০৮:৫৩ পি.এম
দেশের কাঙ্ক্ষিত অর্থনৈতিক বৃদ্ধির লক্ষ্যে বেসরকারি খাতের ঋণ এবং বিনিয়োগের প্রবৃদ্ধি পর্যায়ক্রমে ১০ শতাংশে উন্নীত করার জন্য ব্যাংকিং খাতের পাশাপাশি একটি শক্তিশালী, গভীর এবং গতিশীল পুঁজিবাজার গড়ে তোলার ওপর তিনি গুরুত্বারোপ করেছেন।
আজ সোমবার বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ, পিএলসি (সিএসই)-এর একটি প্রতিনিধিদলের সঙ্গে বৈঠকের সময় তিনি এ মন্তব্য করেন।
সিএসই’র চেয়ারম্যান এ কে এম হাবিবুর রহমানের নেতৃত্বে প্রতিনিধিদলটি গভর্নরের সঙ্গে সাক্ষাৎ করেছে।
আরও পড়ুন: পদ্মা সেতু হয়ে রূপপুরে ইউরেনিয়াম পরিবহন, শ্রমিক আন্দোলনের শঙ্কা
বাংলাদেশ ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
গভর্নর উল্লেখ করেন, পুঁজিবাজারের উন্নয়ন হলে উদ্যোক্তাদের জন্য দীর্ঘমেয়াদি ইকুইটি অর্থায়নের সুযোগ বৃদ্ধি পাবে, ব্যাংক ঋণের উপর নির্ভরতার পরিমাণ কমবে এবং বেসরকারি খাতের ক্রমবর্ধমান অর্থায়নের চাহিদা সম্পূর্ণ করতে কার্যকর বিকল্প উৎস তৈরি হবে।
তিনি আশা প্রকাশ করেছেন যে, ২০২৬-২৭ অর্থবছরে পুঁজিবাজারের বাজার মূলধন অন্তত ২০ হাজার কোটি টাকা, ২০২৭-২৮ অর্থবছরে ২৫ হাজার কোটি টাকা এবং ২০২৮-২৯ অর্থবছরে ৩০ হাজার কোটি টাকা বৃদ্ধি করা সম্ভব হলে এবং পরবর্তী বছরগুলোতে এই ধারা অব্যাহত থাকলে পুঁজিবাজার বেসরকারি খাতের অর্থায়নের একটি শক্তিশালী উৎস হয়ে উঠবে। এর ফলে ব্যাংক ঋণের উপর চাপ কমবে, দীর্ঘমেয়াদি বিনিয়োগের সুযোগ বাড়বে এবং টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জন করতে সুবিধা হবে।
বৈঠকে গভর্নর উল্লেখ করেন যে, বাংলাদেশ ব্যাংক ২০২৬ সালের ২০ মে জারি করা এফইআইডি সার্কুলার নং-০২ এর মাধ্যমে 'নন-রেসিডেন্ট ইনভেস্টরস' টাকা অ্যাকাউন্ট (নিটা) পরিচালনার বিধিমালা সংশোধন করেছে।
আরও পড়ুন: ত্রিশাল ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্রে ২০ বছরেও নিয়োগ হয়নি জনবল
তিনি জানান, সংশোধিত নির্দেশনা অনুযায়ী বিক্রয়লব্ধ অর্থ সরাসরি সংশ্লিষ্ট নিটা হিসাবে জমা হবে এবং অনুমোদিত ডিলার ব্যাংকগুলো প্রযোজ্য মূলধনী মুনাফা কর কর্তন করে সরকারি কোষাগারে জমা দিতে নিশ্চিত করবে। এর ফলে বিদেশি বিনিয়োগকারীদের জন্য অর্থ প্রত্যাবাসনের প্রক্রিয়া আরও সহজ, দ্রুত এবং খরচ সাশ্রয়ী হয়ে উঠবে।
সিএসই প্রতিনিধিদলে আরও উপস্থিত ছিলেন ব্যবস্থাপনা পরিচালক এম. সাইফুর রহমান মজুমদার, মহাব্যবস্থাপক মোর্তূজা আলম এবং মহাব্যবস্থাপক মোহাম্মদ মনিরুল হক।
এ সময় বাংলাদেশ ব্যাংকের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।
আরও পড়ুন: জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে গাইবান্ধার স্মৃতি খাতুনের সাফল্য
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন