ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

বরিশালে বিক্ষোভ মিছিল চলাকালে অসুস্থ হয়ে যুবদল নেতার মৃত্যু


বরিশালে বিক্ষোভ মিছিল চলাকালে অসুস্থ হয়ে যুবদল নেতার মৃত্যু

বরিশাল নগরীতে ‘পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে’ আয়োজিত বিক্ষোভ মিছিল চলাকালে অসুস্থ হয়ে জি এম মনির ওরফে মনির হোসেন (৫৫) নামে মহানগর যুবদলের এক নেতার মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) দুপুরে বরিশাল জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। বিষয়টি নিশ্চিত করেছেন দক্ষিণ জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক হাফিজ উদ্দিন আহমেদ বাবলু।

নিহত জি এম মনির নগরীর ভাটিখানা জোর মসজিদ এলাকার বাসিন্দা। তিনি বরিশাল মহানগর যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

আরও পড়ুন: কেরানীগঞ্জে প্লাস্টিক দূষণ রোধে আলোচনা ও পরিচ্ছন্নতা অভিযান

দলীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার বেলা ১১টার দিকে নগরীর সদর রোডের অশ্বিনী কুমার হলের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। মিছিলটি কাটপট্টি রোড এলাকায় পৌঁছালে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন জি এম মনির। পরে সহকর্মীরা তাকে দ্রুত বরিশাল জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

দক্ষিণ জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক হাফিজ উদ্দিন আহমেদ বাবলু বলেন, বিক্ষোভ মিছিলে অংশ নেওয়ার সময় কাটপট্টি রোড এলাকায় জি এম মনির অসুস্থ হয়ে পড়েন। পরে তাকে হাসপাতালে নেওয়া হলেও চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

বরিশাল দক্ষিণ জেলা বিএনপির সদস্যসচিব আবুল কালাম শাহীন বলেন, জি এম মনির দলের একজন নিবেদিতপ্রাণ নেতা ছিলেন। তিনি বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের কর্মসূচিতেও নিয়মিত অংশ নিতেন। মঙ্গলবারও তিনি দক্ষিণ জেলা যুবদলের কর্মসূচিতে অংশ নিয়েছিলেন।

পারিবারিক সূত্রে জানা গেছে, মৃত্যুকালে জি এম মনির স্ত্রী ও তিন সন্তান রেখে গেছেন। মঙ্গলবার রাত ৮টায় জানাজা শেষে তার মরদেহ দাফন করার কথা রয়েছে।
[৮:২৩ PM, ২২/৯/২০২৬] তালাশ বিডি মিডিয়া লি:: শ্রেণিকক্ষে ছাত্রীর সঙ্গে অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ, শিক্ষককে অব্যাহতি
মোঃ উজ্জ্বল মিয়া, নেত্রকোনা জেলা প্রতিনিধি।

আরও পড়ুন: কাউখালীতে নানা আয়োজনে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

নেত্রকোনার স্বনামধন্য ও ঐতিহ্যবাহী এন আকন্দ কামিল (স্নাতকোত্তর) মাদরাসায় এক ছাত্রীর সঙ্গে শ্রেণিকক্ষে অনৈতিক কর্মকাণ্ডে জড়ানোর অভিযোগ উঠেছে এক শিক্ষকের বিরুদ্ধে। মো. এহসানুল হক নামের ওই শিক্ষককে প্রতিষ্ঠান থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। সিসিটিভি ক্যামেরার ফুটেজে আপত্তিকর অবস্থার দৃশ্য ধরা পড়ার পর তাঁকে মাদরাসা ক্যাম্পাসে প্রবেশে নিষেধাজ্ঞা দেওয়া হয়। পরে তিনি পদত্যাগপত্র জমা দেন।

মাদরাসা কর্তৃপক্ষের ভাষ্য, শিক্ষক এহসানুল হক প্রায় আট বছর ধরে প্রতিষ্ঠানটির অনার্স শাখায় নন-এমপিও প্রভাষক হিসেবে কর্মরত ছিলেন।

মাদরাসার অধ্যক্ষ মুহাম্মদ আব্দুল বাতেন মঙ্গলবার বিকেলে বলেন, গত ২০ আগস্ট শিক্ষকদের একটি সভা চলাকালে কয়েকজন শিক্ষক সিসিটিভি ক্যামেরার মনিটরে একটি

আরও পড়ুন: জাতীয় নিরাপত্তা সড়ক দিবস ২০২৬ পালিত হল জেলা প্রশাসন কার্যালয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ত্রিশালে বিনামূল্যে হেলথ ক্যাম্প অনুষ্ঠিত

আন্তর্জাতিক ডেস্ক

‎ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধি

মঙ্গলবার, ২২শে সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৮:২৬ পি.এম


ত্রিশালে বিনামূল্যে হেলথ ক্যাম্প অনুষ্ঠিত

‎ময়মনসিংহের ত্রিশালে বিনামূল্যে হেলথ ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার ময়মনসিংহ কলেজ অব ফিজিওথেরাপি এন্ড হেলথ সায়েন্সেস (এমসিপিএইচএস)-এর উদ্যোগে সমাজভিত্তিক পুনর্বাসনের অংশ হিসেবে দিনব্যাপী "বিনামূল্যে রিহ্যাবিলিটেশন হেলথ ক্যাম্প” অনুষ্ঠিত হয়েছে।
‎
‎ সকাল ১০টা থেকে উপজেলার কাজির শিমলার দেওয়ানীয়া বাড়ীর বটতলায় অবস্থিত কলেজের স্থায়ী ক্যাম্পাসে এই ক্যাম্পের আয়োজন করা হয়। ক্যাম্পের উদ্বোধন করেন ময়মনসিংহ কলেজ অব ফিজিওথেরাপি এন্ড হেলথ সাইন্সেসের কোঅর্ডিনেটর সহকারী অধ্যাপক ডা. এম এ কুদ্দুস (জাহিদ)।
‎
‎এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ কলেজ অব ফিজিওথেরাপি এন্ড হেলথ সায়েন্সসের (ভারপ্রাপ্ত ) অধ্যক্ষ ডাঃ রোকসানা আক্তার। অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন ডা. সাকিব আহমেদ, ডা. আশিকুর রহমান হৃদয়, ডা. তানভীর হাসান, ডা. প্রদীপ মৌলিক
‎পরে বিনামূল্যে প্রায় ২ শতাধিক অসহায় রোগীদেরকে চিকিৎসা সেবা প্রদান করা হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বরিশাল বিমানবন্দর এলাকায় চাঞ্চল্যকর মুহুরি নুরুজ্জামান হত্যা মামলার প্রধান আসামি স্ত্রী নাসিমা ঢাকায় গ্রেপ্তার

আন্তর্জাতিক ডেস্ক

স্টাফ রিপোর্টার বরিশাল

মঙ্গলবার, ২২শে সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৮:২৯ পি.এম


বরিশাল বিমানবন্দর এলাকায় চাঞ্চল্যকর মুহুরি নুরুজ্জামান হত্যা মামলার প্রধান আসামি স্ত্রী নাসিমা ঢাকায় গ্রেপ্তার

বরিশাল বিমানবন্দর থানা এলাকায় চাঞ্চল্যকর আইনজীবী সহকারী (মুহুরি) নুরুজ্জামান হাওলাদার (৫৫) হত্যা মামলার একমাত্র প্রধান আসামি ও নিহতের স্ত্রী নাসিমা বেগমকে রাজধানী ঢাকা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। ২১ সেপ্টেম্বর ২০২৬ তারিখে বিমানবন্দর থানা পুলিশের একটি বিশেষ টিম ঢাকার ভাটারা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।

পুলিশ সূত্রে জানা যায়,বিমানবন্দর থানার ওসি (তদন্ত) সুমন কুমার আইচের নেতৃত্বে পরিচালিত এই অভিযানে তথ্যপ্রযুক্তির সহায়তা নিয়ে আসামির অবস্থান নিশ্চিত করা হয়। হত্যাকাণ্ডের পর থেকেই তিনি আত্মগোপনে ছিলেন। বর্তমানে তার বিরুদ্ধে পরবর্তী আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

এর আগে গত ১৫ সেপ্টেম্বর ২০২৬ তারিখে নিহতের ভাই মো. কামরুজ্জামান ছায়েম বাদী হয়ে বিমানবন্দর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলা নম্বর- ১২, ধারা: ৩০২ পেনাল কোড-১৮৬০।

মামলার এজাহার ও পুলিশ সূত্রে জানা যায়,গত ১৪ সেপ্টেম্বর ২০২৬ তারিখ রাত থেকে ১৫ সেপ্টেম্বর ভোরের মধ্যবর্তী যে কোনো সময় বিমানবন্দর থানাধীন বিসিসি ২৯ নম্বর ওয়ার্ডের ইছাকাঠি কলোনির (বাথিয়া) আহসান হাবিবের ভাড়াবাড়ির (৩য় তলার উত্তর পাশের ফ্ল্যাটের পশ্চিম শয়নকক্ষে) এই হত্যাকাণ্ড ঘটে। পারিবারিক কলহের জের ধরে স্ত্রী নাসিমা বেগম মুহুরি নুরুজ্জামানকে আঘাত ও শ্বাসরোধ করে হত্যার পর বাইরে থেকে দরজায় তালা লাগিয়ে পালিয়ে যান। এই চাঞ্চল্যকর মামলার তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে এসআই (নিঃ) মো. বিল্লাল হোসেনের ওপর।

পুলিশ জানিয়েছে,এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ এবং হত্যাকাণ্ডের প্রকৃত রহস্য উদঘাটনে তদন্ত কার্যক্রম অব্যাহত রয়েছে। 

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আলফাডাঙ্গায় চিকিৎসার আলো, মধুমতি যুব উন্নয়ন সংঘের ব্যতিক্রমী উদ্যোগ

আন্তর্জাতিক ডেস্ক

কবির হোসেন, আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি

মঙ্গলবার, ২২শে সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৮:৩৮ পি.এম


আলফাডাঙ্গায় চিকিৎসার আলো, মধুমতি যুব উন্নয়ন সংঘের ব্যতিক্রমী উদ্যোগ

চিকিৎসার আশায় কেউ এসেছেন দূর গ্রাম থেকে, কেউবা দীর্ঘদিনের ব্যথা-বেদনা নিয়ে। কারও প্রয়োজন ডায়াবেটিসের পরামর্শ, আবার কেউ এসেছেন পরিবারের অসুস্থ সদস্যকে নিয়ে। এক ছাদের নিচে চিকিৎসকের পরামর্শ পেয়ে স্বস্তি ফিরেছে অনেকের মুখে। এমনই এক মানবিক উদ্যোগে দিনভর প্রাণচাঞ্চল্যে মুখর ছিল আলফাডাঙ্গার রায়ের পানাইল।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) দিনব্যাপী ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার রায়ের পানাইলে মধুমতি যুব উন্নয়ন সংঘের কার্যালয়ে অনুষ্ঠিত হয় ফ্রি মেডিকেল ক্যাম্প। এতে দুই শতাধিক রোগী বিনামূল্যে চিকিৎসাসেবা ও প্রয়োজনীয় পরামর্শ গ্রহণ করেন।

ক্যাম্পে চিকিৎসাসেবা দেন আলফাডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল কর্মকর্তা ডা. মো. রিয়াজুল ইসলাম। তিনি মেডিসিন, বাত-ব্যথা, ডায়াবেটিস, মহিলা ও শিশু রোগসহ বিভিন্ন সমস্যায় আক্রান্ত রোগীদের স্বাস্থ্য পরীক্ষা, চিকিৎসা ও প্রয়োজনীয় পরামর্শ দেন।

দিন বাড়ার সঙ্গে সঙ্গে ক্যাম্প প্রাঙ্গণে বাড়তে থাকে মানুষের উপস্থিতি। নারী, শিশু ও বয়স্কদের পাশাপাশি বিভিন্ন বয়সী মানুষের উপস্থিতিতে মুখর হয়ে ওঠে পুরো এলাকা। বাড়ির কাছেই বিনামূল্যে চিকিৎসকের পরামর্শ পাওয়ায় স্বস্তি প্রকাশ করেন স্থানীয়রা।

চিকিৎসাসেবা নিতে আসা আনোয়ার হোসেন (৪৫), মোসুমি বেগম (৩৫), খাদিজা বেগমসহ একাধিক রোগী বলেন, বাড়ির কাছে এমন ফ্রি চিকিৎসাসেবার আয়োজন তাদের জন্য খুবই উপকারী হয়েছে। চিকিৎসকের পরামর্শ ও ব্যবস্থাপত্র বিনামূল্যে পেয়ে তারা আনন্দিত। সাধারণ মানুষের জন্য এ ধরনের উদ্যোগ প্রয়োজনের সময়ে আশার আলো হয়ে এসেছে উল্লেখ করে তারা আয়োজকদের ধন্যবাদ জানান এবং ভবিষ্যতেও নিয়মিত এ ধরনের আয়োজনের প্রত্যাশা করেন।

মধুমতি যুব উন্নয়ন সংঘের সভাপতি মো. খসরুজ্জামান ও সাধারণ সম্পাদক মো. আবু তাহের বলেন, সামাজিক দায়বদ্ধতা থেকেই স্থানীয় মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করছেন তারা। সাধারণ মানুষের চিকিৎসাসেবা সহজলভ্য করার লক্ষ্যেই এ মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়েছে। মানুষের সহযোগিতা ও ভালোবাসা পেলে ভবিষ্যতে আরও বড় পরিসরে জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করা হবে।

এ সময় সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক বরকত ইসলাম ও মো. রাসেল, সাংগঠনিক সম্পাদক মো. মিলন মোল্যা, সমাজসেবা সম্পাদক মো. কনক শেখসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত থেকে ক্যাম্পের সার্বিক ব্যবস্থাপনায় সহযোগিতা করেন।

মধুমতি যুব উন্নয়ন সংঘের নেতৃবৃন্দ জানান, ২০২৬ সালে প্রতিষ্ঠার পর থেকেই সংগঠনটি বিভিন্ন সামাজিক ও জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালনার উদ্যোগ নিয়েছে। মানুষের পাশে দাঁড়ানোর এ ধারাবাহিকতা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পুকুরের পানিতে ডুবে পূর্বধলায় ২ বছরের শিশুর মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ২২শে সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৮:৫৪ পি.এম


পুকুরের পানিতে ডুবে পূর্বধলায় ২ বছরের শিশুর মৃত্যু

নেত্রকোনার পূর্বধলা উপজেলায় পুকুরের পানিতে ডুবে ওনিয় ঘোষ (২ বছর ৪ মাস)নামের এক শিশুর মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) দুপুর আনুমানিক ১টার দিকে উপজেলার জারিয়া ইউনিয়নের বাড়হা পশ্চিমপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত ওনিয় ঘোষ ওই গ্রামের বাসিন্দা এবং পূর্বধলা উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ও পূর্বধলা বাজার পাদুকা ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক বিকাশ ঘোষের ছেলে।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, মঙ্গলবার দুপুরে পরিবারের সদস্যরা দীর্ঘ সময় ধরে ওনিয়কে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে বাড়ির সামনের পুকুরের পানিতে শিশুটিকে ভাসতে দেখেন স্বজনেরা। পরে দ্রুত তাকে উদ্ধার করে পূর্বধলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় পরিবার ও স্থানীয়দের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%