ঢাকা শুক্রবার, ০৬ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২১শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২৫শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শুক্রবার, ০৬ই নভেম্বর, ২০২৬ইং ২১শে কার্তিক, ১৪৩২বাং

লেবাননে ইসরাইলের যুদ্ধই ‘ম্যাজিক টপিক’: ইরান যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায়


লেবাননে ইসরাইলের যুদ্ধই ‘ম্যাজিক টপিক’: ইরান যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায়

লেবাননে ইসরাইলের হামলাই যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় 'প্রধান আলোচ্য বিষয়' বলে জানিয়েছেন ইরান।

ইরান জানায়, সুইজারল্যান্ডে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা চলাকালে লেবাননে ইসরাইল ও হিজবুল্লাহর মধ্যে চলমান লড়াইটি প্রধান আলোচ্যসূচি হবে।

এছাড়াও, ইরানের জব্দকৃত তহবিল এবং দেশটির তেল বিক্রির মতো বিষয়গুলোও আলোচনা করা হবে।

আরও পড়ুন: জাতীয় স্নাতক গণিত অলিম্পিয়াডে সেরা ১০-এর মধ্যে বেরোবির ৫ শিক্ষার্থী

রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনার শেয়ার করা একটি ভিডিওতে দেখা গেছে, পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই বলেছেন, ‘জায়নবাদী সরকার লেবাননে তার প্রতিশ্রুতি লঙ্ঘন করে চলেছে। আজকের আলোচনায় এই বিষয়টিই প্রধান আলোচ্যসূচি হবে।’

তিনি আরও যোগ করেছেন, ‘ইরানের জব্দকৃত বা সীমাবদ্ধ সম্পদ হস্তান্তরের বিষয়টি, সেইসাথে ইরানের তেল বিক্রির জন্য প্রয়োজনীয় লাইসেন্স প্রদানের আলোচনাও আলোচ্যসূচিতে থাকবে।’

রোববার সুইজারল্যান্ডে ফের যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে শান্তি আলোচনায় বসার উদ্যোগ নেওয়া হয়েছে। এই বৈঠকে যুক্তরাষ্ট্রের প্রতিনিধিত্ব করবেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স ও ইরানের পক্ষ থেকে বাঘের বালিবাফ।

সূত্র: আল জাজিরা

আরও পড়ুন: চার দেশের নাগরিকদের জন্য পর্যটন ভিসা সুবিধা সম্প্রসারণ করলো সৌদি আরব

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

লালমোহনে ঝুঁকিপূর্ণ সেতু সংস্কারের দাবিতে মানববন্ধন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ২১শে জুন, ২০২৬ ইং

০৪:৩৪ পি.এম


লালমোহনে ঝুঁকিপূর্ণ সেতু সংস্কারের দাবিতে মানববন্ধন

 

ভোলার লালমোহন উপজেলার ওয়েস্টার্নপাড়া ডাকবাংলো সড়কে লালমোহন মেইন বাজার চৌরাস্তা সংলগ্ন একটি ঝুঁকিপূর্ণ সেতু সংস্কার ও নিরাপদ চলাচলের দাবিতে মানববন্ধন করেছেন স্থানীয় বাসিন্দারা। রোববার (২১ জুন) সকাল সাড়ে ১০টায় ওই সেতুর ওপর ‘আমরা ওয়েস্টার্ন পাড়া এলাকাবাসী’র ব্যানারে এই কর্মসূচি পালিত হয়।

মানববন্ধনে বক্তারা জানান, ডাকবাংলো এলাকার এই সেতুটি অপরিকল্পিত ভাবে নির্মাণ করায়, অতিরিক্ত উঁচু হওয়ায় যাত্রীবাহী যানবাহন, অনেক সময় মানুষ পায়ে হেঁটে উঠতে সমস্যা হয়। বেশী উচু হওয়ার কারণে অনেক সময় নিয়ন্ত্রণ হারিয়ে নীচের দিকে পড়ে গিয়ে প্রতি নিয়ত দুর্ঘটনা ঘটে। এই কারণে দীর্ঘদিন ধরে সাধারণ মানুষ, শিক্ষার্থী ও যানবাহন চলাচলের জন্য মারাত্মক ঝুঁকিপূর্ণ হয়ে দাঁড়িয়েছে। সেতুর ঢাল বেশি হয়ে যাওয়ায় নিয়মিত দুর্ঘটনা ঘটছে এবং অনেক মানুষ আহত হয়েছেন।

মানববন্ধনে বক্তারা ক্ষোভের সাথে উল্লেখ করেন যে, সেতুটি অত্যন্ত উঁচু হওয়ায় দীর্ঘদিন ধরে সাধারণ জনগণ, শিক্ষার্থী, পথচারী এবং যানবাহন চলাচলকারীদের জন্য মারাত্মক ঝুঁকি তৈরি করেছে। ইতোমধ্যে এই সেতুতে একাধিক দুর্ঘটনা ঘটেছে এবং অনেক মানুষ আহত ও ক্ষতিগ্রস্ত হয়েছেন।

বিশেষভাবে উল্লেখ্য যে, সেতুর অদূরেই একটি কামিল মাদ্রাসা অবস্থিত, যেখানে অসংখ্য শিক্ষার্থী প্রতিদিন যাতায়াত করে। সেতুটির অতিরিক্ত উচ্চতা, পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা ও সতর্কতামূলক অবকাঠামোর অভাবের কারণে শিক্ষার্থীরা সবসময় দুর্ঘটনার ঝুঁকিতে থাকে। সেতুর পাশেই লালমোহন ইসলামিয়া কামিল মাদ্রাসা অবস্থিত। প্রতিদিন হাজারো শিক্ষার্থী এই ঝুঁকিপূর্ণ সেতু দিয়ে যাতায়াত করে। পর্যাপ্ত নিরাপত্তা বেষ্টনী ও সতর্কতামূলক ব্যবস্থা না থাকায় শিক্ষার্থীরা সবসময় দুর্ঘটনার আতঙ্কে থাকে। ইতোমধ্যে এই সেতুতে একাধিক দুর্ঘটনা ঘটেছে এবং অনেক মানুষ আহত ও ক্ষতিগ্রস্ত হয়েছে। এলাকাবাসীর প্রশ্ন হলো, যেকোন উন্নয়ন মানুষের কল্যাণে হয় অথচ অপরিকল্পিত এই সেতুটির নির্মাণের ফলে জনদূর্ভোগ বেড়েছে। তাহলে এ সেতুটি কাদের স্বার্থে নির্মাণ করা হয়েছে? দ্রুত সেতুটি সংস্কার করে এলাকার বাসীর চলাচলের উপযোগী করার দাবি জানান এলাকাবাসী।

মানববন্ধনে বক্তব্য দেন লালমোহন ইসলামিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মো. মোশারফ হোসাইন, লালমোহন উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা আব্দুল হক, ৮ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মো. আমজাদ হোসেন আলম, ফরাজগঞ্জ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মো. আবুল বাশার সেলিম, এবং ভোলা নাজিউর রহমান কলেজের অধ্যাপক মো. কামাল হোসেন শাহিন, লালমোহন বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক আজাদুর রহমান প্রমুখ।

কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মো. কবির মিয়া, পৌরসভা জামায়াতে ইসলামীর আমির মাওলানা নিয়াজ মাহমুদ কাজী সাইফুল্লাহ, মাদ্রাসার অধ্যাপক মাওলানা ফিরোজ মাহমুদসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। লালমোহন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ সিফাত বিন সাদেক জানান, তিনি বিষয়টি নিয়ে জেলা উন্নয়ন সভায় আলোচনা করে জেলা প্রশাসক মহোদয়কে অবগত করেছেন। আশা করছি শ্রীগই সমস্যা সমাধানের পদক্ষেপ গ্রহণ করা হবে।

এ বিষয়ে সওজ নির্বাহী প্রকৌশলী মোঃ মাইদুল ইসলাম জানান, তিনি বিষয়টি অবগত হওয়ার পর সওজ সেফটি ডিভিশনের উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছেন। তাদের পরামর্শ অনুযায়ী পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে। পাশাপাশি তিনি সেতুর উপর দুই পাশে বিভিন্ন যানবাহন ও দোকান না বসিয়ে চলাচলে যাতে বিঘ্ন না ঘটে, সেদিকে নজর রাখার দাবি জানান।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কলকাতায় রাস্তা আটকে মোদির যোগব্যায়াম

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

রবিবার, ২১শে জুন, ২০২৬ ইং

০৪:৩৬ পি.এম


কলকাতায় রাস্তা আটকে মোদির যোগব্যায়াম

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে কলকাতার ঐতিহাসিক রেড রোডে আয়োজিত অনুষ্ঠানে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি অংশ নিয়েছেন। রোববার হাজারো মানুষের উপস্থিতিতে দিনটি উদযাপন করা হয়। এই উপলক্ষে শহরের রেড রোডে একটি সুবিশাল মঞ্চ নির্মাণ করা হয় এবং অনুষ্ঠান ঘিরে এলাকাটি কয়েকদিন ধরে বিশেষ প্রস্তুতির মধ্য দিয়ে গেছে।

অনুষ্ঠানে প্রধানমন্ত্রী মোদির পাশাপাশি উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গের রাজ্যপাল সি. ভি. আনন্দ বোস এবং রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। অনুষ্ঠানের শুরুতে বক্তৃতা দিতে গিয়ে শুভেন্দু অধিকারী পশ্চিমবঙ্গে যোগচর্চার প্রসার ঘটানোর জন্য প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে বলেন, প্রধানমন্ত্রীর উদ্যোগটিকে কেন্দ্রীয় সরকারের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।

নরেন্দ্র মোদি তার বক্তব্যে বলেছেন, বাংলার মাটিতে আন্তর্জাতিক যোগ দিবস উদযাপন তার জন্য বিশেষ আনন্দের। তিনি যোগের গুরুত্ব উল্লেখ করে বলেন, যোগ মানবজীবনের সামগ্রিক উন্নয়ন, মানসিক প্রশান্তি ও সামাজিক ঐক্যের প্রতীক।

প্রধানমন্ত্রী আরও বলেন, নিয়মিত যোগাভ্যাস শারীরিক সুস্থতা বজায় রাখতে সহায়তা করে, মানসিক চাপ ও উদ্বেগ কমায় এবং জীবনে ভারসাম্য প্রতিষ্ঠায় সাহায্য করে। তাঁর মতে, যোগ এমন একটি অনুশীলন যে কোনো বয়সে করা যায় এবং এটি মানুষের মধ্যে সংযোগ ও সম্প্রীতি তৈরি করে।

রেড রোডের পাশাপাশি, পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলাতেও আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে নানা কর্মসূচির আয়োজন করা হয়েছে। মালদহের সত্য চৌধুরী স্টেডিয়াম এবং দক্ষিণেশ্বর কালী মন্দিরসংলগ্ন গঙ্গার ঘাটেও চালানো হয়েছে যোগাভ্যাস ও সচেতনতামূলক অনুষ্ঠান।

তবে এই আয়োজনকে ঘিরে বিতর্কও দেখা দিয়েছে। সমালোচকদের কয়েকজন দাবি করেছেন, অতীতে ঈদের নামাজের জন্য রেড রোড ব্যবহারের অনুমতি না দেওয়া হলেও যোগ দিবস উপলক্ষে দীর্ঘ সময় ধরে রাস্তা বন্ধ রাখা হয়েছে, যা নিয়ে প্রশ্ন উঠেছে। সামাজিক ও রাজনৈতিক মহলে কিছু লোক এ বিষয়ে সমান সুযোগ ও নীতিগত সামঞ্জস্যের প্রয়োজনীয়তার কথা বলেছেন।

তথ্যসূত্র: দ্য টাইমস অব ইন্ডিয়া

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মহিপুরে মাদকবিরোধী অভিযানে ৪ জনকে কারাদণ্ড দিলো ভ্রাম্যমান আদালত

আন্তর্জাতিক ডেস্ক

কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি

রবিবার, ২১শে জুন, ২০২৬ ইং

০৪:৩৮ পি.এম


মহিপুরে মাদকবিরোধী অভিযানে ৪ জনকে কারাদণ্ড দিলো ভ্রাম্যমান আদালত
 
পটুয়াখালীর কলাপাড়ার মহিপুরে মাদকবিরোধী বিশেষ অভিযানে ৫ গ্রাম গাঁজাসহ ৪ জনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়েছে। শনিবার ২০ জুন মহিপুর থানা পুলিশের সহযোগিতায় নির্বাহী ম্যাজিস্ট্রেট উপজেলা সহকারী কমিশনার( ভূমি)  মো ইয়াসীন সাদেকের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে মহিপুর থানার এসআই (নি:) জহিরুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ অংশগ্রহণ করেন।
 
রবিবার সরেজমিনে গেলে ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, অভিযানের সময় ৫ গ্রাম গাঁজাসহ ৪ জনকে আটক করা হয়। পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৪২(১) ধারায় পৃথক চারটি মামলায় তাদের দোষী সাব্যস্ত করে সাজা প্রদান করা হয়। দণ্ডপ্রাপ্তরা হলো:  অনন্তপাড়া গ্রামের করম হাওলাদারের ছেলে আতিকুর রহমান (১৯), একই গ্রামের জুলফিকার আলী খলিফার ছেলে মো. মনির খলিফা (৫১), চর ধুলাসার গ্রামের মো. বিল্লালের ছেলে আবু বক্কর সিদ্দিক (২৫) এবং নয়াকাটা গ্রামের মো. আল আমিনের ছেলে সোহেল রানা (২৪)।
 
আদালত আতিকুর রহমান ও সোহেল রানাকে এক মাস করে বিনাশ্রম কারাদণ্ড এবং ১০০ টাকা করে অর্থদণ্ড, অনাদায়ে আরও ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন। এছাড়া মনির খলিফা ও আবু বক্কর সিদ্দিককে দুই মাস করে বিনাশ্রম কারাদণ্ড এবং ১০০ টাকা করে অর্থদণ্ড, অনাদায়ে আরও ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।আজ রবিবার তাদের পটুয়াখালী জেলা কারাগারে পাঠানো হয়েছে।
 
এবিষয়ে মহিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শামীম হাওলাদার বলেন, ‘মাদকের বিরুদ্ধে মহিপুর থানা পুলিশের জিরো টলারেন্স নীতি অব্যাহত রয়েছে। মাদক নির্মূলে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
 

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সমালোচনার জেদেই ভালো কিছু করার তীব্রতা তৈরিতে সাহায্য করেছে—বেলিংহাম

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

রবিবার, ২১শে জুন, ২০২৬ ইং

০৪:৪০ পি.এম


সমালোচনার জেদেই ভালো কিছু করার তীব্রতা তৈরিতে সাহায্য করেছে—বেলিংহাম

 

বিশ্বকাপের আগে ফর্মহীনতায় দলে জায়গা নিয়েই ছিলো সংশয় ইংল্যান্ডের তরুণ মিডফিল্ডার জুড বেলিংহামের। সব কিছুতে ছাপিয়ে বিশ্বকাপ দলে জায়গা পেয়ে প্রথম ম্যাচেই তিনি নিজের জাত চেনালেন।

ক্রোয়েশিয়ার বিপক্ষে বড় জয়ে দুর্দান্ত ১ গোল করে নিজের কার্যকারিতা প্রমাণ করেছেন ২২ বছর বয়সী এই খেলোয়াড়। ফর্মহীন ও বিশ্বকাপ দলে জায়গা পাওয়ার সমালোচনায় দলটির হয়ে দুর্দান্ত কিছু করার জেদই সেরাটা বের করে আনবে বলে জানান এই তরুণ মিডফিল্ডার।

ইএসপিএনের প্রতিবেদন অনুযায়ী, ইনজুরির কারণে গেল বছরের সেপ্টেম্বর ও অক্টোবরের আন্তর্জাতিক ক্যাম্পগুলো মিস করায় পরেও বেলিংহামের দলে অন্তর্ভুক্তি ও ফর্ম নিয়ে গণমাধ্যমে অনেক সমালোচনা ঘটে।

টমাস টুখেলের অধীনে অ্যাস্টন ভিলার ফর্মের তুঙ্গে থাকা মিডফিল্ডার মর্গান রজার্স ১০ নম্বর পজিশনের জন্য বেলিংহামের সরাসরি প্রতিদ্বন্দ্বী হিসেবে আবির্ভূত হয়েছেন। টুখেল নিজেও ম্যাচের আগে ইঙ্গিত দিয়েছেন দলে কারো স্থান নিশ্চিত নয়। এই তীব্র অভ্যন্তরীণ প্রতিযোগিতাই বেলিংহামকে তার সেরাটা দিতে বাধ্য করেছে, বিশেষজ্ঞদের মতে।

বিবিসি স্পোর্টসকে বেলিংহাম জানিয়েছেন, সমালোচনাগুলোই তার মনে বাড়তি ফোকাস এবং ভালো কিছু করার তীব্রতা তৈরিতে সাহায্য করেছে।

ক্রোশিয়ার বিপক্ষে দুর্দান্ত দলীয় পারফরম্যান্স ছিল। দ্বিতীয়ার্ধে আমরা সবকিছু ঠিকঠাক করে নিয়েছিলাম। কিন্তু প্রথমার্ধে ভালো খেললেও কিছুটা অগোছালো থাকায় বলের পুরোপুরি নিয়ন্ত্রণে ব্যর্থ ছিলাম। দ্বিতীয়ার্ধে আমরা সবকিছু সুন্দরভাবে একত্রিত করে ম্যাচের নিয়ন্ত্রণ নিতে পেরেছিলাম বলে যোগ করেন তিনি।

ইংল্যান্ড দলের নতুন কোচ টমাস টুখেলের অধীনে প্রথম ম্যাচেই এমন পারফরম্যান্স প্রতিপক্ষ দলগুলোর জন্য ভয়ের কারণ হয়ে দাঁড়িয়েছে। ঠিক যখন দলের প্রয়োজন হয়, তখনই বেলিংহাম ত্রাতা হিসেবে হাজির হন বলে মন্তব্য করেছেন সাবেক ইংলিশ ডিফেন্ডার মাইকা রিচার্ডস।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২৫শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫০
জোহর ১১:৪৩
আসর ০৩:৪১
মাগরিব ০৫:১৭
ইশা ০৬:২৯
সূর্যোদয় : ০৬:০৭ সূর্যাস্ত : ০৫:১৭
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%