ঢাকা বৃহস্পতিবার, ২২শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৬ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১১ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ২২শে অক্টোবর, ২০২৬ইং ০৬ই কার্তিক, ১৪৩৩বাং

পশ্চিম তীরে ইসরাইলের বসতি সম্প্রসারণ বন্ধের আহ্বান যুক্তরাজ্যের


পশ্চিম তীরে ইসরাইলের বসতি সম্প্রসারণ বন্ধের আহ্বান যুক্তরাজ্যের

ফিলিস্তিনের অধিকৃত পশ্চিম তীরে ইসরাইলের বিতর্কিত ই-১ বসতি প্রকল্পের সম্প্রসারণ বন্ধের দাবি জুনথ করেছে যুক্তরাজ্য। যুক্তরাজ্যের মধ্যপ্রাচ্যবিষয়ক মন্ত্রী স্টিফেন ডাউটি ইসরাইলি সরকারের নতুন নির্মাণ দরপত্রের তীব্র নিন্দা জানিয়ে প্রকল্পটি বাতিল করার জন্য আহ্বান জানিয়েছেন।

ডাউটি বলেন, ই-১ প্রকল্পটি ‘দুই রাষ্ট্রভিত্তিক সমাধানকে দুর্বল করার লক্ষ্যে পরিকল্পিত ও ধ্বংসাত্মক পদক্ষেপ’। তিনি ইসরাইলি সরকারকে জরুরি ভিত্তিতে এই সিদ্ধান্ত প্রত্যাহারের আহ্বান জানান।

জেরুজালেমের কাছে প্রায় ১২ বর্গকিলোমিটার এলাকাজুড়ে ই-১ বসতি প্রকল্প নেয়া হয়েছে। যদি এই প্রকল্প বাস্তবায়িত হয়, তখন সেখানে কয়েক হাজার নতুন বসতি ইউনিট নির্মাণ করা হবে। এর ফলে অধিকৃত পশ্চিম তীর কার্যত দুই ভাগে বিভক্ত হয়ে পড়বে বলেও আশঙ্কা প্রকাশ করা হচ্ছে।

আরও পড়ুন: ইরানের প্রতিরক্ষা কৌশলে পরিবর্তন, শত্রুকে তার ভূখণ্ডেই জবাব দেওয়ার হুঁশিয়ারি

এর আগে যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী এড মিলিব্যান্ডও ওই প্রকল্পের কঠোর সমালোচনা করেন। তিনি ইসরাইলের পররাষ্ট্রমন্ত্রী গিদিয়ন সারের প্রতি প্রকল্পটি অবিলম্বে বন্ধ করার আহ্বান করেছেন। একই সঙ্গে পশ্চিম তীরে ইসরাইলের সব বসতিকে আন্তর্জাতিক আইনের ‘স্পষ্ট লঙ্ঘন’ হিসেবে উল্লেখ করেছেন তিনি।

যুক্তরাজ্য ইসরাইল সরকারের বিরুদ্ধে আনুষ্ঠানিক প্রতিবাদ জানাতে দেশটির ভারপ্রাপ্ত রাষ্ট্রদূতকে তলব করেছে। মিলিব্যান্ড জানিয়েছেন, অবৈধ বসতি সম্প্রসারণ ঠেকাতে আগামী কিছু সপ্তাহের মধ্যে নতুন পদক্ষেপ গ্রহণ করবে লন্ডন।

ইসরাইল সরকারের গত বছর অনুমোদিত ই-১ পরিকল্পনার আওতায় অধিকৃত পশ্চিম তীরে ফিলিস্তিনিদের প্রায় ১২ বর্গকিলোমিটার (৪.৬ বর্গমাইল) জমিতে ৩ হাজার ৪০০টির বেশি আবাসন ইউনিট নির্মাণের লক্ষ্যে কাজ করা হবে।

এই প্রকল্পের জন্য দরপত্র জমা দেওয়ার সময়সীমা ১৯ অক্টোবর শেষ হওয়ার কথা। বাংলাদেশে ২৭ অক্টোবর নির্বাচন অনুষ্ঠিত হওয়ার প্রস্তুতি চলছে। নির্বাচনের আগেই দরপত্র প্রক্রিয়া শেষ হবে বলে আশা করা হচ্ছে। ওই নির্বাচনে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও তার সরকারের প্রতি জনসমর্থন কমে যাওয়ার আশঙ্কা রয়েছে।

আরও পড়ুন: ভারতের পথে যুব মহিলা লীগ নেত্রী সুলতানা বেগম আটক

অধিকৃত পশ্চিম তীরের হিজমা থেকে আল জাজিরার প্রতিবেদক নিদা ইব্রাহিম বলেন, ই-১ প্রকল্প বাস্তবায়িত হলে ইসরাইল-ফিলিস্তিন সংঘাতের দুই রাষ্ট্রভিত্তিক সমাধানের ‘শেষ পেরেক’ হবে এটি।

তিনি বলেন, ‘ইসরাইলি সরকার এরই মধ্যে কয়েকবার ই-১ প্রকল্পের কাজ পিছিয়েছে। কিন্তু এখন আমরা এটি বাস্তবে মাটিতে কার্যকর হতে দেখছি।’ তিনি আরো বলেন, ‘ইসরাইলিদের চূড়ান্ত লক্ষ্য হলো ফিলিস্তিনিদের চলে যেতে বাধ্য করা।’

গত মঙ্গলবার, ইসরাইলের নির্মাণ ও আবাসন মন্ত্রণালয় ১ হাজার ২৩৪টি আবাসন ইউনিট নির্মাণের জন্য দরপত্র প্রক্রিয়া শুরুর অনুমোদন দিয়েছে। ইসরাইলি মানবাধিকার সংগঠন ইর আমিম এবং শান্তির পক্ষে কাজ করা সংগঠন পিস নাউ জানিয়েছে, ই-১ এলাকার জন্য অনুমোদিত দুটি নির্মাণ পরিকল্পনার মধ্যে একটি পরিকল্পনার আওতায় এই দরপত্র দেওয়া হয়েছে।

এক বিবৃতিতে ইর আমিম বলেছে, প্রকল্পটির আংশিক বাস্তবায়নও ‘মাটিতে অপরিবর্তনীয় বাস্তবতা তৈরি করবে’ এবং ওই এলাকার ভৌগোলিক ও কৌশলগত চরিত্রে মৌলিক পরিবর্তন আনবে। এর ফলে পশ্চিম তীরের উত্তরাঞ্চল থেকে দক্ষিণাঞ্চল বিচ্ছিন্ন হয়ে যাবে এবং পূর্ব জেরুজালেম বিচ্ছিন্ন হয়ে পড়বে।

আরও পড়ুন: ইসরাইলের জনগণের সঙ্গে বিরোধ নেই, নীতি নিয়ে যুক্তরাজ্যের আপত্তি

ইসরাইলের অর্থমন্ত্রী বেজালেল স্মোত্রিচকে উল্লেখ করে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে পিস নাউ অভিযোগ করেছে, এই বসতি প্রকল্পের মাধ্যমে ‘নেতানিয়াহু-স্মোত্রিচ সরকার’ দুই রাষ্ট্রভিত্তিক সমাধানকে ‘কবর দেওয়ার চেষ্টা করছে’।

পিস নাউ বলেছে, ‘নির্বাচনী প্রচারণার মাঝেই সরকার বসতি সম্প্রসারণপন্থী ডানপন্থীদের সংযুক্তিকরণের পরিকল্পনাকে বাস্তবে রূপ দেওয়ার চেষ্টা করছে এবং পরবর্তী সরকারের হাতও বেঁধে দিতে চাইছে। রাষ্ট্রের দেওয়া স্পষ্ট প্রতিশ্রুতি লঙ্ঘন করেও এই পদক্ষেপ নেওয়া হচ্ছে।’

সংগঠনটি আরও বলেছে, ‘এর মূল্য শুধু কূটনৈতিক নয়। ই-১ প্রকল্প বাস্তবায়ন এবং ফিলিস্তিনিদের জন্য ওই এলাকা বন্ধ করে দেওয়া খান আল-আহমারসহ কয়েক ডজন বেদুইন সম্প্রদায়কে বিচ্ছিন্ন করার হুমকি তৈরি করবে এবং তাদের নিজ জমি থেকে উচ্ছেদ হতে বাধ্য করতে পারে।’

আরও পড়ুন: সৌদি আরবে তেলক্ষেত্রে ড্রোন হামলা প্রতিহত, দুই বিদেশির মৃত্যু

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পেনাল্টি থেকে জোড়া গোল করে জাপানের ‘কিং কাজু’র রেকর্ড

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

বৃহস্পতিবার, ২০ই আগস্ট, ২০২৬ ইং

০৭:০০ পি.এম


পেনাল্টি থেকে জোড়া গোল করে জাপানের ‘কিং কাজু’র রেকর্ড

ঢাকা, ২০ আগস্ট, ২০২৬ : পেনাল্টি থেকে দুই গোল করে ৫৯ বছর বয়সী কাজুয়োশি মিউরা জাপানের সবচেয়ে পুরোনো কাপ প্রতিযোগিতার ইতিহাসে সবচেয়ে বেশি বয়সে গোল করা খেলোয়াড়ের নতুন রেকর্ড গড়েছেন।

‘কিং কাজু’ হিসেবে পরিচিত মিউরা বর্তমানে পেশাদার ফুটবলে তার ৪২তম মৌসুম খেলছেন। এমপেরর’স কাপে তৃতীয় বিভাগের দল ফুকুশিমা ইউনাইটেডের ৭-০ গোলের বড় জয়ে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। এই প্রতিযোগিতার বয়স ১০৬ বছর। জুলাইয়ের শেষে প্রতিযোগিতার বাছাইপর্বেও তিনি গোল করেছিলেন।

২০০৫ সালের নভেম্বরে অস্ট্রেলিয়ার সিডনি এফসির হয়ে গোল করার পর এটি তার প্রথম কোনো ম্যাচে একাধিক গোল করার ঘটনা। ১৯৯০-এর দশকের শুরুতে পেশাদার জে-লিগ চালুর সময় থেকেই তিনি জাপানের প্রথম ফুটবল সুপারস্টার হিসেবে পরিচিত। মিউরা জানান, তিনি প্রায় প্রতিদিনই অনুশীলনের পরে পেনাল্টি অনুশীলন করেন।

বুধবারের এই কীর্তির পর সাংবাদিকদের সাথে কথা বলার সময় তিনি বলেন, “কখন আপনার পালা আসবে, তা তো কখনোই জানা যায় না। তাই আমি সব সময় এগুলোর অনুশীলন করি। আমি ভালো অনুভব করছি যে অনুশীলনের ফল পেয়েছি।”

তার দুটি গোল এমপেরর’স কাপের সবচেয়ে বেশি বয়সী গোলদাতার রেকর্ডটি ভেঙে দিয়েছে। এর আগে এই রেকর্ড ছিল ৪১ বছর বয়সী সাবেক জাপান জাতীয় দলের খেলোয়াড় শিনজি ওনোর।

ম্যাচে অধিনায়ক হিসেবে শুরু করেন মিউরা। ৫৮ মিনিট পর্যন্ত মাঠে ছিলেন তিনি। প্রথম গোলটি তিনি ১২ মিনিটে পেনাল্টি থেকে করেন। এরপর ৫৫ মিনিটে বক্সের মধ্যে ফাউলের শিকার হয়ে আবারও পেনাল্টি পান ফুকুশিমা, এবং সেখান থেকেও গোল করেন মিউরা।

তিনি বলেন, “প্রতিপক্ষ সমর্থকদের কেউ দুয়ো না দেওয়ায় পরিবেশটা ছিল অন্যরকম, এক ধরনের নীরবতা ছিল।” “আমি অনুভব করতে পারছিলাম, সবার চোখ আমার দিকে। এমন পরিস্থিতিতে দুটো পেনাল্টি কাজে লাগাতে পারাতে ভালো লাগছে।”

১৯৮৬ সালে ব্রাজিলের ক্লাব সান্তোসের হয়ে পেশাদার ফুটবলে মিউরার অভিষেক ঘটে। এরপর তিনি ইতালি, ক্রোয়েশিয়া, অস্ট্রেলিয়া এবং পর্তুগালেও খেলেছেন।

১৯৯০ সালে জাপান জাতীয় দলে অভিষেক হলেও ১৯৯৮ সালে জাপান প্রথমবার বিশ্বকাপের মূলপর্বে খেলার সুযোগ পাওয়ার সময় দলে জায়গা পাননি তিনি। জাতীয় দলের হয়ে ৮৯ ম্যাচে ৫৫ গোল করার পরও ওই দলে তাকে বাদ দেওয়া হয়েছিল। জানুয়ারিতে তিনি ফুকুশিমায় যোগ দেন। নতুন ক্লাবটি তার ওপর যে আস্থা রেখেছে, তা গোল ও অ্যাসিস্টের মাধ্যমে প্রতিদান দেওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন তিনি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সরবরাহ সংকটের আশঙ্কায় বিশ্বে বাড়ছে ডিজেলের দাম

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বৃহস্পতিবার, ২০ই আগস্ট, ২০২৬ ইং

০৭:০৩ পি.এম


সরবরাহ সংকটের আশঙ্কায় বিশ্বে বাড়ছে ডিজেলের দাম

 

হরমুজ প্রণালী সংকটের মধ্যেও, বিশ্বব্যাপী সরবরাহ ব্যবস্থায় বড় ধরনের বিঘ্ন চললেও গত কয়েক মাস ধরে জ্বালানি তেলের দাম খুব বেশি বৃদ্ধি পায়নি। যুদ্ধের পূর্বের তুলনায় হরমুজ প্রণালিতে ট্যাংকারের চলাচল যদিও সীমিত হয়েছে, তথাপি গত ছয় মাসে অপরিশোধিত তেলের ফিউচার মূল্য খুব কমই ব্যারেলপ্রতি ১০০ ডলারের ওপরে উঠেছে।

এদিকে, সংশ্লিষ্টরা খুব বেশি আশা প্রকাশ করছেন যে যুদ্ধ শেষ হবে এবং সংকটের সমাধান হবে। যা জ্বালানি তেলের দাম কমিয়ে আনবে। কিন্তু উদ্বেগের বিষয় হচ্ছে, বিশ্ব অর্থনীতির জ্বালানি হিসেবে গুরুত্বপূর্ণ ডিজেলের সরবরাহ কমে আসছে।

সাম্প্রতিক মাসগুলোতে একদিকে কৃষি খাতের চাহিদা বৃদ্ধি এবং অন্যদিকে যুদ্ধের জন্য সরবরাহ সংকটের আশঙ্কায় ডিজেলের দাম বেড়ে চলেছে। ডিজেল ক্র্যাক স্প্রেড, অর্থাৎ এক ব্যারেল অপরিশোধিত জ্বালানি তেলের দাম এবং তা থেকে পরিশোধিত ডিজেলের দাম, এই সপ্তাহে যুক্তরাষ্ট্র ও ইউরোপ উভয় স্থানেই রেকর্ড উচ্চতায় পৌঁছেছে।

অপরিশোধিত তেলের বাজার মূলত নিকট ভবিষ্যতের সরবরাহ নিয়ে ব্যবসায়ীদের প্রত্যাশা প্রকাশ করে। কিন্তু ডিজেলের বাজার, তেল পণ্যের বাস্তব সরবরাহ-সংকটের স্পষ্ট সংকেত প্রদান করছে। এই বছর ডিজেলের ব্যবহার উল্লেখযোগ্যভাবে বাড়েনি, অথচ এর প্রাপ্যতা এবং দাম অর্থনীতি ও মূল্যস্ফীতির ওপর সরাসরি প্রভাব ফেলছে।

এই সপ্তাহে যুক্তরাষ্ট্রে ডিজেল ক্র্যাক স্প্রেড প্রথমবারের মতো তিন অঙ্কে পৌঁছেছে। গত সোমবার অপরিশোধিত তেলের দামের তুলনায় ডিজেলের প্রিমিয়াম ব্যারেলপ্রতি সর্বোচ্চ ১০২ ডলারে উঠেছিল।

ইরান ও ইউক্রেনের যুদ্ধ ডিজেলের বাজারকে অস্থির করে তুলেছে। ফলে মধ্যপ্রাচ্য থেকে রাশিয়া পর্যন্ত জ্বালানি পণ্যের সরবরাহ বাধাগ্রস্ত হচ্ছে। একই সময়ে, অভ্যন্তরীণ সরবরাহ সুরক্ষিত রাখার জন্য কয়েক মাস ধরে বিধিনিষেধের পর, চীনের জ্বালানি রপ্তানি এখনো উল্লেখযোগ্যভাবে ঘুরে দাঁড়ায়নি।

হরমুজ প্রণালী বেশিরভাগ সময় বন্ধ রয়েছে। মধ্যপ্রাচ্য, রাশিয়া ও চীন থেকে হারিয়ে যাওয়া ডিজেল সরবরাহের ঘাটতি পূরণ করতে যুক্তরাষ্ট্র ও ইউরোপের শোধনাগারগুলো সর্বোচ্চ সক্ষমতায় উৎপাদন চালাচ্ছে। কিন্তু এর ফলে স্বস্তি আংশিকভাবে এসেছে। কারণ বিশ্বজুড়ে, বিশেষ করে যুক্তরাষ্ট্রে মধ্যম-ডিস্টিলেট জ্বালানির মজুত দ্রুত কমে যাচ্ছে। বর্তমানে যুক্তরাষ্ট্রে এই সময়ের জন্য মজুত পাঁচ বছরের গড়ের তুলনায় ১২ শতাংশ কম।

রেকর্ড পরিশোধন মুনাফার কারণে অনেক শোধনাগার সরবরাহ বাড়ানোর লক্ষ্যে নির্ধারিত রক্ষণাবেক্ষণও পিছিয়ে দিচ্ছে এবং প্রায় পূর্ণ সক্ষমতায় কাজ করছে। ফলে ডিজেলের বাজারে কোনো বড় বাধা বা অপ্রত্যাশিত উৎপাদন বন্ধ হয়ে গেলে নতুন রেকর্ড উচ্চতায় দাম ওঠার ঝুঁকি বাড়তে পারে।

জ্বালানি প্রবাহ বিশ্লেষণকারী প্রতিষ্ঠান ভরটেক্সারের জ্যেষ্ঠ তেল বাজার বিশ্লেষক রোহিত রাঠোড বলেন, “বিশ্বজুড়ে শোধনাগারগুলোর মুনাফা প্রায় রেকর্ড পর্যায়ে রয়েছে, যার প্রধান কারণ গুরুতর এবং ক্রমশ অবনতিশীল ডিজেল ঘাটতি।”

ইউক্রেনের ড্রোন হামলার পর রাশিয়ার শোধনাগারগুলো ক্ষতিগ্রস্থ হয়েছে, ফলে রাশিয়া ডিজেল রপ্তানি নিষিদ্ধ করেছে। অন্যদিকে, ইরানের যুদ্ধের কারণে হরমুজ প্রণালী সংকটে মধ্যপ্রাচ্যের দেশগুলোতে পরিবহন সমস্যা সৃষ্টি হয়েছে। ফলে এই দুই অঞ্চল থেকে ডিজেলের প্রাপ্যতা উল্লেখযোগ্যভাবে কমে গেছে। ভরটেক্সারের তথ্য অনুযায়ী, সাম্প্রতিক সপ্তাহগুলোতে মধ্যপ্রাচ্য ও রাশিয়া থেকে ডিজেল ও গ্যাসঅয়েল রপ্তানি ৫০ শতাংশের বেশি কমে গেছে। প্রতিদিন প্রায় ৩৩ লাখ ব্যারেল থেকে কমে এখন মাত্র ১৬ লাখ ব্যারেলে দাঁড়িয়েছে।

এর ফলে যুক্তরাষ্ট্র ও ইউরোপে মজুত কমে যাওয়ার সঙ্গে বৃদ্ধি পাওয়া চাহিদার তুলনায় সরবরাহ কম থাকায় বৈশ্বিক ডিজেল বাজার অত্যন্ত সংকটপূর্ণ অবস্থায় রয়েছে। এর ফলস্বরূপ, দামও ব্যাপকভাবে বেড়েছে। যুক্তরাষ্ট্রে ডিজেলের গড় দাম এক মাসে ৮ শতাংশ বেড়েছে এবং এক বছর আগে গড় দামের ৩.৬৯ ডলারের তুলনায় ৪০ শতাংশের বেশি বেড়েছে।

আগামী কয়েক সপ্তাহে ডিজেলের চাহিদা আরো বাড়ার সম্ভাবনা রয়েছে। অনেক দেশে কৃষকেরা ফসল কাটার প্রস্তুতি নিচ্ছেন, ট্রাকচালকেরা ছুটির মৌসুমের আগে দোকানগুলোতে পণ্য মজুত করার জন্য বেশি পণ্য পরিবহন করব, এবং শীতকালে গরমের জ্বালানি হিসেবে দেশে গ্যাসঅয়েল কিনবে।

উচ্চ দামের কারণে পেট্রলের চাহিদায় কিছুটা পতন দেখা দিতে পারে, কিন্তু ডিজেলের চাহিদা সহজে কমবে না। অর্থাৎ দাম বৃদ্ধির পরেও এর ব্যবহার কমানো কঠিন। এনার্জি এসপেক্ট এর রবার্ট ক্যাম্পবেল ফিন্যান্সিয়াল টাইমসকে বলেন, “ডিজেল শিল্প অর্থনীতির প্রাণ, এটিকে হঠাৎ করে বন্ধ করা যায় না।”

অর্থনীতির জন্য এই জ্বালানি অপরিহার্য। ফলে সামনে ডিজেলের দাম আরও বাড়তে পারে, যা পণ্যের ওপর মূল্যস্ফীতির চাপ বাড়াবে এবং যুক্তরাষ্ট্রে নভেম্বরের শুরুর মধ্যবর্তী নির্বাচনের আগে ভোক্তাদের (ভোটারদের) পকেটে আরো চাপ সৃষ্টি করবে।

সূত্র: অয়েলপ্রাইসডটকম।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের দায়িত্ব পেলেন রুহুল কবীর রিজভী

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ২০ই আগস্ট, ২০২৬ ইং

০৭:০৬ পি.এম


বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের দায়িত্ব পেলেন রুহুল কবীর রিজভী

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত মহাসচিব হিসেবে মনোনীত হয়েছেন অ্যাডভোকেট রুহুল কবীর রিজভী।

বৃহস্পতিবার (২০ আগস্ট) বিকেলে বিএনপির সহ-দপ্তর সম্পাদক মুহম্মদ মুনির হোসেনের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্যটি জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিএনপির গঠনতন্ত্রের ৭ এর খ (৬) ধারা অনুযায়ী বিএনপি জাতীয় স্থায়ী কমিটির সদস্য অ্যাডভোকেট রুহুল কবীর রিজভীকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব হিসেবে মনোনীত করা হয়েছে।

এছাড়া, এই মনোনয়ন অবিলম্বে কার্যকর হবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

এর আগে, বৃহস্পতিবার বিকেলে সর্বোচ্চ সংখ্যক ভোট পেয়ে দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত হন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ভোটগ্রহণ শেষে বিকেলে রাষ্ট্রপতি নির্বাচনের আনুষ্ঠানিক ফলাফল ঘোষণার পরপর বিএনপি মহাসচিব হিসেবে রিজভীকে মনোনীত করার ঘোষণা আসলো।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সেরা মৌসুম কাটিয়ে ব্যালন ডি’অর জয়ের আশা কেনের

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

বৃহস্পতিবার, ২০ই আগস্ট, ২০২৬ ইং

০৭:১১ পি.এম


সেরা মৌসুম কাটিয়ে ব্যালন ডি’অর জয়ের আশা কেনের

ঢাকা, ২০ আগস্ট, ২০২৬ : গত বুধবার মিউনিখে নিজের দ্বিতীয় ইউরোপীয়ান গোল্ডেন শু পাওয়ার পর ব্যালন ডি’অরের দিকে নজর দিয়েছেন বায়ার্ন মিউনিখের স্ট্রাইকার হ্যারি কেন। গত মৌসুমে ইউরোপের শীর্ষ লিগগুলোর মধ্যে সর্বোচ্চ গোল করার জন্য ইংল্যান্ড অধিনায়ককে গোলেন্ড শু পুরস্কার প্রদান করা হয়।

বায়ার্নে নিজের প্রথম মৌসুমে দুর্দান্ত পারফরম্যান্স দেখানোর পর ২০২৩-২৪ মৌসুমেও গোল্ডেন শু জিতেছিলেন কেন। তবে এবার পেয়ে যাওয়া পুরস্কারটি পূর্বেরটির চেয়ে অধিক আনন্দ দিয়েছে, বলেছেন তিনি।

৩৩ বছর বয়সী কেন গত মৌসুমে বুন্ডেসলিগায় ৩১ ম্যাচে ৩৬ গোল করেছেন, যা জার্মান শীর্ষ লিগের এক মৌসুমে তৃতীয় সর্বোচ্চ গোলের কীর্তি। ঐ মৌসুমে বায়ার্ন লিগ ও কাপ উভয় বৈশিষ্ট্যে জিতেছিল।

তিনি বিশ্বকাপেও ছয়টি গোল করেন। ফলে টুর্নামেন্টে ইংল্যান্ডের সর্বোচ্চ গোলদাতা হিসেবে আবির্ভূত হন। বিশ্বকাপে তার ক্যারিয়ারের গোলসংখ্যা দাঁড়াল ১৪। সব মিলিয়ে গত মৌসুমে ক্লাব ও জাতীয় দলের হয়ে ৭৩ গোল করেন কেন। “এটাই আমার সেরা মৌসুম” বলে ফুটবলের সর্বোচ্চ ব্যক্তিগত পুরস্কার ব্যালন ডি’অর জয়ের আশাও প্রকাশ করেছেন তিনি।

কেন মন্তব্য করলেন, “অবশ্যই এটা আমার নিয়ন্ত্রণের বাইরে। অক্টোবরের মধ্যে যখন পুরস্কার ঘোষণা হবে, সে বিষয়ে আলোচনা হবে, এটা আমি জানি।” “পাশাপাশি গত মৌসুমে আমার পক্ষে যা করা সম্ভব ছিল, তা তো আমি করেছি। নিঃসন্দেহে এটাই আমার সেরা মৌসুম। আমি যে দলগুলোতে খেলেছি, তাদের হয়ে বহু কিছু অর্জন করেছি।”

বায়ার্নকে নিয়ে চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালেও পৌঁছান কেন। সেখানে পিএসজির কাছে অল্পের জন্য হেরে যায় বায়ার্ন। ইংল্যান্ডের হয়ে বিশ্বকাপের সেমিফাইনালেও উঠে, যেখানে আর্জেন্টিনার কাছে ২-১ গোলে হতাশাজনক পরাজয়ের সম্মুখীন হতে হয় ইংল্যান্ডকে।

কেনের চেয়ে অধিক বার গোল্ডেন শু জিতেছেন শুধুমাত্র ব্যালন ডি’অরের একাধিকবারের বিজয়ী লিওনেল মেসি ও ক্রিশ্চিয়ানো রোনালদো। মেসি বার্সেলোনার হয়ে ছয়বার এই পুরস্কার পেয়েছেন। রোনালদো রিয়াল মাদ্রিদের হয়ে তিনবার এবং ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে একবার গোল্ডেন শু জিতেছেন।

এবারের ব্যালন ডি’অর কার হাতে উঠবে, এ বিষয়ে কেন বলেন, “এটা আপনারা এবং সমর্থকদের আলোচনা।” পুরস্কারটি অক্টোবরের শেষ প্রান্তে লন্ডনে দেওয়া হবে। “এটাই ব্যালন ডি’অরকে এত বিশেষ করে তোলে। অনেক খেলোয়াড়ই দুর্দান্ত মৌসুম কাটিয়েছে।”

সোমবার, কেন উল্লেখ করেছেন যে, বায়ার্নের সঙ্গে তার চুক্তির মেয়াদ ২০২৭ সালে শেষ হওয়ার পূর্বে নতুন চুক্তির জন্য আলোচনা শুরু করতে যাচ্ছেন তিনি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১১ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৩
জোহর ১১:৪৪
আসর ০৩:৫০
মাগরিব ০৫:২৭
ইশা ০৬:৩৮
সূর্যোদয় : ০৫:৫৯ সূর্যাস্ত : ০৫:২৭
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%