০৬:১৫ পি.এম
বিশ্ব ডাক দিবস উপলক্ষে রাঙামাটি প্রধান ডাকঘরের উদ্যোগে রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরি প্রাঙ্গণে ‘চিঠি উৎসব’ অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১১ অক্টোবর) বিশ্ব ডাক দিবসের এই আয়োজনের উদ্দেশ্য ছিল চিঠি লেখার ঐতিহ্য নতুন প্রজন্মের কাছে তুলে ধরা, ডাক বিভাগের গুরুত্ব সম্পর্কে সচেতনতা সৃষ্টি করা এবং পারস্পরিক সম্পর্ককে সুদৃঢ় করা।
উদ্বোধন করেন উপাচার্য প্রফেসর ড. জয়নুল আবেদীন সিদ্দিকী। এ সময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) মোহাম্মদ জুনাইদ কবির, ডেপুটি পোস্টমাস্টার জেনারেল (রাঙামাটি পোস্টাল ডিভিশন) সুদ্বীপ চাকমা, অ্যাসিস্ট্যান্ট পোস্টমাস্টার জেনারেল-কাম-পোস্টমাস্টার (রাঙামাটি প্রধান ডাকঘর) অরুণ বিকাশ চাকমা, রাঙামাটি ডাক উপ-বিভাগের পরিদর্শক রাজীব চৌধুরী এবং রাঙামাটি প্রধান ডাকঘরের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা-কর্মচারীরা।
উপাচার্য প্রফেসর ড. জয়নুল আবেদীন সিদ্দিকী মন্তব্য করেন, "আমরা যেহেতু পাবলিক বিশ্ববিদ্যালয়, ডাক বিভাগের সব কার্যক্রমকে প্রমোট করা আমাদের নীতিগত দায়িত্ব।" তিনি জানান, রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ডাক সংক্রান্ত সব কাজ ডাক বিভাগের সঙ্গে করার ইচ্ছা রয়েছে। একই সঙ্গে তিনি জাতীয় অর্থনীতি পুনর্গঠনে দেশ ও জাতিকে এগিয়ে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।
আরও পড়ুন: কবি নজরুল কলেজে পানির ফিল্টার নষ্ট, শিক্ষার্থীরা বিপাকে
তিনি আরো বলেন, "আধুনিক প্রযুক্তির যুগে মোবাইল, ই-মেইল, সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারের কারণে চিঠি লেখার ও তা প্রেরণের কাজ কমে এসেছে, তবুও চিঠির আবেদন ও আবেগ এখনও আছে।" ডাক বিভাগের অতীত ঐতিহ্য ও ঐতিহাসিক ভূমিকা তুলে ধরার পাশাপাশি তিনি মানুষের মধ্যে বাস্তব যোগাযোগ স্থাপনে ডাক সেবার গুরুত্ব স্মরণ করিয়ে দেন।
চিঠি উৎসবে বিশ্ববিদ্যালয়ে স্থাপিত অস্থায়ী বুথে শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী-শিক্ষার্থীদের জন্য বাংলাদেশ ডাক বিভাগের বিভিন্ন সেবা সম্পর্কে প্রচার করা হয়। সেবা সর্ম্পকিত লিফলেট বিতরণ করা হয়, যা অন্তর্ভুক্ত ছিল ডাকমাশূল, দেশে-বিদেশে ইএমএস সার্ভিস, লেটার পোস্ট সার্ভিস, এয়ার পার্সেল সার্ভিস, স্পিড পোস্ট, ইলেকট্রনিক মানি ট্রান্সফার সার্ভিস-ইএমটিএস, চিঠি ও পণ্যের ট্র্যাকিং সুবিধা।
প্রসঙ্গত, প্রতিবছর ৯ অক্টোবর বিশ্ব ডাক দিবস পালিত হয় এবং এই দিবসটি বিশ্বের বিভিন্ন দেশে ডাক সেবার গুরুত্ব তুলে ধরতে নানা কর্মসূচি পালন করে থাকে।
আরও পড়ুন: নভেম্বরে শিক্ষাপ্রতিষ্ঠানে ৭ ও ৮ নভেম্বর টানা ৩ দিনের ছুটি
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন