ঢাকা সোমবার, ২৬শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১০ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৫ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
সোমবার, ২৬শে অক্টোবর, ২০২৬ইং ১০ই কার্তিক, ১৪৩৩বাং

নড়াইলের গুয়াখোলা বিদ্যালয়ে আবৃত্তি চিত্রাঙ্কন ও সঙ্গীত প্রতিযোগিতা অনুষ্ঠিত


নড়াইলের গুয়াখোলা বিদ্যালয়ে আবৃত্তি চিত্রাঙ্কন ও সঙ্গীত প্রতিযোগিতা অনুষ্ঠিত

নড়াইল সদরের গুয়াখোলা মাধ্যমিক বিদ্যালয়ে ‘চিরন্তন নজরুল’ অনুষ্ঠিত হয়েছে। ‘নজরুল বর্ষ’ উপলক্ষে এ অনুষ্ঠানে আবৃত্তি, চিত্রাঙ্কন, সঙ্গীত ও নৃত্য প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। সোমবার (৭ সেপ্টেম্বর) দিনব্যাপী বিদ্যালয় মিলনায়তনে ছাত্রছাত্রীদের অংশগ্রহণে প্রতিযোগিতা প্রাণবন্ত হয়ে উঠে।  এছাড়া ‘নজরুল চেতনা’ শীর্ষক দেয়ালিকায় কবিতাসহ শিক্ষার্থীদের বিভিন্ন সৃজনশীল লেখা উঠে আসে।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন-জেলা শিক্ষা অফিসার জামাল উদ্দীন। সভাপতিত্ব করেন-বিদ্যালয়ের প্রধান শিক্ষক রবীন্দ্রনাথ মন্ডল।    

বিশেষ অতিথি ছিলেন-সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আনোয়ার হোসেন, গোবরা পার্ব্বতী বিদ্যাপীঠের প্রধান শিক্ষক আব্দুর রশিদ, জেলা শিক্ষা অফিসের গবেষণা কর্মকর্তা বিকাশ কুসুম চক্রবর্তী, সহকারী পরিদর্শক নাজমুল হোসাইন, পিটিএ কমিটির সভাপতি সঞ্জয় কুমার পালসহ অনেকে।

বক্তারা বলেন, কাজী নজরুল ইসলাম আমাদের জাতীয় কবি। বিদ্রোহী কবি, মানবতা কবির, সাম্যের কবি, প্রেমের কবি। তার জীবনাদর্শ শিক্ষার্থীসহ সবার মাঝে শক্তি ও সাহস জোগায়। অনুপ্রেরণা সৃষ্টি করে। মানবিকতার শিক্ষা দেয়। তাই ‘নজরুল বর্ষ’ এর শিক্ষা, চিন্তা-চেতনা সবার মাঝে যথাযথ ভাবে প্রতিফলিত হোক, এটাই আমাদের প্রত্যাশা। 

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সিএমপিতে ‘ওপেন হাউজ ডে’ অনুষ্ঠিত

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ৮ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৭:৪১ পি.এম


সিএমপিতে ‘ওপেন হাউজ ডে’ অনুষ্ঠিত

চট্টগ্রাম, ৮ সেপ্টেম্বর, ২০২৬ : চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) উদ্যোগে নগরবাসীর বিভিন্ন অভিযোগ ও সমস্যা শুনতে ‘ওপেন হাউজ ডে’ অনুষ্ঠিত হয়েছে।

আজ বিকেলে নগরীর দামপাড়া পুলিশ লাইন্সে সিএমপি সম্মেলন কক্ষে পূর্বঘোষিত এ ‘ওপেন হাউজ ডে’ অনুষ্ঠিত হয়।
এতে সিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন ও অর্থ) ওয়াহিদুল হক চৌধুরী উপস্থিত সেবাপ্রত্যাশীদের বিভিন্ন অভিযোগ ও সমস্যার কথা মনোযোগ সহকারে শোনেন।

পরে তিনি অভিযোগগুলো আমলে নিয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন।

এ সময় কয়েকজন সেবাপ্রত্যাশী তাৎক্ষণিকভাবে সমস্যার সমাধান পাওয়ায় অতিরিক্ত পুলিশ কমিশনারকে ধন্যবাদ জানান এবং সন্তুষ্টি প্রকাশ করেন।

‘ওপেন হাউজ ডে’তে সিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার মুহাম্মদ ফয়সাল আহম্মেদ, উপ-পুলিশ কমিশনার শেখ শরীফুল ইসলাম ও নেছার উদ্দিন আহম্মেদসহ সিএমপির অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা এবং নগরীর বিভিন্ন এলাকার সেবাপ্রত্যাশীরা উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নারী ফুটবলে দীঘিনালায় নতুন সম্ভাবনার উত্থান

আন্তর্জাতিক ডেস্ক

মোঃ লোকমান হোসেন, খাগড়াছড়ি প্রতিনিধি

মঙ্গলবার, ৮ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৭:৪২ পি.এম


নারী ফুটবলে দীঘিনালায় নতুন সম্ভাবনার উত্থান

 

মাঠজুড়ে উচ্ছ্বাস, প্রতিদ্বন্দ্বিতা আর নারীদের দারুণ ফুটবল নৈপুণ্য। এমনই আয়োজনের মধ্য দিয়ে খাগড়াছড়ির দীঘিনালায় শেষ হয়েছে ‘দীঘিনালা ফুটবল কাপ টুর্নামেন্ট (নারী)-২০২৬’। ফাইনালে বোয়ালখালী ইউনিয়ন পরিষদ একাদশকে ৫-০ গোলে হারিয়ে শিরোপা জিতে নিয়েছে বাবুছড়া ইউনিয়ন পরিষদ একাদশ।

নারী খেলোয়াড়দের প্রতিভা বিকাশের পাশাপাশি তরুণ প্রজন্মকে খেলাধুলায় সম্পৃক্ত করা এবং পাহাড়ি জনপদে সম্প্রীতির পরিবেশ আরও শক্তিশালী করাই ছিল এ আয়োজনের অন্যতম লক্ষ্য।

দীঘিনালা মিনি স্টেডিয়ামে অনুষ্ঠিত টুর্নামেন্টে মোট আটটি দল অংশ নেয়। শুরু থেকেই বিভিন্ন দলের নারী খেলোয়াড়দের নৈপুণ্যে জমে ওঠে প্রতিযোগিতা। শেষ পর্যন্ত দাপুটে পারফরম্যান্সে ফাইনালে জয় তুলে নেয় বাবুছড়া ইউনিয়ন পরিষদ একাদশ।

টুর্নামেন্টের উদ্বোধন করেন দীঘিনালা জোনের জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মো. আল-আমিন পিএসসি। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা তানজিল পারভেজ, জোন উপ-অধিনায়ক মেজর শিহাবুন সাকিব রূশাদ পিএসসিসহ জেলা পরিষদের সদস্য ও স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মো. আল-আমিন পিএসসি বলেন, “দীঘিনালার মানুষ খেলাধুলা পছন্দ করেন। আমরা চাই, দীঘিনালা সম্প্রীতি ও সৌহার্দ্যের উদাহরণ হয়ে থাকুক। নারী খেলোয়াড়দের প্রতিভা বিকাশের সুযোগ তৈরি করাই এ আয়োজনের অন্যতম উদ্দেশ্য। সুপর্ণা চাকমার মতো আরও প্রতিভাবান খেলোয়াড় তৈরি করতে চাই, যারা ভবিষ্যতে জাতীয় পর্যায়ে খেলে দীঘিনালার জন্য গৌরব বয়ে আনবে।”

স্থানীয় ক্রীড়াবিদদের মতে, নিয়মিত এমন আয়োজন হলে প্রত্যন্ত এলাকার নারী খেলোয়াড়রা নিজেদের প্রতিভা তুলে ধরার সুযোগ পাবেন। একই সঙ্গে খেলাধুলার মাধ্যমে তরুণদের মাদক ও নানা সামাজিক অপরাধ থেকে দূরে রাখা এবং বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে পারস্পরিক সম্প্রীতি বাড়ানো সম্ভব হবে।

আয়োজকদের প্রত্যাশা, এই টুর্নামেন্টের ধারাবাহিকতায় দীঘিনালায় নারী ফুটবলের নতুন প্রতিভা উঠে আসবে এবং জাতীয় পর্যায়েও তারা নিজেদের অবস্থান তৈরি করবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

একাদশ শ্রেণিতে ভর্তির অনলাইন আবেদনের সময় বাড়ল

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ৮ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৭:৪৪ পি.এম


একাদশ শ্রেণিতে ভর্তির অনলাইন আবেদনের সময় বাড়ল

 

২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের জন্য একাদশ শ্রেণিতে ভর্তির অনলাইন আবেদনের সময় আগামী ১৩ সেপ্টেম্বর রাত ৮টা পর্যন্ত বাড়ানো হয়েছে। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) আন্ত শিক্ষা বোর্ড সমন্বয় কমিটির একটি চিঠিতে এই তথ্য জানানো হয়েছে।

 

সংশ্লিষ্ট শিক্ষার্থী ও অভিভাবকদের বিষয়টি অবহিত করা হয়েছে।

চিঠিতে উল্লেখ করা হয়েছে, যেসব শিক্ষার্থী ১০ সেপ্টেম্বরের মধ্যে অনলাইনে একাদশ শ্রেণিতে ভর্তির জন্য আবেদন করতে পারবেন না, তারা পরবর্তীতে আবেদন করার সুযোগ পাবেন।

এই প্রক্রিয়ার অংশ হিসেবে আগামী ১২ সেপ্টেম্বর থেকে ১৩ সেপ্টেম্বর রাত ৮টা পর্যন্ত পুনঃনিরীক্ষণ ও পুনর্মূল্যায়নের পর ফল পরিবর্তিত শিক্ষার্থীদের সঙ্গে এসব শিক্ষার্থীরাও একাদশ শ্রেণিতে ভর্তির আবেদন করতে পারবেন।

ফলে নির্ধারিত সময়ের মধ্যে আবেদন করতে না পারা শিক্ষার্থীদের জন্য নতুন করে আবেদনের সুযোগ সৃষ্টি হলো।

 

সংশ্লিষ্টদের নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে আবেদন সম্পন্ন করার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

স্থানীয় টেক্সটাইল শিল্পের স্বার্থ সংরক্ষণে সুতা আমদানিতে বন্ড সুবিধা প্রত্যাহার এনবিআরের

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ৮ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৭:৪৫ পি.এম


স্থানীয় টেক্সটাইল শিল্পের স্বার্থ সংরক্ষণে সুতা আমদানিতে বন্ড সুবিধা প্রত্যাহার এনবিআরের

ঢাকা, ৮ সেপ্টেম্বর, ২০২৬ : স্থানীয় টেক্সটাইল শিল্পের স্বার্থ সংরক্ষণ ও প্রকৃত রপ্তানিকারকদের কাঁচামাল প্রাপ্তি সহজ করার লক্ষ্যে ১০ থেকে ৩০ কাউন্টের কটন সুতা আমদানিতে বন্ড সুবিধা প্রত্যাহার করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।

তবে ব্যাংক গ্যারান্টি দাখিলের মাধ্যমে নির্দিষ্ট তিনটি শর্তে এ সুতা আমদানির সুযোগ পাবেন ওয়্যারহাউস লাইসেন্সধারী প্রকৃত রপ্তানিকারকরা।

সোমবার এনবিআরের কাস্টমস, রপ্তানি ও বন্ড শাখার দ্বিতীয় সচিব কাজী রায়হানুজ্জামান স্বাক্ষরিত এক আদেশে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।

আদেশে বলা হয়েছে, বাংলাদেশ কাস্টমস ট্যারিফের এইচএস হেডিং ৫২০৫, ৫২০৬ ও ৫২০৭-এর আওতাধীন ১০ থেকে ৩০ কাউন্টের কটন সুতা আমদানির ক্ষেত্রে এ নিয়ম প্রযোজ্য হবে। ওয়্যারহাউস লাইসেন্সধারী প্রকৃত রপ্তানিকারক আমদানিকারকরা এ সুবিধা পাবেন।

সুবিধা পেতে তিনটি শর্ত পূরণ করতে হবে। প্রথমত, বিজিএমইএ, বিকেএমইএ বা বিটিএমএর প্রত্যয়নপত্র সংশ্লিষ্ট কাস্টমস স্টেশনে দাখিল করতে হবে। দ্বিতীয়ত, আমদানি পর্যায়ে প্রযোজ্য শুল্ক ও করের সমপরিমাণ অর্থের নিঃশর্ত ও অব্যাহত ব্যাংক গ্যারান্টি সংশ্লিষ্ট কাস্টমস স্টেশনে জমা দিতে হবে। তৃতীয়ত, খালাস করা কাঁচামাল দিয়ে প্রস্তুতকৃত পণ্য সম্পূর্ণরূপে রপ্তানি হওয়ার পর সংশ্লিষ্ট লাইসেন্সিং কর্তৃপক্ষের প্রত্যয়নপত্রের ভিত্তিতে দাখিল করা ব্যাংক গ্যারান্টি অবমুক্ত করা হবে।

গত ২০ আগস্ট বাণিজ্যমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত টেক্সটাইল শিল্পের সমস্যা পর্যালোচনা কমিটির সভায় গৃহীত সিদ্ধান্তের আলোকে এনবিআর এ আদেশ জারি করে।

কাস্টমস আইন, ২০২৩-এর ২৬৬ ধারায় প্রদত্ত ক্ষমতাবলে জারি করা এ নির্দেশ অবিলম্বে কার্যকর হবে। তবে আদেশ জারির আগে জাহাজীকরণ করা পণ্যচালানের ক্ষেত্রে এটি প্রযোজ্য হবে না।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৫ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৫
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৭
মাগরিব ০৫:২৪
ইশা ০৬:৩৫
সূর্যোদয় : ০৬:০১ সূর্যাস্ত : ০৫:২৪
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%