ঢাকা বৃহস্পতিবার, ২২শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৬ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১১ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ২২শে অক্টোবর, ২০২৬ইং ০৬ই কার্তিক, ১৪৩৩বাং

পটিয়ার অপরাধ জগত নিয়ন্ত্রণকারী ‘বালু সাইফু’ গ্রেফতার


পটিয়ার অপরাধ জগত নিয়ন্ত্রণকারী ‘বালু সাইফু’ গ্রেফতার

চট্টগ্রামের পটিয়ায় কুখ্যাত সন্ত্রাসী সাইফুদ্দিন, যিনি সাইফুল ইসলাম নামেও পরিচিত এবং ‘বালু সাইফু’ নামে পরিচিত, অবশেষে পুলিশের হাতে গ্রেফতার হয়েছেন। পটিয়ায় ৪ আগস্ট ছাত্র-জনতার ওপর সরাসরি গুলিবর্ষণসহ তার বিরুদ্ধে মোট ১৩টি মামলা এবং গ্রেফতারি পরোয়ানা রয়েছে।

বুধবার ভোর ৩টা ৪৫ মিনিটে উপজেলার হাইদগাঁও ইউনিয়নের পূর্ব হাইদগাঁও এলাকায় গভীর রাতে তার বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

সাইফুদ্দিন পটিয়া উপজেলা আওয়ামী যুবলীগের সাবেক সহ-সম্পাদক এবং হাইদগাঁও ইউনিয়ন যুবলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন।

আরও পড়ুন: নাব্যতা সংকটে হবিগঞ্জের সুতাং নদী মরা খালে পরিণত

বিগত ফ্যাসিস্ট আওয়ামী লীগ আমলের এমপি সামশুল হক চৌধুরীর সময়ে ‘বালু সাইফু’ অপরাধ জগত নিয়ন্ত্রণের সুযোগ পাননি। তবে ২০২৪ সালের নির্বাচনে আওয়ামী লীগের দক্ষিণ জেলা সভাপতি মোতাহেরুল ইসলাম চৌধুরী জয়ী হওয়ার পর তিনি এবং তার কয়েকজন সহযোগী পটিয়ার অপরাধ জগত নিয়ন্ত্রণে নিয়োজিত হন।

পুলিশের তথ্য অনুযায়ী, সাইফুদ্দিনের বিরুদ্ধে অপহরণ, চাঁদাবাজি, মারামারি, মাদক এবং বিস্ফোরক দ্রব্য আইনে ১৩টি মামলা রয়েছে। ২০২৪ সালের ২০ ও ২৭ আগস্ট দায়ের করা পৃথক দুটি মামলায় বিস্ফোরক দ্রব্য আইনের ধারায় এবং একই বছরের ১ নভেম্বর দায়ের করা মামলায় হত্যাচেষ্টা, মারধর, চুরি, ভয়ভীতি প্রদর্শন ও বিস্ফোরক দ্রব্য আইনের বিভিন্ন ধারায় তাকে আসামি করা হয়েছে।

আওয়ামী লীগ সরকার পতনের পরেও সাইফুদ্দিন পাহাড়ে অবস্থান নিয়ে বীরদর্পে অপকর্ম চালিয়ে গেছেন। তিনি প্রতিনিয়ত ফেসবুকে সরকারবিরোধী অপপ্রচার ও উসকানি দিয়েছেন। তাকে নিয়ে পটিয়ার রাজনীতিবিদ ও প্রশাসন অস্বস্তিতে ছিল। পটিয়া থানার পাশাপাশি বিভিন্ন থানা পুলিশ তাকে গ্রেফতারে একাধিকবার চেষ্টা চালালেও ব্যর্থ হয়েছিল।

স্থানীয়দের মতে, আওয়ামী লীগের সরকার পতনের পরেও সাইফুদ্দিন পটিয়ায় চোলাই মদের ব্যবসা, পাহাড়ে জমি এবং বাগান মালিকদের জিম্মি করে মাসিক হারে চাঁদাবাজি সহ নানা অপরাধমূলক কার্যক্রম চালিয়ে যাচ্ছিল। পটিয়া ও রাঙ্গুনিয়া সীমান্তের পাহাড়ের তিকুরাপাড়া এলাকায় তার একটি বিশাল চোলাই মদের কারখানা রয়েছে। সেখান থেকে মদের চালান বিকাল বেলা পটিয়ার পাহাড়ের পাদদেশে এনে সন্ধ্যার পর বিভিন্ন বাহনে পটিয়া, বোয়ালখালী, আনোয়ারা ও চন্দনাইশের একাংশে বিতরণ করা হতো। তার নেতৃত্বে পাহাড়ের ১০-১২ জনের একটি সশস্ত্র সন্ত্রাসী গ্রুপ সক্রিয় রয়েছে। তাদের মাসিক হারে চাঁদা না দিলে কোনো বাগান মালিক বা তাদের শ্রমিকরা সেখানে যেতে পারেন না। চাঁদা না দিলে পাহাড়ে গেলে তাদের অপহরণ করে মোটা অংকের চাঁদা আদায় করা হয়।

আরও পড়ুন: বরিশালে দুই যুবককে মারধরের অভিযোগ বিএনপি নেতা ফারুকের বিরুদ্ধে

ওসি জিয়াউল হক জানিয়েছেন, সাইফুদ্দিনের বিরুদ্ধে পটিয়া থানায় ১৩টি মামলা রয়েছে। তাকে গ্রেফতারের পর আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সাদিও মানের ২৫০ কোটি টাকার প্রকল্প উদ্বোধন, বদলে যেতে পারে হাজারো জীবন

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

বুধবার, ২৩শে সেপ্টেম্বর, ২০২৬ ইং

১১:০৭ পি.এম


সাদিও মানের ২৫০ কোটি টাকার প্রকল্প উদ্বোধন, বদলে যেতে পারে হাজারো জীবন

ফুটবল মাঠে গোল করে মানুষের হৃদয় জয় করার পাশাপাশি, মাঠের বাইরেও নিজের শিকড়ের মানুষের জন্য একের পর এক কাজ করে চলেছেন সাদিও মানে। এবার তিনি জন্মস্থান সেনেগালের বাম্বালিতে ২৪৬ কোটি টাকার বিশাল কৃষি প্রকল্প নিয়ে এসেছেন।

সেনেগালের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা এপিএসের তথ্য অনুযায়ী, মানের উদ্যোগে ‘এসএম১০ অ্যাগ্রো’ নামে এই প্রকল্পে বিনিয়োগ করা হচ্ছে ১১৭০ কোটি সিএফএ ফ্রাঁ, যা বাংলাদেশি মুদ্রায় ২৫০ কোটি টাকার সমান।

গত ১৯ সেপ্টেম্বর, সাদিও মানে নিজ গ্রাম বাম্বালিতে প্রকল্পটির ভিত্তিপ্রস্তর স্থাপন কাজের উদ্বোধন করেন। সেখানে ৫০০ হেক্টর জমিতে গড়ে উঠবে আমের বাগান, যেখানে প্রায় ৭৮ হাজার আমগাছ লাগানো হবে।

এছাড়া, প্রকল্পটিতে আম বাছাই, সংরক্ষণ ও প্রক্রিয়াজাতকরণের জন্য একটি কারখানা, কৃষি প্রশিক্ষণকেন্দ্র এবং গবেষণা ও উন্নয়ন সুবিধা থাকবে। এই প্রকল্পটি শুরুতে ১ হাজারের বেশি কর্মসংস্থান তৈরি করবে এবং দীর্ঘ মেয়াদে এই সংখ্যা আড়াই হাজারে পৌঁছানোর লক্ষ্য রয়েছে।

নিজের এই উদ্যোগের উদ্দেশ্য সম্পর্কে মানে বলেছেন, ‘আমি চাই আমাদের মাটির সম্পদ আমাদের কাছেই থাকুক। এই সম্পদ থেকে যে আয় হবে, তা সবার আগে আমাদের মানুষের উপকারে আসুক।’

সৌদি ক্লাব আল নাসরে ক্রিস্টিয়ানো রোনালদোর সতীর্থ হিসেবে খেলা মানে আরও জানান, ‘এই প্রকল্প শুধু সংখ্যার বিষয় নয়। আমি চাই আমাদের অঞ্চলের তরুণ ও নারীরা এগিয়ে যাওয়ার সুযোগ পাক। এ কারণেই প্রকল্পের সঙ্গে একটি প্রশিক্ষণকেন্দ্র রাখা হয়েছে, যাতে আধুনিক কৃষিপদ্ধতি শেখানো যায়।’

বাম্বালির মানুষের উদ্দেশে মানের বার্তা আরও স্পষ্ট, ‘এই প্রকল্প আপনাদের। আমি এটি আপনাদের হাতে তুলে দিচ্ছি। নিজেদের প্রকল্প মনে করে এটিকে এগিয়ে নিন। আপনারাই এটি পরিচালনা করবেন।’

এর আগে, সাদিও মানে বাম্বালিতে স্কুল, মসজিদ, হাসপাতাল ও পেট্রোল স্টেশনসহ বিভিন্ন সামাজিক অবকাঠামোতে টাকা দিয়েছেন। এবার তার লক্ষ্য শুধুমাত্র দান করা নয়, বরং স্থানীয় সম্পদকে কাজে লাগিয়ে দীর্ঘমেয়াদি কর্মসংস্থান সৃষ্টি করা এবং অর্থনৈতিক সমৃদ্ধি আনা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জাতিসংঘে ইরানের বার্তা: পারমাণবিক প্রযুক্তির শান্তিপূর্ণ ব্যবহার ও হামলার নিন্দা

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বুধবার, ২৩শে সেপ্টেম্বর, ২০২৬ ইং

১১:০৮ পি.এম


জাতিসংঘে ইরানের বার্তা: পারমাণবিক প্রযুক্তির শান্তিপূর্ণ ব্যবহার ও হামলার নিন্দা

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যৌথ সামরিক হামলাকে সম্পূর্ণ বেআইনি বলে উল্লেখ করে এর কড়া নিন্দা জানিয়েছেন।

তিনি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে উদ্দেশ্য করে স্পষ্টভাবে জানান, ইরান কোনো ধরনের হুমকি বা চাপের কাছে মাথা নত করবে না। প্রেসিডেন্ট পেজেশকিয়ান আরও বলেন, ইরান পারমাণবিক প্রযুক্তি চায় অগ্রগতির জন্য, অন্য দেশ বা সমাজকে হুমকি দেওয়ার উদ্দেশ্যে নয়।

ভাষণে তিনি উল্লেখ করেন, ইরান নিরাপত্তার জন্য সহযোগিতা ও সমন্বয়ে আগ্রহী। একইসাথে, তিনি পারমাণবিক প্রযুক্তির ওপর আন্তর্জাতিক নিষেধাজ্ঞা এবং ইরানকে ঘিরে নেতিবাচক প্রচারের সমালোচনা করেন।

পেজেশকিয়ান বলেন, "আমরা অগ্রগতির জন্য জ্বালানি চাই।" তিনি কৃষি ও বিভিন্ন শিল্পের উন্নয়ন এবং বিদ্যুৎ সরবরাহের জন্য শান্তিপূর্ণ পারমাণবিক প্রযুক্তির প্রয়োজনীয়তা তুলে ধরেন।

তিনি আরও বলেন, পারমাণবিক প্রযুক্তি কিছু দেশের একচেটিয়া অধিকার হতে পারে না। ইরান তার অধিকার থেকে সরে যাবে না এবং মাথা নত করবে না। তিনি স্পষ্ট করে উল্লেখ করেন, "পারমাণবিক অস্ত্র নয়, তবে শান্তিপূর্ণ পারমাণবিক প্রযুক্তির ওপর কোনো সীমাবদ্ধতাও নয়।"

ইরানের প্রেসিডেন্ট বলেন, শান্তি যুদ্ধক্ষেত্রে অর্জিত হবে না, তবে ইরানের জনগণ ও রাষ্ট্রের জন্য প্রয়োজনীয় নিরাপত্তা নিশ্চিত করতে হবে।

পেজেশকিয়ান দেশের প্রতিরক্ষা ব্যবস্থা নিয়েও বক্তব্য দেন। তিনি বলেন, হামলা থেকে নিজেদের সুরক্ষার জন্য ইরানকে শক্তিশালী হতে হবে, যাতে কেউ দেশটির বর্তমান বা ভবিষ্যৎকে হুমকির মুখে ফেলতে না পারে।

তিনি উল্লেখ করেন, ইরানের প্রতিরক্ষাব্যবস্থা এমনভাবে গড়ে তোলা হয়েছে, যাতে কেউ মনে না করে যে দেশটির শহরগুলোতে বোমা হামলার জবাব দেওয়া হবে না। এই কারণেই ইরানের সামরিক শক্তি মূলত প্রতিরক্ষার জন্য।

এসময় তিনি কোনো আইনি ভিত্তি ছাড়া ইরানের সর্বোচ্চ নেতাকে হত্যার বিষয়টি তুলে ধরেন এবং যুদ্ধের প্রথম দিনেই মার্কিন বিমান হামলায় নিহত শিশুদের ছবি বিশ্ব নেতাদের সামনে প্রদর্শন করেন। পেজেশকিয়ান বলেন, "আমি এমন এক ইরান থেকে এসেছি যেখানে কোনো আইনি ভিত্তি বা কারণ ছাড়াই আমাদের শ্রদ্ধেয় সর্বোচ্চ নেতাকে হত্যা করা হয়েছে।"

তিনি যুদ্ধের প্রথম দিনে ইরানের মিনাব প্রাথমিক বিদ্যালয়ে মার্কিন বিমান হামলায় নিহত কোমলমতি শিশুদের ছবি নিজের হাতে পডিয়ামে তুলে ধরে আন্তর্জাতিক অপরাধের বিচার দাবি করেন। পেজেশকিয়ান অভিযোগ করেন, আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে ইরানের বিশ্ববিদ্যালয়, স্বাস্থ্যকেন্দ্র, হাসপাতাল ও অবকাঠামো লক্ষ্য করে হামলা চালিয়েছে।

তিনি জানান, গত ২০০ বছরে ইরান কোনো দেশে হামলা চালায়নি, অথচ এখন তেহরানকে আঞ্চলিক অস্থিরতার উৎস ও সন্ত্রাসী হিসেবে চিহ্নিত করা হচ্ছে। নিজেদের রক্ষা করতে ইরান পূর্ণ শক্তিতে প্রতিরোধ গড়ে তুলেছে, তবে সাধারণ নাগরিকদের লক্ষ্য করে কখনো হামলা চালায়নি। তেহরান নিজেদের রক্ষায় কোনো প্রতিরোধ বা ব্যবস্থা নিতে কারোর অনুমতি বা অনুমোদনের প্রয়োজন মনে করে না।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সিটি ব্যাংকের সাবেক কর্মকর্তা ছগীরের ২ বছরের কারাদণ্ড

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ২৩শে সেপ্টেম্বর, ২০২৬ ইং

১১:০৮ পি.এম


সিটি ব্যাংকের সাবেক কর্মকর্তা ছগীরের ২ বছরের কারাদণ্ড

গ্রাহকের হিসাব থেকে অর্থ আত্মসাৎ করার অভিযোগে সিটি ব্যাংকের সাবেক এক্সিকিউটিভ অফিসার ও এসোসিয়েট কাস্টমার সার্ভিস ম্যানেজার শাহ মোহাম্মদ ছগীরকে দুই বছরের কারাদণ্ড প্রদান করেছে আদালত। জালিয়াতি ও প্রতারণার মাধ্যমে এ অর্থ আত্মসাৎ করার অভিযোগে তাকে দণ্ডিত করা হয়েছে।

বুধবার (২৩ সেপ্টেম্বর) বিকেলে ঢাকার বিশেষ জজ আদালত-৫-এর বিচারক মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন এ রায় ঘোষণা করেন। মামলার নথি থেকে জানা যায়, গ্রাহকের অজান্তে চেক চুরি করে এবং জালিয়াতি করে ডেবিট কার্ড ইস্যুর মাধ্যমে ২ লাখ ৭২ হাজার ৩৩৫ টাকা আত্মসাৎ করার অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত তাকে এ দণ্ড দিয়েছেন। আত্মসাৎ করা অর্থ জরিমানা করে ওই গ্রাহককে ফেরত দিতে বলা হয়েছে রায়ে।

এছাড়া, দণ্ডবিধির ৪৬৭ ধারায় তাকে আরো ২ বছরের সশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জরিমানা অনাদায়ে তাকে আরো ২ মাসের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে। আদালতের নির্দেশ অনুযায়ী উভয় দণ্ড একত্রে কার্যকর হবে।

মামলার এজাহার ও দুর্নীতি দমন কমিশনের (দুদক) চার্জশিট থেকে জানা যায়, শাহানা বেগম নামের এক গ্রাহকের হিসাব থেকে অভিযুক্ত কর্মকর্তা প্রথমে একটি চেক পাতা (নম্বর- ৩২৫৩২৬) চুরি করেন। এরপর ওই চেকের মাধ্যমে গ্রাহকের জাল স্বাক্ষর দিয়ে ২০১৫ সালের ৩১ আগস্ট ব্যাংক থেকে ৪০ হাজার টাকা উত্তোলন করেন।

প্রতারণা শুধু চেকের মধ্যে সীমাবদ্ধ ছিল না। গ্রাহকের অজান্তে তার নামে একটি ডেবিট কার্ড ইস্যু করার জন্য যাবতীয় কাগজপত্র ও ফরমে গ্রাহকের জাল স্বাক্ষর দেন তিনি। পরে ওই কার্ড ও পিন নম্বর নিজের হস্তগত করে এটিএম থেকে ১ লাখ ২০ হাজার ৪৫ টাকা এবং পয়েন্ট অব সেলস মেশিনে ট্রানজেকশনের মাধ্যমে ১ লাখ ১২ হাজার ২৯০ টাকা তুলে নেন। সব মিলিয়ে তিনি ২ লাখ ৭২ হাজার ৩৩৫ টাকা আত্মসাৎ করেন।

গ্রাহক বিষয়টি বুঝতে পেরে ব্যাংকে অভিযোগ করলে অভ্যন্তরীণ তদন্তে জালিয়াতির প্রাথমিক সত্যতা পাওয়া যায়। এর পর সিটি ব্যাংক কর্তৃপক্ষ তাকে চাকরিচ্যুত করে।

পরবর্তীতে ২০১৭ সালের ৯ জানুয়ারি সিটি ব্যাংকের প্রধান কার্যালয়ের লিগ্যাল ডিভিশনের ভাইস প্রেসিডেন্ট এ.কে.এম আইয়ুব উল্যা বাদী হয়ে চকবাজার মডেল থানায় একটি মামলা দায়ের করেন। মামলাটি তদন্ত করে দুর্নীতি দমন কমিশনের (দুদক) সহকারী পরিচালক নূরুল হুদা আদালতে চার্জশিট জমা দেন। ২০২৫ সালের ১৮ মার্চ চার্জগঠন করা হয়। এরপর মামলার বিচার চলাকালে ১২ জনের মধ্যে সাক্ষ্য দিয়েছেন ৯ জন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

হাবিপ্রবি শিক্ষার্থী সিনথিয়ার ঝুলন্ত মরদেহ উদ্ধার, পুলিশ আত্মহত্যার সন্দেহ করছে

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ২৩শে সেপ্টেম্বর, ২০২৬ ইং

১১:১০ পি.এম


হাবিপ্রবি শিক্ষার্থী সিনথিয়ার ঝুলন্ত মরদেহ উদ্ধার, পুলিশ আত্মহত্যার সন্দেহ করছে

দিনাজপুর হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের ২১তম ব্যাচের এক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে কোতয়ালি থানা পুলিশ।

বুধবার (২৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় হাবিপ্রবিসংলগ্ন বিসিএস গলির শেষ মাথায় ফজিলা নামের এক মেস থেকে ঝুলন্ত অবস্থায় তার লাশ উদ্ধার করা হয়।

ওই শিক্ষার্থীর নাম সিনথিয়া। তার বাড়ি ঢাকার গাজীপুরে। পুলিশের প্রাথমিক ধারণা তিনি আত্মহত্যা করেছেন।

অতিরিক্ত পুলিশ সুপার মো. আব্দুল হালিম বলেন, "আমরা খবর পাই যে হাবিপ্রবিসংলগ্ন বিসিএস গলির শেষ মাথায় মেয়ের একটি মেসে একজন শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ পাওয়া গেছে। সংবাদ পেয়ে সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে গিয়ে ফজিলা নামের একটি মেসে সিনথিয়ার লাশ ঝুলন্ত অবস্থায় পাই। প্রাথমিকভাবে আত্মহত্যা বলে ধারণা করছি। লাশ ময়নাতদন্তের জন্য দিনাজপুর মেডিক্যাল কলেজ মর্গে পাঠানো হয়েছে। কী কারণে এ ঘটনা ঘটেছে এবং মৃত্যুর প্রকৃত কারণ রিপোর্ট পেলে জানা যাবে।"

তিনি আরো বলেন, "তার অভিভাবকদের খবর দেওয়া হয়েছে। তারা রওয়ানা হয়েছেন। ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হবে।"

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১১ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৩
জোহর ১১:৪৪
আসর ০৩:৫০
মাগরিব ০৫:২৭
ইশা ০৬:৩৮
সূর্যোদয় : ০৫:৫৯ সূর্যাস্ত : ০৫:২৭
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%