১০:৩৫ এম
পিরোজপুরের ভান্ডারিয়ায় দাঁড়িয়ে থাকা দুটি বাসে আগুন লাগিয়েছে দুর্বৃত্তরা। এই ঘটনায় একটি বাসের ভেতরে ঘুমিয়ে থাকা এক হেলপার প্রাণ হারান।
বুধবার (১৮ নভেম্বর) ভোররাত পৌনে চারটার দিকে ভান্ডারিয়া বাসস্ট্যান্ডে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
নিহত হেলপারের নাম সিয়াম। তার বাড়ি বরিশালের উজিরপুরে অবস্থিত।
আরও পড়ুন: গৌরনদীতে জর্দা শামীমের আস্তানা থেকে অস্ত্র-গোলাবারুদ উদ্ধার, তিন সহযোগী আটক
স্থানীয় সূত্রে জানা গেছে, বরিশাল মালিক সমিতির ‘বাহক’ এবং ঝালকাঠি মালিক সমিতির ‘লিসা’ নামের দুটি বাসে আগুন দেয় একদল দুর্বৃত্ত। বাসে আগুন দেখতে পেয়ে টহলরত পুলিশ এসে আশেপাশের বাসের ভেতরে ঘুমন্ত ব্যক্তিদের জাগিয়ে সরিয়ে দেয় এবং ফায়ার সার্ভিসে খবর দেয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনেন। পরে বাহক নামের বাসের ভেতর থেকে সিয়ামের মরদেহ উদ্ধার করা হয়। ফায়ার সার্ভিস মরদেহটি পুলিশের কাছে হস্তান্তর করেছে।
ঘটনার সময় "জয় বাংলা" স্লোগান শোনা গেছে বলেও দাবি করেছেন স্থানীয় কয়েকজন।
জানা গেছে, লিসা গাড়ির মালিক ঝালকাঠি জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও আওয়ামী লীগের সভাপতি মো. শাহ আলম সরদার এবং বাহক গাড়ির মালিক ঝালকাঠির অমিত পাল।
প্রত্যক্ষদর্শীরা জানান, দুর্বৃত্তরা তিনটি মোটরসাইকেলে এসে বাস দুটিতে আগুন দিয়ে পালিয়ে যায়।
আরও পড়ুন: ফরিদপুরে আ.লীগের হামলায় নিহত কৃষকদল নেতার বাড়িতে মাতম, আটক ২৫
ভান্ডারিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হাসিবুল হাসান এবং থানার ওসি জগলুল হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
অন্যদিকে, একই রাতে পিরোজপুরের নাজিরপুর উপজেলার চৌঠাই মহল এলাকায় সড়কের পাশে চারটি দোকানেও অগ্নিসংযোগের ঘটনা ঘটে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন