ঢাকা রবিবার, ২৫শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৯ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৪ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
রবিবার, ২৫শে অক্টোবর, ২০২৬ইং ০৯ই কার্তিক, ১৪৩৩বাং

বাব আল-মান্দেবের কাছে ইয়েমেনি বাহিনীর সঙ্গে হুথিদের তীব্র লড়াই


বাব আল-মান্দেবের কাছে ইয়েমেনি বাহিনীর সঙ্গে হুথিদের তীব্র লড়াই

ইয়েমেনের কৌশলগত দিক থেকে গুরুত্বপূর্ণ কাহবুব পাহাড় এলাকায় সরকারি বাহিনী ও হুথিদের মধ্যে নতুন করে সংঘর্ষ শুরু হয়েছে। বাব আল-মান্দেব প্রণালির নিকটবর্তী এই অঞ্চলে একাধিক ফ্রন্টে লড়াই অব্যাহত রয়েছে।

তাইজ থেকে আল জাজিরার সংবাদদাতা মাহা আলী জানিয়েছেন, ইয়েমেন সরকারের ‘হোমল্যান্ড শিল্ড’ বাহিনী ‘জায়ান্টস ব্রিগেড’-এর সহযোগিতায় কাহবুব এলাকায় হুথিদের একটি অনুপ্রবেশের প্রচেষ্টা প্রতিহত করেছে।

সরকারি বাহিনী দাবি করেছে যে, হুথিরা ওই অঞ্চলে বড় ধরনের হামলার প্রস্তুতি নিচ্ছিল। তবে তাদের সেই প্রচেষ্টা সফলভাবে ঠেকানো হয়েছে।

আরও পড়ুন: জয়পুরহাটে কোটি টাকার কষ্টি পাথরের মূর্তি উদ্ধার, আটক ২ পাচারকারী

অভিযানে হুথিদের সামরিক সরঞ্জাম ক্ষতিগ্রস্ত হয়েছে এবং দুই হুথি সদস্যকে আটক করার খবর পাওয়া গেছে। এছাড়া, সংঘর্ষের সময় সরকারি বাহিনী হুথিদের একটি ড্রোনও ভূপাতিত করার দাবি করেছে।

কাহবুব পাহাড় ইয়েমেনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে বাব আল-মান্দেব প্রণালির নিকটবর্তী অবস্থিত। এটি লোহিত সাগর ও এডেন উপসাগরের সংযোগস্থলে অবস্থিত এবং ইয়েমেনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এলাকা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

স্থানীয় সরকার নির্বাচন নিয়ে ইসির প্রস্তুতি সভা শুরু

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ১৭ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৪:৪২ পি.এম


স্থানীয় সরকার নির্বাচন নিয়ে ইসির প্রস্তুতি সভা শুরু

ঢাকা, ১৭ সেপ্টেম্বর, ২০২৬ : স্থানীয় সরকার নির্বাচন এবং ঠাকুরগাঁও-১ আসনের উপ-নির্বাচনের প্রেক্ষাপটে নির্বাচন কমিশনের (ইসি) প্রস্তুতি সভা শুরু হয়েছে, যেখানে বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ ও কর্তৃপক্ষের প্রতিনিধিরা উপস্থিত রয়েছেন।

আজ বৃহস্পতিবার দুপুর ২টা ৩৫ মিনিটে রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত নির্বাচন কমিশন সচিবালয়ের সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। প্রধান নির্বাচন কমিশনার এ, এম, এম, নাসির উদ্দিনের সভাপতিত্বে অন্যান্য নির্বাচন কমিশনারগণও সভায় অংশগ্রহণ করেন।

সভায় বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ ও কর্তৃপক্ষের কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

গত মঙ্গলবার, ইসি সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ জানিয়েছেন, ১৭ সেপ্টেম্বর অনুষ্ঠিত এই প্রস্তুতি সভায় স্থানীয় সরকার নির্বাচনের তফসিল চূড়ান্ত করার কাজ সম্পন্ন হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জামালপুরে ট্রেনের নিচে পা পিছলে প্রাণ গেল ব্যবসায়ীর

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ১৭ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৪:৪২ পি.এম


জামালপুরে ট্রেনের নিচে পা পিছলে প্রাণ গেল ব্যবসায়ীর

জামালপুর রেলওয়ে স্টেশনে চলন্ত ট্রেনে উঠতে গিয়ে পা পিছলে ট্রেনের নিচে পড়ে মারা যান আব্দুল মালেক (৫৫) নামে এক ব্যবসায়ী। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে ঢাকাগামী ব্রহ্মপুত্র এক্সপ্রেস ট্রেনে উঠতে গিয়ে এই দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তি সরিষাবাড়ী উপজেলার বয়রা এলাকার বাসিন্দা ছিলেন। তিনি বকশীগঞ্জ উপজেলার নঈম মিয়ার বাজারে সার ব্যবসার সঙ্গে যুক্ত ছিলেন।

পুলিশের সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকালে ব্রহ্মপুত্র এক্সপ্রেস ট্রেনটি জামালপুর রেলওয়ে স্টেশনে যাত্রাবিরতি দেয়। ট্রেনটি ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাওয়ার সময় আব্দুল মালেক দৌড়ে ট্রেনে ওঠার চেষ্টা করেন। এ সময় তার পা পিছলে গিয়ে তিনি ট্রেনের নিচে পড়ে যান। পরে ট্রেনের চাকায় কাটা পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু ঘটে।

আরো পড়ুন

চাঁদে বিশাল নতুন গর্তের সন্ধান পেল নাসার মহাকাশযান

জামালপুর রেলওয়ে থানার ওসি রবিউল ইসলাম বলেন, ‘দৌড়ে ট্রেনে ওঠার সময় পা পিছলে আব্দুল মালেক ট্রেনের নিচে পড়ে যান। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়েছে।’

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আন্তর্জাতিক মানের জাতীয় অর্কেস্ট্রা গঠনে খসড়া নীতিমালা পর্যালোচনা সভা অনুষ্ঠিত

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

বৃহস্পতিবার, ১৭ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৪:৪৩ পি.এম


আন্তর্জাতিক মানের জাতীয় অর্কেস্ট্রা গঠনে খসড়া নীতিমালা পর্যালোচনা সভা অনুষ্ঠিত

ঢাকা, ১৭ সেপ্টেম্বর ২০২৬ : সংস্কৃতি মন্ত্রী নিতাই রায় চৌধুরী উল্লেখ করেছেন যে, দেশের সঙ্গীত ঐতিহ্যকে আন্তর্জাতিক পর্যায়ে সম্মানের সঙ্গে উপস্থাপন করার জন্য একটি সুসংগঠিত ও পেশাদার জাতীয় অর্কেস্ট্রা গঠনের প্রয়োজনীয়তা এখন সময়ের দাবি।

আজ সংস্কৃতি মন্ত্রণালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত আন্তর্জাতিক মানের জাতীয় অর্কেস্ট্রা গঠনে খসড়া নীতিমালা পর্যালোচনা সভায় সভাপতিত্বকালে তিনি এসব কথা বলেন।

এই ‘জাতীয় অর্কেস্ট্রা সংক্রান্ত খসড়া নীতিমালা’ পর্যালোচনা সভাটি বাংলাদেশের সাংস্কৃতিক অঙ্গনে আন্তর্জাতিক মানের অর্কেস্ট্রার বিকাশ, পেশাদার অর্কেস্ট্রা শিল্পী তৈরি এবং প্রাতিষ্ঠানিক দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে আয়োজন করা হয়।

বক্তৃতায় সংস্কৃতি মন্ত্রী সংশ্লিষ্ট সকল বাহিনী ও প্রতিষ্ঠানের সমন্বয়ে একটি যুগোপযোগী, কার্যকর এবং আন্তর্জাতিক মানসম্পন্ন নীতিমালা প্রণয়নের ওপর গুরুত্বারোপ করেন। সভায় সংস্কৃতি প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম এবং সংস্কৃতি সচিব মিজ ইয়াসমিন বেগমও উপস্থিত ছিলেন।

অন্যান্য অংশগ্রহণকারীদের মধ্যে বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমানবাহিনী, বাংলাদেশ পুলিশ, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের অর্কেস্ট্রা টিমের উচ্চপর্যায়ের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।

সভায় জাতীয় অর্কেস্ট্রার সাংগঠনিক কাঠামো, শিল্পী নির্বাচন, প্রশিক্ষণ ব্যবস্থা, আন্তর্জাতিক মানদণ্ডে দক্ষতা উন্নয়ন, পরিবেশনা নীতিমালা এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানসমূহের সমন্বিত অংশগ্রহণের বিষয়গুলো নিয়ে আলোচনা করা হয়। অংশগ্রহণকারী প্রতিনিধিগণ খসড়া নীতিমালার বিভিন্ন দিক নিয়ে গঠনমূলক মতামত ও সুপারিশ প্রদান করেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

দিনাজপুরে আধুনিক প্রযুক্তিতে অধিক ফলনে আউস ধানের লক্ষ্যমাত্রা অর্জিত

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ১৭ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৪:৪৩ পি.এম


দিনাজপুরে আধুনিক প্রযুক্তিতে অধিক ফলনে আউস ধানের লক্ষ্যমাত্রা অর্জিত

দিনাজপুর, ১৭ সেপ্টেম্বর, ২০২৬ : চলতি বছর অনুকূল আবহাওয়া ও আধুনিক কৃষি প্রযুক্তির ব্যবহার করে জেলায় লক্ষ্যমাত্রার চেয়ে ১২ হেক্টর জমিতে আউশ ধানের ফলন অর্জিত হয়েছে।

দিনাজপুর জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপ-পরিচালক (প্রশিক্ষণ) মো. মোস্তাফিজুর রহমান গতকাল বুধবার এই তথ্য বাসসকে নিশ্চিত করেছেন। তিনি উল্লেখ করেন, কৃষি বিভাগ চলতি বছর জেলায় ৯ হাজার ৯শ’ হেক্টর জমিতে আউস ধান চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছিল। অনুকূল আবহাওয়া এবং মাঠ কর্মকর্তাদের সঠিক পরামর্শ, পাশাপাশি নিবিড় পরিচর্যায় কৃষকরা অতিরিক্ত ১২ হেক্টর জমিতে আউস ধান চাষ করতে সক্ষম হয়েছেন। ফলে, জেলার ১৩টি উপজেলায় মোট ৯ হাজার ৯১২ হেক্টর জমিতে আউস ধান চাষ সম্ভব হয়েছে।

তিনি আরও জানান, বিগত সময়ে প্রায় বিলুপ্ত হয়ে যাওয়া আউশ ধান চাষে কৃষকদের আগ্রহ সৃষ্টি করতে কৃষি বিভাগের উদ্যোগ সফল হয়েছে।

উপ-পরিচালক মো. মোস্তাফিজুর রহমান জানান, গত দু’বছর আগে কৃষি বিভাগের গবেষণায় উদ্ভাবিত উন্নত জাত ও উচ্চ ফলনশীল ব্রি-৯৮ আউশ ধান চাষে জেলায় অধিক ফলন হয়েছে। চলতি মৌসুমে ১৩টি উপজেলায় ৯ হাজার ৯শ’ হেক্টর জমিতে আউস ধান চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল। মৌসুমের শুরুতে, গত মে মাসে, ১৩টি উপজেলায় ৭ হাজার ৩৫০ জন কৃষকের মাঝে বিনামূল্যে ব্রি-৯৮ জাতের বীজ, রাসায়নিক সার ও কীটনাশক বিতরণ করা হয়েছিল।

আউশ ধান চাষে সফলতা অর্জনের জন্য জেলার ১৩টি উপজেলার কৃষি বিভাগের মাঠ কর্মকর্তাগণ কৃষকদের সার্বক্ষণিক সহযোগিতা প্রদান করেছেন, যার ফলে আউশ ধান চাষে সফলতা এসেছে বলে কৃষি বিভাগ জানায়।

জেলার সদর উপজেলার চেহেলগাজী ইউনিয়নের সাবেক ইউপি সদস্য মো. রফিকুল ইসলাম জানান, কর্ণাই ও নশিপুর দু'টি গ্রামে সমবায় ভিত্তিতে কৃষকরা এবার আউশ ধানের ব্রি ধান-৯৮ জাতের চাষ করেছেন। আউশ ধান চাষের সাড়ে ৩ মাসের মধ্যে কৃষকরা ফসল ঘরে তুলতে পেরে খুব খুশি।

তিনি জানান, এক একর জমিতে ৭৫ থেকে ৮০ মণ ধানের ফলন হয়েছে। কৃষি বিভাগের বিনামূল্যে দেয়া বীজ, সার ও কীটনাশক ব্যবহার করে অনাবাদি জমি অধিক উৎপাদনশীল হয়ে উঠেছে। বর্তমানে বাজারে কাঁচা ধান এক হাজার ৫০ থেকে ১১শ’ টাকা মণ দরে বিক্রি হচ্ছে। আউস ধানের খড় বিক্রি করে বাড়তি টাকা পাওয়া যাচ্ছে। ফলে, ধান বিক্রির পাশাপাশি খড় বিক্রিতেও কৃষকরা তাদের খরচের একটি অংশ উঠাতে পারছেন।

জেলার বিরল উপজেলার এনায়েতপুর গ্রামের আদর্শ কৃষক মো. খাদেমুল ইসলাম (৪৫) জানান, ‘চলতি বছরের মে মাসের মাঝামাঝি সময়ে জমিতে বীজতলা তৈরি করে ব্রি-৯৮ জাতের আউশ ধান চারা রোপণ করেছি। কৃষি কর্মকর্তাদের নিয়মিত পরামর্শে সেচ, সার ও কীটনাশক ব্যবহারে বেশ ভাল ফলন হয়েছে। ভাদ্র-আশ্বিনের এই সময়ে মাঠজুড়ে আউশ ধানের সোনালি শোভা কৃষকদের মন ভরে তুলেছে। কৃষকেরা তাদের অর্জিত ধান কাটা-মাড়াই শুরু করেছেন।

আগামী এক সপ্তাহের মধ্যেই ধান কাটা শেষ হওয়ার সম্ভাবনা রয়েছে। ধান কাটার পর কৃষকরা আবার ওই জমিতে আগাম জাতের আলু চাষের প্রস্তুতি শুরু করবেন। এই লক্ষ্য বাস্তবায়নে কৃষি বিভাগের সহযোগিতায় কৃষকেরা আউশ ধান ঘরে তুলে, একই জমিতে আলু চাষ করার পরিকল্পনা করেছেন।

জেলার চিরিরবন্দর উপজেলার বিন্যাকুড়ি ও ভিয়াইল গ্রামের কৃষকরা বলছেন, নতুন জাতের উন্নত ফলনশীল আউশ ধান চাষে তাদের সাফলতা এসেছে।

বিন্যাকুড়ি গ্রামের কৃষক মো. আব্দুর রহমান (৪৮) জানান, এ বছর তিনি ৭৮ শতক জমিতে আউশ ধান চাষ করেছেন। তার অর্জিত জমি থেকে ৬৭ মণ আউশ ধান পেয়েছেন। ওই ধান বিক্রি করে তিনি আগাম জাতের আলুর চাষ করবেন। আগামী বছর এ জাতের আউশ ধান বেশি করে আবাদ করার আশা করছেন প্রায় এলাকার সব কৃষকরা।

দিনাজপুর সদর উপজেলা কৃষি বিভাগের উপ-সহকারী কৃষি কর্মকর্তা মো. আব্দুল মতিন বাসস’কে বলেন, এ অঞ্চলের জমি একটু উচুঁ এবং লালমাটি হওয়ায় আগে শুধু রবি শস্যে চাষ করা হতো। এখানে আমন বা ইরি-বোরো ধান চাষ করা হতো না। সরকারি উদ্যোগে কৃষকদের উদ্বুদ্ধ করে উন্নত জাতের আউশ ধান চাষ শুরু করা হয়েছে। এখন সেই জমিতেই ৩টি করে ফসল উৎপাদন করা সম্ভব হচ্ছে। সরকারি উদ্যোগে বিনামূল্যে বীজ, সার ও কীটনাশক সরবরাহ করে কৃষকদের ফসল উৎপাদনে এগিয়ে নিয়ে যাওয়ায়, কৃষকেরা বর্তমান বিএনপি সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছেন।

সদর উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. রাকিবুল ইসলাম বাসস’কে বলেন, চলতি মৌসুমে সদর উপজেলা ৯৭২ হেক্টর জমিতে আউশ ধানের অধিক উৎপাদন হয়েছে। প্রায় বিলুপ্ত হয়ে যাওয়া উন্নত জাতের আউশ ধান চাষে কৃষকরা স্বল্প সময়ে ভালো ফলন পেয়েছেন। আগামীতে আরো অধিক কৃষক আউশ ধান চাষে আগ্রহী হয়ে উঠবেন, সে বিষয় কৃষি বিভাগ কাজ করছে বলে তিনি ব্যক্ত করেন।

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মো. আফজাল হোসেন বাসসকে জানান, তিনি গত কয়েক দিন জেলার প্রায় প্রত্যেকটি উপজেলায় উন্নত জাতের ব্রি-৯৮ আউস ধানের অর্জিত ধান ক্ষেত সরেজমিন পরিদর্শন করেছেন। কৃষকের অর্জিত ধান ক্ষেতের অধিক ফলন দেখে তিনি মুগ্ধ হয়েছেন। সেই সাথে কৃষি বিভাগের উদ্ভাবন করা উন্নত জাতের আউস ধান চাষে কৃষকদের আগ্রহ বেড়েছে, এটি একটি ভালো লক্ষণ বলে তিনি মন্তব্য করেন।

উল্লেখ্য, গত বছর এ জেলায় কৃষি বিভাগ থেকে আউশ ধান চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল ৫ হাজার ১৫০ হেক্টর জমিতে। গত বছর সরকারি ভাবে কৃষকদের কৃষি প্রণোদনা দিয়ে ৫ হাজার ৩৭০ হেক্টর জমিতে আউশ ধান চাষ অর্জিত হয়েছিল। চলতি বছর গত বছরের তুলনায় ৪ হাজার ৫৪২ হেক্টর জমিতে অতিরিক্ত আউস ধান চাষ অর্জিত করা সম্ভব হয়েছে বলে কৃষি বিভাগ দাবি করছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৪ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৪
জোহর ১১:৪৪
আসর ০৩:৪৮
মাগরিব ০৫:২৪
ইশা ০৬:৩৬
সূর্যোদয় : ০৬:০০ সূর্যাস্ত : ০৫:২৪
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%