ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

পাকুন্দিয়ায় ২ ব্রিজ নির্মাণের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর


পাকুন্দিয়ায় ২ ব্রিজ নির্মাণের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

পাকুন্দিয়া উপজেলার ব্রহ্মপুত্র নদে মাছেরপোনা অবমুক্তকরণ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান দুটি ব্রিজ নির্মাণের প্রতিশ্রুতি দেন। ছবিটি কালের কণ্ঠের।

এটি আঞ্চলিক বৈষম্য নিরসনের জন্য এবং পাকুন্দিয়া ও গফরগাঁও উপজেলাসহ বিভিন্ন অঞ্চলের জনগণের নির্বিঘ্নে চলাচলের সুবিধার্থে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। পাকুন্দিয়া উপজেলার মুনিয়ারীকান্দা হতে গফরগাঁও উপজেলার দত্তের বাজার পর্যন্ত ব্রহ্মপুত্র নদে একটি ব্রিজ নির্মাণের পাশাপাশি পাকুন্দিয়া উপজেলার মির্জাপুর বাজার থেকে পাগলা থানার টাংগাবর পর্যন্ত ব্রহ্মপুত্র নদের ওপর দুটি ব্রিজ নির্মাণের সম্ভাব্যতা যাচাইয়ের উদ্যোগ নেওয়া হয়েছে।

এ বিষয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রটোকল অফিসার-১ ও সদস্য সচিব (মাননীয় সংসদ সদস্যদের প্রতিশ্রুত ও প্রত্যাশিত কর্মসূচি বাস্তবায়ন সমন্বয় সেল) মো. উজ্জল হোসেন সাক্ষরিত এক পত্রে নির্দেশ দেওয়া হয়েছে ১৭ আগস্ট ২০২৬ তারিখে।

আরও পড়ুন: ২ বছরের বেতনবৃদ্ধি স্থগিত, ২৪ লাখ টাকা আত্মসাতের অভিযোগে ১৭টি প্রমাণিত

পত্রে উল্লেখ করা হয়, গত ১৬ আগস্ট ২০২৬ তারিখে প্রধানমন্ত্রী সরকারি সফরের অংশ হিসেবে কিশোরগঞ্জ জেলা সফর করেন। সফরের সময় পাকুন্দিয়া উপজেলার মির্জাপুর চেয়ারম্যান বাড়ি ঘাট এলাকায় অনুষ্ঠিত একটি জনসভায় প্রধানমন্ত্রী পুরাতন ব্রহ্মপুত্র নদে মুনিয়ারীকান্দা হতে দত্তের বাজার পর্যন্ত সেতু এবং মির্জাপুর হতে টাংগাবর পর্যন্ত ব্রিজ নির্মাণের সম্ভাব্যতা যাচাই ও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার প্রতিশ্রুতি দেন। এর পরিপ্রেক্ষিতে প্রধানমন্ত্রীর কার্যালয় স্থানীয় সরকার বিভাগের সচিবালয়কে সম্ভাব্যতা যাচাইসহ প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণের নির্দেশ দেয়।

এ বিষয়ে অগ্রগতির প্রতিবেদন দ্রুত প্রধানমন্ত্রীর কার্যালয়ে পাঠাতে অনুরোধ জানানো হয়েছে। চিঠিতে প্রধানমন্ত্রীর মুখ্য সচিব, প্রধান প্রকৌশলী, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি), প্রধানমন্ত্রীর একান্ত সচিব এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের কর্মকর্তাদেরও অনুলিপি প্রদান করা হয়েছে।

প্রস্তাবিত দুটি সেতু বাস্তবায়িত হলে পাকুন্দিয়া ও গফরগাঁও উপজেলাসহ আশেপাশের জনগণের মধ্যে সম্পর্ক আরও শক্তিশালী হবে। একইসাথে দুই উপজেলার মধ্যে পণ্য পরিবহন সহজ হবে এবং দুই উপজেলায় উৎপাদিত পণ্য সামগ্রীর পরিবহণেও সুবিধা হবে। এছাড়া এ অঞ্চলের ব্যবসা-বাণিজ্য, কৃষি, শিল্প এবং সামগ্রিক আর্থ-সামাজিক উন্নয়নের উপর এটির ইতিবাচক প্রভাব পড়বে বলে স্থানীয়দের আশা।

আরও পড়ুন: বগুড়ায় 'হাত ধোয়ার নায়ক হোন' শ্লোগানে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জুলাই হত্যা মামলায় এবার আসামি হচ্ছেন ৩ সাংবাদিক

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

সোমবার, ১৭ই আগস্ট, ২০২৬ ইং

০২:৪৭ পি.এম


জুলাই হত্যা মামলায় এবার আসামি হচ্ছেন ৩ সাংবাদিক

জুলাই গণ-অভ্যুত্থানের সময় বিভিন্ন গণমাধ্যমে আন্দোলনবিরোধী বক্তব্য ও প্রচারণার মাধ্যমে উসকানি দেওয়ার অভিযোগে এবার তিন সাংবাদিক—শ্যামল দত্ত, মোজাম্মেল হক বাবু ও ফারজানা রুপাকে আসামি করা হচ্ছে। তাদের আগামী ২৪ আগস্ট আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এ হাজির করতে জেল কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল।

শনিবার (১৭ আগস্ট) প্রসিকিউশনের আবেদনের পর ট্রাইব্যুনাল এ আদেশ দেন। তাদের আদালতে হাজির করা হলে এই মামলায় গ্রেপ্তার দেখানো হবে।

প্রসিকিউশনের পক্ষ থেকে ট্রাইব্যুনালকে জানানো হয়, ২০২৪ সালের ১৪ জুলাই তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে এই তিন সাংবাদিক মামলায় বর্ণিত অপরাধে প্ররোচনা দিয়েছিলেন। এই সংবাদ সম্মেলন তার চীন সফর নিয়ে সরকারি বাসভবন গণভবনে অনুষ্ঠিত হয়েছিল। সংবাদ সম্মেলনে শেখ হাসিনা কোটা ইস্যু নিয়ে মন্তব্য করেছিলেন এবং ‘রাজাকার’ শব্দটি ব্যবহার করেছিলেন, যার কারণে শিক্ষার্থীরা এই শব্দকে অবমাননাকর বলে বর্ণনা করেন। এসব মন্তব্যের জেরে ওই রাতেই বিক্ষোভ শুরু হয়।

প্রসিকিউশনের অভিযোগ, ১৪ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত ছাত্র আন্দোলনের বিরুদ্ধে একটি ‘কাউন্টার-ন্যারেটিভ’ তৈরি করেছিলেন শ্যামল দত্ত, মোজাম্মেল হক বাবু ও ফারজানা রুপা।

তৎকালীন সময়ে মোজাম্মেল হক বাবু একাত্তর টেলিভিশনের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক এবং ফারজানা রুপা চ্যানেলটির প্রধান প্রতিবেদক হিসেবে দায়িত্ব পালন করেন। শ্যামল দত্ত ছিলেন জাতীয় প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক।

জুলাই গণ-অভ্যুত্থানে সাংবাদিক, লেখকসহ বিভিন্ন পেশার ব্যক্তিদের আন্দোলনের বিপক্ষে উসকানিমূলক বক্তব্য দেওয়ার অভিযোগে মামলাটি পৃথকভাবে তদন্ত করে যাচ্ছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা।

এদিকে ২০১৩ সালে মতিঝিলের শাপলা চত্বর এবং নারায়ণগঞ্জে হেফাজতে ইসলামের কর্মীদের ওপর দমন-পীড়নের ঘটনায় দায়ের করা মানবতাবিরোধী অপরাধের অন্য একটি মামলায় বাবু ও রুপা বিচারের মুখোমুখি হচ্ছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রাশিয়ায় ইউক্রেনের ক্ষেপণাস্ত্র হামলায় ৬ জন নিহত

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

সোমবার, ১৭ই আগস্ট, ২০২৬ ইং

০২:৪৯ পি.এম


রাশিয়ায় ইউক্রেনের ক্ষেপণাস্ত্র হামলায় ৬ জন নিহত

রাশিয়ার বেলগোরোদ অঞ্চলে রোববার (১৬ আগস্ট) রাতভর ইউক্রেনের ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত ছয়জন নিহত এবং চারজন আহত হয়েছেন।

সোমবার অঞ্চলের ভারপ্রাপ্ত গভর্নর আলেক্সান্ডার শুয়ায়েভ টেলিগ্রামে দেয়া এক পোস্টে জানিয়েছেন, আহতদের মধ্যে ১৪ বছর বয়সি একজন শিশুও রয়েছে।

তিনি আরও জানান, সবশেষ হামলায় ইউক্রেন সীমান্তের কাছে ভালুইস্কি জেলার কোলস্কোভো গ্রামের একটি ভবনে আগুন ধরে যায় এবং একটি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়।

রুশ কর্মকর্তাদের দাবী অনুযায়ী, চলতি বছর ইউক্রেনের দ্বারা চালানো ‘সবচেয়ে বড়’ হামলার পরের রাতেই সর্বশেষ হামলাগুলো সংঘটিত হয়। ওই হামলায় অন্তত ৭ জন নিহত হয়েছিলেন।

এর আগে শনিবার রাতে ইউক্রেনে রুশ হামলায় অন্তত ৭ জন নিহত এবং ৩৯ জনের বেশি আহত হয়েছেন।

এখনো রুশ হামলা ঠেকাতে পশ্চিমাদের কাছে আরও প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র চেয়েছেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। কিন্তু যুক্তরাষ্ট্রের মজুদ কমে যাওয়ার কারণে এবং ইউরোপীয় দেশগুলোর অনাগ্রহের কারণে এই সহায়তা পাওয়া কঠিন হয়ে পড়েছে। কৃষ্ণসাগরে বাণিজ্যিক জাহাজে হামলা বন্ধে ইউক্রেনের সাময়িক যুদ্ধবিরতির প্রস্তাবও মস্কো প্রত্যাখ্যান করেছে।

যুদ্ধের পাশাপাশি ইউক্রেনের অভ্যন্তরে রাজনৈতিক চাপও বেড়ে উঠেছে। বরখাস্ত প্রতিরক্ষামন্ত্রী মিখাইলো ফেদোরভকে পুনর্বহালের দাবিতে শত শত মানুষ বিক্ষোভ করেছেন। প্রতিরক্ষা সংস্কার অব্যাহত রাখার দাবিতে একটি পিটিশনও প্রেসিডেন্টের কার্যালয়ে দিয়েছেন বিক্ষোভকারীরা। আইণপ্রণেতাদের সংসদে ফিরে এসে ফেদোরভকে পুনর্বহালের পক্ষে ভোট দেয়ার আহ্বানও জানিয়েছেন তারা।

তথ্যসূত্র: বিবিসি

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

গণতান্ত্রিক মূল্যবোধ ও সুশাসন প্রতিষ্ঠায় অন্তহীন পথ চলছে সরকার : মাহদী আমিন

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

সোমবার, ১৭ই আগস্ট, ২০২৬ ইং

০২:৫৩ পি.এম


গণতান্ত্রিক মূল্যবোধ ও সুশাসন প্রতিষ্ঠায় অন্তহীন পথ চলছে সরকার : মাহদী আমিন

গণতান্ত্রিক মূল্যবোধ ও সুশাসন প্রতিষ্ঠায় বর্তমান বিএনপি সরকারের অন্তহীন পথ চলছে, এমন দাবি প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন করেছেন।

তিনি বলেছেন, 'দীর্ঘ প্রতীক্ষার পর গত ১২ই ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে জনগণের ক্ষমতা সুনিশ্চিত হয়েছে। জনগণের সত্যিকারের প্রতিনিধিত্বমূলক এই সরকার গত ১৭ই ফেব্রুয়ারি শপথ গ্রহণ করে। সরকারের এই ১৮০ দিনের পথচলা জনগণের প্রতি জবাবদিহিতা, স্বচ্ছতা ও দায়বদ্ধতারই প্রত্যক্ষ প্রতিফলন।'

আজ সোমবার বেলা ১২টায় প্রধানমন্ত্রীর তেজগাঁও কার্যালয়ের ‘শাপলা’ হলে সরকার পরিচালনার গত ছয় মাসের সার্বিক কার্যক্রম, গুরুত্বপূর্ণ অর্জন এবং আগামী দিনের উন্নয়ন পরিকল্পনা নিয়ে এক বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় মাহদী আমিন বিস্তারিত তথ্য উপস্থাপন করেন।

তিনি বৈষম্যবিরোধী আন্দোলন ও ফ্যাসিবাদ বিরোধী দেড় দশকের রক্তক্ষয়ী সংগ্রামের ধারাবাহিকতায় গঠিত সরকারের প্রতি জনগণের অভূতপূর্ব সমর্থনের কথা উল্লেখ করেন এবং বলেন, 'প্রধানমন্ত্রী তারেক রহমানের ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জানাজায় বিপুল জনস্রোত এবং নির্বাচন পরবর্তী বিভিন্ন কর্মসূচিতে জনগণের অংশগ্রহণই প্রমাণ করে সরকারের ক্ষমতার একমাত্র উৎস এদেশের মানুষ।'

সরকারের ইশতেহার বাস্তবায়ন ও জনকল্যাণমূলক উদ্যোগের বিভিন্ন দিক তুলে ধরে প্রধানমন্ত্রীর মুখপাত্র যানান, 'ভোট গ্রহণের পরপরই সরকারের নির্বাচন ইশতেহার, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ১৯-দফা, বেগম খালেদা জিয়ার ‘ভিশন ২০৩০’, বিএনপির ২৭-দফা এবং যুগপৎ আন্দোলনের ৩১-দফার আলোকে কর্মসূচি বাস্তবায়ন শুরু হয়। প্রথম মন্ত্রিসভার বৈঠকেই ১৩ লক্ষ কৃষক পরিবারের জন্য ১০ হাজার টাকা পর্যন্ত সুদসহ ঋণ মওকুফ করা হয়। এছাড়া কৃষকদের জন্য 'কৃষক কার্ড', নারীদের জন্য 'ফ্যামিলি কার্ড', প্রবাসীদের জন্য 'প্রবাসী কার্ড', ইমাম-মুয়াজ্জিন ও অন্যান্য ধর্মীয় গুরুদের জন্য সম্মানী ভাতা এবং দেশজুড়ে খাল খনন ও বৃক্ষরোপণ কর্মসূচি পুনরুজ্জীবিত করা হয়েছে।'

মাহদী আমিন বলেন, 'পবিত্র রমজান ও ঈদে কৃত্রিম সিন্ডিকেট রোধ করে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখা এবং শ্রমিকদের বেতন-বোনাস সুনিশ্চিত করার কথা উল্লেখ করে তিনি বলেন, অবসরপ্রাপ্ত এমপিও শিক্ষকদের বকেয়া পাওনা পরিশোধে সম্প্রতি ২ হাজার কোটি টাকা ছাড় করা হয়েছে।'

তিনি উল্লেখ করেন, 'সংসদে রেকর্ড সংখ্যক অধ্যাদেশকে আইনে রূপান্তর এবং সন্ত্রাসবিরোধী সংশোধিত অধ্যাদেশের মাধ্যমে স্বৈরাচারী রাজনৈতিক সংগঠনকে নিষিদ্ধ করা হয়েছে। শিক্ষা পাঠ্যক্রমে নতুন বিষয় অন্তর্ভুক্তি, মেয়েদের জন্য স্নাতক পর্যন্ত বিনামূল্যে শিক্ষা, প্রাথমিক বিদ্যালয়ে মিড-ডে মিল, ফ্রি ওয়াইফাই সুবিধা এবং শিক্ষার্থীদের সংসদে উপস্থিতির সুযোগসহ ক্রীড়া ও উদ্ভাবনী প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। এছাড়া ঢাকায় ২০০টি ইলেকট্রিক বাস এবং এআই ট্রাফিক সিস্টেম চালুর উদ্যোগ নেওয়া হয়েছে।'

আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে সরকারের কঠোর অবস্থানের কথা তুলে ধরে প্রধানমন্ত্রীর মুখপাত্র বলেন, 'রাজনৈতিক হয়রানিমুক্ত পুলিশ ও প্রশাসন ব্যবস্থা গড়ে তোলা হয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশকে ভ্রমণ সতর্কতার ২য় ধাপে উন্নীত করেছে। বহুল আলোচিত বিভিন্ন মামলার দৃশ্যমান অগ্রগতিসহ শেখ হাসিনার প্রত্যাবর্তনের আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।'

জ্বালানি সংকট দুরীকরণের জন্য মালয়েশিয়া, চীন ও যুক্তরাষ্ট্রের শীর্ষ কোম্পানির সাথে আলোচনা হয়েছে, এটি উল্লেখ করে মাহদী আমিন বলেন, 'সবার আগে বাংলাদেশ' নীতির ওপর ভিত্তি করে মর্যাদাপূর্ণ ও ভারসাম্যপূর্ণ পররাষ্ট্রনীতি অনুসরণ করা হচ্ছে।'

প্রধানমন্ত্রী তারেক রহমানের গতিশীল নেতৃত্বে একটি সমৃদ্ধ, স্বনির্ভর, মানবিক, নিরাপদ ও কল্যাণমুখী বাংলাদেশ গড়ার লক্ষ্যে সরকার নিরলসভাবে কাজ করে যাবে বলেও প্রত্যাশা ব্যক্ত করেন মাহদী আমিন।

প্রধানমন্ত্রীর প্রেস উইংয়ের উদ্যোগে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী। স্বাগত বক্তব্য রাখেন, প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন।

প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব জাহিদুল ইসলাম রনির সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন, প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও কৃষি উপদেষ্টা নজরুল ইসলাম খান, প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও শিল্প উপদেষ্টা রুহুল কবির রিজভী, জনপ্রশাসন উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহ, তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা জাহিদ উর রহমান।

এছাড়াও তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী, প্রধানমন্ত্রী স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী এস এম জিয়াউদ্দিন হায়দার, এসডিজিবিষয়ক মুখ্য সমন্বয়ক অধ্যাপক এস এম আব্দুল আওয়ালসহ প্রেস উইংয়ের সদস্যরা উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শশীভুষনে ইয়াবা সহ দক্ষিণ আইচার মাদক ব্যবসায়ী তমাল গ্রেফতার

আন্তর্জাতিক ডেস্ক

এইচ এম নোমান চরফ্যাশন

সোমবার, ১৭ই আগস্ট, ২০২৬ ইং

০২:৫৩ পি.এম


শশীভুষনে ইয়াবা সহ দক্ষিণ আইচার মাদক ব্যবসায়ী তমাল গ্রেফতার

ভোলার চরফ্যাশন উপজেলার শশীভূষণ থানাধীর রসুলপুর ইউনিয়নের এক নম্বর ওয়ার্ডে, পুলিশের মাদক বিরোধী অভিযানে ৬ পিচ ইয়াবা সহ তমাল জমাদ্দার নামের একজনকে গ্রেফতার করেছে শশীভুষন থানা পুলিশ।

মামলার এজাহার সূত্রে জানাযায়, শশীভূষণ থানায় কর্মরত এসআই (নিঃ) সঙ্গীয় অফিসার ফোর্স সহ গত ১৬ আগষ্ট রবিবার রাতে গ্রেফতারী পরোয়ানা তামিল ও মাদক উদ্ধার অভিযান পরিচালনা করার সময় রাত ১২ ঘটিকার সময় শশীভূষন থানাধীন রসুলপুর ইউনিয়ন ১ নম্বর ওয়ার্ডস্থ কলমীর মোড়ের পশ্চিম পাশে কাশেম সর্দারের বাড়ির সামনে পাকা রাস্তার উপর অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট ক্রয়-বিক্রির সময় মোঃ তমাল জমাদ্দার (৫৪), পিতা-মৃত আবুল হাসানাত জমাদ্দার, সাং-উত্তর চর কলমী ইউনিয়ন ১ নম্বর ওয়ার্ড, বাবুর হাট এলাকা, থানা-দক্ষিন আইচা, ৬ (ছয়) পিচ অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করেন।

গ্রেফতারকৃত আসামী মোঃ তমাল জমাদ্দার স্বীকার করেন যে, তিনি অন্য থানা এলাকা হতে মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট পাইকারী মূল্যে ক্রয় করে অত্র থানা এলাকার বিভিন্ন স্থানে মাদক সেবীদের নিকট অবৈধভাবে বিক্রয় করে আসছিলেন। এর আগেও এই মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে বিভিন্ন থানায় আরো ৪ টি মামলা রয়েছে বলে তিনি শিকার করেন।

শশীভুষন থানার অফিসার ইনচার্জ মোঃ ফিরোজ আহমেদ ঘটনার সত্যতা শিকার করে বলেন, মাদককারবারি তমাল কে আটক করে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে। জনগণের স্বার্থে পুলিশের এই অভিযান অব্যাহত থাকবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%