ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

সুজাপুরে ৭০ বছর ধরে নারীদের জন্য বউমেলা


সুজাপুরে ৭০ বছর ধরে নারীদের জন্য বউমেলা

যেভাবে অভিভাবকরা শিশু শিক্ষার্থীকে বিদ্যালয়ের সামনে পৌঁছে দেন, অনেকটা সেরকমভাবে মন্দির প্রাঙ্গণে একটি মেলা বসেছে। গেটের সামনে পুরুষ সদস্যরা নারী ও শিশুদের নামিয়ে দিয়ে যাচ্ছেন।

দিনাজপুরের ফুলবাড়ীর সুজাপুর সার্বজনীন মন্দির প্রাঙ্গণে অনুষ্ঠিত এই মেলায় কোনো পুরুষের প্রবেশ নেই। কারণ, এটি শুধুমাত্র নারীদের জন্য। পুরুষ সদস্যদের প্রবেশ নিষিদ্ধ থাকায় এর নাম ‘বউমেলা’, যা ৭০ বছর ধরে হয়ে আসছে। প্রতিবছর কালীপূজার পরের দিন এই বউমেলা অনুষ্ঠিত হয়।

এবারও প্রতিবছরের মতো বউমেলা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৬ অক্টোবর) মূল মেলা দুপুরের পর শুরু হয়েছে এবং সন্ধ্যা পর্যন্ত চলবে।

আরও পড়ুন: তাহিরপুরে প্রবাসীর স্ত্রী ও পাঁচ লাখ টাকা নিয়ে উধাও নাজমুল, পরিবার উদ্বিগ্ন

সরেজমিনে গিয়ে দেখা যায়, মোটরসাইকেল, বাইসাইকেল, অটোরিকশাসহ বিভিন্ন বাহনে পুরুষ সদস্যরা নারী ও শিশুদের নিয়ে মেলার সামনে আসছেন। তারা গেটের সামনে নামিয়ে দিয়ে কেউ ফিরে যাচ্ছেন, আবার কেউ মেলা প্রাঙ্গণের বাইরে অপেক্ষা করছেন।

মেলায় শতাধিক দোকানপাট বসেছে। সেখানে কেবল নারীদের প্রসাধন সামগ্রী, তৈজসপত্র, শিশুদের খেলনা, গৃহসজ্জাসহ নানা পণ্য ও বাহারি খাদ্যসামগ্রী বিক্রি হচ্ছে। যদিও পুরুষদের প্রবেশাধিকার নেই, তবুও দোকানিদের মধ্যে কিছু পুরুষ রয়েছেন। তবে পুরুষ দর্শনার্থীদের প্রবেশে কঠোর নিষেধাজ্ঞা রয়েছে।

মেলার বাইরে অনেক উৎসুক পুরুষকে দেখা যায়। তাদের মধ্যে নব বিবাহিত স্ত্রীকে নিয়ে মেলায় এসেছেন তমাল দাস। তিনি জানান, “মেলায় স্ত্রীকে ঢুকিয়ে দিয়ে বাইরে অপেক্ষা করছি।”

সুজাপুর গ্রাম থেকে আসা আশা রানী বলেন, “এই মেলা আমাদের নারীদের জন্য। ফলে একটা আলাদা অনুভূতি কাজ করে। এ উপলক্ষে দূর-দূরান্ত থেকে আত্মীয়-স্বজনও আসেন। মেলায় তাদের সঙ্গে দেখা হয়, ভাব বিনিময় হয়।”

আরও পড়ুন: সুন্দরবনে কোস্ট গার্ডের সঙ্গে ‘দাদা ভাই বাহিনী’র বন্দুকযুদ্ধে ৫ জেলে উদ্ধার

বিউটি সরকার বলেন, “আমরা অনেক কিছু কেনাকাটা করলাম। ভালো লাগে এই মেলায়। প্রতিবছর অপেক্ষায় থাকি এই মেলার জন্য। তবে স্বামীকে বাইরে রেখে আসতে হয়।”

বালা রানী দাসের বক্তব্য হলো, “মেলায় এসেছি। এ মেলা শুধু মেয়েদের জন্য।” তিনি বলেন, “আমার দাদার সঙ্গে এসেছি, তবে দাদা বাইরে আছেন; আমাকে আবার বাড়িতে নিয়ে যাবেন।”

স্থানীয় প্রবীণ বাসিন্দা হরমুজ আলী (৮০) জানান, তিনি প্রায় ২০ বছর ধরে এ মেলায় হাওয়াই মিঠাই বিক্রি করছেন। তিনি বলেন, “মেলায় দুপুর ২টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত শুধু নারীরা প্রবেশ করতে পারেন। তবে রাতে সবার জন্য উন্মুক্ত করে দেওয়া হয়।”

মেলার প্রধান ফটকে কয়েকজন পুরুষ দর্শনার্থীর সঙ্গে কথা হয়। শিবেন সরকার তাদের একজন। তিনি বলেন, “আমার স্ত্রী ও সন্তানদের নিয়ে এসেছি। তাদের ভেতর দিয়ে আমি অপেক্ষা করছি। বাইরে থাকলেও আমরা পুরুষরা বেশ উপভোগ করি এই মেলা।”

আরও পড়ুন: কুমিল্লার আদালতে মহিলা আ.লীগ নেত্রীর বিরুদ্ধে মারধরের অভিযোগ, আটক

অরুণ রায় বলেন, “আমরা মেলায় এক প্রকার পাহারা দিই, যাতে বাইরের কোনো পুরুষ ভেতরে প্রবেশ করতে না পারে।” তিনি বলেন, “এই একটা দিন নারীদের স্বাধীনভাবে মেলায় প্রবেশ করে ইচ্ছেমতো ঘোরার দিন। তাদের প্রাধান্য দিতে পেরে আমাদেরও ভালো লাগে।”

সুজাপুর সার্বজনীন দুর্গাপূজা ও বউমেলা আয়োজক কমিটির সাধারণ সম্পাদক সুজন সরকার জানান, “প্রায় ৭০ বছর ধরে এই বউমেলা অনুষ্ঠিত হয়ে আসছে। জমিদার ক্ষিতীশ সরকার রায়ের সময় চাঁদপাড়ায় এ মেলার আয়োজন করা হতো। তখন দুর্গামন্দিরটিও সেখানে ছিল।”

সুজন সরকার বলেন, “দুর্গাপূজার পাঁচ দিন পর লক্ষ্মীপূজা অনুষ্ঠিত হয়। লক্ষ্মীপূজার পরদিন বসে ঐতিহ্যবাহী এই বউমেলা। দীর্ঘদিন ধরে চলে আসা এই ঐতিহ্য আমরা ধরে রেখেছি।”

ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ শহিদুল ইসলাম বলেন, “মেলার নিরাপত্তায় সার্বক্ষণিক পুলিশ মোতায়েন রয়েছে। সব বিষয়ে তদারকি রয়েছে।

আরও পড়ুন: কালীগঞ্জে ডোপ টেস্টে মাদক সেবনের প্রমাণ, ৫ জনের কারাদণ্ড

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বকশীগঞ্জে গণঅধিকার পরিষদের প্রতিষ্ঠাবার্ষিকীতে র‍্যালি ও আলোচনা সভা

আন্তর্জাতিক ডেস্ক

মো: নিয়াজ মোরশেদ জামালপুর (বকশীগঞ্জ) প্রতিনিধি

সোমবার, ২৬শে অক্টোবর, ২০২৬ ইং

০৭:০৮ পি.এম


বকশীগঞ্জে গণঅধিকার পরিষদের প্রতিষ্ঠাবার্ষিকীতে র‍্যালি ও আলোচনা সভা

 

জামালপুরের বকশীগঞ্জে গণঅধিকার পরিষদের পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি, কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।সোমবার (২৬ অক্টোবর) বিকেল ৩টার দিকে গণঅধিকার পরিষদের বকশীগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে খয়ের উদ্দিন মাদ্রাসা থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে উপজেলা মডেল মসজিদ প্রাঙ্গণে গিয়ে শেষ হয়।পরে সেখানে কেক কেটে দলের পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেন স্থানীয় নেতাকর্মীরা। এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা গণঅধিকার পরিষদের সদস্যসচিব আমির হোসেন।সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা গণঅধিকার পরিষদের আহ্বায়ক ইঞ্জিনিয়ার শাহরিয়ার সুমন। প্রধান বক্তা ছিলেন ছাত্র অধিকার পরিষদের সভাপতি সাদ আহমেদ রাজু।এ ছাড়া ছাত্র অধিকার পরিষদের সাবেক সাধারণ সম্পাদক শিশির আহমেদ, সাবেক সাংগঠনিক সম্পাদক হাসান মাহমুদসহ গণঅধিকার পরিষদ ও এর অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জয়পুরহাটে ২৩ বছর পর দিলীপ হত্যা মামলায় মোজামকে যাবজ্জীবন কারাদণ্ড

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ২৬শে অক্টোবর, ২০২৬ ইং

০৭:১১ পি.এম


জয়পুরহাটে ২৩ বছর পর দিলীপ হত্যা মামলায় মোজামকে যাবজ্জীবন কারাদণ্ড

জয়পুরহাটের পাঁচবিবিতে চাঞ্চল্যকর দিলীপ কুমার মাঝি হত্যা মামলার দীর্ঘ ২৩ বছর পর মোজাম নামে এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। আদালত এ সময় তাকে পাঁচ হাজার টাকা জরিমানা করেছেন, অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ডও দেওয়া হয়েছে।

সোমবার (২৬ অক্টোবর) দুপুরে জয়পুরহাটের অতিরিক্ত দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক মো. তসরুজ্জামান এ রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্ত আসামি মোজাম পাঁচবিবি উপজেলার কুসুম্বা গ্রামের মৃত সোলেমানের ছেলে। রায় ঘোষণার সময় তিনি পলাতক ছিলেন।

মামলার বিবরণ সূত্রে জানা যায়, পাঁচবিবি উপজেলার কুসুম্বা গ্রামের মোজাম বিভিন্ন সময়ে দিলীপ কুমার মাঝির স্ত্রীর প্রতি কুপ্রস্তাব দিতেন। দিলীপ কুমার ও তার পরিবারের লোকজন বিষয়টি জানতে পেরে প্রতিবাদ করলে মোজাম ক্ষিপ্ত হয়ে তাকে মারধর করেন।

এরপর ২০০৩ সালের ২০ মে রাতে দিলীপ কুমার প্রকৃতির ডাকে সাড়া দিতে গেলে মোজাম ও তার এক সহযোগী বাড়িতে প্রবেশ করেন। এ সময় তারা দিলীপের স্ত্রীকে অস্ত্রের মুখে জিম্মি করে। পরে দিলীপ ঘরে ফিরে আসলে তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয় এবং ঘটনাটিকে আত্মহত্যা বলে চালিয়ে দিতে মরদেহ ঘরের বাঁশের আড়ার সঙ্গে ঝুলিয়ে রাখা হয়। পরদিন সকালে পুলিশ তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করে।

ঘটনার পরদিন পাঁচবিবি থানার তৎকালীন উপ-পরিদর্শক (এসআই) জাহাঙ্গীর আলম পাশা বাদী হয়ে থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। দীর্ঘ তদন্ত ও বিচারিক প্রক্রিয়া শেষে সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে আদালত আজ এই রায় দেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সারাদেশে হাম উপসর্গে আরও ৬ জনের মৃত্যু, আক্রান্ত ১,৪৬৬

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ২৬শে অক্টোবর, ২০২৬ ইং

০৭:১২ পি.এম


সারাদেশে হাম উপসর্গে আরও ৬ জনের মৃত্যু, আক্রান্ত ১,৪৬৬

ঢাকা, ২৬ অক্টোবর, ২০২৬ : সারাদেশে হাম উপসর্গে গত ২৪ ঘণ্টায় ছয়জনের মৃত্যু ঘটেছে। একই সময়ে, সারাদেশে হাম উপসর্গ এবং নিশ্চিত হামে আক্রান্ত রোগীর সংখ্যা ১ হাজার ৪৬৬ জন হয়েছে।

আজ স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোলরুম এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য প্রকাশ করে।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে শনাক্ত হওয়া রোগীর সংখ্যা ১ হাজার ৩৮৮ জন। গত ১৫ মার্চ থেকে ২৬ অক্টোবর পর্যন্ত মোট হামরোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২ লাখ ২২ হাজার ৫৫২ জন।

গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামরোগীর সংখ্যা ৭৮ জন। একই সময়ে, গত ১৫ মার্চ থেকে ২৬ অক্টোবর পর্যন্ত নিশ্চিত হামরোগীর সংখ্যা ২৩ হাজার ৪৭৮ জন। এই সময়ের মধ্যে হাম উপসর্গে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ লাখ ৯৭ হাজার ৯৯৯ জন। আর সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ১ লাখ ৯০ হাজার ৩৬ জন।

গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে ছয়জনের মৃত্যু হয়েছে এবং গত ১৫ মার্চ থেকে ২৬ অক্টোবর পর্যন্ত হাম উপসর্গে মোট ১ হাজার ১২৯ জনের মৃত্যু রেকর্ড করা হয়েছে। তবে গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে কারও মৃত্যু ঘটেনি এবং গত ১৫ মার্চ থেকে ২৫ অক্টোবর পর্যন্ত নিশ্চিত হামে ১০৪ জনের মৃত্যু হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বদলগাছীতে গ্রাম পুলিশ সদস্যদের মধ্যে ৬৩টি বাইসাইকেল বিতরণ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ২৬শে অক্টোবর, ২০২৬ ইং

০৭:১২ পি.এম


বদলগাছীতে গ্রাম পুলিশ সদস্যদের মধ্যে ৬৩টি বাইসাইকেল বিতরণ

নওগাঁ, ২৬ অক্টোবর ২০২৬ : বদলগাছী উপজেলার গ্রাম পুলিশ সদস্যদের (দফাদার ও মহল্লাদার) মধ্যে নতুন সাইকেল বিতরণ করা হয়েছে, যা ২০২৫-২০২৬ অর্থবছরের সরকারি বরাদ্দের আওতায় অনুষ্ঠিত হয়েছে।

আজ সোমবার দুপুরে বদলগাছী উপজেলা পরিষদ চত্বরে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়, যেখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ-৩ (বদলগাছী-মহাদেবপুর) আসনের সংসদ সদস্য মো. ফজলে হুদা বাবুল। তিনি এই বাইসাইকেলগুলো বিতরণ করেন।

বদলগাছী উপজেলা নির্বাহী কর্মকর্তা ইশরাত জাহান সনি'র সভাপতিত্বে অনুষ্ঠিত বাইসাইকেল বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বদলগাছী উপজেলা বিএনপি'র সাধারণ সম্পাদক আব্দুল হাদি চৌধুরী টিপু, বিলাসবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইদুর রহমান কেটু, বদলগাছী সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আনোয়ার হোসেন, এবং বালুভরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আল ইমরান।

এই অনুষ্ঠানে বদলগাছী উপজেলার আটটি ইউনিয়নের ৬৩ জন গ্রাম পুলিশ সদস্যকে একটি করে নতুন বাইসাইকেল প্রদান করা হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%