ঢাকা শনিবার, ২৪শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৮ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৩ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শনিবার, ২৪শে অক্টোবর, ২০২৬ইং ০৮ই কার্তিক, ১৪৩৩বাং

নাগেশ্বরীতে ৯০০ পিস ইয়াবাসহ দুইজন গ্রেপ্তার দুই মোটরসাইকেল ও মাদক বিক্রির নগদ অর্থ জব্দ


নাগেশ্বরীতে ৯০০ পিস ইয়াবাসহ দুইজন গ্রেপ্তার দুই মোটরসাইকেল ও মাদক বিক্রির নগদ অর্থ জব্দ

কুড়িগ্রামের নাগেশ্বরীতে মাদকবিরোধী অভিযান চালিয়ে ৯০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত দুটি মোটরসাইকেল ও মাদক বিক্রির নগদ অর্থ জব্দ করা হয়।

বুধবার (২৩ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে নাগেশ্বরী পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের বদিজামালপুর (কানিপাড়া) এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলেন নাগেশ্বরী থানার চামটারপাড় এলাকার মো. হেলাল উদ্দিন (৩৭) ও বিদ্যুৎপাড়া এলাকার মো. রাব্বি মিয়া (২৬)।

আরও পড়ুন: চাঁপাইনবাবগঞ্জে লালন সাঁইজির ১৩৬তম তিরোধান দিবসে সাধুসঙ্গ ও সাংস্কৃতিক অনুষ্ঠান

পুলিশ জানায়, দুপুরে নাগেশ্বরী পৌরসভার ব্রাক মোড়ে পুলিশ অবস্থানকালে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, কানিপাড়া এলাকার একটি বাসায় ইয়াবা কেনাবেচা চলছে। পরে সেখানে অভিযান চালিয়ে …

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মদিনায় মসজিদে নববী থেকে বিশ্বম্ভরপুরের ওমরাহ যাত্রী নিখোঁজ, সন্ধানের আকুল আকুতি

আন্তর্জাতিক ডেস্ক

শাহানুর আলম, ‎বিশ্বম্বরপুর প্রতিনিধি:

বৃহস্পতিবার, ২৪শে সেপ্টেম্বর, ২০২৬ ইং

১১:০৭ এম


মদিনায় মসজিদে নববী থেকে বিশ্বম্ভরপুরের ওমরাহ যাত্রী নিখোঁজ, সন্ধানের আকুল আকুতি

সৌদি আরবের মদিনায় ওমরাহ পালন করতে গিয়ে মসজিদে নববী এলাকা থেকে ফরিদা খাতুন (৫০) নামের এক বাংলাদেশি নারী নিখোঁজ হয়েছেন। গত ২২ সেপ্টেম্বর (মঙ্গলবার) সৌদি সময় রাত ১২:৩০ মিনিটের পর থেকে তাঁর আর কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না। নিখোঁজ নারীর পরিবার তাঁর সন্ধানে মদিনায় অবস্থানরত প্রবাসী বাংলাদেশি ও শুভাকাঙ্ক্ষীদের জরুরি সহায়তা চেয়েছেন।
‎পরিবার সূত্রে জানা যায়, গত ২২ সেপ্টেম্বর পরিবারের সাথে ওমরাহ পালনের উদ্দেশ্যে সৌদি আরব যান ফরিদা খাতুন। ঐ দিন রাত আনুমানিক ১২টার দিকে তিনি কাফেলার লোকজনের সঙ্গে মদিনার মসজিদে নববীতে জিয়ারত করতে যান। পরবর্তীতে রাত ১২:৩০ মিনিটের পর থেকে তাঁকে খুঁজে পাওয়া যাচ্ছে না। নিখোঁজ হওয়ার সময় তাঁর পরনে সংযুক্ত ছবিতে প্রদর্শিত হিজাবটি ছিল।
‎নিখোঁজ নারীর পরিচয়:
‎নাম: ফরিদা খাতুন
‎স্বামীর নাম: রমজান আলী
‎ঠিকানা: গ্রাম: উত্তর মাঝাইর, ডাকঘর: মেরুয়াখলা, থানা: বিশ্বম্ভরপুর, জেলা: সুনামগঞ্জ, সিলেট, বাংলাদেশ।
‎যদি কোনো হৃদয়বান ব্যক্তি বা প্রবাসী বাংলাদেশি উক্ত নারীর সন্ধান পেয়ে থাকেন বা দেখে থাকেন, তবে অনুগ্রহ করে নিচের নম্বরগুলোতে দ্রুত যোগাযোগ করার জন্য বিনীত অনুরোধ জানানো হচ্ছে:
‎সৌদি আরব মোবাইল নম্বর: 0572423031
‎WhatsApp / imo নম্বর: +8801776570230, +8801782556238

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

একাদশে ভর্তি বিষয়ে সব কলেজের জন্য নির্দেশনা প্রকাশ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ২৪শে সেপ্টেম্বর, ২০২৬ ইং

১১:১০ এম


একাদশে ভর্তি বিষয়ে সব কলেজের জন্য নির্দেশনা প্রকাশ

বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি দেশের সব কলেজকে জরুরি নির্দেশনা প্রদান করেছে, যাতে ২০২৬-২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে অনলাইনে নিশ্চায়ন করা শিক্ষার্থীদের ভর্তি কার্যক্রম সম্পন্ন করা যায়। নির্ধারিত ওয়েবসাইটের মাধ্যমে আগামী ২৬ সেপ্টেম্বর বিকাল ৫টার মধ্যে এ ভর্তি কার্যক্রম সম্পন্ন করতে হবে।

বুধবার (২৩ সেপ্টেম্বর) প্রফেসর সৈয়দ আক্তারুজ্জামান স্বাক্ষরিত একটি চিঠিতে এ নির্দেশনা দেওয়া হয়েছে। চিঠিটি দেশের সব কলেজের অধ্যক্ষদের উদ্দেশ্যে পাঠানো হয়েছে।

চিঠিতে উল্লেখ করা হয়েছে, একাদশ শ্রেণিতে ভর্তি সংক্রান্ত ওয়েবসাইটে কলেজের ইআইআইএন ও পাসওয়ার্ড ব্যবহার করে লগইন করতে হবে। এরপর নির্বাচিত শিক্ষার্থীদের তালিকা অনুযায়ী প্রয়োজনীয় কাগজপত্র যাচাই করে অনলাইনে ভর্তি কার্যক্রম সম্পন্ন করতে হবে।

এ সময় এফকিউ, ইকিউ-১, ইকিউ-২ ও এসকিউ কোটার প্রমাণকসহ ভর্তির জন্য প্রয়োজনীয় অন্যান্য কাগজপত্র যথাযথভাবে যাচাই করার নির্দেশ দেওয়া হয়েছে।

নির্দেশনায় আরও উল্লেখ করা হয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে কোনো কলেজ ভর্তিযোগ্য শিক্ষার্থীদের অনলাইনে ‘অ্যাডমিট’ করতে ব্যর্থ হলে সংশ্লিষ্ট শিক্ষার্থীদের ওই কলেজে ভর্তি স্বয়ংক্রিয়ভাবে বাতিল হয়ে যাবে।

চিঠিতে সতর্ক করা হয়েছে যে, পরবর্তী সময়ে এ ভর্তি নিয়ে কোনো জটিলতা তৈরি হলে এর দায় বোর্ড কর্তৃপক্ষ নেবে না।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

গোহালাকান্দা ইউপি চেয়ারম্যান পদে প্রার্থী আবু তাহের

আন্তর্জাতিক ডেস্ক

মোঃ উজ্জ্বল মিয়া, নেত্রকোনা জেলা প্রতিনিধি:

বৃহস্পতিবার, ২৪শে সেপ্টেম্বর, ২০২৬ ইং

১১:১৩ এম


গোহালাকান্দা ইউপি চেয়ারম্যান পদে প্রার্থী আবু তাহের

নেত্রকোনার পূর্বধলা উপজেলার ১১ নং গোহালাকান্দা ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার কথা জানিয়েছেন আবু তাহের তাং (এলএলবি)। তিনি ময়মনসিংহ জজ কোর্টের আইনজীবী ও গোহালাকান্দা ইউনিয়ন বিএনপির সহসভাপতি।

আবু তাহের তাং গোহালাকান্দা ইউনিয়নের ইসুবপুর গ্রামের মৃত ইসমাইল হোসেন তালুকদারের দ্বিতীয় সন্তান। ইউনিয়নের উন্নয়ন ও মানুষের সেবার লক্ষ্যেই চেয়ারম্যান পদে প্রার্থী হয়েছেন বলে জানান তিনি।

আবু তাহের বলেন, গোহালাকান্দা একটি ঐতিহ্যবাহী ও স্বনামধন্য ইউনিয়ন। নির্বাচিত হলে অতীতের উন্নয়নের ধারাবাহিকতা বজায় রেখে শিক্ষা, রাস্তা-ঘাট ও যোগাযোগব্যবস্থার উন্নয়ন, স্বাস্থ্যসেবা এবং মাদকবিরোধী কার্যক্রমে গুরুত্ব দিতে চান।

তিনি আরও বলেন, শিক্ষার্থীদের জন্য শিক্ষার পরিবেশ উন্নত করা, দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের সহযোগিতা এবং তরুণদের মাদক থেকে দূরে রাখতে খেলাধুলা ও সামাজিক কর্মকাণ্ড বাড়ানোর উদ্যোগ নেওয়া হবে। পাশাপাশি ইউনিয়নের প্রয়োজনীয় সড়ক সংস্কার ও উন্নয়নে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে কাজ করার পরিকল্পনা রয়েছে।

চেয়ারম্যান নির্বাচিত হলে দল-মতের ঊর্ধ্বে উঠে ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডের মানুষের সমস্যা শুনে অগ্রাধিকার ভিত্তিতে সমাধানের চেষ্টা করবেন বলেও জানান আবু তাহের।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আলফাডাঙ্গায় জমি বিরোধে স্বামী-স্ত্রী হামলার শিকার

আন্তর্জাতিক ডেস্ক

কবির হোসেন, আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি

বৃহস্পতিবার, ২৪শে সেপ্টেম্বর, ২০২৬ ইং

১১:১৭ এম


আলফাডাঙ্গায় জমি বিরোধে স্বামী-স্ত্রী হামলার শিকার

ফরিদপুরের আলফাডাঙ্গায় জমি সংক্রান্ত বিরোধের জেরে অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য মো. সিদ্দিকুর রহমান ও তার স্ত্রী লিপি বেগম হামলার শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে। পরে প্রতিবেশীরা তাদের উদ্ধার করে আলফাডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে তারা চিকিৎসাধীন রয়েছেন।

বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে উপজেলার গোপালপুর ইউনিয়নের গোপালপুর গ্রামে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় সিদ্দিকুর রহমান বাদী হয়ে গোলাম কুদ্দুসসহ ১২ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ৮-১০ জনের বিরুদ্ধে আলফাডাঙ্গা থানায় এজাহার দিয়েছেন।

সিদ্দিকুর রহমান জানান, জমি দখলের উদ্দেশ্যে তার চাচাতো ভাই গোলাম কুদ্দুসের নেতৃত্বে পরিবারের অন্যান্য সদস্যসহ অন্তত ১৫ জন লোক দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে তার দখলীয় জমিতে প্রবেশ করেন। এ সময় তারা টিনের বেড়া ও দোকানঘর ভাঙচুর শুরু করলে তিনি বাধা দেন। এতে তাকে মারধর করা হয়। একপর্যায়ে হামলাকারীরা তাদের বসতবাড়িতেও প্রবেশ করে ভাঙচুর করেন। এ সময় স্বর্ণালংকার ও নগদ টাকাসহ কয়েক লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেন সিদ্দিকুর রহমান।

সিদ্দিকুর রহমানের স্ত্রী লিপি বেগম বলেন, স্বামীকে রক্ষা করতে এগিয়ে গেলে হামলাকারীরা আমাকে এলোপাতাড়ি মারধর করে।

পরে প্রতিবেশীরা আহত স্বামী-স্ত্রীকে উদ্ধার করে আলফাডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। বর্তমানে তারা সেখানে চিকিৎসাধীন রয়েছেন।

এ বিষয়ে অভিযুক্ত গোলাম কুদ্দুসের সঙ্গে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করেও তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

আলফাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল সরোয়ার বলেন, ঘটনার বিষয়ে একটি এজাহার পেয়েছি। অভিযোগগুলো তদন্ত করে দেখা হচ্ছে। তদন্ত শেষে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৩ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৪
জোহর ১১:৪৪
আসর ০৩:৪৮
মাগরিব ০৫:২৫
ইশা ০৬:৩৭
সূর্যোদয় : ০৬:০০ সূর্যাস্ত : ০৫:২৫
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%