ঢাকা বুধবার, ২১শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৫ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১০ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২১শে অক্টোবর, ২০২৬ইং ০৫ই কার্তিক, ১৪৩৩বাং

নির্বাচনের রোডম্যাপ ঘোষণায় লোহাগড়ায় ইউপি চেয়ারম্যান প্রার্থী মশিয়ার রহমানের গণসংযোগ ও পথসভা অনুষ্ঠিত


নির্বাচনের রোডম্যাপ ঘোষণায়  লোহাগড়ায় ইউপি চেয়ারম্যান প্রার্থী মশিয়ার রহমানের গণসংযোগ ও পথসভা অনুষ্ঠিত
নড়াইলের লোহাগড়া উপজেলার নলদী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান প্রার্থী মশিয়ার রহমান মোল্যার গণসংযোগ ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। মিঠাপুর বাজার থেকে গণসংযোগ শুরু করে নালীয়া ও ঝড়োবাজারসহ বিভিন্ন এলাকায় মঙ্গলবার (১৩ অক্টোবর) বিকেল থেকে রাত অবধি সমর্থকদের নিয়ে গণসংযোগ করেন তিনি।

এ সময় নালীয়া ও ঝড়োবাজার এলাকায় পথসভায় বক্তব্য রাখেন-নলদী ইউপি চেয়ারম্যান প্রার্থী ও ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি মশিয়ার রহমান মোল্যা, ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক হেমায়েত হোসেন মোল্যা, নলদী ইউপি’র ৩ নম্বর ওয়ার্ডের সদস্য (মেম্বার) মিজানুর রহমান, বিজন কুমারসহ অনেকে।

বক্তারা বলেন, গত সোমবার (১২ অক্টোবর) ইউপি নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। পাঁচ ধাপে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এর মধ্যে প্রথম ধাপে ভোট হবে ২০২৭ সালের ২১ জানুয়ারি। আর শেষ বা পঞ্চম ধাপের নির্বাচন অনুষ্ঠিত হবে ওই বছরের ২৭ মে। এই ঘোষণার পর মাঠ পর্যায়ে নির্বাচনী আমেজ শুরু হয়েছে। এরই ধারাবাহিতকায় নড়াইলের লোহাগড়া উপজেলার ১ নম্বর নলদী ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী মশিয়ার রহমান মোল্যা নির্বাচন করতে আগ্রহী। তিনি এলাকার বিভিন্ন সামাজিক ও ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নে অনেক আগে থেকে সম্পৃক্ত আছেন। জনপ্রতিনিধি হয়ে সরকারি-বেসরকারি ভাবে নলদী ইউনিয়নের আরও উন্নয়ন কাজ এগিয়ে নিতে তার (মশিয়ার) মতো লোকের প্রয়োজন বলে মন্তব্য করেন পথসভার বক্তারা। #
 
 
 
 

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

দুপুরে ৫ অঞ্চলে বজ্রবৃষ্টির পূর্বাভাস, ১ নম্বর সতর্ক সংকেত

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ১৪ই অক্টোবর, ২০২৬ ইং

০৯:৫৭ এম


দুপুরে ৫ অঞ্চলে বজ্রবৃষ্টির পূর্বাভাস, ১ নম্বর সতর্ক সংকেত

দেশের পাঁচটি অঞ্চলে দুপুরের সময় বজ্রবৃষ্টি হতে পারে এবং ঘণ্টায় ৪০ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এই পরিস্থিতির কারণে সংশ্লিষ্ট এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত প্রদর্শনের নির্দেশ দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।

বুধবার (১৪ অক্টোবর) সকাল ৫টায় আবহাওয়া অধিদপ্তরের ঝড় সতর্কীকরণ কেন্দ্রের পক্ষ থেকে দেশের অভ্যন্তরীণ নদীবন্দরের জন্য এই পূর্বাভাস প্রদান করা হয়েছে।

পূর্বাভাস অনুযায়ী, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী ও চট্টগ্রাম অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪০ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া প্রবাহিত হতে পারে। এই সময়ের মধ্যে বৃষ্টি বা বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে।

এ অবস্থায়, এসব অঞ্চলের নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত প্রদর্শনের জন্য বলা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কৃষ্ণ সাগরে ড্রোন হামলায় নিখোঁজ ১১ নাবিক

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বুধবার, ১৪ই অক্টোবর, ২০২৬ ইং

০৯:৫৭ এম


কৃষ্ণ সাগরে ড্রোন হামলায় নিখোঁজ ১১ নাবিক

কৃষ্ণ সাগরের বুলগেরিয়া উপকূলের নিকটবর্তী দুটি বাণিজ্যিক জাহাজে রহস্যজনকভাবে ড্রোন হামলার ঘটনা ঘটেছে। এই হামলার ফলে একটি জাহাজ ডুবে যাওয়ার কারণে ১১ জন নাবিক নিখোঁজ হয়ে গেছেন। বুলগেরিয়া সরকার রুশ রাষ্ট্রদূতকে তলব করে এ ঘটনায় কঠোর প্রতিক্রিয়া জানিয়েছে।

সিএনএন-এর রিপোর্ট অনুযায়ী, গিনি-বিসাউয়ের পতাকাবাহী ‘এইচএস ডিগনিটি’ নামের পণ্যবাহী জাহাজটি ড্রোনের আঘাতে সমুদ্রে তলিয়ে যায়। ১৬ সদস্যের নাবিকদলের মধ্যে ৫ জনকে উদ্ধার করা সম্ভব হলেও সিরীয় ও মিসরীয় নাগরিকসহ বাকি ১১ জন এখনও নিখোঁজ রয়েছেন।

অন্যদিকে, মাল্টার পতাকাবাহী ইউক্রেনীয় মালিকানাধীন ‘চেলসি ৩’ নামের আরেকটি পণ্যবাহী জাহাজ বুলগেরিয়ার বিয়ালা উপকূলের কাছে যাওয়ার সময় তিনটি ড্রোনের আঘাতে বিধ্বস্ত হয়। বুলগেরিয়ার সীমান্ত পুলিশ জানায়, আক্রান্ত জাহাজটির সব নাবিককে নিরাপদে উদ্ধার করা সম্ভব হয়েছে। উদ্ধারকৃতদের মধ্যে সাতজন ইউক্রেনীয় এবং আটজন আজারবাইজানের নাগরিক রয়েছেন। হামলায় আহতদের দ্রুত ভার্না বন্দরে নিয়ে যাওয়া হয় এবং তাদের চিকিৎসার ব্যবস্থা করা হয়। যদিও সুস্পষ্ট প্রমাণ নেই, বুলগেরিয়ার প্রধানমন্ত্রী রুমেন রাদেভ মন্তব্য করেছেন যে এই হামলার লাভ বা সুবিধা রাশিয়া পাবে। তিনি সার্বিক আলোচনার জন্য দেশে নিযুক্ত রুশ রাষ্ট্রদূতকে তলব করেন। তবে রুশ কর্তৃপক্ষ এখনও এই ঘটনার বিষয়ে কোনো মন্তব্য করেনি।

বিশ্বনেতারা কৃষ্ণ সাগরে বাণিজ্যিক জাহাজে হামলার ঘটনায় তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন। ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লিয়েন সরাসরি রাশিয়ার নাম উল্লেখ না করলেও ক্ষোভ প্রকাশ করে বলেন, কৃষ্ণ সাগর এখন ইউক্রেন যুদ্ধের নতুন রণাঙ্গনে পরিণত হয়েছে, যা গ্রহণযোগ্য নয়। জার্মানির পররাষ্ট্রমন্ত্রী ইয়োহান ভাডেফুল এই ঘটনার প্রভাবকে বৈশ্বিক খাদ্য নিরাপত্তা ও আন্তর্জাতিক নৌপরিবহনের ওপর সরাসরি আঘাত হিসেবে চিহ্নিত করেছেন। অন্যদিকে, ন্যাটোর মহাসচিব মার্ক রুটে জানিয়েছেন, মিত্র দেশগুলোর নিরাপত্তায় পূর্ব সীমান্তে সেনা অবস্থান ইতিমধ্যেই জোরদার করা হয়েছে এবং তারা সমন্বিতভাবে কাজ চালিয়ে যাবে।

ইউক্রেন বিশ্বের অন্যতম প্রধান শস্য রপ্তানিকারক দেশ হওয়ায় এই হামলার পর খাদ্যসংকট নিয়ে উদ্বেগ বৃদ্ধি পেয়েছে। রুশ হামলার কারণে ইউক্রেনীয় বন্দরে দেশটি বিকল্প নৌপথ ও দানিউব নদীর ওপর নির্ভরশীল হতে বাধ্য হচ্ছে। পাল্টা পদক্ষেপ হিসেবে ইউক্রেনও রাশিয়ার শস্যবাহী জাহাজে হামলা বাড়িয়েছে, যা পুরো অঞ্চলের সংঘাতকে আরো উসকে দিচ্ছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

যুক্তরাষ্ট্রে নির্বাচনের আগে তেলের দাম বাড়াতে চায় হুথিরা: ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বুধবার, ১৪ই অক্টোবর, ২০২৬ ইং

০৯:৫৮ এম


যুক্তরাষ্ট্রে নির্বাচনের আগে তেলের দাম বাড়াতে চায় হুথিরা: ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অভিযোগ করেছেন যে, ইয়েমেনের হুথি বিদ্রোহীরা যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের পূর্বে জ্বালানি তেলের দাম বাড়ানোর লক্ষ্যে সৌদি আরবের অবকাঠামোকে লক্ষ্য করে হামলা বৃদ্ধি করছে। মঙ্গলবার তিনি এই অভিযোগ উত্থাপন করেন। একইসাথে, তিনি নভেম্বরের নির্বাচনের পর মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক হামলা আরও বৃদ্ধি করার হুমকিও পুনর্ব্যক্ত করেন।

ট্রাম্প মন্তব্য করেন, হুথিরা ‘খুবই খারাপ আচরণ’ করছে। তিনি অভিযোগ করেন যে, দীর্ঘ সময় নীরব থাকার পর গোষ্ঠীটি আবারও সক্রিয় হয়ে উঠেছে। তার ধারণা, ইরানের সহায়তায় তারা এই কার্যক্রম চালাচ্ছে।

মঙ্গলবার ট্রাম্প তার সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে একটি পোস্টে লেখেন, ‘তারা (হুথিরা) দীর্ঘদিন নীরব ছিল। কিন্তু এখন আবারও সক্রিয় হয়েছে। সম্ভবত একটি ব্যর্থ রাষ্ট্র ইরানের নির্দেশেই তারা এমন করছে। ইরানের কোনো নৌবাহিনী নেই, বিমানবাহিনী নেই, বিশ্বের সবচেয়ে খারাপ অর্থনীতি এবং মূল্যস্ফীতি ৩০১ শতাংশ। তারা অত্যন্ত ন্যক্কারজনকভাবে সৌদি আরবে হামলা চালাচ্ছে এবং পরিকল্পিতভাবে তেলের দাম বাড়ানোর চেষ্টা করছে। সম্ভবত মার্কিন নির্বাচনের আগে। এটা মোটেও ভালো নয়।’

গত ফেব্রুয়ারিতে ইসরাইলের সঙ্গে মিলিত হয়ে ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরু করেন ট্রাম্প। এরপর থেকে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বৃদ্ধি পেয়েছে। পাশাপাশি, যুক্তরাষ্ট্রে জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির উদ্বেগও দেখা দিয়েছে। এই প্রেক্ষাপটে, আগামী নভেম্বরে যুক্তরাষ্ট্রে মধ্যবর্তী নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই নির্বাচনের মাধ্যমে নির্ধারণ হবে, কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদ ও উচ্চকক্ষ সিনেটে রিপাবলিকান পার্টি তাদের সংখ্যাগরিষ্ঠতা ধরে রাখতে পারবে কি না।

ট্রাম্প আরও বলেন, হুথিদের সৌদি আরবে হামলার ঘটনা তিনি ‘কখনো ভুলবেন না’। তার এই বক্তব্যকে মধ্যবর্তী নির্বাচনের পর নতুন করে মার্কিন সামরিক হামলা শুরুর হুমকি হিসেবে দেখা হচ্ছে। এবারের মধ্যবর্তী নির্বাচনকে ট্রাম্পের দ্বিতীয় মেয়াদের কার্যক্রমের ওপর এক ধরনের গণভোট হিসেবে বিবেচনা করা হচ্ছে।

ট্রাম্প তার পোস্টে উল্লেখ করেন, ‘কাউকে তাদের (হুথিদের) বুঝিয়ে বলা উচিত, আমি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছি না। আমি ইতোমধ্যে বিপুল ব্যবধানে জয়ী হয়েছি। কিন্তু নির্বাচনের পরও আমি থাকব এবং বিষয়টি কখনো ভুলব না।’

সূত্র: আল জাজিরা

আরএ

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সৌদি যুবরাজ সালমানকে ফোন করে হুথি হামলার নিন্দা জানান এরদোগান

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বুধবার, ১৪ই অক্টোবর, ২০২৬ ইং

০৯:৫৯ এম


সৌদি যুবরাজ সালমানকে ফোন করে হুথি হামলার নিন্দা জানান এরদোগান

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান সৌদি আরবে ইয়েমেনের হুথি বিদ্রোহীদের সাম্প্রতিক হামলার তীব্র নিন্দা করেছেন। তিনি এই সংকটের প্রেক্ষাপটে সৌদি আরবের প্রতি আঙ্কারার পূর্ণ সমর্থনও প্রকাশ করেছেন।

বার্তা সংস্থা সৌদি প্রেস এজেন্সি (এসপিএ) জানায়, মঙ্গলবার সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানকে ফোন করে তুর্কি প্রেসিডেন্ট এই অবস্থান পুনর্ব্যক্ত করেন।

ফোনালাপে এরদোগান হুথি হামলায় নিহত ব্যক্তিদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। তিনি নিহতদের আত্মার মাগফিরাত কামনা করেন এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন।

উল্লেখ্য, গত শনিবার রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে হুথিদের চালানো হামলায় অন্তত ১৩ জন নিহত এবং তিনশ’র বেশি মানুষ আহত হন। এর আগে গত বুধ ও বৃহস্পতিবারের হামলায় চারজন এবং রোববারের হামলায় আরও একজন নিহত হন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১০ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৩
জোহর ১১:৪৪
আসর ০৩:৫০
মাগরিব ০৫:২৭
ইশা ০৬:৩৯
সূর্যোদয় : ০৫:৫৮ সূর্যাস্ত : ০৫:২৭
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%