১১:০৪ পি.এম
একদিনের সফরে আগামীকাল শনিবার সকালে কক্সবাজার যাবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন এ সম্পর্কে একথা জানান।
তিনি জানালেন, ‘প্রধানমন্ত্রী তারেক রহমান শনিবার বিমানযোগে কক্সবাজার যাবেন। কক্সবাজারে নেমে তিনি সড়ক পথে চকরিয়ায় পিএমখালীতে পাতলী খাল পুনঃখনন, মালুমঘাট সংরক্ষিত বনে দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষ রোপন কর্মসূচির উদ্বোধনসহ বিভিন্ন কর্মসূচিতে অংশ নেবেন। রাতের ফ্লাইটেই তিনি ঢাকায় ফিরবেন।’
প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর কক্সবাজারে তারেক রহমানের এটি প্রথম সফর। দিনের কর্মসূচি অনুযায়ী তিনি ভিত্তি প্রস্তর স্থাপন করবেন এবং বিকালের দিকে চকরিয়া বাস টার্মিনালে স্থানীয় বিএনপি আয়োজিত জনসভায় যোগদান করবেন। সন্ধ্যায় সুধী সমাবেশে অংশগ্রহণ করবেন প্রধানমন্ত্রী।
আরও পড়ুন: পদ্মা সেতু হয়ে রূপপুরে ইউরেনিয়াম পরিবহন, শ্রমিক আন্দোলনের শঙ্কা
এছাড়াও, প্রধানমন্ত্রী তারেক রহমান মেরিন ড্রাইভ সড়ক ঘুরে দেখার পরিকল্পনাও করেছেন। প্রধানমন্ত্রী কক্সবাজারবাসীর দীর্ঘদিনের স্বপ্ন পেকুয়া পৌরসভা ও মাতামুহুরী নতুন উপজেলার ভিত্তি প্রস্তর স্থাপন করবেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন