতার এই মন্তব্যের ভিডিও ভোটের আগে সোশ্যাল মিডিয়ায় ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। বিরোধীরা অভিযোগ তোলে, সাংবিধানিক পদে থাকা একজন মুখ্যমন্ত্রীর কাছ থেকে এমন বক্তব্য অনভিপ্রেত।

শুক্রবার, ওই বক্তব্যকে কেন্দ্র করে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

এফআইআরে অভিযোগ করা হয়েছে যে, ধর্মতলার ধরনা মঞ্চ থেকে দেওয়া বক্তব্য ছিল ‘বিভ্রান্তিকর ও উসকানিমূলক’। এটি সাধারণ মানুষকে অপরাধমূলক কাজে প্ররোচিত করতে পারে এবং রাজ্যের শান্তি-শৃঙ্খলা ও সাম্প্রদায়িক সম্প্রীতি বিঘ্নিত হওয়ার আশঙ্কা সৃষ্টি করতে পারে।

অভিযোগ অনুযায়ী, ভারতীয় ন্যায় সংহিতা, ২০২৩-এর অধীনে মোট তিনটি ধারায় মামলা করা হয়েছে। এর মধ্যে রয়েছে-ধারা ১৯৬(১): বিভিন্ন গোষ্ঠী বা সম্প্রদায়ের মধ্যে শত্রুতা সৃষ্টি বা সম্প্রীতি নষ্টের চেষ্টা সংক্রান্ত অভিযোগ। ধারা ৩৫১(২): অপরাধমূলক ভীতি প্রদর্শন বা উসকানি সংক্রান্ত অভিযোগ। এবং ধারা ৩৫২: শান্তিভঙ্গের উদ্দেশ্যে ইচ্ছাকৃত অপমান বা প্ররোচনার অভিযোগ।

এর আগেও ক্ষমতা হারানোর পর মমতার বিরুদ্ধে একটি অভিযোগ দায়ের হয়েছে। গত ২ জুন একটি জনসভায় ওসমান হাদি হত্যাকাণ্ড প্রসঙ্গে তার মন্তব্যটি বিতর্কের জন্ম দেয়। ওই ঘটনাকে কেন্দ্র করে শিলিগুড়ির সাইবার ক্রাইম থানায় এক আইনজীবীর মাধ্যমে অভিযোগ দায়ের করা হয়।

ওই অভিযোগে ভারতীয় দণ্ডবিধির একাধিক ধারায় মামলা করার দাবি জানানো হয়েছে। অভিযোগগুলোর মধ্যে রয়েছে-দাঙ্গায় উসকানি, বিভিন্ন গোষ্ঠীর মধ্যে বিদ্বেষ ছড়ানো, জনসম্প্রীতি নষ্ট করা, ভয়ভীতি প্রদর্শন এবং শান্তিভঙ্গের মতো বিষয়।

সবমিলিয়ে ক্ষমতা হারানোর পর মমতার বিরুদ্ধে পরপর একাধিক অভিযোগ ও মামলা রাজনৈতিক মহলে নতুন আলোচনার বিষয় হয়ে উঠেছে। পাশাপাশি তৃণমূল কংগ্রেসের অভ্যন্তরীণ পরিস্থিতি, অর্থাৎ দল ভেঙে যাওয়া নিয়েও প্রশ্ন উঠছে। ফলে বিভিন্ন দিক থেকে কোণঠাসা হয়ে পড়েছেন মমতা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ক্যাপাসিটি চার্জের নামে রাষ্ট্রের ওপর বড় আর্থিক দায় চাপিয়েছে আগের সরকার : বিদ্যুৎমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শুক্রবার, ১২ই জুন, ২০২৬ ইং

১০:৫৯ পি.এম


ক্যাপাসিটি চার্জের নামে রাষ্ট্রের ওপর বড় আর্থিক দায় চাপিয়েছে আগের সরকার : বিদ্যুৎমন্ত্রী

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ বলেছেন, ক্যাপাসিটি চার্জের নামে আগের সরকারের সময় সম্পাদিত চুক্তিগুলোর কারণে রাষ্ট্রকে বড় ধরনের আর্থিক বোঝা বহন করতে হচ্ছে। তবে বিষয়টি আইনি ও চুক্তিগতভাবে সংবেদনশীল হওয়ায় সরকার তা পর্যালোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের উদ্যোগ নিয়েছে।

আজ শুক্রবার রাজধানীতে পাওয়ার গ্রিড বাংলাদেশ পিএলসি (পিজিসিবি) এবং ন্যাশনাল লোড ডিসপ্যাচ সেন্টার (এনএলডিসি) পরিদর্শনকালে তিনি কোম্পানির কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় এ কথা বলেন।

মন্ত্রী বলেন, 'ক্যাপাসিটি চার্জের নামে আগের সরকার বড় ধরনের আর্থিক বোঝা এই সরকারের ঘাড়ে রেখে গেছে। কিন্তু নতুন সরকার চাইলেই রাতারাতি সবকিছু পরিবর্তন করতে পারে না। বিষয়গুলো আইনি প্রক্রিয়ার মাধ্যমে সমাধান করতে হবে। আইন মন্ত্রণালয় বিষয়গুলো পর্যালোচনা করছে। বিদ্যমান চুক্তিগুলোও পুনর্মূল্যায়ন করা হচ্ছে এবং সে অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।'

তিনি আরও বলেন, বিদ্যুৎ খাতে উৎপাদন ও সঞ্চালন সক্ষমতা বৃদ্ধি পেলেও বিতরণ ব্যবস্থার উন্নয়ন সমানতালে হয়নি। ফলে উৎপাদন ও সঞ্চালন অবকাঠামো সচল থাকলেও সরবরাহ ব্যবস্থায় বিভিন্ন সীমাবদ্ধতা রয়ে গেছে।

ইকবাল হাসান মাহমুদ জানান, অতীতে অপরিকল্পিতভাবে বিতরণ লাইন সম্প্রসারণের ফলে অনেক এলাকায় বিদ্যুৎ সরবরাহে বিঘ্ন ঘটছে এবং দীর্ঘ সময় বিদ্যুৎহীন থাকার ঘটনা ঘটছে। এসব সমস্যার সমাধানে পাওয়ার গ্রিড বাংলাদেশ পিএলসির সঙ্গে আলোচনা হয়েছে এবং সমস্যা চিহ্নিত করে দ্রুত করণীয় সুপারিশ জমা দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।

পরিদর্শনকালে মন্ত্রী জাতীয় গ্রিডের সিস্টেম প্রটেকশন ও মিটারিং সার্কেলের আওতায় নবনির্মিত অত্যাধুনিক ‘প্রটেকশন অ্যান্ড অটোমেশন ল্যাব’ উদ্বোধন করেন।

তিনি বলেন, এই ল্যাব জাতীয় গ্রিডের ফল্ট ও ডিস্টার্বেন্স বিশ্লেষণ এবং আধুনিক গ্রিড সুরক্ষা ব্যবস্থা বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বিশেষ করে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের নিরাপদ পরিচালনা ও জাতীয় গ্রিডের নির্ভরযোগ্যতা বৃদ্ধিতে এর কার্যকারিতা গুরুত্বপূর্ণ হবে।

মন্ত্রী আরও বলেন, রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিট আগামী নভেম্বরে চালুর লক্ষ্য সামনে রেখে সংশ্লিষ্ট সব ধরনের প্রস্তুতিমূলক কার্যক্রম এগিয়ে নেওয়া হচ্ছে।

সভায় পিজিসিবির কর্মকর্তারা জানান, ঢাকা ও এর পার্শ্ববর্তী ঘোড়াশাল, হরিপুর, সিদ্ধিরগঞ্জ, মেঘনাঘাট, ময়মনসিংহ ও আশুগঞ্জ অঞ্চলের গ্যাসভিত্তিক বিদ্যুৎকেন্দ্র এবং বড়পুকুরিয়া কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র পূর্ণ সক্ষমতায় পরিচালিত হলে জাতীয় গ্রিড আরও দক্ষ ও সাশ্রয়ীভাবে পরিচালনা করা সম্ভব হবে।

তারা আরও জানান, রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের উৎপাদিত বিদ্যুৎ নিরাপদ ও নিরবচ্ছিন্নভাবে জাতীয় গ্রিডে সঞ্চালনের জন্য প্রয়োজনীয় অবকাঠামো নির্মাণ ও পরিচালন সক্ষমতা উন্নয়নের কাজ সফলভাবে এগিয়ে চলছে।

ময়মনসিংহ অঞ্চলের বিদ্যুৎ সরবরাহ পরিস্থিতি সম্পর্কে সভায় জানান, চলতি বছরের মধ্যে শম্ভুগঞ্জ ও টাঙ্গাইল গ্রিড উপকেন্দ্রসহ সংশ্লিষ্ট সঞ্চালন লাইন চালু হলে ওই অঞ্চলের বিদ্যুৎ পরিস্থিতির উল্লেখযোগ্য উন্নতি হবে বলে আশা করা হচ্ছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শনিবার কক্সবাজারে যাচ্ছেন প্রধানমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শুক্রবার, ১২ই জুন, ২০২৬ ইং

১১:০৪ পি.এম


শনিবার কক্সবাজারে যাচ্ছেন প্রধানমন্ত্রী

একদিনের সফরে আগামীকাল শনিবার সকালে কক্সবাজার যাবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন এ সম্পর্কে একথা জানান।

তিনি জানালেন, ‘প্রধানমন্ত্রী তারেক রহমান শনিবার বিমানযোগে কক্সবাজার যাবেন। কক্সবাজারে নেমে তিনি সড়ক পথে চকরিয়ায় পিএমখালীতে পাতলী খাল পুনঃখনন, মালুমঘাট সংরক্ষিত বনে দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষ রোপন কর্মসূচির উদ্বোধনসহ বিভিন্ন কর্মসূচিতে অংশ নেবেন। রাতের ফ্লাইটেই তিনি ঢাকায় ফিরবেন।’

প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর কক্সবাজারে তারেক রহমানের এটি প্রথম সফর। দিনের কর্মসূচি অনুযায়ী তিনি ভিত্তি প্রস্তর স্থাপন করবেন এবং বিকালের দিকে চকরিয়া বাস টার্মিনালে স্থানীয় বিএনপি আয়োজিত জনসভায় যোগদান করবেন। সন্ধ্যায় সুধী সমাবেশে অংশগ্রহণ করবেন প্রধানমন্ত্রী।

এছাড়াও, প্রধানমন্ত্রী তারেক রহমান মেরিন ড্রাইভ সড়ক ঘুরে দেখার পরিকল্পনাও করেছেন। প্রধানমন্ত্রী কক্সবাজারবাসীর দীর্ঘদিনের স্বপ্ন পেকুয়া পৌরসভা ও মাতামুহুরী নতুন উপজেলার ভিত্তি প্রস্তর স্থাপন করবেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২৬শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫০
জোহর ১১:৪৩
আসর ০৩:৪০
মাগরিব ০৫:১৬
ইশা ০৬:২৯
সূর্যোদয় : ০৬:০৮ সূর্যাস্ত : ০৫:১৬
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%