০৭:৪৫ পি.এম
স্থানীয় সরকার নির্বাচনে দলের প্রার্থীর পক্ষে কাজ করার জন্য নির্দেশনা প্রদান করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য এবং বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। তিনি উল্লেখ করেছেন, ‘সরকারের উন্নয়নমূলক কাজে সহযোগিতা করতে স্থানীয় সরকারের নির্বাচিত প্রতিনিধিদের গুরুত্ব অপরিসীম। তাই আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে দলের সব নেতাকর্মীকে ঐক্যবদ্ধ থেকে দলের সমর্থিত প্রার্থীর পক্ষে কাজ করে তাকে বিজয়ী করতে হবে।’
শুক্রবার (৬ নভেম্বর) সকালে সিরাজগঞ্জের ইবি রোডস্থ পৌর ভাসানী মিলনায়তনে জেলা বিএনপির সম্মেলন প্রস্তুত কমিটির উদ্যোগে আয়োজিত বর্ধিত সভায় প্রধান অতিথি হিসেবে তিনি এসব মন্তব্য করেছেন।
জ্বালানিমন্ত্রী আরও বলেন, ‘মাঠ পর্যায়ে উন্নয়নমূলক কার্যক্রম স্থানীয় জনপ্রতিনিধিদের মাধ্যমেই হয়। সেই জন্য দলের নেতাকর্মীদের সব ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধভাবে দলের একক প্রার্থী দিয়ে তাকেই বিজয়ী করতে হবে।’
আরও পড়ুন: গাজায় ভারি বৃষ্টি ও ঝোড়ো বাতাসে শত শত তাঁবু প্লাবিত, দুর্ভোগ চরমে
তিনি জানিয়েছেন, কেউ যদি দলীয় প্রার্থীর বিপক্ষে অবস্থান নেন, তাহলে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।
জেলা বিএনপির সম্মেলন প্রস্তুত কমিটির আহ্বায়ক এবং সিরাজগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য আমিরুল ইসলাম খান আলিমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আরও উপস্থিত ছিলেন, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য সাবেক এমপি এম. আকবর আলী, সিরাজগঞ্জ-১ আসনের সংসদ সদস্য সেলিম রেজা, সিরাজগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ভিপি আয়নুল হক, জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু, সদর উপজেলা বিএনপির সাবেক সভাপতি সরকার রফিকুল ইসলাম সরকার প্রমুখ।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন