ঢাকা বুধবার, ২১শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৫ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১০ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২১শে অক্টোবর, ২০২৬ইং ০৫ই কার্তিক, ১৪৩৩বাং

শি চিনপিংয়ের অসুস্থতার খবর ঘিরে রহস্য


শি চিনপিংয়ের অসুস্থতার খবর ঘিরে রহস্য

চীনের প্রেসিডেন্ট শি চিনপিং গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হওয়ার খবর সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। দাবি করা হচ্ছে, নয়াদিল্লিতে অনুষ্ঠিত ব্রিকস সম্মেলনে অংশ নেওয়ার সময় শি জ্ঞান হারান। পরে গুরুতর স্ট্রোক হলে তাকে জরুরি চিকিৎসার জন্য বিমানে করে বেইজিংয়ে ফিরিয়ে নেওয়া হয়।

ইন্ডিয়া টুডের প্রতিবেদন অনুযায়ী, এসব দাবির পক্ষে এখন পর্যন্ত কোনো নির্ভরযোগ্য প্রমাণ বা সরকারি তথ্য পাওয়া যায়নি। চীন বা ভারত, কোন দেশের সরকারই শির অসুস্থতা, স্ট্রোকের ঘটনা বা হাসপাতালে ভর্তি হওয়ার বিষয়টি নিশ্চিত করেনি। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে চীনা বিদ্রোহী ওয়ানজুন শিয়ে এসব দাবি করেছেন। তার পোস্টে পরে একটি কমিউনিটি নোটও যুক্ত করা হয়, যেখানে বলা হয়েছে, পোস্টে দেওয়া তথ্যের সঙ্গে বাস্তব তথ্যের মিল নেই।

আরো পড়ুন

আরও পড়ুন: এডেন বিমানবন্দরে হুতিদের ক্ষেপণাস্ত্র হামলা, দায় স্বীকার করেছে বিদ্রোহীরা

হার নয়, মেয়েদের ফুটবলে সংকটটা আরো গভীরে

গত ১২ সেপ্টেম্বর নয়াদিল্লিতে ১৮তম ব্রিকস সম্মেলনে শি চিনপিং যোগ দেন। এটি ছিল সাত বছর পর তার প্রথম ভারত সফর। সম্মেলনের ফাঁকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠক করেন শি। বৈঠকে ভারত-চীন সম্পর্ক, সীমান্ত পরিস্থিতি, বাণিজ্যসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। সম্মেলনে শি ব্রিকস দেশগুলোকে পশ্চিম এশিয়ার সংঘাত সমাধানে ভূমিকা রাখার আহ্বান জানান। তিনি বলেন, চলমান যুদ্ধ আন্তর্জাতিক সম্প্রদায়ের অভিন্ন স্বার্থের জন্য সহায়ক নয়। এ সময় শি ঘোষণা করেন, আগামী বছর ব্রিকসের সভাপতির দায়িত্ব নেবে চীন। একই সঙ্গে ১৯তম ব্রিকস সম্মেলনও চীনে অনুষ্ঠিত হবে।

সম্মেলনে অংশ নেওয়ার পর শি মোদির সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেন। তবে সেদিন রাতে মোদির দেওয়া নৈশভোজে তিনি অংশ নেননি। ভারত মণ্ডপমে ওই নৈশভোজের আয়োজন করা হয়। এতে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনসহ ব্রিকসের কয়েকজন নেতা অংশ নেন। শির পরিবর্তে চীনের প্রতিনিধিত্ব করেন পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই। শি কেন নৈশভোজে অংশ নেননি, সে বিষয়ে ভারত বা চীন কোনো আনুষ্ঠানিক ব্যাখ্যা দেয়নি। কিছু প্রতিবেদনে বলা হয়, ব্যস্ত দিনের পর বিশ্রামের জন্য শি হোটেলে ফিরে যান।

আরো পড়ুন

আরও পড়ুন: ডেটা সেন্টার নির্মাণে স্থানীয়দের লভ্যাংশ দিতে আহ্বান ট্রাম্পের

রাশিয়াকে চাপে ফেলতে নিষেধাজ্ঞা বিল পাস যুক্তরাষ্ট্রের, শুল্কের নিশানায় ভারত-চীন

এর আগে সম্মেলনে মোদির বক্তব্যের সময় শির সঙ্গে একটি সংক্ষিপ্ত কথোপকথনও হয়। ভিডিও ফুটেজে দেখা যায়, মোদি চীনের প্রতিনিধিদলের দিকে তাকিয়ে শির উদ্দেশে বলেন, ‘সব ঠিক আছে তো?’ শিকে তখন কিছু বলতে দেখা যায়। এরপর মোদি তার বক্তব্য চালিয়ে যান। এই ঘটনার পর এবং নৈশভোজে শির অনুপস্থিতিকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগ মাধ্যমে তার স্বাস্থ্য নিয়ে নানা আলোচনা শুরু হয়। ওয়ানজুন শিয়ে এক্সে দেওয়া পোস্টে দাবি করেন, ব্রিকস সম্মেলনের সময় শি জ্ঞান হারিয়েছিলেন। সে সময় তার সঙ্গে থাকা চিকিৎসকেরা জরুরি চিকিৎসা দেন। তার দাবি, এরপর শিকে বিশেষ বিমানে করে বেইজিংয়ে ফিরিয়ে নেওয়া হয়। বেইজিং পৌঁছানোর পর সামরিক হেলিকপ্টারে করে তাকে পিপলস লিবারেশন আর্মির জেনারেল হাসপাতালে নেওয়া হয়। হাসপাতালটি ৩০১ হাসপাতাল নামেও পরিচিত।

ওয়ানজুনের দাবি, সেখানে চিকিৎসকেরা শির গুরুতর স্ট্রোক শনাক্ত করেন। পরে তার অস্ত্রোপচার করা হয় এবং তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে রাখা হয় বলেও দাবি করেন তিনি। তিনি আরো দাবি করেন, নয়াদিল্লি থেকে বেইজিংয়ে ফেরার দীর্ঘ যাত্রার কারণে শির জরুরি চিকিৎসা পেতে দেরি হয়। তবে এসব দাবির কোনোটি যাচাই করা সম্ভব হয়নি। শির অসুস্থতার দাবির বিপরীতে চীনের সরকারি সংবাদমাধ্যম ও সরকারি ওয়েবসাইট গোভ ডট সিএন-এর এক প্রতিবেদনে বলা হয়, নয়াদিল্লিতে ১৮তম ব্রিকস সম্মেলনে অংশ নেওয়ার পর শি রবিবার সন্ধ্যায় বেইজিংয়ে ফিরে যান। তার সফরসঙ্গীদের মধ্যে চীনের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির রাজনৈতিক ব্যুরোর স্থায়ী কমিটির সদস্য কাই শি এবং চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ইও ছিলেন। তারা একই বিমানে দেশে ফেরেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। তবে ওই সরকারি প্রতিবেদনে শির স্বাস্থ্য নিয়ে কোনো সমস্যার কথা বলা হয়নি।

আরো পড়ুন

আরও পড়ুন: যুক্তরাজ্যে নতুন গ্যাসক্ষেত্রে খননকাজের অনুমোদন, কর্মসংস্থান সুরক্ষার আশা

রাশিয়াকে চাপে ফেলতে নিষেধাজ্ঞা বিল পাস যুক্তরাষ্ট্রের, শুল্কের নিশানায় ভারত-চীন

এখন পর্যন্ত চীন বা ভারতের কোনো সরকারি সূত্রও বলেনি যে শি জ্ঞান হারিয়েছিলেন, স্ট্রোক করেছেন, অস্ত্রোপচার হয়েছে কিংবা তাকে ৩০১ হাসপাতালে ভর্তি করা হয়েছে। শির অসুস্থতার দাবি যিনি করেছেন, সেই ওয়ানজুন শিয়ে চীনা গণতন্ত্রপন্থী আন্দোলনের সঙ্গে যুক্ত একজন বিদ্রোহী। তিনি চায়না ডেমোক্রেসি পার্টির চেয়ারম্যান। চায়না ডেমোক্রেসি পার্টি চীনে নিষিদ্ধ একটি রাজনৈতিক সংগঠন। ১৯৯৮ সালে সংগঠনটি প্রতিষ্ঠিত হয়। এর সঙ্গে ১৯৮৯ সালের তিয়ানআনমেন স্কয়ারের বিক্ষোভে অংশ নেওয়া সাবেক কর্মীসহ বিভিন্ন গণতন্ত্রপন্থী ব্যক্তি যুক্ত ছিলেন। সংগঠনটির প্রতিষ্ঠাতাদের মধ্যে ছিলেন ওয়াং ইউচাই, ওয়াং দংহাই ও লিন হুই। ১৯৯৮ সালের জুনে তারা চীনের ঝেজিয়াং প্রদেশের হাংঝৌ শহরের বেসামরিক বিষয়ক কর্তৃপক্ষের কাছে দলটি নিবন্ধনের চেষ্টা করেন। তবে প্রতিষ্ঠার পরপরই চীনের কমিউনিস্ট পার্টি সংগঠনটিকে নিষিদ্ধ করে। দলটির কয়েকজন নেতা গ্রেপ্তার হন এবং তাদের কারাদণ্ড দেওয়া হয়। এরপর সংগঠনটির কার্যক্রম মূলত চীনের বাইরে থেকে পরিচালিত হতে থাকে। যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্যসহ বিভিন্ন দেশে দলটির শাখা ও কমিটি গড়ে ওঠে।

চায়না ডেমোক্রেসি পার্টি বহুদলীয় সাংবিধানিক গণতন্ত্র, সরাসরি নির্বাচন, ক্ষমতার পৃথকীকরণ, মতপ্রকাশের স্বাধীনতা, সংগঠন করার স্বাধীনতা এবং আইনের শাসনের পক্ষে। সংগঠনটির ঘোষিত নীতির মধ্যে রয়েছে ‘সমৃদ্ধি, ন্যায়বিচার, গণতন্ত্র’ এবং ‘স্বাধীনতা, আইনের শাসন, মানবাধিকার’। চীনে দলটি নিষিদ্ধ। মার্কিন পররাষ্ট্র দপ্তরের মানবাধিকারবিষয়ক প্রতিবেদন এবং হিউম্যান রাইটস ওয়াচের বিভিন্ন প্রতিবেদনে সংগঠনটির বর্তমান ও সাবেক সদস্যদের ওপর চীনা কর্তৃপক্ষের নজরদারি, আটক ও কারাবন্দির ঘটনা নথিভুক্ত করা হয়েছে।

আরও পড়ুন: সুদান-দক্ষিণ সুদানের বিতর্কিত এলাকায় ড্রোন হামলায় নিহত ৫৩

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

চেলসি থেকে সরে গেলেন টড বোয়েলি, শুভ কামনা জানালেন

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

বৃহস্পতিবার, ১৭ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

১২:৩৮ পি.এম


চেলসি থেকে সরে গেলেন টড বোয়েলি, শুভ কামনা জানালেন

ইংলিশ প্রিমিয়ার লিগের শক্তিশালী ক্লাব চেলসি ফুটবল ক্লাবে মার্কিন ধনকুবের টড বোয়েলির অধ্যায় শেষ হলো। সহ-মালিক মার্ক ওয়াল্টার এবং বোয়েলির শেয়ার কিনে নিয়ে ব্লুজদের সম্পূর্ণ নিয়ন্ত্রণ এখন প্রাইভেট ইকুইটি ফার্ম ‘ক্লিয়ারলেক ক্যাপিটাল’-এর হাতে। চেলসি ক্লাবের এক আনুষ্ঠানিক বিবৃতির মাধ্যমে এই মালিকানার পরিবর্তনের খবর নিশ্চিত করেছে।

টড বোয়েলি একইসঙ্গে চেলসির চেয়ারম্যানের পদ ছাড়ার ঘোষণা দিয়েছেন। মালিকানায় বড় পরিবর্তন আসলেও ক্লাবের দৈনন্দিন পরিচালনা পর্ষদ এবং প্রশাসনিক কার্যক্রমে আপাতত কোনো পরিবর্তন আসবে না বলে জানানো হয়েছে। বোয়েলির শূন্য পদে নতুন চেয়ারম্যানের নাম খুব শিগগিরই ঘোষণা করবে ক্লাবটি। অন্য অংশীদার হানসজর্গ উইস ক্লাবের অংশীদার হিসেবে আগের মতোই থাকবেন।

বিদায়ী চেয়ারম্যান টড বোয়েলি বিদায়বেলায় আবেগঘন বার্তা দিয়েছেন। তিনি বলেছেন, “চেলসি ফুটবল ক্লাবের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করাটা আমার জন্য অত্যন্ত সম্মানের। ক্লাবের উজ্জ্বল ভবিষ্যৎ নিশ্চিত করতে ইংলিশ প্রিমিয়ার লিগ, কোচ, খেলোয়াড়, কর্মকর্তা এবং কোটি ভক্তরা অনেক সাহায্য করেছেন। তাদের প্রতি আমার অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাচ্ছি।”

বোয়েলি ক্লিয়ারলেক ক্যাপিটালের সঙ্গে কাজের অভিজ্ঞতার কথা তুলে ধরে আরো বলেন, “ক্লিয়ারলেক এবং আমাদের পুরো ওনারশিপ গ্রুপের সঙ্গে পার্টনারশিপটা উপভোগ করেছি। ক্লাবের তাৎক্ষণিক ও দীর্ঘমেয়াদি সাফল্যের জন্য আমরা যেসব যৌথ সিদ্ধান্ত ও বিনিয়োগ করেছি, তা চেলসিকে এক মজবুত ভিত্তির ওপর দাঁড় করিয়েছে। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, ক্লিয়ারলেকের যোগ্য নেতৃত্বে চেলসি সামনে আরও বড় সাফল্য পাবে।”

উল্লেখ্য, ২০২২ সালের মে মাসে রোমান আব্রামোভিচের কাছ থেকে চেলসি কিনে নেওয়ার পর থেকেই যৌথভাবে দায়িত্ব সামলে আসছিলেন টড বোয়েলি এবং ক্লিয়ারলেক ক্যাপিটালের সহ-প্রতিষ্ঠাতা বেহদাদ এঘবালি। দীর্ঘদিনের এই যৌথ পথচলায় ইতি টেনে এবার চেলসিকে পুরোপুরি নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে নতুন অধ্যায়ের সূচনা করল ক্লিয়ারলেক।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ব্রাজিল শিবিরে জোয়াও পেদ্রোর চোটের কারণে বড় ধাক্কা

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

বৃহস্পতিবার, ১৭ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

১২:৩৯ পি.এম


ব্রাজিল শিবিরে জোয়াও পেদ্রোর চোটের কারণে বড় ধাক্কা

জাতীয় দলের হয়ে মাঠে নামার সুযোগ পাচ্ছেন না চেলসি ফরোয়ার্ড জোয়াও পেদ্রো। চোটের কারণে আসন্ন আন্তর্জাতিক বিরতিতে ব্রাজিল দলের বাইরে রয়েছেন ২৪ বছর বয়সী এই ব্রাজিলিয়ান তারকা। বিষয়টি নিশ্চিত করেছে ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশন (সিবিএফ) এক বিবৃতির মাধ্যমে।

পেদ্রোকে সামনে নির্ধারিত তিনটি প্রীতি ম্যাচের জন্য সেলেসাও দলে যোগ দেওয়ার কথা ছিল। কিন্তু চোটের কারণে তিনি সেই সুযোগ হারিয়েছেন। ইতিমধ্যে, তার বিকল্প হিসেবে ব্রাজিল দলে ডাক পেয়েছেন ফ্লুমিনেন্সের তরুণ মিডফিল্ডার মার্তিনেলি।

মঙ্গলবার চেলসির নিয়মিত অনুশীলন সেশনে পেদ্রো অনুপস্থিত ছিলেন। তবে চোটের প্রকৃতি কতটা গুরুতর এবং আগামী শুক্রবার রাতে ব্রেন্টফোর্ডের বিরুদ্ধে প্রিমিয়ার লিগের গুরুত্বপূর্ণ ম্যাচে তাকে পাওয়া যাবে কি না, সে বিষয়ে চেলসির পক্ষ থেকে এখনও আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

‘সন্ত্রাসীরা দুর্গম পাহাড়ে নয়, পাকিস্তানের লোকালয়ে থাকে’: ভারত জাতিসংঘে

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বৃহস্পতিবার, ১৭ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

১২:৩৯ পি.এম


‘সন্ত্রাসীরা দুর্গম পাহাড়ে নয়, পাকিস্তানের লোকালয়ে থাকে’: ভারত জাতিসংঘে

ভারত জাতিসংঘের মঞ্চে পাকিস্তানের বিরুদ্ধে রাষ্ট্রীয় নীতি হিসেবে সন্ত্রাসবাদকে সমর্থন ও আশ্রয় দেওয়ার জন্য আবারও তীব্র সমালোচনা করেছে। দিল্লি বিশ্ব সম্প্রদায়কে স্মরণ করিয়ে দিয়েছে যে, বিশ্বের শীর্ষ সন্ত্রাসীরা কোনো অখ্যাত সীমান্ত এলাকায় নয়, বরং সাধারণ মানুষের বসতিতে অবস্থান করে।

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে ভারতের স্থায়ী প্রতিনিধি হরিশ পারভাথানেনি ৯/১১ হামলার সাথে জড়িত আল-কায়দা নেতাদের উদাহরণ তুলে ধরেন। তিনি বলেন, ওসামা বিন লাদেন, খালিদ শেখ মোহাম্মদ ও রামজি বিনালশিবদের মতো আন্তর্জাতিক সন্ত্রাসীরা কোনো দুর্গম পাহাড়ে নয়, বরং পাকিস্তানের জনবহুল শহরাঞ্চলে অবস্থান করছিল। তিনি ২০১১ সালে অ্যাবোটাবাদে মার্কিন অভিযানে ওসামা বিন লাদেন নিহত হওয়ার ঘটনাটি উল্লেখ করে বলেন, সন্ত্রাসবাদের এই মূল হোতারা দীর্ঘদিন ধরে রাষ্ট্রীয় সুরক্ষায় লোকালয়ে আশ্রয় পেয়েছিল।

হরিশ পারভাথানেনি সতর্ক করে বলেন, অতীতে আল-কায়দাকে প্রশ্রয় দেওয়া সেই একই পরিবেশ বর্তমানে লস্কর-ই-তৈবা এবং জইশ-ই-মোহাম্মদের মতো গোষ্ঠীগুলোকেও আশ্রয় ও দায়মুক্তি দিয়ে চলেছে। তিনি জানান, এই গোষ্ঠীগুলো নাম বদলে জাতিসংঘের নিষেধাজ্ঞা এড়ানোর চেষ্টা করছে। এনডিটিভির প্রতিবেদন অনুযায়ী, ২০২৫ সালের মে মাসে পরিচালিত ‘অপারেশন সিঁদুর’-এর আওতায় ভারতীয় ক্রুজ ক্ষেপণাস্ত্র হামলার মাধ্যমে পাকিস্তানের অভ্যন্তরে এসব সংগঠনের প্রশিক্ষণ শিবির ও অবকাঠামো ধ্বংস করা হয়েছিল।

ভারতীয় প্রতিনিধি জাতিসংঘে জোর দিয়ে বলেন, যাতে কোনো দেশ বা সাধারণ মানুষ নতুন করে সন্ত্রাসী হামলার শিকার না হয়, সেজন্য বিশ্ব সম্প্রদায়কে ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসী গোষ্ঠীগুলোর সব ধরনের নিরাপদ আশ্রয়স্থল চিরতরে বন্ধ করে দিতে হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সুইডেনের নির্বাচনে বামপন্থীদের জয়

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বৃহস্পতিবার, ১৭ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

১২:৩৯ পি.এম


সুইডেনের নির্বাচনে বামপন্থীদের জয়

সুইডেনের সংসদ নির্বাচনে মধ্য-বামপন্থী বিরোধী জোট, ক্ষমতাসীন ডানপন্থী জোটকে অল্প ব্যবধানে পরাজিত করেছে। বুধবার দেশটির সরকারি সম্প্রচারমাধ্যম এসভিটি এই তথ্য প্রকাশ করেছে। রবিবার অনুষ্ঠিত নির্বাচনে ৯৯ শতাংশ ভোট গণনা শেষে এই ফলাফল সামনে এসেছে।

 

রয়টার্সের তথ্য অনুযায়ী, বাংলাদেশ সময় বুধবার রাত ১০টা ৪৭ মিনিট পর্যন্ত দুই দলের মধ্যে ভোটের ব্যবধান ছিল মাত্র ২৬ হাজার ১৬৯টি। এখনও ১ শতাংশেরও কম নির্বাচনী এলাকার ভোট গণনা বাকি রয়েছে। তবে বিরোধী দলীয় নেতা এবং সোশ্যাল ডেমোক্র্যাট নেতা ম্যাগদালেনা আন্দেরসনের নেতৃত্বাধীন দলগুলো ৩৪৯ আসনের পার্লামেন্টে ১৭৫টি আসন পাওয়ার সম্ভাবনা রয়েছে। এর ফলে দেশটির সরকার পরিবর্তনের সম্ভাবনা দেখা দিয়েছে।

 

এসভিটি জানিয়েছে, ‘এই পর্যায়ে ফল পাল্টে যাওয়ার সম্ভাবনা এতটাই কম যে আমরা আত্মবিশ্বাসের সঙ্গে বলতে পারি, এই নির্বাচনে বিরোধীরাই সবচেয়ে বেশি আসন পাবে।’ অন্যদিকে, প্রধানমন্ত্রী উলফ ক্রিস্টেরসনের নেতৃত্বাধীন ডানপন্থী ক্ষমতাসীন জোট ১৭৪টি আসন পাওয়ার আশা করছে। এই জোটে কট্টর ডানপন্থী সুইডেন ডেমোক্র্যাটস দলও অন্তর্ভুক্ত রয়েছে। সুইডেনের নির্বাচন কর্তৃপক্ষের প্রকাশিত তথ্য থেকে এই তথ্য জানা গেছে। বর্তমানে নির্বাচন কর্তৃপক্ষ দেশের ভেতর ও বিদেশ থেকে আসা দেরিতে আসা ব্যালটগুলো গণনা করছে। কর্তৃপক্ষ জানিয়েছে, সমস্ত ভোট গণনা সম্পন্ন হতে আজ বৃহস্পতিবার পর্যন্ত সময় লাগতে পারে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১০ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৩
জোহর ১১:৪৪
আসর ০৩:৫০
মাগরিব ০৫:২৭
ইশা ০৬:৩৯
সূর্যোদয় : ০৫:৫৮ সূর্যাস্ত : ০৫:২৭
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%