ঢাকা শনিবার, ০৭ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২২শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২৬শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শনিবার, ০৭ই নভেম্বর, ২০২৬ইং ২২শে কার্তিক, ১৪৩২বাং

শেরপুরে জয় বাংলা স্লোগান দিয়ে মিছিলের চেষ্টা করেন গ্রেপ্তার ৫ জন


শেরপুরে জয় বাংলা স্লোগান দিয়ে মিছিলের চেষ্টা করেন গ্রেপ্তার ৫ জন

শেরপুরে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে মিছিল বের করার চেষ্টার অভিযোগে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও ছাত্রলীগের পাঁচ কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (৬ নভেম্বর) ভোররাতে সদর উপজেলার গাজীরখামার ইউনিয়নের শেরপুর-গাজীরখামার-নালিতাবাড়ী সড়কসংলগ্ন এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন গাজীরখামার উত্তরকান্দা গ্রামের আব্বাস আলীর ছেলে মুজাফফর আলী, শিপন মিয়ার ছেলে রমজান, বাচ্চু মিয়ার ছেলে রকিবুল ইসলাম, ফকির মাহমুদের ছেলে আব্দুর রহমান এবং সাইফুল ইসলামের ছেলে সাগর।

পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার ভোররাতে গাজীরখামার এলাকায় একদল ব্যক্তি ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে মিছিল বের করার চেষ্টা করেন। এ সময় শেরপুর সদর থানার নিয়মিত টহল দলের সদস্যরা সেখানে অভিযান চালিয়ে পাঁচজনকে গ্রেপ্তার করেন। তাঁরা সবাই নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের কর্মী বলে জানিয়েছে পুলিশ।

আরও পড়ুন: কুলাউড়ায় পুলিশের অভিযানে চোরাই মোটরসাইকেল উদ্ধার, ৪ গ্রেফতার

শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোকন চন্দ্র ঘোষ বলেন, নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের কার্যক্রম প্রতিরোধে গাজীরখামার এলাকায় পুলিশের নিয়মিত টহল চলছিল। এ সময় ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ার পর তাঁদের আটক করে থানায় নেওয়া হয়। পরে খোঁজ নিয়ে তাঁদের রাজনৈতিক পরিচয় জানা যায়।

ওসি আরও জানান, এ ঘটনায় গ্রেপ্তার পাঁচজনের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা করাজয় বাংলা’ স্লোগান দিয়ে মিছিলের
শেরপুরে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে মিছিলের চেষ্টা, গ্রেপ্তার ৫
শেরপুরে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে মিছিল বের করার চেষ্টার অভিযোগে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও ছাত্রলীগের পাঁচ কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (৬ নভেম্বর) ভোররাতে সদর উপজেলার গাজীরখামার ইউনিয়নের শেরপুর-গাজীরখামার-নালিতাবাড়ী সড়কসংলগ্ন এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন গাজীরখামার উত্তরকান্দা গ্রামের আব্বাস আলীর ছেলে মুজাফফর আলী, শিপন মিয়ার ছেলে রমজান, বাচ্চু মিয়ার ছেলে রকিবুল ইসলাম, ফকির মাহমুদের ছেলে আব্দুর রহমান এবং সাইফুল ইসলামের ছেলে সাগর।

পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার ভোররাতে গাজীরখামার এলাকায় একদল ব্যক্তি ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে মিছিল বের করার চেষ্টা করেন। এ সময় শেরপুর সদর থানার নিয়মিত টহল দলের সদস্যরা সেখানে অভিযান চালিয়ে পাঁচজনকে গ্রেপ্তার করেন। তাঁরা সবাই নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের কর্মী বলে জানিয়েছে পুলিশ।

আরও পড়ুন: অক্টোবর মাসে সিলেটের সড়কে প্রাণ গেল ২৭ জনের

শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোকন চন্দ্র ঘোষ বলেন, নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের কার্যক্রম প্রতিরোধে গাজীরখামার এলাকায় পুলিশের নিয়মিত টহল চলছিল। এ সময় ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ার পর তাঁদের আটক করে থানায় নেওয়া হয়। পরে খোঁজ নিয়ে তাঁদের রাজনৈতিক পরিচয় জানা যায়।

ওসি আরও জানান, এ ঘটনায় গ্রেপ্তার পাঁচজনের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা করা হয়েছে। শুক্রবার বিকেলে আদালতের মাধ্যমে তাঁদের জেলা কারাগারে পাঠানো হয়েছে। হয়েছে। শুক্রবার বিকেলে আদালতের মাধ্যমে তাঁদের জেলা কারাগারে পাঠানো হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নরসিংদী জেলা মহিলা পরিষদের সভানেত্রী আশালতা সাহা পরলোকগমন করেছেন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ৬ই নভেম্বর, ২০২৬ ইং

০৭:৪৩ পি.এম


নরসিংদী জেলা মহিলা পরিষদের সভানেত্রী আশালতা সাহা পরলোকগমন করেছেন

নরসিংদী জেলা মহিলা পরিষদের সভানেত্রী, বিশিষ্ট নারী উদ্যোক্তা ও সমাজকর্মী আশালতা সাহা (৯০) পরলোকগমন করেছেন। শুক্রবার (৬ নভেম্বর) সকাল পৌনে ১০টার দিকে নরসিংদী শহরের হেমেন্দ্র সাহার মোড় এলাকার জয় টাওয়ারে তার নিজ বাসভবনে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

বিকাল ৪টায় নরসিংদী মহাশ্মশান ঘাটে তার অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন হয়।

মৃত্যুকালে তিনি দুই ছেলে, চার মেয়ে, নাতি-নাতনিসহ অসংখ্য আত্মীয়স্বজন, শুভাকাঙ্ক্ষী ও গুণগ্রাহী রেখে গেছেন। তার বড় ছেলে বিশ্বজিৎ সাহা দৈনিক যুগান্তর ও এনটিভির নরসিংদী জেলা প্রতিনিধি হিসেবে কর্মরত আছেন, এবং ছোট ছেলে সঞ্জিত সাহা দৈনিক বাংলাদেশ প্রতিদিন ও চ্যানেল ২৪-এর স্টাফ রিপোর্টার হিসেবে কাজ করছেন।

আশালতা সাহা জীবদ্দশায় নারী উন্নয়ন, ক্ষমতায়ন ও স্বাবলম্বিতা অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। নারী উদ্যোক্তা ও সমাজকর্মী হিসেবে তিনি দীর্ঘ সময় ধরে নারীদের কল্যাণে কাজ করেছেন। সেলাই প্রশিক্ষণের মাধ্যমে অসংখ্য নারীকে স্বাবলম্বী করে তুলতে তিনি ভূমিকা রেখেছেন। সামাজিক ও সাংগঠনিক কর্মকাণ্ডেও তার সক্রিয় অবদান ছিল।

তার মৃত্যুতে নরসিংদী প্রেস ক্লাব, বাংলাদেশ মহিলা পরিষদের নরসিংদী জেলা শাখা, নরসিংদী জেলা পূজা উদযাপন পরিষদসহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও ধর্মীয় সংগঠনের নেতারা গভীর শোক প্রকাশ করেছেন। তারা শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নির্বাচনে ভরাডুবির পর রুবিওর পদত্যাগের গুঞ্জন, হোয়াইট হাউস নাকচ করেছে

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শুক্রবার, ৬ই নভেম্বর, ২০২৬ ইং

০৭:৪৪ পি.এম


নির্বাচনে ভরাডুবির পর রুবিওর পদত্যাগের গুঞ্জন, হোয়াইট হাউস নাকচ করেছে

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকান পার্টির বড় ধরনের বিপর্যয়ের পর প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন থেকে পদত্যাগের বিষয়ে চিন্তা করছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। জানা গেছে, ২০২৮ সালের প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী হওয়ার প্রস্তুতি নিতে তিনি এই সিদ্ধান্ত নিতে পারেন।

ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য ইন্ডিপেনডেন্টের একটি বিশেষ প্রতিবেদনে এই দাবি করা হয়েছে। তবে হোয়াইট হাউস এই খবরকে গুজব বলে নাকচ করে দিয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, আটলান্টিকের দুই পারের রাজনৈতিক মহল রুবিওর পদত্যাগের সম্ভাবনা নিয়ে আলোচনা করছে। ধারণা করা হচ্ছে, তিনি ২০২৮ সালের নভেম্বরে অনুষ্ঠেয় প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান পার্টির মনোনয়ন পাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন। এ দৌড়ে তার প্রধান প্রতিদ্বন্দ্বী হতে পারেন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স।

মধ্যবর্তী নির্বাচনের ফল প্রকাশের আগেই যুক্তরাষ্ট্রের রিপাবলিকান পার্টির জ্যেষ্ঠ নেতা এবং যুক্তরাজ্য সরকারের গুরুত্বপূর্ণ কর্মকর্তারা দ্য ইন্ডিপেনডেন্ট-কে জানিয়েছিলেন, ট্রাম্প প্রশাসনের গুরুত্বপূর্ণ পদ থেকে রুবিও সরে দাঁড়াতে পারেন। নির্বাচনে প্রতিনিধি পরিষদ ও সিনেট, উভয় কক্ষের নিয়ন্ত্রণ হারিয়েছে রিপাবলিকানরা। কানসাস ও টেক্সাসের মতো ঐতিহ্যগতভাবে রিপাবলিকান-সমর্থিত এলাকাতেও ডেমোক্র্যাটদের জয়কে ট্রাম্পের নেতৃত্বের প্রতি বড় ধাক্কা হিসেবে দেখছেন বিশ্লেষকরা।

প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, মধ্যবর্তী নির্বাচনে বিপর্যয়ের পর ট্রাম্পের মন্ত্রিসভার সর্বোচ্চ পাঁচজন সদস্য পদত্যাগের কথা ভাবছেন। তাদের মধ্যে রুবিও অন্যতম।

ওয়াশিংটনের একজন অভ্যন্তরীণ সূত্র দ্য ইন্ডিপেনডেন্ট-কে জানান, ইরান যুদ্ধ থেকে রুবিওর নিজেকে দূরে সরিয়ে নেওয়া প্রয়োজন। তিনি এই যুদ্ধের দায় ট্রাম্পের ওপর চাপানোর কৌশলও নিতে পারেন।

রুবিওর ঘনিষ্ঠ একজন ব্যক্তি বলেন, প্রশাসন থেকে তার পদত্যাগ করা যৌক্তিক হবে। তার ভাষায়, ‘এই মুহূর্তে রিপাবলিকান পার্টির মনোনয়ন পাওয়ার দৌড়ে রুবিও এগিয়ে আছেন। তিনি নিশ্চিতভাবেই ভ্যান্সের চেয়ে এগিয়ে। তবে পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্বে থাকা অবস্থায় তার পক্ষে প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী হওয়া সম্ভব নয়। তা ছাড়া ট্রাম্প প্রশাসনের সঙ্গে যুক্ত থাকাও তার নির্বাচনী সম্ভাবনার জন্য ক্ষতিকর হতে পারে।’

রিপাবলিকান পার্টির আরেকটি সূত্রের দাবি, মধ্যবর্তী নির্বাচনের পর রুবিও প্রশাসন ছাড়বেন। আরও চার-পাঁচজন কর্মকর্তা একই পথে হাঁটতে পারেন। ওই সূত্রের ভাষায়, ‘দেশের মানুষ পুরোপুরি ট্রাম্পের বিরুদ্ধে চলে গেছে। অনেকেই মানচিত্রে ইরানের অবস্থান পর্যন্ত বলতে পারেন না, যুদ্ধের বিষয়টিও বুঝতে পারছেন না। জ্বালানির দাম মানুষকে ক্ষুব্ধ করেছে।’

ফ্লোরিডা থেকে সিনেটর নির্বাচিত হয়ে যুক্তরাষ্ট্রের শীর্ষ কূটনীতিকের দায়িত্বে আসার পর রুবিওর সঙ্গে ট্রাম্পের ঘনিষ্ঠতা বেড়েছে। অথচ এক দশক আগে হোয়াইট হাউসে যাওয়ার প্রথম প্রচেষ্টার সময় তাদের মধ্যে তীব্র বিরোধ ছিল। সে সময় ট্রাম্প তাকে বিদ্রূপ করে ‘লিটল মার্কো’ বলে ডাকতেন।

বর্তমানে ট্রাম্পের ঘনিষ্ঠ বলয়ে অবস্থান করছেন রুবিও। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী ও জাতীয় নিরাপত্তা উপদেষ্টা, দুটি দায়িত্বই একসঙ্গে পালন করছেন তিনি। এর আগে প্রয়াত হেনরি কিসিঞ্জারই কেবল একই সময়ে এই দুই দায়িত্ব পালন করেছিলেন।

তবে যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকান পার্টির ভরাডুবির পর প্রশাসনে রদবদলের অংশ হিসেবে প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ ও পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও পদত্যাগ করতে পারেন বলে যে গুঞ্জন ছড়িয়েছে, তা নাকচ করেছে হোয়াইট হাউস।

২০২৮ সালের প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী হওয়ার প্রস্তুতি নিতে পদত্যাগের কথা ভাবছেন বলে প্রকাশিত খবর অস্বীকার করেছেন মার্কো রুবিও।

দ্য নিউইয়র্ক টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে রুবিও বলেন, ট্রাম্পের মেয়াদের শেষ দিন পর্যন্ত প্রশাসনে কাজ করাই তার সব সময়ের পরিকল্পনা ছিল।

তিনি বলেন, ‘আমি যে কাজ করছি, তা ভালোবাসি। আর যখন শুনি, তিনি চাকরি ছেড়ে দেবেন, তখন সব সময় হাসি। আমি বলি, কোন চাকরিটি?’

হোয়াইট হাউস ও যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরও মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের পরাজয়ের পর রুবিওর পদত্যাগের খবরকে ‘ভুয়া সংবাদ’ বলে প্রত্যাখ্যান করেছে। সূত্র: দ্য ইনডিপেনডেন্ট, বিবিসি

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

স্থানীয় নির্বাচনে সবাইকে দলীয় প্রার্থীর পক্ষে কাজ করার নির্দেশ দিয়েছেন জ্বালানিমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ৬ই নভেম্বর, ২০২৬ ইং

০৭:৪৫ পি.এম


স্থানীয় নির্বাচনে সবাইকে দলীয় প্রার্থীর পক্ষে কাজ করার নির্দেশ দিয়েছেন জ্বালানিমন্ত্রী

স্থানীয় সরকার নির্বাচনে দলের প্রার্থীর পক্ষে কাজ করার জন্য নির্দেশনা প্রদান করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য এবং বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। তিনি উল্লেখ করেছেন, ‘সরকারের উন্নয়নমূলক কাজে সহযোগিতা করতে স্থানীয় সরকারের নির্বাচিত প্রতিনিধিদের গুরুত্ব অপরিসীম। তাই আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে দলের সব নেতাকর্মীকে ঐক্যবদ্ধ থেকে দলের সমর্থিত প্রার্থীর পক্ষে কাজ করে তাকে বিজয়ী করতে হবে।’

শুক্রবার (৬ নভেম্বর) সকালে সিরাজগঞ্জের ইবি রোডস্থ পৌর ভাসানী মিলনায়তনে জেলা বিএনপির সম্মেলন প্রস্তুত কমিটির উদ্যোগে আয়োজিত বর্ধিত সভায় প্রধান অতিথি হিসেবে তিনি এসব মন্তব্য করেছেন।

জ্বালানিমন্ত্রী আরও বলেন, ‘মাঠ পর্যায়ে উন্নয়নমূলক কার্যক্রম স্থানীয় জনপ্রতিনিধিদের মাধ্যমেই হয়। সেই জন্য দলের নেতাকর্মীদের সব ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধভাবে দলের একক প্রার্থী দিয়ে তাকেই বিজয়ী করতে হবে।’

তিনি জানিয়েছেন, কেউ যদি দলীয় প্রার্থীর বিপক্ষে অবস্থান নেন, তাহলে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।

জেলা বিএনপির সম্মেলন প্রস্তুত কমিটির আহ্বায়ক এবং সিরাজগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য আমিরুল ইসলাম খান আলিমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আরও উপস্থিত ছিলেন, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য সাবেক এমপি এম. আকবর আলী, সিরাজগঞ্জ-১ আসনের সংসদ সদস্য সেলিম রেজা, সিরাজগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ভিপি আয়নুল হক, জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু, সদর উপজেলা বিএনপির সাবেক সভাপতি সরকার রফিকুল ইসলাম সরকার প্রমুখ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মুন্নি অসম্ভবকে সম্ভব করে দেখালেন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ৬ই নভেম্বর, ২০২৬ ইং

০৭:৪৫ পি.এম


মুন্নি অসম্ভবকে সম্ভব করে দেখালেন

জন্মগত শারীরিক সীমাবদ্ধতা কখনোই স্বপ্নের পথে বাধা সৃষ্টি করতে পারে না। প্রবল ইচ্ছাশক্তি ও অধ্যবসায় থাকলে যেকোনো কঠিন বাধা অতিক্রম করা সম্ভব—এমনই এক অনুপ্রেরণাদায়ক উদাহরণ স্থাপন করেছেন সুইটি আক্তার মুন্নি। বাকপ্রতিবন্ধকতাকে জয় করে তিনি শুধু উচ্চশিক্ষার গণ্ডি অতিক্রম করেননি, বরং নিজের সৃজনশীল প্রতিভাকে কাজে লাগিয়ে একজন সফল নারী উদ্যোক্তা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন।

এবার তিনি আরও একধাপ এগিয়ে শিক্ষকতা পেশায় যুক্ত হয়েছেন, মানুষের গড়ার কারিগর হিসেবে নাম লিখিয়েছেন। অদম্য সাহসিকতার মাধ্যমে জীবনযুদ্ধে জয়ী মুন্নি সত্যিই অসম্ভবকে সম্ভব করে দেখিয়েছেন এবং সমাজের অসংখ্য মানুষের জন্য এক উজ্জ্বল আদর্শে পরিণত হয়েছেন।

বর্তমানে সুইটি আক্তার মুন্নি টাঙ্গাইলের পাকুটিয়া এলাকার অক্সফোর্ড কিন্ডারগার্টেনের সহকারী শিক্ষক হিসেবে যোগদান করেছেন। সেখানে তিনি চারুকলা বা আর্ট বিষয়ে পাঠদান করবেন।

শেরপুর জেলার শ্রীবরদী উপজেলার আব্দুল মালেক ও সুফিয়া বেগম দম্পতির তিন সন্তানের মধ্যে মুন্নি সবার বড়। তার বাবা আব্দুল মালেক একজন পুলিশ কনস্টেবল, বর্তমানে ঘাটাইল থানায় কর্মরত আছেন। মা সুফিয়া বেগম গৃহিণী। মুন্নি ঘাটাইল গণপাইলট উচ্চ বিদ্যালয় থেকে মাধ্যমিক এবং ঘাটাইল ক্যান্টনমেন্ট স্কুল অ্যান্ড কলেজ থেকে উচ্চমাধ্যমিক সম্পন্ন করেন। পরে তিনি ইবরাহীম খাঁ সরকারি কলেজের ব্যবস্থাপনা বিভাগ থেকে অনার্স শেষ করেন।

শিক্ষাজীবনের পাশাপাশি ছবি আঁকার প্রতি তার বিশেষ আগ্রহ ছিল। ইবরাহীম খাঁ সরকারি কলেজে পড়াশোনার সময় বিভিন্ন জাতীয় দিবস উপলক্ষে দেয়ালপত্রিকা সাজানো এবং কলেজের দেয়ালে গ্রাফিতি আঁকার কাজে দক্ষতার পরিচয় দেন। জাতীয় পর্যায়ের বিভিন্ন চিত্রাঙ্কন প্রতিযোগিতায়ও তিনি কৃতিত্ব অর্জন করেছেন। তার আঁকা ছবিতে শিক্ষক ও সহপাঠীরা মুগ্ধ হয়েছেন।

ছবি আঁকার সেই দক্ষতাকে কাজে লাগিয়ে একসময় মুন্নি নিজের মতো করে পাঞ্জাবি, ফতুয়া, কামিজ ও শাড়িতে নকশা আঁকতে শুরু করেন। ধীরে ধীরে তার সৃজনশীল কাজই উদ্যোক্তা হওয়ার অনুপ্রেরণা হয়ে ওঠে। বর্তমানে তিনি নিজ উদ্যোগে একটি বাটিক ও বুটিক কারখানা গড়ে তুলেছেন। শিক্ষকতার পাশাপাশি নিজের প্রতিষ্ঠান নিয়েও এগিয়ে যাওয়ার স্বপ্ন দেখছেন তিনি।

সম্প্রতি নতুন করে একটি ভালো শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক হিসেবে যোগ দেওয়ার খবরটি জানাতে ভূঞাপুরের ইবরাহীম খাঁ সরকারি কলেজে গিয়ে নিজের শিক্ষকদের সঙ্গে দেখা করেন মুন্নি। তার এই অর্জন ও অদম্য প্রচেষ্টায় কলেজের শিক্ষকরা মুগ্ধ হয়েছেন।

মুন্নিকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে একজন শিক্ষক লিখেছেন—প্রচলিত পদ্ধতিতে বাকপ্রতিবন্ধকতা জয় করে কলেজ থেকে ব্যবস্থাপনা বিভাগে অনার্স সম্পন্ন করেছেন তিনি। পড়াশোনার ফলাফলও ছিল ভালো। ছবি আঁকার পাশাপাশি নিজের সৃজনশীলতাকে কাজে লাগিয়ে একজন সফল নারী উদ্যোক্তা হিসেবে প্রতিষ্ঠিত হয়েছেন। এবার শিক্ষকতা পেশায় যুক্ত হওয়ার খবর জানাতে কলেজে এসেছেন তিনি।

শিক্ষকের ভাষায়, অদম্য ইচ্ছাশক্তি থাকলে মানুষ একদিন অভীষ্ট লক্ষ্যে পৌঁছাতে পারে। মুন্নির আরও সাফল্য কামনা করে তিনি লিখেছেন—‘জয় হোক তোমার ইচ্ছাশক্তির।’

মুন্নির মা সুফিয়া বলেন, ‘আমার মেয়ে ছোটবেলা থেকেই কথা বলতে পারে না। তবে কখনো তার ইচ্ছাশক্তি ও স্বপ্নের কাছে হার মানতে দেখিনি। অনেক প্রতিকূলতার মধ্যেও সে পড়াশোনা চালিয়ে গেছে। নিজের চেষ্টায় অনার্স শেষ করেছে, পাশাপাশি ছবি আঁকা ও নিজের কাজের মাধ্যমে একটি অবস্থান তৈরি করেছে। এখন শিক্ষকতা পেশায় যুক্ত হয়েছে, এতে একজন মা হিসেবে আমি অনেক আনন্দিত ও গর্বিত। আমি চাই, আমার মেয়ে জীবনে আরও এগিয়ে যাক, নিজের যোগ্যতায় মানুষের ভালোবাসা অর্জন করুক। সবাই আমার মেয়ের জন্য দোয়া করবেন।’

সুইটি আক্তার মুন্নির এই পথচলা শুধুমাত্র ব্যক্তিগত সাফল্যের গল্প নয়; বরং শারীরিক সীমাবদ্ধতা কোনো মানুষের স্বপ্ন পূরণের পথে চূড়ান্ত বাধা হতে পারে না, তারই এক অনুপ্রেরণামূলক উদাহরণ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২৬শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫০
জোহর ১১:৪৩
আসর ০৩:৪০
মাগরিব ০৫:১৬
ইশা ০৬:২৯
সূর্যোদয় : ০৬:০৮ সূর্যাস্ত : ০৫:১৬
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%