ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

গাজীপুরে শিশু হত্যার দায়ে যুবকের মৃত্যুদণ্ড


গাজীপুরে শিশু হত্যার দায়ে যুবকের মৃত্যুদণ্ড

গাজীপুরে ৫ বছরের শিশু মুসা আহম্মেদ রাফিকে বলাৎকার করতে ব্যর্থ হয়ে শ্বাসরোধে হত্যার ঘটনায় মহির উদ্দিন ওরফে মহরকে (৪৩) মৃত্যুদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা করেছে আদালত।

সোমবারের তারিখে গাজীপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ ৪র্থ আদালতের বিচারক আলমগীর আল মামুন এই রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় মামলার একমাত্র আসামি মহির উদ্দিন আদালতে উপস্থিত ছিলেন।

এদিকে, ফাঁসির দণ্ডপ্রাপ্ত মহির উদ্দিন কুড়িগ্রাম জেলার রৌমারী থানার কোনাচীপাড়া-চুলীয়াচর এলাকার বাসিন্দা। নিহত শিশুটির নাম মুসা আহম্মেদ রাফি।

আরও পড়ুন: ময়মনসিংহে সেলুনে ঢুকে নরসুন্দরকে ছুরিকাঘাতে হত্যা, স্ত্রী অভিযুক্ত

গাজীপুর আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর আরিফুর রহমান জানিয়েছেন, ২০২৩ সালের ২৬ জুন সকাল ১০টার দিকে কালিয়াকৈর পৌরসভার কালামপুর উত্তরপাড়া এলাকায় নিজ বাড়ির সামনে খেলতে গিয়ে শিশু মুসা আহম্মেদ রাফি নিখোঁজ হয়। পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান না পেয়ে পরে পুলিশকে বিষয়টি অবহিত করেন। পরে একই দিন সন্ধ্যা সাড়ে ৭টার দিকে স্থানীয় লোকজন এবং পুলিশের সহায়তায় কালামপুর এলাকার সোহাগপল্লীর উত্তর পাশে একটি সীমানাপ্রাচীরের ভেতর থেকে ওই শিশুর লাশ উদ্ধার করা হয়। শিশুটির গলায় তার ব্যবহৃত বেল্ট শক্ত করে বাঁধা ছিল এবং শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন দেখতে পায় পুলিশ। পরে সংবাদটি জানানো হয় এবং লাশের ময়নাতদন্তের জন্য গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়। এ ঘটনায় নিহত শিশুর বাবা মো. শামীম মীর বাদী হয়ে ২০২৩ সালের ২৭ জুন কালিয়াকৈর থানায় হত্যা মামলা দায়ের করেন।

অতিরিক্ত পিপি আরো জানিয়েছেন, পুলিশ তদন্ত শেষে একমাত্র আসামী মহির উদ্দিনের বিরুদ্ধে অভিযোগ দাখিল করে। মামলায় রাষ্ট্রপক্ষে ছিলেন অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর আরিফুর রহমান এবং আসামিপক্ষে ছিলেন অ্যাডভোকেট তমিজ উদ্দিন। আদালত রাষ্ট্রপক্ষের ৯ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণের পর এ রায় ঘোষণা করেন।

আদালতের আদেশ অনুযায়ী, উচ্চ আদালতের অনুমোদন না পাওয়া পর্যন্ত মৃত্যুদণ্ড কার্যকর স্থগিত থাকবে। পাশাপাশি আসামী আইন অনুযায়ী উচ্চতর আদালতে আপিল করার সুযোগ পাবেন। প্রায় তিন বছর বিচারিক প্রক্রিয়া শেষে এই রায়ে সন্তোষ প্রকাশ করেছেন নিহত শিশু মুসার পরিবারের সদস্যরা।

আরও পড়ুন: বাংলা একাডেমিতে বৌদ্ধ ঐতিহ্য বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সমঝোতার মেয়াদ শেষ, ইরানকে ‘সাদা পতাকা তুলে আত্মসমর্পণ’ করতে বললেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

মঙ্গলবার, ১৮ই আগস্ট, ২০২৬ ইং

০৮:৩২ এম


সমঝোতার মেয়াদ শেষ, ইরানকে ‘সাদা পতাকা তুলে আত্মসমর্পণ’ করতে বললেন ট্রাম্প

ইরানের সঙ্গে যুদ্ধবিরতি নিয়ে করা সমঝোতা স্মারক (এমওইউ) এর মেয়াদ শেষ হওয়ায় পরিস্থিতি আবারও উত্তপ্ত হতে শুরু করেছে। সোমবার (১৭ আগস্ট) এই চুক্তির মেয়াদ সম্পূর্ণরূপে শেষ হয়েছে এবং যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন যে, তারা এই চুক্তির মেয়াদ আর বাড়াতে আগ্রহী নয়। বরঞ্চ, তিনি ইরানকে ‘সাদা পতাকা তুলে আত্মসমর্পণ’ করার আহ্বান জানিয়েছেন। একইসঙ্গে তিনি দাবি করেছেন যে, যুক্তরাষ্ট্র হরমুজ প্রণালির ওপর ‘পূর্ণ নিয়ন্ত্রণ’ প্রতিষ্ঠা করতে সক্ষম হয়েছে।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা তাদের প্রতিবেদনে এই তথ্য প্রকাশ করেছে। প্রতিবেদনে আরও বলা হয়েছে, ইরানের সঙ্গে গত জুনে স্বাক্ষর করা সমঝোতা স্মারকের মেয়াদ সোমবার শেষ হয়েছে। এই প্রসঙ্গে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই বলেছেন, যুক্তরাষ্ট্রের ‘গুরুতর’ লঙ্ঘনের কারণে নিষেধাজ্ঞা ও অন্যান্য বিষয় নিয়ে আলোচনা করার জন্য নির্ধারিত ৬০ দিনের সময়সীমা এখন আর কার্যকর নেই। তিনি উল্লেখ করেছেন, ইরানের ওপর হামলা হলে তাদের বাহিনী জবাব দিতে প্রস্তুত রয়েছে।

ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যে, ট্রাম্প সোমবার বলেছেন, যুদ্ধ বন্ধের লক্ষ্যে ইরানের সঙ্গে করা কাঠামোগত সমঝোতার মেয়াদ বাড়ানোতে যুক্তরাষ্ট্র আগ্রহী নয়। এই সমঝোতা পাকিস্তানের মধ্যস্থতায় হয়েছিল। ইরানের সঙ্গে ওই সমঝোতার মেয়াদ বাড়ানোর প্রচেষ্টার বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ট্রাম্প স্পষ্টভাবে বলেছেন, ‘না’।

তুরস্কের রাষ্ট্রীয় বার্তাসংস্থা আনাদোলু এজেন্সি জানাচ্ছে, ৬০ দিনের আলোচনার সময়সীমা শেষ হলেও এখনও কোনও পূর্ণাঙ্গ চুক্তি হয়নি। জুনে করা সমঝোতায় বৃহত্তর একটি চুক্তিতে পৌঁছানোর জন্য আলোচনার সময় নির্ধারণ করা হয়েছিল। ট্রাম্প যখন সাংবাদিকদের কাছে প্রশ্ন করেছিলেন, দুই দেশ চূড়ান্ত চুক্তির কাছাকাছি পৌঁছেছে কি না, তিনি বলেছিলেন, ইরান আলোচনা করতে চায়। তবে যুক্তরাষ্ট্র যে ধরনের চুক্তি চায়, সেজন্য তেহরান রাজি নয়।

ট্রাম্প আরও বলেছেন, ‘তারা (ইরান) চুক্তি করতে চায়। কিন্তু আমি যে ধরনের চুক্তিকে প্রয়োজনীয় মনে করি, তারা সেই ধরনের চুক্তি করবে না’। তিনি আবারও স্পষ্ট করেছেন যে, ইরানের পারমাণবিক অস্ত্র থাকার সুযোগ নেই। ট্রাম্পের দাবি, ‘আমরা সেখানে একটি কারণে আছি—ইরান যেন পারমাণবিক অস্ত্র তৈরি করতে না পারে। আপনারা বুঝতে পারছেন, ইরানের পারমাণবিক অস্ত্র থাকতে পারে না এবং তাদের তা থাকবেও না।’

সম্প্রতি ট্রাম্প হরমুজ প্রণালিকে যুক্তরাষ্ট্রের ভূখণ্ড হিসেবে ঘোষণা করার কথা বলেছিলেন। এ বিষয়ে ফের প্রশ্ন করা হলে তিনি নিজের বক্তব্যের পক্ষে দৃঢ়ভাবে অবস্থান নেন। তার বক্তব্য হলো, ‘আমার মনে হয়, এটি দারুণ একটি ধারণা’। তিনি জানান, নৌ অবরোধের মাধ্যমেই যুক্তরাষ্ট্র হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ গ্রহণ করেছে।

তিনি বলেন, ‘আমরা এটি নিয়ন্ত্রণ করছি। নৌ অবরোধের মাধ্যমে নিয়ন্ত্রণ করছি। আমাদের অবরোধ রয়েছে এবং এর মাধ্যমেই আমরা প্রণালিটি নিয়ন্ত্রণ করছি। এটিকে মার্কিন ভূখণ্ড ঘোষণা করার ধারণাটি আমার কাছে আকর্ষণীয়।’

ট্রাম্প দাবি করেছেন যে, হরমুজ প্রণালির ওপর যুক্তরাষ্ট্রের ‘পূর্ণ নিয়ন্ত্রণ’ রয়েছে। তবে তিনি ইঙ্গিত দিয়েছেন যে, ইরান কিছুটা সমস্যা তৈরি করার সক্ষমতা রাখে। ট্রাম্প বলেন, মার্কিন নৌ অবরোধটি অত্যন্ত কার্যকর এই অঞ্চলে।

তিনি দাবি করেন, যুক্তরাষ্ট্রের উদ্যোগের ফলে প্রতি সপ্তাহে ওই অঞ্চল দিয়ে লাখ লাখ ব্যারেল তেল পরিবহন করা সম্ভব হচ্ছে। তিনি বললেন, ‘আমরা প্রতি সপ্তাহে হয়তো লাখ লাখ ব্যারেল তেল বের করে আনছি। হয়তো এটি বন্ধ হয়ে যাবে, অথবা আরও বেশি উন্মুক্ত হয়ে যাবে।’

ট্রাম্প বলেন, ‘প্রণালিটি খোলা আছে, তেলের দাম কমছে এবং আরও কমতে থাকবে—যদি না আমরা এখনকার চেয়ে অনেক বেশি কঠোর পদক্ষেপ নেয়ার সিদ্ধান্ত নেই।’ তিনি আরও উল্লেখ করেছেন যে, ইরান বর্তমানে ‘বড় সমস্যার মধ্যে’ রয়েছে।

সূত্র: আলজাজিরা, আনাদোলু এজেন্সি

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ইউএফটিবি এডুটেক বিভাগের শিক্ষার্থীদের সহশিক্ষাক্রমিক কার্যক্রম আয়োজন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ১৮ই আগস্ট, ২০২৬ ইং

০৮:৩৪ এম


ইউএফটিবি এডুটেক বিভাগের শিক্ষার্থীদের সহশিক্ষাক্রমিক কার্যক্রম আয়োজন

বাংলাদেশের ইউনিভার্সিটি অব ফ্রন্টিয়ার টেকনোলজি এর এডুকেশনাল টেকনোলজি এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীদের উদ্যোগে ২০২১-২২ শিক্ষাবর্ষের সহশিক্ষাক্রমিক কার্যক্রম ‘অন্যপাঠ’ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার দুপুরে গাজীপুরের কালিয়াকৈরে বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে এ আয়োজনের সূচনা হয়। শিক্ষার্থীদের সৃজনশীলতা, নেতৃত্ব, সহযোগিতামূলক দক্ষতা এবং আত্মবিশ্বাস বিকাশের পাশাপাশি শ্রেণিকক্ষের শিক্ষাকে বাস্তব এবং আনন্দময় অভিজ্ঞতার সঙ্গে সম্পৃক্ত করাই ছিল এই আয়োজনের মূল উদ্দেশ্য।

এখন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. মোক্তার আলী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিভাগের চেয়ারম্যান এবং সহকারী অধ্যাপক মুনিরা আকতার লতা। এছাড়া কোর্স শিক্ষক সহকারী অধ্যাপক মো. আশরাফুজ্জামান এবং অন্যান্য শিক্ষকবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

এ সময় শিক্ষার্থীদের অংশগ্রহণে সংগীত, দলীয় অভিনয়, নৃত্য, কুইজ, বিভিন্ন গেমস এবং অনলাইনভিত্তিক নানা কার্যক্রম অনুষ্ঠিত হয়। প্রতিটি আয়োজনে শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ অনুষ্ঠানটিকে প্রাণবন্ত করে তোলে। শিক্ষার্থীরা নিজেদের প্রতিভা প্রদর্শনের পাশাপাশি দলগতভাবে কাজ করা, দায়িত্ব গ্রহণ, সময় ব্যবস্থাপনা ও যোগাযোগ দক্ষতা চর্চার সুযোগ পান।

প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. মো. মোক্তার আলী মহোদয় শিক্ষার্থীদের এই ধরনের সৃজনশীল ও সহশিক্ষাক্রমিক কার্যক্রমে অংশগ্রহণের জন্য উৎসাহিত করেন।

তিনি বলেন, শিক্ষার প্রকৃত উদ্দেশ্য কেবল পাঠ্যবইয়ের জ্ঞান অর্জন নয়; বরং অভিজ্ঞতা, সৃজনশীলতা, সহযোগিতা এবং বাস্তব কর্মকাণ্ডের মাধ্যমে শিক্ষার্থীদের পরিপূর্ণভাবে গড়ে তোলা। এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের আনন্দের সঙ্গে শেখার সুযোগ তৈরি করে এবং তাদের বহুমাত্রিক দক্ষতা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আফগানিস্তান দলে জায়গা পেলেন নবীর ছেলে

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

মঙ্গলবার, ১৮ই আগস্ট, ২০২৬ ইং

০৮:৩৭ এম


আফগানিস্তান দলে জায়গা পেলেন নবীর ছেলে

আসন্ন ২০২৪ এশিয়ান গেমসের জন্য অপেক্ষাকৃত অনভিজ্ঞ তরুণদের প্রাধান্য দিয়ে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি)।

এই দলে প্রথমবারের মতো আফগান অলরাউন্ডার মোহাম্মদ নবীর ছেলে হাসান ইসাখিল ডাক পেয়েছেন।

এই আসরটিতে আফগানিস্তানকে নেতৃত্ব দেবেন ডারউইশ রাসুলি। এর পাশাপাশি অভিজ্ঞ খেলোয়াড় করিম জানাত ও নাজিবুল্লাহ জাদরান দলের অভিজ্ঞতার ভারসাম্য বজায় রাখবেন।

আফগানদের স্পিন আক্রমণের নেতৃত্ব দেবেন ১০টির বেশি আন্তর্জাতিক ম্যাচ খেলা একমাত্র স্পিনার নানগেয়ালিয়া খারোটি। তার সঙ্গে আছেন লেগস্পিনার আরব গুল মোমান্দ।

আফগানিস্তানের ঘরোয়া টি-টোয়েন্টি টুর্নামেন্ট স্পাগিজা ক্রিকেট লিগে দারুণ পারফর্ম করে দলে সুযোগ পেয়েছেন মোহাম্মদ আকরাম, খালেদ তানিয়াল এবং টুর্নামেন্টের সেরা হওয়া পেস-অলরাউন্ডার ইসমত আলম।

অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে ভারতের বিপক্ষে সেঞ্চুরি করা ফয়সাল শিনোজাদা এবং অভিজ্ঞ অলরাউন্ডার মোহাম্মদ নবীর ছেলে হাসান ঈসাখিলও ১৬ সদস্যের স্কোয়াডে জায়গা করে নিয়েছেন।

আফগানিস্তান এশিয়ান গেমসের স্কোয়াডে অন্তর্ভুক্ত আছেন: দারউইশ রাসুলি (অধিনায়ক), মোহাম্মদ ইসহাক (উইকেটরক্ষক), মোহাম্মদ আকরাম, হাসান ঈসাখিল, খালেদ তানিওয়াল, ইমরান মীর, ফয়সাল শিনোজাদা, নাজিবুল্লাহ জাদরান, আরব গুল মোমান্দ, ফরিদুন দাউদজাই, আবদুল্লাহ আহমদজাই ফারমানউল্লাহ, ইসমত আলম, করিম জানাত এবং নানগেয়ালিয়া খারোটি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

দুই কার্গো এলএনজি কিনবে সরকার

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

মঙ্গলবার, ১৮ই আগস্ট, ২০২৬ ইং

০৮:৩৯ এম


দুই কার্গো এলএনজি কিনবে সরকার

সরকার স্পট মার্কেটের তুলনায় কম দামে দুই কার্গো তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) কিনছে।

ওমানভিত্তিক ম্যাক্সওয়েল ইন্টারন্যাশনাল এসপিসি থেকে প্রতি এমএমবিটিইউ ১৫ দশমিক ৫০ মার্কিন ডলার দরে দুই কার্গো এলএনজি কেনার অনুমোদন দেওয়া হয়েছে।

এতে বাজারদরের তুলনায় সরকারের প্রায় ৩৭০ কোটি টাকা সাশ্রয় হওয়ার সম্ভাবনা রয়েছে।

সোমবার (১৭ আগস্ট) অনলাইনে অনুষ্ঠিত জরুরি সরকারি ক্রয়-সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এ প্রস্তাব অনুমোদন দেওয়া হয়।

বৈঠকে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী সভাপতিত্ব করেন।

জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের প্রস্তাব অনুযায়ী, আগস্ট ২০২৬ মাসে সরবরাহের জন্য জেকেএমভিত্তিক এলএনজির প্রযোজ্য মূল্য ছিল প্রতি এমএমবিটিইউ ১৬ দশমিক ৮০৮ মার্কিন ডলার।

তবে ম্যাক্সওয়েল ইন্টারন্যাশনাল এসপিসির সঙ্গে দরকষাকষির মাধ্যমে দুই কার্গোর জন্য প্রতি এমএমবিটিইউ ১৫ দশমিক ৫০ মার্কিন ডলার মূল্য নির্ধারণ করা হয়।

প্রস্তাব অনুযায়ী, আগামী ১৭-১৮ আগস্ট এবং ২২-২৩ আগস্ট দুই কার্গো এলএনজি সরবরাহ করবে প্রতিষ্ঠানটি।

এর আগে প্রতিষ্ঠানটির মূল প্রস্তাব ছিল প্রতি এমএমবিটিইউ ১৩ মার্কিন ডলার।

তবে এলএনজির বাজারে অস্থিরতা, স্পট মার্কেটে তুলনামূলক বেশি দাম, অন্য উৎস থেকে কার্গো সংগ্রহে সময়ের স্বল্পতা এবং অর্থ সাশ্রয়ের বিষয় বিবেচনায় নিয়ে মূল্যায়ন কমিটি দরকষাকষি করে নতুন দাম নির্ধারণ করে।

জ্বালানি বিভাগের তথ্য অনুযায়ী, ১১ আগস্ট স্পট মার্কেটে জেকেএমভিত্তিক এলএনজির দাম ছিল প্রতি এমএমবিটিইউ ২১ দশমিক ২৮৯ মার্কিন ডলার।

এই বাজারদরের তুলনায় ১৫ দশমিক ৫০ ডলার দরে দুই কার্গো কিনায় সরকারের আনুমানিক ৩ কোটি ৭ দশমিক ৫ লাখ মার্কিন ডলার বা প্রায় ৩৭০ কোটি টাকা সাশ্রয় হওয়ার সম্ভাবনা রয়েছে।

এদিকে, একই বৈঠকে আন্তর্জাতিক কোটেশন সংগ্রহ প্রক্রিয়ায় আরও পাঁচ কার্গো এলএনজি কেনার প্রস্তাবও উপস্থাপন করা হয়।

এর মধ্যে ২৩-২৪ আগস্টের জন্য একটি কার্গো এবং ৪-৫ সেপ্টেম্বরের জন্য আরেকটি কার্গো কিনতে বিপি সিঙ্গাপুর পিটিই লিমিটেডকে সরবরাহকারী হিসেবে অনুমোদনের সুপারিশ করা হয়েছে।

বিপি সিঙ্গাপুর থেকে ২৩-২৪ আগস্টের কার্গোটি প্রতি এমএমবিটিইউ ২১ দশমিক ৮৭৮ মার্কিন ডলার দরে কিনতে এআইটিসহ মোট ৯২৭ কোটি ৫০ লাখ ৬০ হাজার ৮৩৩ টাকা ৯২ পয়সা ব্যয়ের সুপারিশ করা হয়েছে এবং ৪-৫ সেপ্টেম্বরের কার্গোটি প্রতি এমএমবিটিইউ ২১ দশমিক ৭৭৮ মার্কিন ডলার দরে কিনতে এআইটিসহ ৯২৩ কোটি ২৬ লাখ ৬৬ হাজার ৩৬৯ টাকা ৯২ পয়সা ব্যয়ের সুপারিশ করা হয়েছে।

পাবলিক প্রকিউরমেন্ট বিধিমালা ২০২৫-এর সংশ্লিষ্ট বিধান অনুসরণ করে আন্তর্জাতিক কোটেশন সংগ্রহের মাধ্যমে এসব এলএনজি কেনার উদ্যোগ নেওয়া হয়েছে।

ম্যাক্সওয়েল ইন্টারন্যাশনালের কাছ থেকে দুই কার্গো এলএনজি কেনার ক্ষেত্রে সরাসরি ক্রয়ের জন্য দরকষাকষির সুযোগও রয়েছে।

সরকারি ক্রয়-সংক্রান্ত আইন ও বিধিমালা অনুযায়ী, অর্থনৈতিক বিষয়-সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সুপারিশ এবং সংশ্লিষ্ট ক্রয়বিধির বিধান অনুসরণ করে এ ধরনের ক্রয় প্রক্রিয়ায় নেগোসিয়েশনের সুযোগ রয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%