০৯:৫৮ এম
বর্তমান চ্যাম্পিয়ন বার্সেলোনা স্প্যানিশ লা লিগায় শিরোপা ধরে রাখার অভিযানে দুর্দান্ত সূচনা করেছে, এলচেকে তাদের মাঠে ৫-০ গোলের ব্যবধানে বিধ্বস্ত করে। রবিবারের ম্যাচের প্রথমার্ধের শেষের দিকে হাঁটুতে অস্বস্তি অনুভব করেন স্প্যানিশ মিডফিল্ডার গাভি। এই কারণে ৪৪তম মিনিটে কোচ হান্সি ফ্লিক বাধ্য হয়ে তাঁকে মাঠ থেকে তুলে নেন।
বার্সেলোনা ২৪ ঘণ্টারও কম সময়ের মধ্যে গাভিকে নিয়ে একটি আনুষ্ঠানিক বিবৃতি প্রকাশ করেছে। এই বিবৃতিতে ক্লাবটি সমর্থকদের জন্য একটি বড় স্বস্তির খবর জানিয়েছে।
বিবৃতিতে বলা হয়েছে, ‘রবিবারের ম্যাচের সময় গাভি তার ডান হাঁটুতে চোট পান। আজ সকালে করা ডাক্তারি পরীক্ষায় নিশ্চিত হওয়া গেছে যে, চোট গুরুতর কিছু নয়, এটি কেবল একটি কালশিটে দাগ আশা করা হচ্ছে। তিনি শিগগিরই স্বাভাবিক অনুশীলনে ফিরবেন।’
আরও পড়ুন: সাড়ে চার ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী, কিছু বিষয়ে অসন্তোষ
২০ বছর বয়সী এই স্প্যানিশ তারকা সামাজিক মাধ্যমে সমর্থকদের উদ্দেশ্যে একটি বার্তা দিয়েছেন। গাভি পোস্টে লেখেন, ‘যারা সবসময় আমার পাশে থাকেন, আমাকে সমর্থন করেন এবং ভালো-মন্দ সব পরিস্থিতিতে আমার পাশে থাকেন, তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।’
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন