ঢাকা মঙ্গলবার, ২৭শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১১ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৬ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ২৭শে অক্টোবর, ২০২৬ইং ১১ই কার্তিক, ১৪৩৩বাং

শিক্ষকদের অবসর ভাতার ৭ হাজার কোটি টাকা আত্মসাত করেছে বিগত সরকার : শিক্ষামন্ত্রী


শিক্ষকদের অবসর ভাতার ৭ হাজার কোটি টাকা আত্মসাত করেছে বিগত সরকার : শিক্ষামন্ত্রী

শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, শিক্ষকদের অবসর ভাতার ৭ হাজার কোটি টাকা আত্মসাত করেছে আওয়ামী লীগ সরকার। বিগত সরকার ১৫ আগস্ট পালনের নামে হাজার কোটি টাকা ব্যায় করেছে।

রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রের উইন্ডি টাউন হলে আয়োজিত ভঙ্গুর অর্থনীতি পুনর্গঠন এবং টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জন শীর্ষক সেশনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। শিক্ষামন্ত্রী বলেন, বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান দেশ ও জাতির প্রয়োজন দিনরাত কাজ করছেন। তিনি শিক্ষা, স্বাস্থ্য ও বাসস্থানসহ সব সেক্টরের উন্নয়নে সমান গুরুত্ব দিয়ে কাজ করছেন।

মন্ত্রী দেশের রাজনৈতিক দলগুলোর উদ্দেশ্যে বলেন, শুধু সমালোচনা না করে আসুন সবাই একসঙ্গে কাজ করি। সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কাজের অংশ হিসেবে দেশের মানুষের মধ্যে ফ্যামিলি কার্ড বিতরণ করছে। শিক্ষামন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশে দেশের শিক্ষা ব্যাবস্থার উন্নয়নে দিনরাত কাজ করছি।

আরও পড়ুন: কম্বোডিয়ায় দুই বাংলাদেশিকে ৫ হাজার ডলারে বিক্রি করেছে মানবপাচারকারীরা

অনুষ্ঠানে পরিকল্পনা প্রতিমন্ত্রী মো. জোনায়েদ আব্দুর রহিম সाकিসহ বিভিন্ন মন্ত্রণালয় ও শিক্ষা প্রতিষ্ঠানের কর্মকর্তারা বক্তব্য রাখেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রাষ্ট্রপতি নির্বাচনে দলের সিদ্ধান্তের বাইরে ভোট দেওয়া যাবে না: চিফ হুইপ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ১১ই আগস্ট, ২০২৬ ইং

০৪:০৫ পি.এম


রাষ্ট্রপতি নির্বাচনে দলের সিদ্ধান্তের বাইরে ভোট দেওয়া যাবে না: চিফ হুইপ

জাতীয় সংসদের সরকার দলীয় চিফ হুইপ নুরুল ইসলাম মনি জানিয়েছেন, রাষ্ট্রপতি নির্বাচনে দলের সিদ্ধান্তের বাইরে কেউ ভোট দিতে পারবে না, এটি সংবিধানের ৭০ অনুচ্ছেদ অনুযায়ী।

মঙ্গলবার (১১ আগস্ট) রাষ্ট্রপতি নির্বাচনের চূড়ান্ত বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এই তথ্য জানান। বাংলাদেশ জাতীয় সংসদের কেবিনেট কক্ষে অনুষ্ঠিত বৈঠকে তিনি আরও বলেন, নির্বাচন কমিশন বিশেষ বৈঠক ডেকে রাষ্ট্রপতি নির্বাচন করবেন এবং ভোটাররা প্রকাশ্যে ভোট দেবেন।

বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম মন্তব্য করেন, জুলাই সনদ অনুযায়ী রাষ্ট্রপতি নির্বাচন হচ্ছে না, এটি আমাদের জন্য দুঃখজনক এবং হতাশার। তবে তিনি এখনও আশা করেন যে নির্বাচনটা অংশগ্রহণমূলক হোক।

সভায় ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন মো. জি কে গউছ, রকিবুল ইসলাম বকুল, মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু, মো. আখতারুজ্জামান মিয়া, এ. বি. এম আশরাফ উদ্দিন (নিজান) এমপি।

সভায় রাষ্ট্রপতি নির্বাচনের লক্ষ্যে জাতীয় সংসদের অধিবেশন কক্ষ ব্যবহার, যাবতীয় লজিস্টিক সাপোর্ট প্রদান এবং সংসদ সদস্যদের উপস্থিতি নিশ্চিতকরণের বিষয়ে কার্যবিবরণী প্রয়োজনীয় সংশোধন সহ নিশ্চিত করা হয়।

ভারপ্রাপ্ত স্পিকার আরও বলেন, রাষ্ট্র কাঠামোর সর্বক্ষেত্রে ফ্যাসিস্টমুক্ত করতে হবে। ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশ বিনির্মাণে রাষ্ট্রপতি নির্বাচন ২০২৬ একটি ঐতিহাসিক মাহেন্দ্রক্ষণ।

উল্লেখ্য, নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ২০ আগস্ট সংসদ কক্ষে রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হবে। রাষ্ট্রপতি নির্বাচন আইন, ১৯৯১ এর ৩ ধারা অনুযায়ী নির্বাচন পরিচালনা করবেন প্রধান নির্বাচন কমিশনার।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

৫৬ চোরাই ভারতীয় স্মার্টফোনসহ গ্রেপ্তার ৩

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ১১ই আগস্ট, ২০২৬ ইং

০৪:০৫ পি.এম


৫৬ চোরাই ভারতীয় স্মার্টফোনসহ গ্রেপ্তার ৩

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধির থেকে জানা যাচ্ছে, চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলা সীমান্তে বিজিবির একটি অভিযানে ২৮ লাখ টাকা মূল্যের ৫৬টি চোরাই ভারতীয় স্মার্টফোন এবং একটি মোটরসাইকেলসহ তিনজন গ্রেপ্তার হয়েছেন।

গ্রেপ্তারকৃতরা হলেন, শিবগঞ্জের সোনামসজিদ শিয়ালমারা গ্রামের সহিমুদ্দিনের ছেলে সানাউল্লাহ (২৮), একই গ্রামের আবু সাঈদ সঙ্গে হারুন অর রশিদ (১৯) এবং মৃত আশরাফুল ইসলামের ছেলে ইয়াসিন আলী (১৯)।

বিজিবি জানায়, সোমবার (১০ আগস্ট) রাত সাড়ে ৯টার দিকে সোনামসজিদ বিওপির একটি বিশেষ টহলদল গোপন খবরের ভিত্তিতে মেইন আন্তর্জাতিক সীমান্ত পিলার ১৮৫ হতে প্রায় ৫ কিলোমিটার বাংলাদেশের ভেতরে দাইপুকুরিয়া ইউনিয়নের শিকারপুর দক্ষিণপাড়া গ্রামে সড়কের ওপর অভিযান চালায়।

অভিযানে ২৮ লাখ টাকা মূল্যের ৫৬টি চোরাই ভারতীয় স্মার্টফোন এবং একটি মোটরসাইকেলসহ ওই তিনজন গ্রেপ্তার হন।

চাঁপাইনবাবগঞ্জের মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) এর অধিনায়ক লে. কর্নেল তাজুল ইসলাম চৌধুরী অভিযানের বিষয়টি নিশ্চিত করে বলেছেন, 'এ ঘটনায় শিবগঞ্জ থানায় মামলা করা হয়েছে। বিজিবি চোরাচালান প্রতিরোধে সীমান্তে সতর্ক রয়েছে।'

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

১৫ শিক্ষক পড়িয়েও পাস করাতে পারেননি ৫ পরীক্ষার্থীকে

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ১১ই আগস্ট, ২০২৬ ইং

০৪:০৭ পি.এম


১৫ শিক্ষক পড়িয়েও পাস করাতে পারেননি ৫ পরীক্ষার্থীকে

পিরোজপুরের নেছারাবাদে চলতি বছরের দাখিল পরীক্ষার ফলাফলে হতাশাজনক চিত্র দেখা গেছে। উপজেলার ২১টি মাদরাসা থেকে ৫৪৫ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়ে উত্তীর্ণ হয়েছে ৩০৯ জন।

গড় পাসের হার ৫৬ দশমিক ৬৯ শতাংশ। এর মধ্যে আটটি মাদরাসার পাসের হার ৫০ শতাংশের নিচে। আর একটি মাদরাসা থেকে অংশ নেওয়া পাঁচ পরীক্ষার্থীর কেউই পাস করতে পারে নি।

পাঁচ পরীক্ষার্থীর কেউই পাস না করা প্রতিষ্ঠানটি হলো পূর্ব আকলম দাখিল মাদরাসা। প্রতিষ্ঠানটি নন-এমপিও। মাদরাসাটিতে ১৫ জন শিক্ষক এবং তিনজন কর্মচারী রয়েছেন। শিক্ষার্থী রয়েছে দুই শতাধিক। প্রতিষ্ঠানটি এমপিওভুক্তির জন্য আবেদনও করেছে।

এরপরও দাখিল পরীক্ষায় পাঁচ পরীক্ষার্থীর একজনও উত্তীর্ণ না হওয়ায় অভিভাবক ও মাদরাসার শুভাকাঙ্ক্ষীদের মধ্যে হতাশা ও ক্ষোভ দেখা দিয়েছে।

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের তথ্য অনুযায়ী, চলতি বছর নেছারাবাদের ২১টি মাদরাসা থেকে ৫৪৫ জন শিক্ষার্থী দাখিল পরীক্ষায় অংশ নেয়। তাদের মধ্যে ৩০৯ জন পাস করেছে। পাসের হার ৫৬ দশমিক ৬৯ শতাংশ। এ প্লাস পেয়েছে ২২ জন।

সামগ্রিক ফলাফলের বিপরীতে বেশ কয়েকটি প্রতিষ্ঠানের ফলাফল উদ্বেগজনক। পাটিকেলবাড়ী দরগাহ শরীফ মাদরাসা থেকে ১৮ জন পরীক্ষার্থী অংশ নিয়ে পাস করেছে মাত্র দুজন। নেছারাবাদ মোজাদ্দেদিয়া মাদরাসা থেকে ১১ জনের মধ্যে পাস করেছে দুজন। গাজীপুর মৈশানী হারুন অর রশিদ ফাজিল মাদরাসা থেকে ১৫ জনের মধ্যে পাস করেছে পাঁচজন।

এছাড়া বিন্না নেছারিয়া দাখিল মাদরাসা থেকে ১৬ জনের মধ্যে সাতজন, আউরিয়া হোসাইনিয়া দাখিল মাদরাসা থেকে ৩৪ জনের মধ্যে নয়জন, মাহমুদকাঠি দাখিল মাদরাসা থেকে ২৭ জনের মধ্যে ১২ জন, হজরত রাবেয়া বসরি (রহ.) মহিলা দাখিল (আমিরহাজী) মাদরাসা থেকে ১৬ জনের মধ্যে পাঁচজন এবং গুয়ারেখা রাব্বানিয়া দাখিল মাদরাসা থেকে ১৫ জনের মধ্যে সাতজন উত্তীর্ণ হয়েছে।

সবচেয়ে হতাশাজনক ফল হয়েছে পূর্ব আকলম দাখিল মাদরাসায়। পাঁচজন পরীক্ষার্থী অংশ নিয়ে একজনও পাস না করায় প্রতিষ্ঠানটির শিক্ষা কার্যক্রম নিয়ে প্রশ্ন উঠেছে। বিশেষ করে ১৫ জন শিক্ষক ও তিনজন কর্মচারী থাকার পরও এমন ফলাফল কেন তা নিয়ে অভিভাবক ও স্থানীয়দের মধ্যে আলোচনা চলছে।

পূর্ব আকলম দাখিল মাদরাসার ভারপ্রাপ্ত সুপার মো. জাহাঙ্গীর হোসেন জানান, মাদরাসাটি ২০০৩ সালে প্রতিষ্ঠিত হলেও এখনো নন-এমপিও। এ বছর পাঁচজন শিক্ষার্থী দাখিল পরীক্ষায় অংশ নিয়েছিল। দুর্ভাগ্যজনকভাবে কেউই পাস করতে পারেনি। এর সুনির্দিষ্ট কারণ তারা বুঝে উঠতে পারছেন না।

তিনি আরো জানান, মাদরাসাটি এখনো এমপিওভুক্ত না হওয়ায় শিক্ষকদের বেতন হয় না। এ কারণে কখনো কখনো শিক্ষকেরা অনুপস্থিত থাকতেন। ফলাফল খারাপ হওয়ার পেছনে এটিও একটি কারণ হতে পারে। মাদরাসাটি এমপিওভুক্ত হলে পরিস্থিতির উন্নতি হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

নেছারাবাদ উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. জহিরুল আলম বলেন, ‘অনেক প্রতিষ্ঠানের ফলাফল ভালো হয়েছে। তবে কিছু প্রতিষ্ঠানে যথেষ্ট শিক্ষক-কর্মচারী থাকার পরও ফলাফল খারাপ হয়েছে। যেসব প্রতিষ্ঠানের ফলাফল খারাপ হয়েছে, তাদের কাছে চিঠির মাধ্যমে ফলাফল খারাপ হওয়ার কারণ জানতে চাওয়া হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

হামের উপসর্গ নিয়ে আরও ২ শিশুর মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ১১ই আগস্ট, ২০২৬ ইং

০৪:০৭ পি.এম


হামের উপসর্গ নিয়ে আরও ২ শিশুর মৃত্যু

সারা দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ২ শিশুর মৃত্যু হয়েছে। এই সময়ে হাম ও হামের উপসর্গ নিয়ে আক্রান্ত হয়েছে ৯৭৯ জন শিশু। সোমবার (১০ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তর কেন্দ্র থেকে প্রকাশিত স্বাস্থ্যসংক্রান্ত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় দেশে হামের উপসর্গ নিয়ে আরও ২ শিশুর মৃত্যু হয়েছে। তবে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে কোনো শিশুর মৃত্যু হয়নি।

এ নিয়ে গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সারা দেশে হামের উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে মোট ৭৮২টি শিশুর। আর হামে আক্রান্ত হয়ে আরও ৯৮টি শিশু প্রাণ হারিয়েছে। অর্থাৎ হাম ও হামের উপসর্গ নিয়ে এই সময়ে মোট ৮৮০টি শিশু মারা গেছে।

এছাড়া, ২৪ ঘণ্টায় ১০৭টি শিশু হামে আক্রান্ত হয়েছে, আর হামের উপসর্গজনিত রোগীর সংখ্যা ৮৭২। এই সময়ে ৮১২টি শিশু নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছে, আর হাসপাতাল থেকে ছাড়া পেয়েছে ৮৪১টি শিশু।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, ১৫ মার্চ থেকে আজ পর্যন্ত মোট সন্দেহজনক হাম রোগীর সংখ্যা ১ লাখ ৩৮ হাজার ১৮৪, আর নিশ্চিত হাম রোগীর সংখ্যা ১৭ হাজার ৩৮৫। এর মধ্যে হাসপাতালে ভর্তি হয়েছে মোট ১ লাখ ২০ হাজার ১৩৪ রোগী, যাদের মধ্যে ১ লাখ ১৫ হাজার ৯৮০ জন ছাড়পত্র পেয়ে ইতোমধ্যে বাড়ি ফিরেছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৬ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৫
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২৩
ইশা ০৬:৩৫
সূর্যোদয় : ০৬:০১ সূর্যাস্ত : ০৫:২৩
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%