ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

নৌবহরে নিহত টয়ের পরিবারের দায়িত্ব নেওয়ার আশ্বাস ডিসির


নৌবহরে নিহত টয়ের পরিবারের দায়িত্ব নেওয়ার আশ্বাস ডিসির

কান্তজিউর নৌবহরে দুর্ঘটনায় নিহত স্বাক্ষর কুন্ডু টয়ের শোকাহত পরিবারের সঙ্গে সাক্ষাৎ করে তাদের পাশে থাকার আশ্বাস দিয়েছেন দিনাজপুরের জেলা প্রশাসক ও রাজদেবোত্তর স্টেটের সভাপতি মো. রফিকুল ইসলাম।

রবিবার দিনাজপুর জেলা প্রশাসকের কার্যালয়ে টয়ের পরিবারের সদস্যদের সঙ্গে আলোচনা করেন জেলা প্রশাসক। এ সময় তিনি তাদের সান্ত্বনা দেন এবং পরিবারের দায়িত্ব নেওয়ার আশ্বাস দেন।

জেলা প্রশাসক মো. রফিকুল ইসলাম জানান, টয়ের স্ত্রীর জন্য উপযুক্ত একটি চাকরির ব্যবস্থা করার উদ্যোগ নেওয়া হবে। পাশাপাশি পরিবারটিকে প্রয়োজনীয় আর্থিক সহায়তা দেওয়া হবে বলেও তিনি আশ্বাস দেন।

আরও পড়ুন: শেরপুরে বাস-সিএনজির সংঘর্ষে জুয়েল মিয়া নিহত, আহত ৪

উল্লেখ্য, গত ২ সেপ্টেম্বর নৌবহরে দুর্ঘটনার শিকার হয়ে স্বাক্ষর কুন্ডু টয় মারা যান। তার অকাল মৃত্যুতে পরিবার, স্বজন ও স্থানীয়দের মধ্যে শোকের ছায়া নেমে আসে।

এ ঘটনায় শোকাহত পরিবারের পক্ষ থেকে জেলা প্রশাসকের কাছে ১২ দফা দাবি জানানো হয়েছে। দাবিগুলোর মধ্যে রয়েছে টয়ের কন্যার ভবিষ্যৎ শিক্ষা ও জীবনযাপনের জন্য আর্থিক সহায়তা, তার স্ত্রীর স্থায়ী কর্মসংস্থানের ব্যবস্থা এবং নৌবহর পরিচালনাকারী কমিটির অব্যবস্থাপনা ও দায়িত্বে গাফিলতির বিষয়ে নিরপেক্ষ তদন্ত।

দাবিতে দায় প্রমাণিত হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ, কমিটির আর্থিক ও প্রশাসনিক কার্যক্রমের স্বচ্ছতা নিশ্চিত করতে প্রয়োজনে দুর্নীতি দমন কমিশনের মাধ্যমে অনুসন্ধান এবং ভবিষ্যতে নৌবহর আয়োজনে জেলা প্রশাসনের বিশেষ নজরদারি ও তদারকির কথাও বলা হয়েছে।

এ ছাড়া ফিটনেসবিহীন ও অনিরাপদ নৌযান ব্যবহার বন্ধ এবং পর্যাপ্ত মানসম্মত লাইফ জ্যাকেট ও উদ্ধারসামগ্রী নিশ্চিত করার দাবি জানিয়েছেন টয়ের স্বজনরা।

আরও পড়ুন: কেন্দুয়ায় পাচারের সময় ৩২ বস্তা সার জব্দ, চালক পালিয়েছে

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বিদেশে এসি রুমে বসে উস্কানি না দিয়ে মাঠে আসুন: এসএম জিলানী

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ৬ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

১০:০৪ পি.এম


বিদেশে এসি রুমে বসে উস্কানি না দিয়ে মাঠে আসুন: এসএম জিলানী

গোপালগঞ্জ, ৬ সেপ্টেম্বর, ২০২৬ : কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতারা দেশের মানুষের কষ্টার্জিত টাকা পাচার করে বিদেশে এসি রুমে বসে কর্মীদের উস্কানি দিচ্ছেন বলে মন্তব্য করেছেন গোপালগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সভাপতি এসএম জিলানী।

আজ রোববার বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে টুঙ্গিপাড়া উপজেলার পাটগাতী বাজারের পৌর মার্কেটে আয়োজিত এক গণসমাবেশে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, দলটির নেতারা দুর্নীতির মাধ্যমে টাকা বিদেশে পাচার করেছেন। সাহস ও রাজনৈতিক শক্তি থাকলে মাঠে আসুন, আমরা আপনাদের রাজনৈতিকভাবেই মোকাবিলা করবো, অন্য কোনো পন্থায় নয়।

দেশ-বিদেশ থেকে সামাজিক মাধ্যমে হুঙ্কারকারিদের উদ্দেশে জিলানী বলেন, জাতীয়তাবাদী দল প্রতিহিংসার রাজনীতিতে বিশ্বাস করে না। তবে আমাদের ওপর কোনো উস্কানি বা অযাচিত হস্তক্ষেপ করা হলে টুঙ্গিপাড়া-কোটালীপাড়ার জনগণকে সঙ্গে নিয়ে রাজপথেই তার জবাব দেওয়া হবে।

নিজের জন্মভূমির কথা উল্লেখ করে তিনি আরও বলেন, টুঙ্গিপাড়া আমার এবং এখানকার বিএনপির প্রতিটি কর্মীর জন্মস্থান। কথা ও রাজনীতি শালীনতার সাথেই করতে হবে। গত ১৭ বছর পদ্মা নদী পাড়ি দিয়ে এসে ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করেছি, তাই আমাদের মধুমতি নদীর ভয় দেখিয়ে লাভ নেই।

এর আগে সকাল সাড়ে ১০টায় পাটগাতী বাসস্ট্যান্ড থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। র‌্যালিটি গওহরডাঙ্গা চৌরঙ্গী ও পাটগাতী বাজার প্রদক্ষিণ করে পৌর মার্কেটে গিয়ে শেষ হয়। দুপুরে সেখানে গণসমাবেশ অনুষ্ঠিত হয়।

উপজেলা বিএনপির সভাপতি শেখ সালাহউদ্দিন আহমেদের সভাপতিত্বে সমাবেশে উপস্থিত ছিলেন বিএনপির সহ-সভাপতি জিল্লাল শেখ, সাংগঠনিক সম্পাদক খালিদ বিশ্বাস, পৌর বিএনপির সভাপতি এমদাদ মোল্লা, সাধারণ সম্পাদক জিহাদুল ইসলাম বাবু, সাংগঠনিক সম্পাদক গোপাল সরকার, যুবদলের সদস্য সচিব আমিনুল ইসলাম, বিএনপি নেতা আকবর হোসেন, বর্ণি ইউনিয়ন বিএনপি সভাপতি ইঞ্জিনিয়ার জাহাঙ্গীর কবির, কুশলী ইউনিয়ন বিএনপি সভাপতি কদর শেখসহ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

স্বচ্ছ প্রশাসন গড়তে কাজ করছে সরকার

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ৬ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

১০:০৫ পি.এম


স্বচ্ছ প্রশাসন গড়তে কাজ করছে সরকার

সংসদ ভবন, ৬ সেপ্টেম্বর, ২০২৬ : দুর্নীতির সুযোগ ক্রমাগত সংকুচিত করে সরকারি কর্মকাণ্ডে স্বচ্ছতা ও জবাবদিহিতা বৃদ্ধি এবং জনগণকে দ্রুত ও হয়রানিমুক্ত সেবা দিতে সরকার কাজ করছে বলে জানিয়েছেন সংসদ কার্যে মন্ত্রিপরিষদ বিভাগের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

তিনি বলেন, সরকারের লক্ষ্য শুধু দুর্নীতির বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ নয়; বরং এমন একটি প্রশাসনিক ও প্রাতিষ্ঠানিক পরিবেশ সৃষ্টি করা, যেখানে দুর্নীতির সুযোগ কমে আসবে এবং সরকারি কর্মকাণ্ডে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত হবে।

আজ জাতীয় সংসদে যশোর-৬ আসনের বিরোধী দলের (জামায়াতে ইসলামী) সদস্য মো. মোক্তার আলীর কার্যপ্রণালি বিধির ৭১-এর আওতায় উত্থাপিত জরুরি জন-গুরুত্বসম্পন্ন বিষয়ে মনোযোগ আকর্ষণ নোটিশের জবাবে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, বর্তমান সরকার নির্বাচনী ইশতেহারে রাষ্ট্র পরিচালনার মূল দর্শন হিসেবে ‘সবার আগে বাংলাদেশ’ নীতি ঘোষণা করেছে। এ দর্শনের ভিত্তিতে স্বচ্ছ, জবাবদিহিমূলক, ইনসাফভিত্তিক ও জনকল্যাণমুখী রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠা এবং দেশে গণতান্ত্রিক শাসন ও সুশাসন সুদৃঢ় করতে সরকার সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে কাজ করছে।

তিনি বলেন, দুর্নীতি দমন ও প্রতিরোধকে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়েছে। দুর্নীতির বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে মহানগর, জেলা ও উপজেলা পর্যায়ে ইতোমধ্যে ৪৯৫টি দুর্নীতি প্রতিরোধ কমিটি গঠন করা হয়েছে।

সালাহউদ্দিন আহমদ বলেন, দুর্নীতি সংঘটিত হওয়ার আগেই তথ্য সংগ্রহ, যাচাই ও বিশ্লেষণের মাধ্যমে প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণে দুর্নীতি দমন কমিশনের ইন্টেলিজেন্স ইউনিট এবং অভিযোগের ভিত্তিতে দ্রুত অভিযান পরিচালনার জন্য এনফোর্সমেন্ট ইউনিট কার্যকর রয়েছে। অভিযোগ গ্রহণে ১০৬ হটলাইনের পাশাপাশি ৯৯৯ ও ৩৩৩ জাতীয় হটলাইনও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।

তিনি বলেন, দুর্নীতি, অনিয়ম, অপচয়, দায়িত্বে অবহেলা ও ক্ষমতার অপব্যবহার প্রতিরোধে বিদ্যমান আইন ও বিধিমালার আওতায় নিয়মিত ব্যবস্থা নেওয়া হচ্ছে। সরকারি কর্মকর্তা-কর্মচারীদের অনিয়ম বা অসদাচরণের তথ্য পাওয়া গেলে সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮ অনুযায়ী তদন্ত ও প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হয়। একই সঙ্গে দুর্নীতি দমন আইন, ২০০৪, দণ্ডবিধি ও ফৌজদারি কার্যবিধিসহ প্রযোজ্য আইনে আইনগত ব্যবস্থা নেওয়া হয়।

উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে সরকারের বহুমুখী তদারকি ব্যবস্থা রয়েছে উল্লেখ করে মন্ত্রী বলেন, প্রকল্প বাস্তবায়ন কমিটি (পিআইসি), প্রজেক্ট স্টিয়ারিং কমিটি (পিএসসি), সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের প্রকল্প বাস্তবায়ন সেল ও উন্নয়ন শাখা এবং বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগ (আইএমইডি) প্রকল্প বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।

তিনি বলেন, পরিকল্পনা কমিশনের মূল্যায়ন ও পরিবীক্ষণ এবং এডিপি, আরএডিপি মনিটরিং সিস্টেম (এএমএস)-এর মতো ডিজিটাল ব্যবস্থার মাধ্যমে উন্নয়ন প্রকল্পের অগ্রগতি নিয়মিত পর্যবেক্ষণ করা হচ্ছে।

সুশাসন ও জবাবদিহিতা নিশ্চিত করতে বিভিন্ন পদক্ষেপের কথা তুলে ধরে সালাহউদ্দিন আহমদ বলেন, তথ্য অধিকার আইন, ২০০৯-এর মাধ্যমে জনগণের তথ্য পাওয়ার অধিকার নিশ্চিত করা হয়েছে। অভিযোগ প্রতিকার ব্যবস্থা (জিআরএস)-এর মাধ্যমে সরকারি সেবা সংক্রান্ত অসন্তোষ বা অভিযোগ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে উপস্থাপনের সুযোগ রয়েছে।

তিনি বলেন, প্রতিটি সরকারি দপ্তরে সিটিজেন চার্টারের মাধ্যমে নাগরিকদের জন্য নির্ধারিত সেবা, সেবা পাওয়ার স্থান, পদ্ধতি ও সময়সীমা সম্পর্কে তথ্য দেওয়া হচ্ছে।

মন্ত্রী জানান, সরকারি কর্মসম্পাদনকে আরো ফলাফলভিত্তিক, কৌশলগত ও জবাবদিহিমূলক করার লক্ষ্যে ২০২৫-২৬ অর্থবছর থেকে গভর্নমেন্ট পারফরম্যান্স মনিটরিং সিস্টেম (জিপিএমএস) চালু করা হয়েছে। এর মাধ্যমে সরকারি সেবার মানোন্নয়ন, প্রকল্প ও কর্মসূচির সময়মতো বাস্তবায়ন, সরকারি সম্পদের কার্যকর ব্যবহার এবং সুশাসন ও জবাবদিহিতা আরো বৃদ্ধি পাবে বলে সরকার আশাবাদী।

তিনি আরো জানান, সরকারি কার্যক্রমের বাস্তব চিত্র নিবিড়ভাবে পর্যবেক্ষণের জন্য বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের অতিরিক্ত সচিব পর্যায়ের কর্মকর্তাদের সমন্বয়ে তিন সদস্যের পরিবীক্ষণ টিম গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 

মন্ত্রিপরিষদ বিভাগ কর্তৃক গঠিত এসব টিম ইতোমধ্যে কার্যক্রম শুরু করেছে।

সালাহউদ্দিন আহমদ বলেন, পরিবীক্ষণ টিম দৈবচয়নের ভিত্তিতে বিভিন্ন দপ্তর পরিদর্শন করে কার্যক্রমের প্রতিবন্ধকতা চিহ্নিত করবে, উত্তম চর্চা চিহ্নিত ও সম্প্রসারণের সুপারিশ করবে এবং জনগণকে সেবা প্রদানের কার্যক্রম ত্বরান্বিত করতে প্রয়োজনীয় সুপারিশ মন্ত্রিপরিষদ বিভাগে দাখিল করবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বছরের শেষে দেশে টেকসই লিভার ট্রান্সপ্লান্ট চালুর আশা করছেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ৬ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

১০:০৬ পি.এম


বছরের শেষে দেশে টেকসই লিভার ট্রান্সপ্লান্ট চালুর আশা করছেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী

সংসদ ভবন, ৬ সেপ্টেম্বর, ২০২৬ : চলতি বছরের শেষ নাগাদ অথবা আগামী বছরের শুরুতেই বাংলাদেশে টেকসইভাবে লিভার ট্রান্সপ্লান্টের ব্যবস্থা চালু করা সম্ভব হবে বলে আশা প্রকাশ করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত।

তিনি বলেন, ন্যাশনাল গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট ও হাসপাতালে স্থায়ী ও টেকসই লিভার ট্রান্সপ্লান্ট কার্যক্রম চালুর লক্ষ্যে ইতোমধ্যে ৩৯ কোটি টাকার প্রয়োজনীয় সরঞ্জাম ক্রয় সম্পন্ন হয়েছে।

আজ জাতীয় সংসদে মহিলা আসন-৩ এর সরকারি দলের সদস্য রাশেদা বেগম হীরার কার্যপ্রণালি বিধির ৭১-এর আওতায় উত্থাপিত জরুরি জন-গুরুত্বসম্পন্ন বিষয়ে মনোযোগ আকর্ষণ নোটিশের জবাবে তিনি এ কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, ইতোমধ্যে পাঁচ ধরনের যন্ত্রপাতি ন্যাশনাল গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট ও হাসপাতালে এসে পৌঁছেছে। আরও ১০ ধরনের যন্ত্রপাতি চলতি সেপ্টেম্বরের মধ্যেই এসে পৌঁছাবে।

তিনি বলেন, এসব যন্ত্রপাতি স্থাপন এবং লিভার ট্রান্সপ্লান্টের জন্য সংশ্লিষ্ট টিমকে পুরোপুরি প্রস্তুত করতে আরও প্রায় দুই মাস সময় লাগবে। 

তিনি বলেন, ‘এ বছরের শেষে অথবা বড়জোর আগামী বছরের শুরুতেই বাংলাদেশে টেকসইভাবে লিভার ট্রান্সপ্লান্টের ব্যবস্থা করতে পারব বলে আমরা আশা করছি।’

রাশেদা বেগম হীরা তার নোটিশে দেশে লিভারসহ জটিল রোগের চিকিৎসা সহজলভ্য করা এবং সামর্থ্যহীন রোগীদের আর্থিক সহায়তার বিষয়ে সরকারের পরিকল্পনা জানতে চান। তিনি বলেন, তার স্বামীও লিভার রোগে আক্রান্ত হয়ে মারা গেছেন এবং বিদেশে নেওয়ার সময় চিকিৎসার আর সুযোগ ছিল না।

জবাবে স্বাস্থ্য প্রতিমন্ত্রী বলেন, লিভার ও কিডনিসহ জটিল রোগের চিকিৎসা অত্যন্ত ব্যয়বহুল। এর ফলে অনেক পরিবার নিঃস্ব হয়ে যায় এবং অনেককে জমিজমা পর্যন্ত বিক্রি করতে হয়।

তিনি বলেন, চিকিৎসার ক্ষেত্রে মানুষের নিজস্ব পকেট থেকে ব্যয় বা ‘আউট অব পকেট এক্সপেন্ডিচার’ এবং বিপর্যয়কর স্বাস্থ্য ব্যয় বা ‘ক্যাটাস্ট্রফিক হেলথ এক্সপেন্ডিচার’ কমিয়ে আনার বিষয়ে সরকার অত্যন্ত গুরুত্ব দিচ্ছে।

ড. এম এ মুহিত বলেন, দরিদ্র মানুষের চিকিৎসা নিশ্চিত করতে কৌশল হিসেবে ‘স্ট্র্যাটেজিক পারচেজিং’ এবং ‘পাবলিক-প্রাইভেট পার্টনারশিপ’ (পিপিপি) মডেলের মাধ্যমে বেসরকারি খাতের সক্ষমতাকে কাজে লাগানোর উদ্যোগ নেওয়া হচ্ছে।

তিনি জানান, গুরুতর অসুস্থ ও দরিদ্র রোগীদের চিকিৎসার জন্য আগে যে ৫০ হাজার টাকা অনুদান দেওয়া হতো, তা চলতি বছর থেকে বাড়িয়ে ১ লাখ টাকা করা হয়েছে।

প্রতিমন্ত্রী বলেন, ‘আমাদের লক্ষ্য হচ্ছে- অর্থের অভাবে এ দেশে যেন কেউ চিকিৎসাবঞ্চিত হয়ে মৃত্যুবরণ না করে।’

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ঝালকাঠির ভাসমান পেয়ারা বাগানে রেস্ট হাউজ উদ্বোধন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ৬ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

১০:০৮ পি.এম


ঝালকাঠির ভাসমান পেয়ারা বাগানে রেস্ট হাউজ উদ্বোধন

ঝালকাঠি, ৬ সেপ্টেম্বর ২০২৬ : জেলার সদর উপজেলায় আজ পর্যটকদের সুবিধার্থে ভিমরুলী ভাসমান পেয়ারা বাগান এলঅকায় রেস্ট হাউজের উদ্বোধন করা হয়েছে। 

একই সঙ্গে ভাসমান বর্জ্য শোধন ও গ্রীন বোট সার্টিফাইড ট্যুরিজম কার্যক্রমের অংশ হিসেবে স্থানীয়দের মধ্যে ডাস্টবিন বিতরণ করা হয়েছে। 

আজ রোববার বিকেল ৫ টায় ভিমরুলীতে আয়োজিত অনুষ্ঠানে উপজেলা প্রশাসন রেস্ট হাউজটি উদ্বোধন করেন ঝালকাঠির জেলা প্রশাসক  মো. মমিন উদ্দিন। পরে জেলা প্রশাসক পর্যটন এলাকায় পরিচ্ছন্নতা ও পরিবেশ সুরক্ষায় ডাস্টবিন বিতরণ করেন।

এসময় জেলায় স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক জুলিয়া সুকায়না, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো কাওছার হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. তৌহিদুল ইসলাম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সেগুফতা মেহনাজ, সহকারী কমিশনার (ভূমি) এস এম মেহেদী হাসান প্রমুখ উপস্থিত ছিলেন। 

ঝালকাঠি সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সেগুফতা মেহনাজ জানান, উপজেলা প্রশাসন রেস্ট হাউজটি নির্মাণে ব্যয় হয়েছে সাতলাখ ৫০ হাজার টাকা। 

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%