ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

ভারতে বিক্ষোভকারীদের বিরুদ্ধে মাদক মামলা দেওয়ার হুঁশিয়ারি পুলিশের


ভারতে বিক্ষোভকারীদের বিরুদ্ধে মাদক মামলা দেওয়ার হুঁশিয়ারি পুলিশের

ভারতে বিক্ষোভ কর্মসূচি দমানোর জন্য পুলিশের বিতর্কিত কৌশল অবলম্বনের অভিযোগ সামনে আসছে। প্রধান বিরোধী দল কংগ্রেসের দাবি, মুম্বাই পুলিশ একদল শিক্ষার্থীকে বিক্ষোভ না করার জন্য ভয়ভীতি প্রদর্শন করেছে। আন্দোলনকারীদের বিরুদ্ধে মিথ্যা মাদক মামলায় ফাঁসিয়ে দেওয়ারও হুমকি দিয়েছে পুলিশ।

দলটির পক্ষ থেকে বলা হচ্ছে, উদ্ভূত পরিস্থিতির অভিযোগে ইতিমধ্যে সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তাদের বরখাস্ত করা হয়েছে। যদিও বরখাস্ত হওয়া পুলিশ কর্মকর্তাদের নাম এখন পর্যন্ত প্রকাশ করা হয়নি।

এদিকে, আন্দোলন সামাল দিতে দেশের রাজধানী দিল্লির যন্তরমন্তরে বৃহস্পতিবার (২৩ জুলাই) সকাল থেকে শিক্ষার্থী ও যুবদের জমায়েত বেড়ে গেছে। সমাজের বিভিন্ন স্তরের মানুষ যোগ দেওয়ায় বিক্ষোভ বিশাল গণজমায়েতে রূপ নিয়েছে। উদ্ভূত পরিস্থিতিতে অপ্রীতিকর ঘটনা এড়াতে রাজধানী জুড়ে নিরাপত্তা সতর্কতার অংশ হিসেবে বিপুলসংখ্যক পুলিশ ও আধাসামরিক বাহিনী মোতায়েন করা হয়েছে।

আরও পড়ুন: তারেক রহমান: জামায়াত-এনসিপি আমার রাষ্ট্রীয় সম্মান সহ্য করতে পারছে না

এর আগে, বুধবার (২২ জুলাই) রাতে যন্তরমন্তর চত্বরে পুলিশের সঙ্গে আন্দোলনকারীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ফলে উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়। বৃহস্পতিবার সকালে থমথমে ভাব বজায় থাকলেও দিন বাড়ার সঙ্গে সঙ্গে ভিড় বেড়েছে। নিরাপত্তাজনিত কারণে ওই দিন সকাল সাড়ে ৭টা থেকে অনির্দিষ্টকালীন সময়ের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে দিল্লির ১৬টি গুরুত্বপূর্ণ মেট্রো স্টেশন।

অন্যদিকে, আন্দোলনের ধারাবাহিকতা বজায় রাখার সিদ্ধান্ত জানিয়েছেন প্রধান আন্দোলনকারী সংগঠনের শীর্ষ প্রতিনিধিরা। শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান পদত্যাগ না করা পর্যন্ত প্রতিবাদের কার্যক্রম চলবে বলে তাঁরা হুঁশিয়ারি দিয়েছেন।

জানা গেছে, বৃহস্পতিবার আন্দোলনটি ৩৪তম দিনে প্রবাহিত হয়েছে এবং বিশিষ্ট আন্দোলনকারী সোনম ওয়াংচুকের অনশন ২৬তম দিনে প্রবাহিত হচ্ছে। তবে শারীরিক অবস্থার কারণে অনশন প্রত্যাহারের অনুরোধ করেছেন সহ-আন্দোলনকারীরা।

পরিস্থিতি সামাল দিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি উদ্যোগী হয়েছেন। তিনি দেশবাসীকে আশ্বাস দিয়ে বলেছেন, তরুণদের উন্নয়ন ও সুন্দর ভবিষ্যৎ নিশ্চিত করাই তাঁর सबसे বড় অগ্রাধিকার। একই সঙ্গে বিতর্কিত বিষয়গুলোর ক্ষেত্রে ন্যায়বিচারের আশ্বাসও দিয়েছেন তিনি।

আরও পড়ুন: আদাবরে যুবদল নেতাকে চাপাতি দিয়ে কুপিয়ে জখম

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

এবার আর্জেন্টিনার জার্সি থেকে সরছে ‘কাতার বিশ্বচ্যাম্পিয়ন’ ব্যাজ

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

বৃহস্পতিবার, ২৩শে জুলাই, ২০২৬ ইং

০৭:৫৯ পি.এম


এবার আর্জেন্টিনার জার্সি থেকে সরছে ‘কাতার বিশ্বচ্যাম্পিয়ন’ ব্যাজ

২০২৬ ফিফা বিশ্বকাপের শিরোপা ধরে রাখার স্বপ্ন ভেঙে যাওয়ায় আর্জেন্টিনার জার্সিতে আসছে একটি গুরুত্বপূর্ণ পরিবর্তন। বিশ্বচ্যাম্পিয়ন দলের পরিচয় বহনকারী ‘ফিফা ওয়ার্ল্ড চ্যাম্পিয়নস ব্যাজ’ আর থাকছে না লিওনেল মেসিদের জার্সিতে।

দেশটির সংবাদমাধ্যম টিওয়াইসি স্পোর্টসের প্রতিবেদন অনুযায়ী, ১৯ জুলাই অনুষ্ঠিত বিশ্বকাপ ফাইনালে স্পেনের কাছে ১-০ গোলে হারের পর বিশ্বচ্যাম্পিয়ন ব্যাজের অধিকার হারিয়েছে আর্জেন্টিনা। ফলে, এখন থেকে সেই স্বর্ণালী ব্যাজটি নতুন বিশ্বচ্যাম্পিয়ন স্পেনের জার্সিতে শোভা পাবে।

২০২২ সালের কাতার বিশ্বকাপে শিরোপা জয়ের পর আর্জেন্টিনার জার্সির বুকে এই বিশেষ ব্যাজ যুক্ত হয়েছিল। বিশ্বচ্যাম্পিয়ন হিসেবে আন্তর্জাতিক ম্যাচগুলোতে তারা এতদিন এটি ব্যবহার করে এসেছে। তবে, নতুন বিশ্বচ্যাম্পিয়ন নির্ধারণ হওয়ার পর নিয়ম অনুযায়ী ব্যাজটি স্পেনের কাছে হস্তান্তরিত হয়েছে।

এখন থেকে আর্জেন্টিনার জার্সিতে কেবল ২০২৪ কোপা আমেরিকা জয়ের স্মারক প্যাচ থাকবে। যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত ওই টুর্নামেন্টের ফাইনালে লাউতারো মার্টিনেজের অতিরিক্ত সময়ের গোলে কলম্বিয়াকে হারিয়ে শিরোপা জিতেছিল আলবিসেলেস্তেরা।

এদিকে, ১৯ জুলাই নিউজার্সির মেটলাইফ স্টেডিয়ামে অনুষ্ঠিত বিশ্বকাপ ফাইনালে আর্জেন্টিনাকে ১-০ গোলে হারিয়ে বিশ্বচ্যাম্পিয়ন হয়েছে স্পেন। ম্যাচজুড়ে আর্জেন্টিনা ছিল নিষ্প্রভ। নির্ধারিত ৯০ মিনিটে তারা প্রতিপক্ষের গোলমুখে কোনো শটই নিতে সক্ষম হয়নি। অতিরিক্ত সময়ে দুটি শট নেওয়া হলেও সেগুলোর কোনোটিই লক্ষ্যে ছিল না।

ফাইনালের আগে লিওনেল মেসি ড্রেসিংরুমে সতীর্থদের উদ্দেশে কী বলেছিলেন, তা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নানা আলোচনা ও ষড়যন্ত্র তত্ত্ব ছড়িয়ে পড়ে। তবে, আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ) এসব দাবিকে ভিত্তিহীন হিসাবে উড়িয়ে দিয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বরিশালে সরকারি অনুষ্ঠানে পৌনে ৬ ঘণ্টা দেরিতে এমপি, কাজ ফেলে বসে ছিলেন শত শত কৃষক

আন্তর্জাতিক ডেস্ক

নিজস্ব প্রতিবেদ বরিশাল

বৃহস্পতিবার, ২৩শে জুলাই, ২০২৬ ইং

০৮:০১ পি.এম


বরিশালে সরকারি অনুষ্ঠানে পৌনে ৬ ঘণ্টা দেরিতে এমপি, কাজ ফেলে বসে ছিলেন শত শত কৃষক

বরিশাল সদর উপজেলায় কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে চারা, বীজ ও সার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির উপস্থিত হতে বিলম্বের কারণে চরম ক্ষোভ ও অসন্তোষ সৃষ্টি হয়েছে। নির্ধারিত সময়ের প্রায় পৌনে ৬ ঘণ্টা পর প্রধান অতিথি হিসেবে উপস্থিত হন বরিশাল সদর আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মজিবর রহমান সরওয়ার। সকাল ৯টার অনুষ্ঠানে দুপুর ২টা ৪৬ মিনিটে তিনি পৌঁছালে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানান অপেক্ষমাণ শত শত কৃষক। দীর্ঘ ভোগান্তির মুখে অনেকে অনুষ্ঠানস্থল ত্যাগ করেন, আর উদ্ভূত পরিস্থিতিতে বিব্রতবোধ করেন উপস্থিত সরকারি কর্মকর্তারাও।

বৃহস্পতিবার (২৩ জুলাই) বরিশাল সদর উপজেলা পরিষদের হলরুমে ২০২৫-২৬ অর্থবছরের খরিপ-২ মৌসুমে এ প্রণোদনা কর্মসূচির আয়োজন করা হয়।


আয়োজক সূত্রে জানা গেছে, সকাল ৯টায় অনুষ্ঠান শুরু হওয়ার কথা থাকলেও চন্দ্রমোহন, চরমোনাই, জাগুয়া ও টুঙ্গিবাড়িয়া ব্যতিরেকে সদর উপজেলার ৬টি ইউনিয়ন থেকে ৩৫০ থেকে ৪০০ জন কৃষক সকাল ৮টা থেকেই হলরুমে এসে উপস্থিত হন। তবে দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে প্রধান অতিথি বেলা ২টা ৪৬ মিনিটে অনুষ্ঠানস্থলে এসে পৌঁছান।


পাঁচ-ছয় ঘণ্টা ধরে অপেক্ষার পর ক্ষোভ প্রকাশ করেন চরবাড়িয়া ইউনিয়নের কৃষক বাবুল আকন, সেকান্দার আকন, মো. সুরুজ, সফিকুল ইসলাম ও মো. আরাফাত। তারা বলেন, "সকাল ৯টা থেকে আমাদের বসিয়ে রাখা হয়েছে। এভাবে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করিয়ে ভোগান্তিতে ফেলা কোনোভাবেই মেনে নেওয়া যায় না।"

রায়পাশা-কড়াপুর ইউনিয়নের কৃষক শাজাহান, মালেক, রিয়াজ ও আতাউল বলেন, "আমরা দিন আনি দিন খাই। সামান্য কিছু কৃষি উপকরণ পাওয়ার আশায় এসে পুরো একটি কর্মদিবস নষ্ট হলো। এমপি সাহেব সময়মতো আসতে না পারলে আগেই তো জানানো উচিত ছিল।"

কাশিপুর ইউনিয়নের কৃষক দেলোয়ার জানান, বারবার বলা হচ্ছিল 'আর কিছুক্ষণ পরই আসবেন'। কিন্তু অপেক্ষা করতে করতে দুপুর গড়িয়ে যায়। ফলে অনেকে বিরক্ত হয়ে বাড়ি ফিরে গেছেন।


নাম প্রকাশ না করার শর্তে অনুষ্ঠানে উপস্থিত একাধিক কৃষি কর্মকর্তা জানান, অনুষ্ঠানটির সময় আগে থেকেই নির্ধারিত ছিল। সকাল থেকেই সংসদ সদস্যের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে বারবার বলা হয় তিনি আসছেন। এক কর্মকর্তা বলেন, "কৃষকদের ক্ষোভের মুখে আমাদের পড়তে হয়েছে। সরকারি চাকরি করি বলে কিছু বলতে পারি না। দীর্ঘ অপেক্ষায় অনেকেই কাজ ফেলে এসেও খালি হাতে ফিরে গেছেন।


স্থানীয় ও সচেতন মহলের মতে, সরকারের এই কৃষিবান্ধব উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয় হলেও অনিয়ম ও অব্যবস্থাপনার কারণে এর মূল উদ্দেশ্য ম্লান হয়ে যাচ্ছে। জনপ্রতিনিধিদের সময়ানুবর্তিতা জনগণের প্রতি দায়বদ্ধতারই প্রতিফলন। সাধারণ মানুষকে এভাবে দীর্ঘ সময় বসিয়ে রাখলে সেবার মান ও জবাবদিহি নিয়ে প্রশ্ন ওঠা স্বাভাবিক।

স্থানীয় সাংবাদিকদের অভিযোগ, বরিশালে সংসদ সদস্য মজিবর রহমান সরওয়ারের বিভিন্ন অনুষ্ঠানে বিলম্বে পৌঁছানো নতুন কিছু নয়। এর আগের দিন (২২ জুলাই) বরিশাল জিলা স্কুলে অনুষ্ঠিত প্রথম বার্ষিক মেধা পুরস্কার বিতরণ অনুষ্ঠানও নির্ধারিত সময়ের প্রায় দুই ঘণ্টা পর শুরু হয়। প্রতিনিয়ত এ ধরনের বিলম্বের কারণে শিক্ষার্থী, কৃষক ও সাধারণ মানুষ চরম ভোগান্তির শিকার হচ্ছেন।


বিলম্ব ও অব্যবস্থাপনার বিষয়ে বরিশাল সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোছা. ফরিদা সুলতানার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি।

অন্যদিকে, দীর্ঘ বিলম্বের কারণ জানতে সংসদ সদস্য অ্যাডভোকেট মজিবর রহমান সরওয়ারের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁর পক্ষ থেকে কোনো বক্তব্য পাওয়া যায়নি।

দিনশেষে কৃষকদের একটিই আকুতি—"সাধারণ মানুষের সময়ের কি কোনো মূল্য নেই?" ভবিষ্যতে সরকারি কর্মসূচিতে নির্ধারিত সময় মেনে চলে জনপ্রতিনিধিরা সাধারণ মানুষের সময়, শ্রম ও জীবিকার প্রতি সম্মান প্রদর্শন করবেন বলে প্রত্যাশা তাঁদের।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সফর সংক্ষিপ্ত করে আগামীকাল দেশে ফিরছেন স্পিকার

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বৃহস্পতিবার, ২৩শে জুলাই, ২০২৬ ইং

০৮:০৪ পি.এম


সফর সংক্ষিপ্ত করে আগামীকাল দেশে ফিরছেন স্পিকার

স্পিকার হাফিজ উদ্দিন আহমদ সফর সংক্ষিপ্ত করে কাল শুক্রবার দেশে ফিরছেন। রাষ্ট্রপতি পদ থেকে মো. সাহাবুদ্দিনের গুঞ্জনের মধ্যে তিনি দেশে ফিরছেন। আজ বৃহস্পতিবার, সংসদ সচিবালয়ের একটি সূত্র গণমাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছে।

সূত্রটি জানায়, আগামীকাল বৃহস্পতিবার থাই এয়ারওয়েজে ১২টা ১০ মিনিটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবেন স্পিকার। স্পিকার হাফিজ উদ্দিন আহমদ গত ১৯ জুলাই চিকিৎসার জন্য ব্যাংকক সফরে যান। সফরসূচির অনুযায়ী, ফিরতি টিকিট কাটা ছিল আগামী ২৬ জুলাইয়ের জন্য। কিন্তু সরকারী উচ্চপর্যায় থেকে স্পিকারকে দ্রুত দেশে ফেরার জন্য অনুরোধ করা হয়েছে, এজন্য তিনি সফর সংক্ষিপ্ত করে শুক্রবার দেশে ফিরছেন।

সংসদ সচিবালয়ের একজন কর্মকর্তা জানান, ‘সফর সূচি অনুযায়ী আগামী ২৬ জুলাই স্পিকারের দেশে ফেরার কথা ছিল। কিন্তু সরকারের উচ্চ পর্যায় থেকে তাঁকে দ্রুত দেশে ফিরতে অনুরোধ করা হয়েছে। সে কারণে তিনি শুক্রবারই দেশে ফিরবেন।’

স্পিকার কেন দ্রুত দেশে ফিরছেন এমন প্রশ্নের জবাবে ওই কর্মকর্তা বলেছেন, গতকাল থেকেই রাষ্ট্রপতির পদত্যাগের গুঞ্জন শুনছি। এ কারণেই তিনি সফর সংক্ষিপ্ত করে দেশে ফিরছেন। আশা করি সবকিছুকালেই পরিষ্কার হবে।

বাংলাদেশের সংবিধানের ৫০(৩) অনুচ্ছেদ অনুযায়ী, রাষ্ট্রপতি পদত্যাগ করতে হলে স্পিকারের স্বাক্ষরযুক্ত পত্র দরকার। আর সংবিধানের ৫৪ অনুচ্ছেদ অনুযায়ী, রাষ্ট্রপতির পদ শূন্য হলে বা তিনি দায়িত্ব পালনে অক্ষম হলে নতুন রাষ্ট্রপতি নির্বাচিত না হওয়া পর্যন্ত জাতীয় সংসদের স্পিকার ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালন করবেন। এই অবস্থায় নতুন রাষ্ট্রপতি নির্বাচিত না হওয়া পর্যন্ত স্পিকার হাফিজ উদ্দিন আহমদ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন।

স্পিকার সাময়িকভাবে রাষ্ট্রপতির দায়িত্ব পালন করলেও সংবিধানের ১২৩(১) অনুচ্ছেদ অনুযায়ী পদ শূন্য হওয়ার ৯০ দিনের মধ্যে জাতীয় সংসদের সদস্যদের ভোটে নতুন রাষ্ট্রপতি নির্বাচন করা বাধ্যতামূলক।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আবাসিক হোটেলে গৃহবধূকে হত্যা, স্বামীর গ্রেপ্তার

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ২৩শে জুলাই, ২০২৬ ইং

০৮:০৫ পি.এম


আবাসিক হোটেলে গৃহবধূকে হত্যা, স্বামীর গ্রেপ্তার

গাজীপুর মহানগরীর চান্দনা চৌরাস্তার ইভ্যালি আবাসিক হোটেলে ঘটে যাওয়া হত্যাকাণ্ডের শিকার গৃহবধূ শান্তা বেগমের (৩৩) স্বামী সাইফুল ইসলামকে (৩৮) গ্রেপ্তার করেছে গাজীপুর পিবিআই। বৃহস্পতিবার (২৩ জুলাই) দুপুরে আদালতে হাজির করা হলে সাইফুল ইসলাম ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।

সাইফুল ইসলাম নাটোর সদরের চরলক্ষ্মীকোল গ্রামের বাসিন্দা। তিনি গাজীপুরের কালিয়াকৈরের সফিপুরের আহমেদনগর এলাকায় ভাড়া নিয়ে স্ত্রী শান্তাকে সঙ্গে নিয়ে গার্মেন্টে কাজ করতেন। নিহত শান্তা বেগম শহিদুল ইসলামের মেয়ে, যার বাড়ি চরলক্ষ্মীকোল গ্রামে।

পিবিআই সূত্র জানিয়েছে, গত ২১ জুলাই দুপুরে স্বামী-স্ত্রী পরিচয়ে শান্তা বেগম ও সাইফুল ইসলাম ইভ্যালি আবাসিক হোটেলের ৩০৭ নম্বর কক্ষ ভাড়া নিয়ে ওঠেন। রাত সাড়ে ১০টার দিকে হোটেল কর্তৃপক্ষের দেওয়া খবর পেয়ে বাসন থানা পুলিশ ঐ কক্ষ থেকে শান্তার রক্তাক্ত লাশ উদ্ধার করে। লাশের গলা ও বুকে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন ছিল। নিহতের বাবা শহিদুল ইসলাম এই ঘটনার প্রেক্ষিতে অজ্ঞাতপরিচয় আসামিদের বিরুদ্ধে বাসন থানায় হত্যা মামলা করেন। পরবর্তী সময়ে মামলাটি তদন্তের দায়িত্ব পায় গাজীপুর পিবিআই।

টেকনোলজি ব্যবহার করে বুধবার রাতে ঢাকার দক্ষিণখান থানার ফায়দাবাদ ট্রান্সমিটার মোড় এলাকা থেকে সাইফুল ইসলামকে গ্রেপ্তার করা হয়। এসময় তার কাছ থেকে শান্তার ব্যবহৃত মোবাইল ফোনও উদ্ধার করা হয়।

পিবিআই গাজীপুর জেলার পুলিশ সুপার মো. রকিবুল আক্তার বলেন, গ্রেপ্তার হওয়া সাইফুল ইসলাম জিজ্ঞাসাবাদে জানান, বিয়ের পর তিনি জানতে পারেন শান্তার আরো দুটি বিয়ে হয়েছিল এবং ঐ সংসারে তার দুটি ছেলে-মেয়ে রয়েছে। এসব কারণে তাদের মধ্যে দাম্পত্য কলহ ও নানা সন্দেহ চলছিল। ঘটনার দিন হোটেল কক্ষে তাদের মধ্যে তর্ক-বিতর্ক ও হাতাহাতি হয়। এক পর্যায়ে সাইফুল শান্তার ব্যাগে থাকা ফল কাটার ছুরি দিয়ে তার গলায় ও বুকে আঘাত করে ও মৃত্যু নিশ্চিত করে নিহতের মোবাইল ফোন ও পরিচয়পত্র নিয়ে পালিয়ে যান।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%