০৭:৪৬ পি.এম
চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে পেনাল্টি মিস করে দলকে জেতাতে না পারার হতাশা নিয়ে ভাসছিলেন আর্সেনালের ব্রাজিলিয়ান ডিফেন্ডার গ্যাব্রিয়েল মাগালহায়েস। তবে ক্লাবের প্রতি তার অবদানকে সম্মান জানানোর জন্য গানার্স সমর্থকদের পক্ষ থেকে এক অনন্য নজির সৃষ্টি হয়েছে।
গত শনিবার (৩০ মে) উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে পিএসজির কাছে হারের পর এই ব্রাজিলিয়ান সেন্ট্রাল-ব্যাকের জার্সির বিক্রি এক লাফে ৩৫০ শতাংশ বৃদ্ধি পেয়েছে।
এর আগেই হাইভোল্টেজ ফাইনালের টাইব্রেকারে আর্সেনালের হয়ে শেষ পেনাল্টি শটটি নিতে এসেছিলেন গ্যাব্রিয়েল। কিন্তু তার নেওয়া শটটি বারের ওপরে চলে গেলে পিএসজি টানা দ্বিতীয়বারের মতো ইউরোপ সেরার মুকুট মাথায় পরেছে।
আরও পড়ুন: পদ্মা সেতু হয়ে রূপপুরে ইউরেনিয়াম পরিবহন, শ্রমিক আন্দোলনের শঙ্কা
দলের এমন হৃদয়বিদারক হারের পরও সমর্থকদের কাছে গ্যাব্রিয়েল কাঠগড়ায় দাঁড়িয়ে যায়নি। বরং তারা তার প্রতি ভালোবাসা উজাড় করে দিয়েছেন। ম্যাচের পর বিপুল পরিমাণ সমর্থক গ্যাব্রিয়েলের নাম সংবলিত জার্সি কিনতে শুরু করেন, যা সপ্তাহান্তে আর্সেনালের সর্বোচ্চ বিক্রি হওয়া জার্সির তালিকায় শীর্ষে জায়গা করে নিয়েছে।
এমনকি একপর্যায়ে অন্য যেকোনো খেলোয়াড়ের তুলনায় তার জার্সির বিক্রি দ্বিগুণ হয়ে যায়। সোশ্যাল মিডিয়ায় এক আবেগঘন বার্তায় গ্যাব্রিয়েল এই পরাজয়কে ‘কষ্টদায়ক’ বলে অভিহিত করেন। তবে ২০২২-২৬ মৌসুমে আর্সেনাল দলের অর্জন নিয়ে তিনি গর্ব প্রকাশ করেন।
গ্যাব্রিয়েল বলেন, "প্রতিটি পদক্ষেপে আমাদের পাশে থাকার জন্য অবিশ্বাস্য সমর্থকদের ধন্যবাদ। এই যাত্রার গৌরব আপনাদেরও প্রাপ্য। আগামী মৌসুমে আবার দেখা হবে!"
আরও পড়ুন: ত্রিশাল ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্রে ২০ বছরেও নিয়োগ হয়নি জনবল
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন