১২:৩৫ এম
দুয়ারে ফুটবল বিশ্বকাপ এসেছে। বিশ্বজুড়ে ফুটবলপ্রেমীদের মতো, আর্জেন্টিনা সমর্থকরাও যশোরের বাঘারপাড়ায় উচ্ছ্বাসে মেতে উঠেছে।
বৃহস্পতিবার (৪ জুন) বিকেল সাড়ে ৫টার দিকে, উপজেলা সদরে আর্জেন্টিনা সমর্থকদের উদ্যোগে একটি মোটরসাইকেল র্যালি বের করা হয়। এই র্যালিটি উপজেলা সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
প্রায় অর্ধশতাধিক মোটরসাইকেল নিয়ে অংশগ্রহণকারীরা ‘আর্জেন্টিনা, আর্জেন্টিনা’ স্লোগানে পুরো এলাকা মুখরিত করে তোলেন। এ সময়, পথচারী ও দোকানিরাও তাদের সঙ্গে স্লোগানে অংশ নিতে দেখা যায়।
আরও পড়ুন: সুনামগঞ্জে টাঙ্গুয়ার হাওরে বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত
আয়োজকরা জানান, বিশ্বকাপ ফুটবলের উচ্ছ্বাস ছড়িয়ে দিতেই তাদের এই র্যালির আয়োজন করা হয়েছে। প্রায় এক ঘণ্টা ধরে চলেছিল তাদের এ কর্মসূচি।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন