ঢাকা শনিবার, ২৪শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৮ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৩ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শনিবার, ২৪শে অক্টোবর, ২০২৬ইং ০৮ই কার্তিক, ১৪৩৩বাং

যুবশক্তির নিন্দা, ধ্রুব রাঠি ও অভিজিৎ দীপকেসহ আন্দোলনকারীদের আটক


যুবশক্তির নিন্দা, ধ্রুব রাঠি ও অভিজিৎ দীপকেসহ আন্দোলনকারীদের আটক

ভারতের গণতান্ত্রিক অধিকার, মতপ্রকাশের স্বাধীনতা ও শান্তিপূর্ণ প্রতিবাদের অধিকার প্রতিষ্ঠার দাবিতে চলমান তরুণদের আন্দোলনের প্রতি সংহতি জানিয়েছে জাতীয় যুবশক্তি। সংগঠনটি ধ্রুব রাঠি, কক্‌রোচ জনতা পার্টির (CJP) প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকেসহ আন্দোলনের সঙ্গে সংশ্লিষ্ট নেতাকর্মী ও বিপুলসংখ্যক তরুণ-তরুণীকে আটকের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানায়।

শনিবার (১০ অক্টোবর) এক বিজ্ঞপ্তির মাধ্যমে সংগঠনটি তাদের নিন্দা ও প্রতিবাদ প্রকাশ করে।

জাতীয় যুবশক্তি মনে করে, গণতান্ত্রিক রাষ্ট্রে সরকারের নীতি, নির্বাচনব্যবস্থা কিংবা রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের কার্যক্রমের সমালোচনা করা এবং অনিয়মের বিরুদ্ধে শান্তিপূর্ণ আন্দোলন গড়ে তোলা নাগরিকদের মৌলিক গণতান্ত্রিক অধিকার। এই অধিকার চর্চার জন্য আন্দোলনকারীদের আটক, ভয়ভীতি প্রদর্শন কিংবা প্রশাসনিক শক্তি প্রয়োগের মাধ্যমে তাদের কণ্ঠরোধের চেষ্টা গণতান্ত্রিক মূল্যবোধের সঙ্গে সংগতিপূর্ণ নয়।

আরও পড়ুন: মার্কিনিদের ওপর হামলার পরিকল্পনার চূড়ান্ত পর্যায়ে ইরান, সতর্ক অবস্থানে ওয়াশিংটন

ভারতে নির্বাচনব্যবস্থার স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করার দাবিতে তরুণদের চলমান আন্দোলনের যৌক্তিক দাবিগুলোর প্রতি জাতীয় যুবশক্তি সংহতি জানাচ্ছে। সংগঠনটি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বলপ্রয়োগ, ব্যাপক ধরপাকড় এবং নাগরিকদের শান্তিপূর্ণ সমাবেশ ও চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টির অভিযোগে গভীর উদ্বেগ প্রকাশ করছে।

জাতীয় যুবশক্তি মনে করে, তরুণ সমাজের ন্যায়সংগত দাবি ও গণতান্ত্রিক আকাঙ্ক্ষাকে দমন-পীড়নের মাধ্যমে স্তব্ধ করা যায় না। বরং এ ধরনের পদক্ষেপ রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর প্রতি জনগণের আস্থা ও গণতান্ত্রিক পরিবেশকে ক্ষতিগ্রস্ত করতে পারে। যেকোনো গণতান্ত্রিক সংকটের সমাধান হওয়া উচিত সংলাপ, স্বচ্ছতা, জবাবদিহি এবং আইনের শাসন প্রতিষ্ঠার মাধ্যমে—দমনমূলক পদক্ষেপের মাধ্যমে নয়।

জাতীয় যুবশক্তি অবিলম্বে আটককৃত আন্দোলনকারীদের আটকের আইনগত ভিত্তি প্রকাশ, তাদের আইনসম্মত অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানাচ্ছে। সংগঠনটি দাবি করছে, যাদের আটকে রাখার কোনো বৈধ ভিত্তি নেই, তাদের নিঃশর্ত মুক্তি দেওয়া উচিত। পাশাপাশি শান্তিপূর্ণ প্রতিবাদে অংশগ্রহণকারী তরুণ-তরুণীদের হয়রানি বন্ধ করে তাদের গণতান্ত্রিক অধিকার চর্চার পরিবেশ নিশ্চিত করার জন্য ভারতীয় কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানাচ্ছে।

জাতীয় যুবশক্তি দৃঢ়ভাবে বিশ্বাস করে, গণতন্ত্রের শক্তি ভিন্নমতকে দমন করার মধ্যে নয়; বরং ভিন্নমতের প্রতি শ্রদ্ধা, ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং জনগণের অধিকার সুরক্ষার মধ্যেই নিহিত। ভারতের তরুণ সমাজের ন্যায়সংগত গণতান্ত্রিক আকাঙ্ক্ষার প্রতি আমাদের সংহতি অব্যাহত থাকবে।

আরও পড়ুন: সৌদির বিরুদ্ধে এপস্টেইন নথি অস্ত্র হিসেবে ব্যবহার করছে হুথিরা

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

দিল্লিতে আটক অভিজিৎ দীপকে, গ্রামে মারা গেলেন দাদি

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শনিবার, ১০ই অক্টোবর, ২০২৬ ইং

০৩:৫২ পি.এম


দিল্লিতে আটক অভিজিৎ দীপকে, গ্রামে মারা গেলেন দাদি

ভারতের ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকের দাদি মারা গেছেন। তিনি কয়েক দিন অসুস্থ থাকার পর নিজ গ্রাম সান্তুক পিম্প্রিতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। এদিকে, দিল্লিতে পুলিশের আটক অবস্থায় রয়েছেন দীপক। দাদির মৃত্যুর সময় তিনি বাড়ি ফিরতে পারেননি।

শনিবার (১০ অক্টোবর) মুম্বাই থেকে দিল্লি যাওয়ার পথে বিমানবন্দরে আটক হন দীপক। তিনি দিল্লির যন্তর মন্তরে দলের পূর্বনির্ধারিত বিক্ষোভে যোগ দিতে যাচ্ছিলেন। ওই কর্মসূচির আয়োজন করা হয়েছিল ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে।

দলটির দাবি, দীপকের সঙ্গে আরও দুই নেতা সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কাকেও দিল্লিতে বিমান অবতরণের পর পুলিশ আটক করে। ভোটার তালিকায় কারসাজি এবং ভোটার হিসেবে নিবন্ধনের জন্য ব্যবহৃত ৬ নম্বর ফর্মে পরিবর্তনের অভিযোগ তুলে বিক্ষোভের পরিকল্পনা করেছিল ককরোচ জনতা পার্টি।

দলটির অভিযোগ, বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়ার মাধ্যমে ভোটার তালিকায় কারসাজি করা হচ্ছে। এ বিষয়ে প্রতিবাদ জানাতেই প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগ দাবি করে কর্মসূচি নেওয়া হয়েছিল।

তবে নিরাপত্তা ও প্রক্রিয়াগত কারণ দেখিয়ে দিল্লি পুলিশ বিক্ষোভের অনুমতি দেয়নি। একই সঙ্গে নয়াদিল্লি এলাকায় নিষেধাজ্ঞাও জারি করা হয়। তিন নেতা আটক থাকায় দলের সংগঠনবিষয়ক দায়িত্বপ্রাপ্ত অজিঙ্কা শিন্ডেকে বিক্ষোভের নেতৃত্ব দেওয়ার দায়িত্ব দেওয়া হয়েছে।

এদিকে, আটক তিন নেতাকে অজ্ঞাত স্থানে নিয়ে যাওয়া হয়েছে এবং তাদের আইনজীবীদের সঙ্গে যোগাযোগ করতে দেওয়া হচ্ছে না বলে অভিযোগ করেছে দলটি। অন্যদের সঙ্গেও তাদের যোগাযোগের সুযোগ দেওয়া হয়নি বলে দাবি করা হয়েছে। ককরোচ জনতা পার্টি অবিলম্বে তিন নেতার মুক্তি দাবি করেছে।

সূত্র: দ্য ইকোনমিক টাইমস

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ঢাকায় বিমানের ফ্লাইটের জরুরি অবতরণ, রানওয়ে বন্ধ

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শনিবার, ১০ই অক্টোবর, ২০২৬ ইং

০৩:৫৩ পি.এম


ঢাকায় বিমানের ফ্লাইটের জরুরি অবতরণ, রানওয়ে বন্ধ

ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট, যা কক্সবাজার থেকে আসছিল, জরুরি অবতরণের জন্য ঘোষণা করেছে। এই কারণে ঢাকায় সকল ফ্লাইট ওঠা-নামা সাময়িকভাবে বন্ধ রয়েছে।

বিমানবন্দরের দায়িত্বশীল সূত্র বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছে।

সূত্রটি জানায়, বিমানটির নিরাপদ অবতরণের জন্য রানওয়ে ফাঁকা রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শনিবার (১০ অক্টোবর) বিকেল ৩টা থেকে ৩টা ৩০ মিনিট পর্যন্ত রানওয়ে বন্ধ থাকবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

২০২৬ বিশ্বকাপে সবচেয়ে বেশি ঘৃণামূলক বার্তার শিকার আর্জেন্টিনা

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

শনিবার, ১০ই অক্টোবর, ২০২৬ ইং

০৩:৫৩ পি.এম


২০২৬ বিশ্বকাপে সবচেয়ে বেশি ঘৃণামূলক বার্তার শিকার আর্জেন্টিনা

২০২৬ বিশ্বকাপের সময়কালীন সামাজিক যোগাযোগমাধ্যমে সবচেয়ে বেশি ঘৃণামূলক বার্তার শিকার হয়েছে আর্জেন্টিনা জাতীয় ফুটবল দল। টুর্নামেন্টের অগ্রগতির সঙ্গে সঙ্গে দলের বিরুদ্ধে বিদ্বেষমূলক বার্তার সংখ্যা বৃদ্ধি পেয়েছে। ফিফার একটি প্রতিবেদনে এই তথ্য প্রকাশিত হয়েছে। খবরটি এসেছে টিওয়াইসি স্পোর্টস থেকে।

বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবসের প্রাক্কালে প্রকাশিত এই প্রতিবেদনে সামাজিক যোগাযোগমাধ্যম সুরক্ষা পরিষেবা (এসএমপিএস) পরিচালিত গবেষণার ফলাফল তুলে ধরা হয়েছে। ২০২৬ সালের ৯ জুন থেকে ২০ জুলাই পর্যন্ত এক্স, ইনস্টাগ্রাম, ফেসবুক ও টিকটক থেকে সংগৃহীত ১ কোটি ৭১ লাখেরও বেশি পোস্ট ও মন্তব্যের বিশ্লেষণ করা হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, ঘৃণামূলক আক্রমণের শিকার হওয়ার তালিকায় আর্জেন্টিনার পরবর্তী অবস্থানে রয়েছে ইংল্যান্ড, স্পেন, ব্রাজিল এবং নরওয়ে। আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনির বিরুদ্ধে সমালোচনার বড় অংশটি ছিল রেফারিদের কাছ থেকে কথিত বাড়তি সুবিধা পাওয়ার অভিযোগ।

যদিও দল হিসেবে আর্জেন্টিনা শীর্ষে রয়েছে, কিন্তু ব্যক্তিগতভাবে খেলোয়াড়দের বিরুদ্ধে বিদ্বেষমূলক বার্তার তালিকায় দেশের অবস্থান চতুর্থ। এ ক্ষেত্রে ফ্রান্স, ইংল্যান্ড এবং পর্তুগালের খেলোয়াড়েরা আর্জেন্টিনার খেলোয়াড়দের উপরে অবস্থান করছে।

খেলোয়াড়দের বিরুদ্ধে ব্যক্তিগত আক্রমণের একটি বড় অংশ ছিল বর্ণবাদী। বিশেষ করে আফ্রিকান বংশোদ্ভূত কয়েকজন খেলোয়াড়ের বিরুদ্ধে বিদ্বেষমূলক মন্তব্য করা হয়েছে। বিশ্বকাপে সবচেয়ে বেশি হয়রানির শিকার হওয়া খেলোয়াড়ের পরিচয় প্রকাশ করেনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ, তবে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে যে ওই খেলোয়াড় বর্ণবাদ, সমকামিতাবিদ্বেষ, নারীবিদ্বেষ এবং ট্রান্সজেন্ডারবিরোধী বিদ্বেষের শিকার হয়েছেন।

বিদেশিবিদ্বেষমূলক বার্তার প্রধান লক্ষ্যবস্তু ছিল দক্ষিণ আফ্রিকা, আর্জেন্টিনা এবং ইংল্যান্ড। এসব বার্তায় অভিবাসন, জাতীয় পরিচয় এবং দল নির্বাচনের মতো বিষয়গুলোকে কেন্দ্র করে বিদ্বেষ ছড়ানো হয়েছে।

শুধু আর্জেন্টিনা দল নয়, দেশটির সমর্থকদের বিরুদ্ধেও অভিযোগ রয়েছে। প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, বর্ণবাদী বার্তা ছড়ানোর ক্ষেত্রে আর্জেন্টিনা ছিল শীর্ষে। অঞ্চলভিত্তিকভাবে সাধারণ বিদ্বেষমূলক আক্রমণের সবচেয়ে বড় অংশ এসেছে ইউরোপ থেকে, এরপর রয়েছে দক্ষিণ আমেরিকা।

বিশ্বকাপে সবচেয়ে গুরুতর হুমকির মুখে পড়েছেন ম্যাচ পরিচালনাকারী রেফারিরা। তাদের ব্যক্তিগত তথ্য প্রকাশ করে হয়রানি বাড়ানোর চেষ্টা করা হয়েছে, যা ‘ডক্সিং’ নামে পরিচিত। প্রতিবেদনে বলা হয়েছে, এ ধরনের ঘটনার অধিকাংশের শিকার হয়েছেন রেফারিরা।

রেফারিদের বিরুদ্ধে আক্রমণের পেছনে মূলত দুর্নীতি ও ম্যাচ পাতানোর সন্দেহ ছিল। ম্যাচ পরিচালনা নিয়ে অসন্তোষ থেকে শুরু করে ব্যক্তিগত তথ্য ফাঁসের চেষ্টা, বিভিন্নভাবে সামাজিক যোগাযোগমাধ্যমে হয়রানির শিকার হয়েছেন তারা।

প্রতিবেদনটি বিশ্ব ফুটবলে সামাজিক যোগাযোগমাধ্যমে বিদ্বেষমূলক আচরণের ব্যাপকতা তুলে ধরেছে। একই সঙ্গে খেলোয়াড়, কোচ এবং ম্যাচ কর্মকর্তাদের সুরক্ষায় অনলাইন হয়রানি মোকাবিলার প্রয়োজনীয়তাও সামনে এনেছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ডেলিভারির সময় নবজাতকের শরীরে কাটার চিহ্ন, ভুল চিকিৎসায় মৃত্যুর অভিযোগ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ১০ই অক্টোবর, ২০২৬ ইং

০৩:৫৪ পি.এম


ডেলিভারির সময় নবজাতকের শরীরে কাটার চিহ্ন, ভুল চিকিৎসায় মৃত্যুর অভিযোগ

সিলেট নগরের বেসরকারি হাসপাতাল মাউন্ট এডোরায় ডেলিভারির সময় নবজাতকের শরীরে মাথা, গলা, পিঠসহ একাধিক কাটার চিহ্ন পাওয়া গেছে। এ ঘটনার প্রেক্ষিতে চিকিৎসকদের অবহেলা ও ভুল চিকিৎসার অভিযোগ করেছেন শিশুটির স্বজনেরা। তাদের বক্তব্য, অস্ত্রোপচার না করে স্বাভাবিক প্রসবের চেষ্টা করায় এই পরিণতি ঘটেছে।

শুক্রবার (৯ অক্টোবর) রাতে সিলেটের মাউন্ট এডোরা হাসপাতালে এই ঘটনা ঘটে। নবজাতকের পরিবার সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার উত্তর কলাউড়া গ্রামের বাসিন্দা।

পরিবারের অভিযোগ, প্রসূতিকে দুই দিন আগে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। আলট্রাসনোগ্রাম প্রতিবেদনে শিশুর ওজন সাড়ে তিন থেকে চার কেজি হতে পারে বলে উল্লেখ ছিল, তাই চিকিৎসকদের অস্ত্রোপচারের জন্য তারা শুরু থেকেই অনুরোধ জানিয়ে আসছিলেন। তবে চিকিৎসকেরা মা ও শিশু সুস্থ আছেন এবং স্বাভাবিক প্রসব সম্ভব বলে আশ্বস্ত করেন। স্বজনদের দাবি, বারবার অনুরোধ করার পরও সময়মতো অস্ত্রোপচারের ব্যবস্থা নেওয়া হয়নি।

শিশুটির চাচা মো. জোবায়ের হোসাইন মজুমদার জানান, স্বাভাবিক প্রসবের সময় নবজাতকের মাথা বের হলেও কাঁধসহ শরীরের বাকি অংশ আটকে যায়। এ সময় টানাটানির কারণে শিশুটির গলা, পিঠ ও মাথায় গুরুতর আঘাত লাগে বলে অভিযোগ তাদের। পরে পরিস্থিতির অবনতি হলে বিশেষজ্ঞ চিকিৎসককে ডাকা হয়। তবে ততক্ষণে নবজাতকের মৃত্যু ঘটে বলে দাবি পরিবারের সদস্যদের।

নবজাতকের মৃত্যুর পর হাসপাতাল কর্তৃপক্ষের আচরণ নিয়েও ক্ষোভ প্রকাশ করেছেন স্বজনেরা। তাদের অভিযোগ, মৃত্যুর কারণ জানতে চাইলে চিকিৎসকেরা দুর্ব্যবহার করেন এবং নিরাপত্তার কথা বলে ধাক্কা দিয়ে তাদের কক্ষ থেকে বের করে দেন।

এ ঘটনায় চিকিৎসায় অবহেলা ও অনভিজ্ঞ চিকিৎসক দিয়ে চিকিৎসা করানোর অভিযোগ তুলে দায়ীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন শিশুটির চাচা সাংবাদিক বিল্লাল হোসেন সাগর। তিনি বলেন, "কতটা অদক্ষ মানুষয় চিকিৎসা করলে ডেলিভারির সময় শিশুর মাথায় একাধিক কাটা থাকে।" তিনি আরও জানান, গাইনি বিশেষজ্ঞ চিকিৎসক ছাড়াই ডেলিভারি শুরু করে হাসপাতালের স্টাফরা। তারা জিজ্ঞাসা করেছিল, তখন বলেছিল ডাক্তার ম্যাডাম আসতেছেন আমরা সব প্রস্তুত করছি। এর মাঝে ডেলিভারির খবর পেয়েছি। গায়ে কাটার চিন্হ দেখে জানতে চাইলে তারা বলেন, "আল্লাহর মাল আল্লাহ নিয়ে গেছে।"

হাসপাতালের ম্যানেজার শফিক আহমদ বলেন, পরিবারের অভিযোগ থাকলে তারা চাইলে আইনের আশ্রয় নিতে পারেন। এতে আমাদের কিছু করার নাই।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৩ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৪
জোহর ১১:৪৪
আসর ০৩:৪৮
মাগরিব ০৫:২৫
ইশা ০৬:৩৭
সূর্যোদয় : ০৬:০০ সূর্যাস্ত : ০৫:২৫
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%