০১:০১ পি.এম
বিদেশে বাংলাদেশিদের কর্মদক্ষতা বাড়াতে ইংরেজি শিক্ষায় গুরুত্ব দেয়ার আহ্বান জানিয়েছেন সতন্ত্রভাবে নির্বাচিত সংসদ সদস্য রুমিন ফারহানা। তিনি বলেছেন, আগে মেন্ডারিন কিংবা জার্মানি শেখার আগে অন্তত ইংরেজি ভাষায় বেসিক পড়তে, বলতে এবং লিখতে পারার শিক্ষাটা আমাদের ছেলেমেয়েদেরকে দিলে বিদেশের বাজারে যথেষ্ট ভালো দক্ষতার সঙ্গে কাজ করতে সক্ষম হবে।
বৃহস্পতিবার (১৮ জুন) জাতীয় সংসদে প্রস্তাবিত ২০২৬-২০২৭ অর্থবছরের বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে তিনি এ কথা বলেন। একইসাথে, তিনি প্রাথমিক শিক্ষাব্যবস্থা নিয়ে প্রশ্ন তুলেছেন। কেন প্রাথমিক পাস করা একজন শিক্ষার্থী সঠিকভাবে রিডিং পড়তে পারেনা এবং জিপিএ-৫ পাওয়া একজন শিক্ষার্থী ইংরেজিতে শুদ্ধ বাক্য গঠন করতে পারেনা, সেই বিষয় নিয়েও তিনি উদ্বেগ প্রকাশ করেন।
তিনি প্রস্তাবিত বাজেটের রাজস্ব আহরণ, ঋণনির্ভরতা, বিনিয়োগ পরিস্থিতি, ব্যাংক খাতের দুর্বলতা এবং শিক্ষা-স্বাস্থ্য খাতে কম বরাদ্দ নিয়ে যে প্রশ্ন তুলেছেন সেটিও উল্লেখযোগ্য।
আরও পড়ুন: উচ্চশিক্ষায় বৈষম্য কমাতে স্যাটেলাইট টিভি চালুর পরিকল্পনা ইউজিসির
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন