ঢাকা সোমবার, ২৬শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১০ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৫ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
সোমবার, ২৬শে অক্টোবর, ২০২৬ইং ১০ই কার্তিক, ১৪৩৩বাং

বরগুনায় ছাত্রলীগের ঝটিকা মিছিল, শেখ হাসিনার ডিসেম্বরে আগমনের প্রস্তুতি


বরগুনায় ছাত্রলীগের ঝটিকা মিছিল, শেখ হাসিনার ডিসেম্বরে আগমনের প্রস্তুতি

জুলাই আন্দোলনের ফলে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ডিসেম্বরে আগমনকে কেন্দ্র করে বরগুনার বামনায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের পক্ষ থেকে ঝটিকা মিছিল অনুষ্ঠিত হয়েছে। এ সময় গাজীরপুল এলাকা থেকে রাফান জোমাদ্দার আকাশ নামে একজনকে পুলিশ আটক করেছে।

শুক্রবার (২৩ অক্টোবর) সকাল ১০টার দিকে বামনা-পাথরঘাটা সড়কের চাড়াখালী এলাকায় বামনা উপজেলা ছাত্রলীগের সভাপতি হাসিবুর রহমানের নেতৃত্বে এই ঝটিকা মিছিল বের হয়। মিছিল চলাকালীন ছাত্রলীগের নেতাকর্মীরা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার আগমনকে কেন্দ্র করে বিভিন্ন স্লোগান দিতে থাকে।

মিছিলের একটি ভিডিও ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে, ২০ থেকে ২৫ জনের একটি দল ব্যানার নিয়ে উপজেলা ছাত্রলীগের সভাপতি হাসিবুর রহমানের নেতৃত্বে শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে বিভিন্ন স্লোগান দিচ্ছে।

আরও পড়ুন: ঈশ্বরদীতে ট্রাকের ধাক্কায় মাছ ব্যবসায়ী নিহত, আহত ২

মিছিলের খবর পেয়ে বামনা থানা-পুলিশ অভিযান চালায়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর পর ধাওয়া করে জেলা ছাত্রলীগের সহসভাপতি রাফান জোমাদ্দার আকাশকে আটক করে।

এ বিষয়ে বামনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফারুক হোসেন খাঁন বলেন, "মিছিলের খবর পেয়ে পুলিশ তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে গিয়ে ধাওয়া করলে ঝটিকা মিছিলটি ছত্রভঙ্গ হয়ে যায়। পরে পুলিশ ধাওয়া করে গাজীরপুল এলাকা থেকে বরগুনা জেলা ছাত্রলীগের সহসভাপতি রাফান জোমাদ্দার আকাশকে আটক করে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।"

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পিএসজির ম্যাচ নিরাপত্তা ঝুঁকিতে পিছিয়ে গেল

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

শুক্রবার, ২৩শে অক্টোবর, ২০২৬ ইং

১০:১২ পি.এম


পিএসজির ম্যাচ নিরাপত্তা ঝুঁকিতে পিছিয়ে গেল

ফ্রান্সের রাজধানী প্যারিসে বিক্ষোভের কারণে উত্তাল পরিস্থিতি সৃষ্টি হয়েছে। প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি) এবং লিওঁর মধ্যে অনুষ্ঠিতব্য ম্যাচটি নিরাপত্তার ঝুঁকির কারণে পিছিয়ে দেওয়া হয়েছে।

প্যারিসের পার্ক দে প্রিন্সেসে আগামী মঙ্গলবার বাংলাদেশ সময় রাত ১টা ৩০ মিনিটে লিওঁর বিরুদ্ধে মাঠে নামার কথা ছিল পিএসজির। তবে ফরাসি পুলিশ নির্ধারিত সময়ে ম্যাচ আয়োজনের ওপর নিষেধাজ্ঞা আরোপ করায় লিগ দে ফুটবল প্রফেশনাল (এলএফপি) শুক্রবার (২৩ অক্টোবর) এক বিবৃতির মাধ্যমে ম্যাচটি পেছানোর ঘোষণা দেয়।

শনিবারের জন্য পরিকল্পিত বিক্ষোভের প্রস্তুতি নিতে ফরাসি কর্তৃপক্ষ ইতোমধ্যেই ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে। জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি, শিক্ষার মানের অবনতি এবং জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির বিরুদ্ধে গত শনিবার প্রায় সাড়ে ৫ লাখ মানুষ রাস্তায় নেমেছিল, যা সপ্তাহের পর সপ্তাহ ধরে চলা ছাত্র আন্দোলনের পর আরও তীব্র আকার ধারণ করেছে।

প্যারিসসহ ফ্রান্সের বিভিন্ন প্রধান শহরে ছাত্র সংগঠন এবং ট্রেড ইউনিয়নের সমর্থনে এই বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়, যেখানে কিছু স্থানে সহিংসতা, ভাঙচুর এবং লুটপাটের ঘটনা ঘটে।

রোববার স্তাদ দ্য ফ্রান্সে পিটসবার্গ স্টিলার্স এবং নিউ অরলিন্স সেইন্টসের মধ্যে এনএফএল (এনএফএল) ম্যাচ অনুষ্ঠিত হবে, যার কারণে নিরাপত্তা ব্যবস্থার ওপর চাপ বৃদ্ধি পাবে এবং সেখানে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েনের প্রয়োজন হবে।

এই ডাবল সিকিউরিটি চ্যালেঞ্জের কারণে ফ্রান্সে ঘরোয়া ফুটবলের সূচি ইতোমধ্যেই ব্যাহত হচ্ছে। প্রশাসনিক নিরাপত্তার কারণে শনিবারের তুলুজ এবং ট্রয়েসের ম্যাচটি পিছিয়ে রোববারে অনুষ্ঠিত হবে।

ফরাসি এবং ইউরোপীয় ফুটবলের বর্তমান চ্যাম্পিয়ন পিএসজি লিগে ৭ ম্যাচ শেষে পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে রয়েছে। অন্যদিকে, সমান পয়েন্ট থাকা সত্ত্বেও গোল ব্যবধানে এগিয়ে থেকে টেবিলের শীর্ষে অবস্থান করছে লিওঁ।

সূচি পরিবর্তনের ফলে ম্যাচটি এখন লন্ডনে অনুষ্ঠিতব্য ব্যালন ডি’অর প্রদান অনুষ্ঠানের দিনেই হবে। চোটে থাকা পিএসজি জুটি উসমান দেম্বেলে এবং খিচা কাভারাস্কেইয়া এবারের ব্যালন ডি’অরের চূড়ান্ত লড়াইয়ে মনোনীতদের তালিকায় রয়েছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নাসিমা আক্তার: আসামিরা আমার সামনেই বুক ফুলিয়ে ঘুরে বেড়ায়

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ২৩শে অক্টোবর, ২০২৬ ইং

১০:১৩ পি.এম


নাসিমা আক্তার: আসামিরা আমার সামনেই বুক ফুলিয়ে ঘুরে বেড়ায়

‘পাঁচ দিন আগে আমার সন্তানের লাশ পাওয়া গেছে। আসামিরা আমার সামনে বুক ফুলিয়ে চলাফেরা করছে। অথচ জড়িতরা এখনো গ্রেপ্তার হচ্ছে না।’ নিহত শিক্ষার্থী তারেক রহমানের মা নাসিমা আক্তার কান্নাজড়িত কণ্ঠে এভাবেই বিচার চেয়ে কথা বলছিলেন।

শুক্রবার (২৩ অক্টোবর) দুপুরে নরসিংদীর রায়পুরা থানা প্রাঙ্গণে তারেক রহমান হত্যার বিচার ও জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে আয়োজিত অবস্থান কর্মসূচিতে তিনি এসব কথা বলেন।

নাসিমা আক্তার আরও বলেন, ‘আমার সন্তানকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। আমি ছেলে হত্যার বিচার দেখে যেতে চাই। আসামিদের দ্রুত গ্রেপ্তার করে বিচারের মুখোমুখি করার দাবি জানাচ্ছি।’

দুপুরে থানা প্রাঙ্গণে শত শত নারী-পুরুষ অবস্থান নিয়ে তারেক হত্যার বিচার দাবি করেন। এসময় তারা ‘আমার ভাই কবরে, খুনি কেন বাইরে’ ও ‘ফাঁসি ফাঁসি ফাঁসি চাই, খুনিদের ফাঁসি চাই’ সহ নানা স্লোগান দেন।

অবস্থান কর্মসূচিতে নিহত তারেক রহমানের পরিবারের সদস্য ও স্থানীয় এলাকাবাসী উপস্থিত ছিলেন। পরে রায়পুরা থানার পরিদর্শক (তদন্ত) টিএম ফরিদুল আলম জড়িত আসামিদের দ্রুত গ্রেপ্তারের আশ্বাস দিলে কর্মসূচি প্রত্যাহার করা হয়।

জানা যায়, নিহত তারেক রহমান রায়পুরা উপজেলার শ্রীনগর ইউনিয়নের ভেলুয়ারচর এলাকার মালয়েশিয়াপ্রবাসী জিয়াউর রহমানের ছেলে। গত ১৫ অক্টোবর বাড়ি থেকে সাইকেল নিয়ে বের হওয়ার পর সে নিখোঁজ হয়। নিখোঁজের চার দিন পর, ১৯ অক্টোবর ভেলুয়ারচরের একটি খালের পাড় থেকে তারেকের গলিত মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে থানায় মামলা করা হয়। বর্তমানে মামলায় একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

কর্মসূচিতে উপস্থিত নুরে আলম সিদ্দিকী বলেন, আসামিদের দ্রুত গ্রেপ্তার করা না হলে মানববন্ধনসহ অবস্থান কর্মসূচি অব্যাহত রাখা হবে।

রায়পুরা থানার পরিদর্শক (তদন্ত) টিএম ফরিদুল আলম জানান, ‘তারেক হত্যার ঘটনায় একজন আসামিকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। জড়িত অন্য আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।’

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ক্যালিফোর্নিয়ায় সেলফ ড্রাইভিং টেসলার ধাক্কায় ৭১ বছর বয়সী বৃদ্ধ নিহত

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শুক্রবার, ২৩শে অক্টোবর, ২০২৬ ইং

১০:১৩ পি.এম


ক্যালিফোর্নিয়ায় সেলফ ড্রাইভিং টেসলার ধাক্কায় ৭১ বছর বয়সী বৃদ্ধ নিহত

ক্যালিফোর্নিয়ার একটি মহাসড়কে ‘ফুল সেলফ-ড্রাইভিং’ মোডে থাকা একটি টেসলা গাড়ির ধাক্কায় ৭১ বছর বয়সী এক বৃদ্ধ নিহত হয়েছেন। দুর্ঘটনার সময় গাড়িটি ঘণ্টায় ১১২ কিলোমিটার গতিতে চলছিল এবং চালক দাবি করেছেন যে, গাড়িটি স্বয়ংক্রিয় ড্রাইভিং অ্যাসিস্ট্যান্স মোডে ছিল। বৃদ্ধ ব্যক্তি ভালেহো এলাকার ইন্টারস্টেট ৮০ মহাসড়ক পার হওয়ার সময় একটি ইন্টারচেঞ্জের কাছে গাড়িটি তাঁকে সজোরে ধাক্কা দেয়। এনডিটিভি জানায়, বৃহস্পতিবার মধ্যরাতে দুর্ঘটনাটি ঘটে।

ক্যালিফোর্নিয়া হাইওয়ে পেট্রোলের তথ্য অনুযায়ী, ২৬ বছর বয়সী সান ফ্রান্সিসকোর এক বাসিন্দা টেসলা গাড়িটি চালাচ্ছিলেন। পথচারী বৃদ্ধ রাস্তার ডান পাশ থেকে সেন্ট্রাল ডিভাইডারের দিকে হেঁটে যাওয়ার সময় সরাসরি টেসলা গাড়িটির সামনে চলে আসেন। নিউইয়র্ক পোস্টের একটি প্রতিবেদন অনুসারে, এই ভয়াবহ দুর্ঘটনার পর রাস্তায় নিথরভাবে পড়ে থাকা ওই বৃদ্ধকে আরেকটি গাড়িও এসে চাপা দিয়ে চলে যায়।

স্থানীয় সময় রাত আনুমানিক ২টা ৩৪ মিনিটে কর্তৃপক্ষ ঘটনাস্থলে পৌঁছায়। তবে দুর্ঘটনার পর কেবল টেসলা গাড়ির চালকই সেখানে থেমেছিলেন। মাঝরাতে ওই বৃদ্ধ কেন এত ব্যস্ত একটি মহাসড়ক পার হচ্ছিলেন, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

ক্যালিফোর্নিয়া হাইওয়ে পেট্রোল এক বিবৃতিতে জানিয়েছে, ‘ভিডিওতে দেখা গেছে যে পথচারীকে বাঁচানোর জন্য টেসলা গাড়িটি বাম দিকে মোড় নেওয়ার চেষ্টা করে এবং ব্রেক চেপে ধরে। তবে এই এড়ানোর চেষ্টার পরেও টেসলার সামনের ডান পাশের অংশটি ওই ব্যক্তির গায়ে আঘাত করে।’

ক্যালিফোর্নিয়ার আইন অনুযায়ী, গাড়িতে স্বয়ংক্রিয় ড্রাইভিং অ্যাসিস্ট্যান্স সিস্টেম ব্যবহার করা হলেও, গাড়িটি নিরাপদে পরিচালনা করার মূল দায়িত্ব চালকের ওপরই বর্তায়।

সাম্প্রতিক মাসগুলোতে টেসলা গাড়ি দুর্ঘটনার শিকার হওয়ার ঘটনা এটিই প্রথম নয়। গত জুন মাসে টেক্সাসে স্বয়ংক্রিয় ড্রাইভার-অ্যাসিস্ট্যান্স মোডে থাকা একটি টেসলা গাড়ি ৭৬ বছর বয়সী মার্থা আভিলা নামের এক বৃদ্ধার বাড়িতে সজোরে ধাক্কা মারে। চালক মাইকেল বাটলার একটি ‘টেসলা মডেল ৩’ গাড়ি চালাচ্ছিলেন। টেক্সাসের হ্যারিস কাউন্টিতে হুস্টন থেকে প্রায় ৩০ মাইল পশ্চিমে অবস্থিত কেটি এলাকায় স্থানীয় সময় রাত আনুমানিক ৮টার দিকে এই দুর্ঘটনা ঘটে, যখন তাঁর গাড়িটি অত্যন্ত দ্রুতগতিতে বাড়িটির ভেতরে ঢুকে পড়ে।

টেসলা গাড়িটি বাড়ির ইটের দেয়াল ভেঙে ভেতরে ঢুকে পড়ে এবং সরাসরি আভিলাকে আঘাত করে। পরবর্তীতে তাঁকে একটি মেডিক্যাল হেলিকপ্টারে করে হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানে তাঁকে মৃত ঘোষণা করা হয়। গাড়িটি যখন বাড়িতে ঢুকে পড়ে, তখন আভিলা ঘরের সামনের রুমে দাঁড়িয়ে ছিলেন। অন্যদিকে, চালক বাটলারের মধ্যে মদ্যপ বা নেশাগ্রস্ত থাকার কোনো লক্ষণ দেখা যায়নি এবং তদন্তের সময় তিনি সম্পূর্ণ সহযোগিতা করেছিলেন।

যদিও ‘টেসলা অটোক্যাপ্টেন’ একটি অত্যন্ত জনপ্রিয় ড্রাইভার-অ্যাসিস্ট্যান্স ফিচার, তবে বছরের পর বছর ধরে এটি বারবার বিভিন্ন পারফরম্যান্সজনিত সমস্যার সম্মুখীন হয়েছে। এই ধরনের ঝুঁকি এড়াতে টেসলার নির্দেশিকায় চালকদের স্পষ্ট নির্দেশনা দেওয়া রয়েছে, যেন তাঁরা সবসময় স্টিয়ারিং হুইলে হাত রাখেন এবং যে কোনো জরুরি পরিস্থিতিতে গাড়ির নিয়ন্ত্রণ নিতে প্রস্তুত থাকেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রাজধানীর গেন্ডারিয়ায় পুলিশের অভিযানে ২৮ জন গ্রেফতার, আইনগত ব্যবস্থা চলমান

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ২৩শে অক্টোবর, ২০২৬ ইং

১০:১৪ পি.এম


রাজধানীর গেন্ডারিয়ায় পুলিশের অভিযানে ২৮ জন গ্রেফতার, আইনগত ব্যবস্থা চলমান

ঢাকা, ২৩ অক্টোবর, ২০২৬ : রাজধানীর গেন্ডারিয়া এলাকায় পুলিশ অভিযান পরিচালনা করে ২৮ জনকে গ্রেফতার করেছে।

আজ গেন্ডারিয়া থানা পুলিশ দয়াগঞ্জ ঘুণ্টিঘর রেলগেট এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে।

ডিএমপির মিডিয়া ও পাবলিক রিলেসন্স বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এই তথ্য প্রকাশ করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, গ্রেফতারকৃতদের মধ্যে রয়েছেন- শামসুল হক (২৬), মো. ইকবাল হোসেন জিহাদ (২৩), আরাফাত হোসেন শামীম (২০), মো. আব্দুল্লাহ রাহুল (১৮), মোহাম্মদ হোসেন (২৬), সাইমুর (২২), ইমন (২১), অভি (২১), মো. রাফিন (২০), জুনায়েদ হোসেন (২০), মো. সাইদ হোসেন (১৯), আনোয়ার হোসেন (২৯), মো. ইমরান আরাফাত (১৯), মো. মারুফ হোসেন (১৯), সাহিদুর (৩০), মো. উজ্জল (৩৬), মো. রবিন (৩৫), মো. মাসুদ (৩৫), মো. দুলু (৩৫), ফরিদ বেপারী (৪৫), মো. জনি (২৬), কবির (৩০), ইউসুফ (২৩), মো. আল রাব্বি (২৩), মো. শুভ (২২), মো. শাওন (৩৫), মো. সেন্টু মিয়া (৫০) এবং আইনগত সংঘাতে জড়িত একজন শিশু।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৫ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৫
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৭
মাগরিব ০৫:২৪
ইশা ০৬:৩৫
সূর্যোদয় : ০৬:০১ সূর্যাস্ত : ০৫:২৪
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%